দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

বসন্তের বিদায়লগ্নে প্রকৃতিতে পরিবর্তনের আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আগামী পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের প্রভাবে দেশের উত্তর ও পূর্বাঞ্চলসহ বেশ কিছু বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এই প্রবণতা বেশি দেখা যেতে পারে। তবে বৃষ্টিহীন এলাকাগুলোতে তাপমাত্রা কিছুটা বৃদ্ধির পাশাপাশি ভ্যাপসা গরম অনুভূত হতে পারে […]

Continue Reading

শীতলক্ষ্যার মুচকি হাসি দেখতেই দর্শনার্থীদের ভীড়

গাজীপুর: বাংলাদেশ জন্মের ৫৫ বছরে গাজীপুরের কালিগঞ্জে তেমন কোন বিনোদন কেন্দ্র তৈরী হয়নি। তাই প্রতি ঈদেই ঢাকা- সিলেট আঞ্চলিক মহাসড়কের কালীগঞ্জের শীতলক্ষ্যা নদীর চরসিন্দুর সেতুতে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় হয়। শীতলক্ষ্যার আদী সৌন্দর্য বিলিনের পথে হলেও এখনো শীতলক্ষ্যার মুচকি হাসি দেখতে দর্শনার্থীরা ভীড় করেন। আর দর্শনার্থীদের ভীড়ে গণপরিবহন চলাচলেও বিঘ্ন ঘটে। জানা যায়, ঢাকা থেকে […]

Continue Reading

বসন্তের আকাশ ভেঙে নামছে ‘আষাঢ়ে’ বৃষ্টি, প্রকৃতি কেন হঠাৎ এত বিরূপ?

ষড়ঋতুর বাংলাদেশে ক্যালেন্ডারের পাতায় এখন বসন্ত কাল। কিন্তু প্রকৃতির আচরণ দেখে মনে হবে এখন অনেকটা বর্ষা কাল। কয়েক দিন ধরে প্রায় প্রতিদিনই ঘন মেঘে ছেয়ে যাচ্ছে আকাশ আর ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। চৈত্র মাসে স্বাভাবিক যে বৃষ্টিপাত অল্পস্বল্প হয়ে থাকে, এবারের এ বৃষ্টিপাতের ধরন তার চেয়ে ভিন্ন। প্রায় প্রতিদিন টানা কয়েক ঘণ্টার ভারী বর্ষণ আর অতিরিক্ত […]

Continue Reading

ঈদের দিন কালবৈশাখী ঝড়ের শঙ্কা, ঈদ জামাতের সময় হতে পারে বৃষ্টি

বছর ঘুরে আবারও দুয়ারে পবিত্র ঈদুল ফিতর। আনন্দ আর উৎসবের এই সময়ে বাগড়া দিতে পারে বৈরী আবহাওয়া। কালবৈশাখীর মৌসুম হওয়ায় ঈদের আগে ও পরে দেশজুড়ে ঝড়-বৃষ্টির প্রবল শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ঈদের দিন আবহাওয়া সবথেকে বেশি বৈরী থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিডব্লিউওটি ঢাকা পোস্টকে এ তথ্য […]

Continue Reading

মুষলধারে বৃষ্টিতে উত্তরাঞ্চলের সড়কে আরও বাড়ছে যানজট

নাড়ির টানে ঘরে ফেরা মানুষ দিনভর স্বস্তির যাত্রা করলেও গতকাল বুধবার সন্ধ্যা থেকে তীব্র যানজট, ভাড়া নৈরাজ্য ও বৃষ্টির কারণে উত্তরাঞ্চলের পথে দেখা দিয়েছে সীমাহীন দুর্ভোগ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ভোগড়া থেকে চন্দ্রা বাস টার্মিনাল পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কে চাকা ঘুরছেনা যানবাহনের। এদিকে রাত ১০ টা থেকে ফের শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এতে ধীরে ধীরে চন্দ্রা […]

Continue Reading

২৪ ঘণ্টায় ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত, আজও হতে পারে বজ্রসহ বৃষ্টি

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। শনিবারও (১৪ মার্চ) ঢাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত এসব […]

Continue Reading

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৩ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, […]

Continue Reading

কাপাসিয়ায় অবৈধভাবে মাটি উত্তোলন: এক লাখ টাকা জরিমানা, এসকেভেটর আটক

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি এসকেভেটর (মাটি কাটার যন্ত্র) আটক করা হয়েছে। শনিবার সকালে উপজেলার তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট […]

Continue Reading

মানবদেহের জন্য ক্ষতিকর জেলি পুশকৃত ১৬৪ কেজি বাগদা চিংড়ি জব্দ

সাতক্ষীরায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬৪ কেজি বাগদা চিংড়ি মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের এই চিংড়িগুলো পরে পুড়িয়ে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, কতিপয় অসাধু ব্যবসায়ী অপদ্রব্য […]

Continue Reading

শীতলক্ষ্যার তীর দখল করে সবজির বাগান, ইটভাটা, বাড়ি ও দোকানপাট

ছবি: শীতলক্ষ্যা নদীর গাজীপুরের কালিগঞ্জ উপজেলার জামালপুর শ্রমিক ঘাট গাজীপুর: নদীর সীমানা চিহ্নিত করে পিলার থাকলেও মানছে না কেউ। সীমানা পিলারের ভেতরে দখল করে গড়ে তোলেছে বিশাল সবজির বাগান, ইটের ভাটা, বাসা বাড়ি দোকানপাট। দিন যত যাচ্ছে তীর দখল করে অবৈধ স্থাপনা নির্মান হচ্ছে। আজ বৃহস্পতিবার( ১৯ ফেব্রুয়ারী) সরেজমিন শীতলক্ষ্যা নদীর গাজীপুরের কালিগঞ্জের নারগানা জামালপুর […]

Continue Reading

কালিগঞ্জে আড়াইশো বছরের পুরনো জামাই মেলা

গাজীপুর: পৌষের বিদায়ে মাঘের প্রথম প্রভাতে গাজীপুরের কালীগঞ্জ যেন নতুন করে জেগে ওঠে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দিনে বিনিরাইল গ্রামে বসে এক অনন্য মাছের মেলা-যা স্থানীয়দের কাছে শুধু মাছের বাজার নয়, বরং সম্পর্কের, রেওয়াজের আর আনন্দের মিলনমেলা। আড়াইশ বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই আয়োজন আজ পরিচিত জামাই মেলা নামে। আজ বুধবার (১৪ […]

Continue Reading

ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত

রাজধানী ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এ […]

Continue Reading

তেঁতুলিয়ায় ৬ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

পঞ্চগড়ে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে হিমালয় পাদদেশের এই জেলার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ […]

Continue Reading

তেঁতুলিয়ায় হাড় কাঁপানো শীত, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি শীত মৌসুমে তাপমাত্রা আরও কমে গিয়ে নতুন করে তীব্র আকার ধারণ করেছে। ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে জেলার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা। বুধবার (৭ জানুয়ারি) ভোর ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড […]

Continue Reading

জানুয়ারিতে ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, হতে পারে বৃষ্টি

চলতি মাসে চার থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়/নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এই সময়ে ২-৩টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে […]

Continue Reading

দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকবে রাজধানী, বাড়বে শীত

দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে রাজধানী ঢাকা। কমতে পারে দৃশ্যমানতাও। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শীতের অনুভূতিও আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী […]

Continue Reading

ঢাকা জুড়ে কুয়াশার দাপট, বেলা বাড়লেও সূর্যের দেখা নেই

ঢাকা জুড়ে আজও শীত এবং কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। সকাল গড়িয়ে বেলা বাড়লেও রাজধানীর আকাশে সূর্যের দেখা মেলেনি। মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকায় অনেক এলাকায় দৃষ্টিসীমাও কমে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুষ্ক আবহাওয়ার মধ্যেই আজ ঢাকাসহ আশপাশের এলাকায় কুয়াশার প্রভাব থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের অনুভূতি পুরোপুরি কাটার সম্ভাবনা কম। শুক্রবার […]

Continue Reading

২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

হাড় কাঁপানো শীতে কাঁপছে দেশ। বর্তমানে দেশের ২১ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দেশের অন্তত ১৩টি স্টেশনে আজ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে, যার মধ্যে গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনের শুরুর দিকে শীতের এই […]

Continue Reading

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, এদিন মধ্যরাত থেকেই কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল […]

Continue Reading

ঘন কুয়াশায় সন্ধ্যা থেকে সদরঘাট-দক্ষিণাঞ্চল লঞ্চ চলাচল বন্ধ

ঘন কুয়াশা আরও ঘনীভূত হওয়ার আশঙ্কায় সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যমান ঘন কুয়াশা আরও বাড়ার সম্ভাবনা থাকায় যাত্রী ও […]

Continue Reading

ঢাকায় মাঝারি কুয়াশাসহ ঠান্ডা অব্যাহত থাকার আভাস

সকাল থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারেও বলে জানিয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। […]

Continue Reading

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় ঘন কুয়াশা কেটে যাওয়ায় দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে এ নৌরুটে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার পর থেকেই ঘন কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি […]

Continue Reading

সারাদেশে ঘন কুয়াশার আভাস, ব্যাহত হতে পারে সড়ক-নৌ যোগাযোগ

সারাদেশে আগামী কয়েক দিন মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা সৃষ্টি হতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে সড়ক যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক […]

Continue Reading

সকালে ১৬ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

সপ্তাহের ব্যবধানে ঢাকায় শীতের উপস্থিতি আরও স্পষ্ট হচ্ছে। আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা নেমে আসে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। সেইসঙ্গে ছিলো এলাকাভেদে কম-বেশি কুয়াশার উপস্থিতি। যা গত কয়েক দিনের তুলনায় বেশি শীতল অনুভূতি এনে দিয়েছে। তবে দিনের বাকি সময় আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য […]

Continue Reading

বের হয়ে যাওয়া চিড়িয়াখানার সেই সিংহ খাঁচায় ফিরলো

ঢাকা: জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বিকেলে বের হয়ে যাওয়া সিংহটিকে নিরাপদে খাঁচায় ফিরিয়ে নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। শুক্রবার (৫ ডিসেম্বর) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঘটনার পরপরই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় ও দর্শনার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ প্রশিক্ষিত প্রাণী […]

Continue Reading