লাখ কোটি টাকা ছাড়াল খেলাপি ঋণ

ঢাকা: ঋণখেলাপিদের জন্য বড় সুবিধা আসছে, এমন ঘোষণায় তিন মাসেই দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ১৬ হাজার ৯৬২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হিসাবে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৮৭৩ কোটি টাকা। এর ফলে প্রথমবারের মতো অবলোপনের হিসাব বাদে খেলাপি ঋণ লাখ কোটি টাকা ছাড়াল। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত […]

Continue Reading

সব গ্যাস মিটার প্রিপেইড করা হবে: নসরুল হামিদ

বাসস, ঢাকা: জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্যাসের সব মিটার প্রিপেইড করা হবে।প্রতিমন্ত্রী আজ রোববার মন্ত্রণালয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের বলেন, ‘আমরা ঢাকা মহানগরীসহ সকল এলাকা থেকে পুরোনো গ্যাস পাইপ লাইন অপসারণ এবং প্রিপেইড মিটার স্থানের একটি প্রকল্প গ্রহণ করেছি।’ প্রতিমন্ত্রী বলেন, সরকার সকল আবাসিক এলাকায় শতভাগ প্রিপেইড গ্যাস মিটার স্থাপনের পদক্ষেপ গ্রহণ করেছে। […]

Continue Reading

ঈদে পঞ্চাশ হাজার কোটি টাকার বাণিজ্য

ঢাকা: রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঈদকেন্দ্রিক বাণিজ্য বেড়েছে। ঈদবাজার ঘিরে এবার ৪৫ থেকে ৫০ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে পোশাকের বাণিজ্য হয়েছে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার। আর ভোগ্যপণ্যের বাণিজ্য হয়েছে ২৫ হাজার কোটি টাকা। ব্যবসায়ীরা জানান, প্রতি বছর আগের বছরের তুলনায় ঈদ কেনাকাটা বাড়ে […]

Continue Reading

৩৭ মন্ত্রণালয়ের ৮৬১ কোটি টাকার খাজনা বকেয়া

ঢাকা: নিয়মিত ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করছে না সরকারি সংস্থাগুলো। ৩৭টি মন্ত্রণালয়ের কাছে ভূমি উন্নয়ন কর বাবদ ভূমি মন্ত্রণালয়ের পাওনা দাঁড়িয়েছে ৮৬১ কোটি ৭০ লাখ টাকা। এর মধ্যে শুধু রেলপথ মন্ত্রণালয়ের কাছে পাওনা ৩০১ কোটি টাকা। সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কর আদায়ের হার মাত্র ২ দশমিক ৪৩ শতাংশ। এলাকা ও জমির শ্রেণিভেদে ভূমি উন্নয়ন […]

Continue Reading

জাপানের সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি হচ্ছে

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার টোকিও সফরের সময় বৈদেশিক উন্নয়ন সহায়তার (ওডিএ) আওতায় বাংলাদেশের সঙ্গে জাপানের ২৫০ কোটি ডলারের চুক্তি সই হবে, বাংলাদেশি মুদ্রায় যা ২১ হাজার ২৫ কোটি টাকা। মাতারবাড়ীতে বন্দর ও কয়লাভিত্তিক প্রকল্প, রাজধানীতে মেট্রোরেলসহ পাঁচটি প্রকল্পে ওডিএর আওতায় বাংলাদেশকে এই সহায়তা দেবে জাপান। গত বছরের তুলনায় নতুন এই সহায়তা ৩৫ শতাংশ বেশি। আজ […]

Continue Reading

আগামী বাজেট হবে পাঁচ লাখ কোটি টাকার বেশি : প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ১৩ জুন তাঁর সরকার আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করবে, যার আকার হবে পাঁচ লাখ কোটি টাকার বেশি। তিনি আজ শনিবার তাঁর সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের জন্য দেয়া এক ইফতার মাহফিলে এ ঘোষণা দেন। শেখ হাসিনা উল্লেখ করেন যে, ১৯৯৬ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করেছিল […]

Continue Reading

রূপপুরে হরিলুট: ঠিকাদারি বিল বন্ধের নির্দেশ, দুই তদন্ত কমিটি

ঢাকা: আলোচিত রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের সব ধরনের স্থানীয় ঠিকাদারি বিল বন্ধের নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। একই সঙ্গে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি এবং গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নেতৃত্বে আলাদা আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠানের সব ধরনের লেনদেন থাকবে বলে গণপূর্ত মন্ত্রণালয় এরই […]

Continue Reading

লালমনিরহাটে লোকসানে ধান চাষিরা, লাভে চালকল মালিকরা

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ ঘাম ঝড়ানো শ্রমের বিনিময়ে উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পেয়ে আপনজনদের নিয়ে কিছুটা স্বাচ্ছন্দে থাকবেন। কিন্তু এ বছর লালমনিরহাটের কৃষকদের এই স্বচ্ছলতার স্বপ্নের বিপরীতে বড় হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে ধানের বাজার মূল্য! কৃষকদের অভিযোগ, সরকারের আপদকালীন চাল কেনার সিদ্ধান্তে মূলত লাভবান হচ্ছেন চালকল মালিক ও মধ্যস্বত্ত্বভোগীরা। আর বিঘা প্রতি কৃষকদের লোকসান গুণতে হচ্ছে […]

Continue Reading

ঢাকা থেকে বিভিন্ন অঞ্চলের ট্রেন ছাড়ার সময়সূচী

ঢাকা: ভোর ০৪:৪৫ = বলাকা এক্সপ্রেস। ভোর ০৫:৪০ = দেওয়ানগঞ্জ কমিউটার। সকাল ০৬.০০ = ধুমকেতু এক্সপ্রেস। সকাল ০৬.২০ = সুন্দরবন এক্সপ্রেস। সকাল ০৬.৩৫ = পারাবত এক্সপ্রেস। সকাল ০৬:৪৫ = কালিয়াকৈর কমিউটার। সকাল ০৭.০০ = সোনারবাংলা এক্সপ্রেস। সকাল ০৭.১৫ = এগারোসিন্দুর প্রভাতী। সকাল ০৭.৩০ = তিস্তা এক্সপ্রেস। সকাল ০৭:৪৫ = মহানগর প্রভাতী। সকাল ০৮:০০ = নীলসাগর […]

Continue Reading

খেলাপি ঋণ এই শাসনামলেই বেড়েছে সবচেয়ে বেশি: মেনন

ঢাকা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন বলেছেন, প্রতিদিনের অভিজ্ঞতায় দেখছি, এই রাষ্ট্র কৃষক-শ্রমিক-মজুরদের নয়, সাধারণ মানুষের নয়। এটি এ দেশের লুটেরা, পুঁজিপতিদের জন্য। খেলাপি ঋণ এখন ১ লাখ ৩৩ হাজার কোটি টাকা। এটা এই শাসনামলেই সবচেয়ে বেশি বেড়েছে। আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘রাষ্ট্র, বিপ্লব […]

Continue Reading

জুলাই থেকে সঞ্চয়পত্র কেনাবেচা অনলাইনে

ঢাকা: সরকার আগামী অর্থবছর থেকে সারা দেশের সঞ্চয়পত্র কেনাবেচা কার্যক্রমকে স্বয়ংক্রিয় ব্যবস্থার মধ্যে নিয়ে আসবে। ১ জুলাই থেকে সঞ্চয়পত্রের আসল ও সুদ চলে যাবে গ্রাহকের ব্যাংক হিসাবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গতকাল সোমবার সঞ্চয়পত্র বিক্রি করে, এমন সংস্থাগুলোকে চিঠি দিয়ে তা জানিয়ে দিয়েছে। সংস্থাগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংক, জাতীয় সঞ্চয় অধিদপ্তর, বাংলাদেশ ডাক বিভাগ এবং সোনালী […]

Continue Reading

দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের শপথ পড়ানো হবে : অর্থমন্ত্রী

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কোনো অদক্ষ ও অসৎ কর্মকর্তার জায়গা হবে না। এদের বের করা কঠিন হবে না। সবাই ভালো কাজ করলে এর মধ্যে একজন অসৎ হলে সব অর্জন ম্লান হয়ে যায়। আজ বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০১৯ এ তিনি এ কথা […]

Continue Reading

বাড়ছে মোবাইল ব্যাংকিং প্রতারণা, হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা

ভুক্তভোগীদের কাছ থেকে জানা গেছে, মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানের অ্যাপকে কেন্দ্র করেই মূলত প্রতারণার নানা পদ্ধতি বের করে ফাঁদ পাতছে প্রতারকচক্রটি। প্রথমত, গ্রাহকের কাছে ফোন করে তথ্য হালনাগাদের কথা বলে পিন নম্বর বা সিকিউরিটি কোড কৌশলে নিয়ে নিচ্ছে চক্রটি। এরপর গ্রাহকের অ্যাকাউন্টে থাকা সব টাকা খুব সহজেই নিজেদের অ্যাকাউন্টে স্থানান্তর করে নিচ্ছে তারা। গ্রাহক তথ্য […]

Continue Reading

সৌদি-বাংলাদেশ ৪ স্মারক ২ চুক্তি স্বাক্ষর: ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগে কমিটির প্রস্তাব

কূটনৈতিক: সৌদি আরবের সাথে বাংলাদেশের বিনিয়োগ সংক্রান্ত চারটি সমঝোতা স্মারক ও দুইটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সফররত সৌদি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে সকালে ওই প্রতিনিধি দলের সাথে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল বৈঠকে বসে। আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক এই বৈঠকে […]

Continue Reading

এবি ব্যাংকের ১৩৩ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা

ঢাকা: ১৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসরকারি আরব-বাংলাদেশ (এবি) ব্যাংকের দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। আজ দুপুরে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদি হয়ে নগরের হালিশহর থানায় মামলাটি করেন। অভিযুক্তরা হলেন- আমদানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রামের মেসার্স ইয়াছির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোজাহের হোসেন, এবি ব্যাংকের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও পিসিআর […]

Continue Reading

‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বই বাজেয়াপ্ত করে সম্পাদককে তলব করেছে হাইকোর্ট

ঢাকা: ইতিহাস বিকৃতির অভিযোগে ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ নামক গ্রন্থ বাজেয়াপ্ত করে বাজার থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে বইটির সম্পাদক পরিষদের প্রধান শুভঙ্কর সাহাকে আগামী ১২ মার্চ তলব করেছে উচ্চ আদালত। গতকাল সোমবার অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটি হাইকোর্টে যে প্রতিবেদন দাখিল করেছে তাতে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইয়ে জাতির জনক বঙ্গবন্ধু […]

Continue Reading

দক্ষতা বিষয়ক প্রতিযোগিতা উৎসাহিত করছে বাংলাদেশের যুব সমাজকে

মুস্তাহসিন উল আজিজ: সামাজিক ক্ষত থেকে বাংলাদেশের দক্ষতা বিষয়ক শিক্ষা (স্কিলস এডুকেশন) ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে তা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। পিতামাতা তার সন্তানকে প্রযুুক্তি বিষয়ক শিক্ষায় পাঠাতে অনিচ্ছুক। কারণ, তারা এর মূল্য অনুধাবন করতে পারেন নি। প্রযুক্তির মূলধারায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে উচ্চাকাঙ্খাও কম। এর কারণ, ভুল করে তারা এ খাতকে ভেবে থাকে কম […]

Continue Reading

হাতীবান্ধায় ডাচ্ বাংলা ব্যাংক ম্যানেজার ছুরিঘাতে আহত

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া ডাচ্ বাংলা ব্যাংক ম্যানেজার রেজাউল করিম (২৮) ছুরিঘাতে আহত হয়েছে। রোববার দুপুরে ব্যাংকের পাশে একটি চায়ের দোকানে তাকে ছুরিঘাত করে পালিয়ে যায় সুজন (২৭) নামে এক যুবক। ব্যাংক ম্যানেজার রেউাউল ওই উপজেলার পুর্ব কাদমা এলাকার সোলেমান আলীর পুত্র এবং সজুন একই উপজেলার আমঝোল কাজীর হাট এলাকার আব্দুল কাদের […]

Continue Reading

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে সেই মায়ার কারাদণ্ড

ঢাকা:বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিসহ অর্থ পাচারের আট দফা অভিযোগে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) সাবেক শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোকে ৩২ থেকে ৫৬ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির আদালত। প্রতিটি অভিযোগের জন্য মায়ার চার থেকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বৃহস্পতিবার আদালত এই দণ্ডাদেশ দেন বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়। এই চুরিকে বিশ্বের […]

Continue Reading

কাপাসিয়ায় ‘ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী’র অফিস উদ্বোধন

মাসুদ পারভেজ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ার কলেজ রোডে গতকাল রোববার দুপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ‘ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী’র অফিস উদ্বোধণ করা হয়েছে। কাপাসিয়া শাখা অফিসের ইনচার্জ নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধণী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) হুমায়ূন কবির। কোম্পানীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মাঠকর্মী ও প্রায় অর্ধশতাধিক গ্রাহকের উপস্থিতিতে বিশেষ অতিথি […]

Continue Reading

কুড়িগ্রামে দিনব্যাপী আয়কর মেলা

মো; জুয়েল রানা কুড়িগ্রাম প্রতিনিধি: উন্নয়নের শীর্ষে যাব যথাযথ আয়কর দিব এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল কুড়িগ্রামে জেলা পরিষদ হলরুমে আয়কর মেলার উদ্বধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কর অঞ্চলের পরিদর্শী যুগ্ম কর কমিশার মোঃ আশরাফুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর অঞ্চল রংপুর কুড়িগ্রাম সার্কেলের সহকারী […]

Continue Reading

গাজীপুর কর মেলার পক্ষে সংবাদ ছাপিয়ে পত্রিকা নিলে মাথা পিছু এক হাজার টাকা!

আলী আজগর পিরু, গাজীপুর: গাজীপুরে ১৩ নভেম্বর থেকে শুরু হয়েছে চার দিন ব্যাপী আয়কর মেলা। এবারের মেলার বিশেষ আকর্ষন হল মেলার পক্ষে সংবাদ লিখে পত্রিকা নিয়ে গেলে প্রতিনিধিকে এক হাজার টাকা করে দেয় মেলা কর্তৃপক্ষ। তবে অনলাইন পত্রিকা হলে টাকা পাবে না, এটা তাদের নিয়ম। তবে দুপুরের খাবারের ক্ষেত্রে সব সাংবাদিক সমান সুবিধা পাচ্ছেন। কিন্তু […]

Continue Reading

পোশাক খাতে নতুন সংকটের আভাস

ঢাকা: তাজরীন ফ্যাশন ও রানা প্লাজা দুর্ঘটনার পর কর্মপরিবেশ উন্নয়নে প্রতিনিয়ত সংগ্রাম করে যাওয়া পোশাক খাতের সামনে এবার আরো বড় সংকট অপেক্ষা করছে। তা হলো, পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপ-আমেরিকা তাদের পোশাক নিজেদের দেশেই প্রস্তুত করতে চেষ্টা করছে। নিজেদের দেশে না হলেও নিকটবর্তী দেশে (নিয়ারশোরিং) অটোমেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে পোশাক প্রস্তুত করবে তারা। টেকসই উৎপাদনের […]

Continue Reading

বৈশ্বিক সক্ষমতায় পিছিয়ে বাংলাদেশ: সিপিডি

ঢাকা:বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি হলেও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় উৎপাদন বাজার, বাণিজ্যিক গতিশীলতা, শ্রমবাজার, শিক্ষা ও অবকাঠামো খাতে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বিশ্বের ১৪০ টি দেশের মধ্যে গত বছরের তুলনায় একধাপ পিছিয়ে ১০৩ নম্বরে অবস্থান করছে দেশ। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। গবেষণা পত্রটি উপস্থাপন […]

Continue Reading

নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব থাকবে না: অর্থমন্ত্রী

বিএনপি আগামী নির্বাচনে না এলে দল হিসেবেই তাদের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার সকালে সিলেট জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। অর্থমন্ত্রী আরও বলেন, ‘সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বর্তমানে দেশে যে ব্যবস্থা আছে, এর চেয়ে উত্তম ব্যবস্থা […]

Continue Reading