তেজগাঁও বিভাগের ডিসি, স্ত্রী ও ছেলে মেয়ের ব্যাংক হিসাব তলব

ডেস্ক: পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান ও তার স্ত্রী সাবেক এমপি ফাতেমা তুজ্জহুরা এবং তাদের দুই সন্তানের ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে। একই দিনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর ব্যাংক […]

Continue Reading

বড় প্রকল্পে অর্থের কিছুটা অপব্যবহার স্বাভাবিক: অর্থমন্ত্রী

ঢাকা: পদ্মা সেতু, মেট্রোরেলের মতো বড় প্রকল্প বাস্তবায়নে অর্থের কিছুটা অপব্যবহার হওয়াটা স্বাভাবিক বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রাজধানীর শেরেবাংলা নগরে নিজ দপ্তরে আজ সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেঞ্জি তেরিংয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বৃহৎ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের অভিজ্ঞতা ছিল না। এসব প্রকল্পে তাই কিছুটা […]

Continue Reading

চট্টগ্রাম বন্দরে এসেছে সাড়ে তিন লাখ কেজি পেঁয়াজ

চট্টগ্রাম:ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পরদিন আজ সোমবার চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে তিন লাখ ৬৪ হাজার কেজি পেঁয়াজ। কনটেইনারে করে আমদানি করা এসব পেঁয়াজ খালাসের প্রক্রিয়া চলছে। মিশর ও চীন থেকে এসব পেঁয়াজ আমদানি হয়েছে। বন্দর সূত্রে জানা গেছে, তিনজন আমদানিকারক এসব পেঁয়াজ এনেছেন। এই তিনটি প্রতিষ্ঠান হলো জেনি এন্টারপ্রাইজ, এন এস ইন্টারন্যাশনাল, […]

Continue Reading

বাংলাদেশের ব্যাংকিং খাত ইকোনমিস্টের মূল্যায়ন

ঢাকা: লন্ডনের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে গত ২৫শে সেপ্টেম্বর একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ব্যাংকিং খাত নন পারফরমিং লোন (এনপিএল)বৃদ্ধি, রাজনৈতিক হস্তক্ষেপ এবং সরকারের ঋণ নেয়ার অভিজ্ঞতা অর্জন করেছে। পত্রিকাটি ঋণখেলাপিদের দেয়া সুবিধার কারণে ব্যাংকিং খাতের ওপর নানা অভিঘাত বিশ্লেষণ করে একটি সতর্ক উপসংহার টেনেছে। পত্রিকাটির […]

Continue Reading

সব কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের আহ্বান টিআইবির

২০৩০ সালের মধ্যে দেশের সব কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের আহ্বান জানিয়েছে টিআইবি। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে টিআইবি আয়োজিত ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’-এর সঙ্গে সংহতি প্রকাশ ও প্রতিবাদ র‌্যালিতে এ আহ্বান জানানো হয়। সরকারকে জিম্মি করে বাংলাদেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ভারত ও চীন বাধ্য করছে বলে র‍্যালিতে মন্তব্য করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র […]

Continue Reading

মার্কিন বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রী ‘উন্নয়নের জন্য আপনাদের বিনিয়োগ ও সম্পৃক্ততা জরুরি’

ডেস্ক | প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আরো উন্নয়নের জন্য অধিকতর মার্কিন বিনিয়োগ ও সম্পৃক্ততা চেয়ে বলেছেন, এটি হবে দু’দেশের জন্য একটি ‘উইন-উইন অপশন’। তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রকে আমাদের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার ও বৃহত্তম বিনিয়োগ অংশীদার হিসেবে দেখতে পেয়ে আমি আনন্দিত। আরো উন্নয়নের জন্য আপনাদের বিনিয়োগ ও সম্পৃক্ততা জরুরি। এটি আমাদের উভয়ের জন্য একটি ‘উইন-উইন […]

Continue Reading

মাহী দম্পতির ব্যাংক হিসাব তলব

ঢাকা: বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের অ্যাকাউন্ট তলব করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তাদের নামে ও সংশ্লিষ্ট কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তার তথ্য দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে দেশের আর্থিক গোয়েন্দা প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বৃহস্পতিবার সন্ধ্যায় এই নির্দেশনা দেয় বিএফআইইউ। বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে, তাদের […]

Continue Reading

‘অমুক ভাইয়ের চরিত্র, ফুলের মতো পবিত্র

টাকা লাগবে, টাকা? ধুত্তোরি! টাকা লাগে না কার? চলতে হলে টাকার প্রয়োজন। স্ট্যাটাস মেইনটেন করতে টাকার প্রয়োজন। সমাজপতি হতে গেলে টাকার প্রয়োজন। নেতা হতে গেলে টাকার প্রয়োজন। সরকারি চাকরি পেতে হলে টাকার প্রয়োজন। টেন্ডার বাগিয়ে নিতে হলে টাকার প্রয়োজন। মেয়ের বিয়ে দিতে গেলে টাকার প্রয়োজন। দিন চালাতে হলে টাকার প্রয়োজন। টাকার প্রয়োজন কোথায় নেই? প্রতিদিন, […]

Continue Reading

১৪ জনের ব্যাংক হিসাব তলব

ঢাকা: যুবলীগ নেতা জি কে শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়ার ব্যাংক হিসাব স্থগিত (অবরুদ্ধ) করেছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ইসমাইল চৌধুরী সম্রাটসহ ১২ জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। সোমবার দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে এক চিঠি পাঠিয়ে এসব তথ্য চাওয়া হয়েছে। চিঠির জবাব সোমবারের মধ্যে দিতে বলা […]

Continue Reading

জি কে শামীম ও খালেদের পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

অর্থনৈতিক রিপোর্টার | যুবলীগ নেতা জি কে শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়ার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। তার ব্যাংক হিসাবে ৩০০ কোটি টাকা আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান […]

Continue Reading

ঘরে বসেই ঘর খোঁজার অনলাইন আবাসন মেলা শুরু

ঢাকা: আয়োজিত অনলাইন আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ঢাকা, ১৮ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম বাড়ি, প্লট বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে প্রকল্প এলাকা ঘুরে ঘুরে দেখার যে ঝক্কি, তা অনেকটাই লাঘব হতে যাচ্ছে। স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে বিস্তারিত দেখে, বুঝে কেনার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আবারও এসে গেছে। প্রথম আলো দেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে অনলাইন […]

Continue Reading

খোলাবাজারে পেঁয়াজ বিক্রি মঙ্গলবার থেকে

ঢাকা: আগামীকাল মঙ্গলবার থেকে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রাথমিকভাবে ঢাকার পাঁচটি জায়গায় ট্রাকে করে পেঁয়াজ বিক্রি শুরু হবে। পরে ক্রমান্বয়ে তা বাড়ানো হবে। বাণিজ্য মন্ত্রণালয়ে গতকাল রোববার পেঁয়াজের মূল্য পরিস্থিতি নিয়ে এক সভায় টিসিবির মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত হয়। ভারত পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৮৫০ ডলার নির্ধারণের […]

Continue Reading

বাংলাদেশসহ বিশ্বজুড়ে আর্থিক প্রতিষ্ঠানে হ্যাক: উত্তর কোরিয়ার ৩ গ্রুপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবরোধ

ডেস্ক | বাংলাদেশসহ বিশ্বজুড়ে আন্তর্জাতিক ব্যাংক ও কাস্টমারদের একাউন্ট হ্যাক করার কারণে উত্তর কোরিয়ার তিনটি হ্যাকিং গ্রুপের বিরুদ্ধে অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। ওই গ্রুপ তিনটি হলো ল্যাজারাস গ্রুপ, ব্লুনোরোফ এবং আন্দারিয়েল। এর মধ্যে প্রথম দুটি নিউ ইয়র্ক ফেডারেলে বাংলাদেশ ব্যাংকের একাউন্ট হ্যাক করে কমপক্ষে ৮ কোটি ডলার চুরি করেছে। বলা হয়, উত্তর কোরিয়ার প্রথমিক […]

Continue Reading

ইলিশের গড় ওজন ৩৫০ গ্রাম বেড়েছে

ঢাকা: দুই বছর ধরে দেশে বড় ইলিশের পরিমাণ দ্বিগুণ হারে বাড়ছে। আগে এক কেজির বেশি ওজনের ইলিশ বাজারে খুব কমই দেখা যেত। দামও মধ্যবিত্তের নাগালের মধ্যে ছিল না। এখন বাজারে প্রচুর পরিমাণে বড় ইলিশ বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, দেশে ইলিশের ওজন ও আকার বাড়ছে। সাগর ও নদ-নদীতে ধরা পড়া ইলিশের গড় ওজন গত তিন […]

Continue Reading

আমাদের টাকার কোনো অভাব নেই: অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার | অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমাদের টাকার কোনো অভাব নেই। আমি আপনাদের বলছি টাকা থাকার একটা বেঞ্চ মার্ক আছে। সেই বেঞ্চ মার্কের উপরে আমাদের এখন ৯২ হাজার কোটি টাকা বেশি রয়েছে। এটা তো লুকোচুরি করার কোনো ব্যাপার না। বহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে মন্ত্রীর কার্যালয়ে বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক জুবিদা খেরুস এ্যালাউয়্যা-এর […]

Continue Reading

লালমনিরহাটে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট চেম্বার অব কমার্স এর আয়োজনে কালেক্টরেট মাঠে আজ ১২ সেপ্টেম্বর বিকালে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ। উদ্বোধনী অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাট জেলাকে অর্থনৈতিক অঞ্চলে পরিণত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এ জেলায় শিল্প, কলকারখানা, ইন্ডাস্ট্রিজ গড়ে তোলার জন্য […]

Continue Reading

টাকার ওপর লেখা-সিল-স্ট্যাপলিং করা যাবে না

ঢাকা: বাজারে প্রচলিত বিভিন্ন মানের নোটের ওপর সিল দেয়া, লেখালেখি করা বা স্ট্যাপলিং করা যাবে না। বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তাদেরকে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, টাকার ওপরে লেখালেখির ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের […]

Continue Reading

সোমা টি প্রসেসিং কারখানা লো ভোল্টেজে বন্ধ

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ২০০৬ সালে শাহানাজ বেগম সোমা ও ফেরদৌস আলম দম্পতির একক প্রচেষ্টায় উপজেলা পূর্ব বিছনদই গ্রামে গড়ে উঠে প্রথম চা বাগান। এ দম্পতিই জেলায় চা চাষের প্রথম উদ্যোক্তা। ২০০৭ সালে তার গড়ে তোলা চা বাগান থেকে প্রথম সবুজ চা পাতা থেকে হামান দিস্তা ( উড়–ন গাইন) মাধ্যমে চা উৎপাদন শুরু হয়।এরপর […]

Continue Reading

দ্য ইকোনমিস্টের রিপোর্ট

ডেস্ক: বিলাতের প্রভাবশালী সাপ্তাহিক দ্য ইকোনমিস্ট ব্র্যাকের ওপর একটি বিশেষ রিপোর্ট প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, স্বাধীনতার পরে বাংলাদেশের সরকার যখন টাকা পয়সা খরচ কম করতে পারতো, মানুষের বেশি অভাব ছিল, তখন স্যার ফজলে হাসান আবেদ ব্র্যাক প্রতিষ্ঠা করেন। তিনি চরম দরিদ্রদের উপরে তুলতে সফল হন। কারণ, বহু ক্ষেত্রে সরকার অনুপস্থিত ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ […]

Continue Reading

এটিএম বুথ থেকে কৌশলে পিন নম্বর জেনে নিয়ে প্রতারণা

ঢাকা:প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা চুরি করার অভিযোগে শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত গতকাল শুক্রবার এই আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামি শহিদুল ইসলাম বর্তমানে ডিবি হেফাজতে আছেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আরিফুর […]

Continue Reading

ব্যাংকে রাখা আমানতে সুদ বেঁধে দেওয়ার প্রস্তাব

ঢাকা: দীর্ঘদিন পর ব্যাংক খাতে সুদহার কিছুটা বৃদ্ধির সঙ্গে আমানত বৃদ্ধি গতি না পেতেই ঋণের সুদ এক অঙ্কে নামানোর অজুহাতে সেখানেও ক্যাপ (সুদের সর্বোচ্চ সীমা) বসানোর চিন্তা করা হচ্ছে। পিপলস লিজিংয়ের অবসায়নের (বন্ধ করে দেওয়া) সিদ্ধান্তে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খাতেও অনাস্থা তৈরি হয়েছে। ভালো ও মৌল ভিত্তির শেয়ারের অভাবে দুর্দিন চলছে পুঁজিবাজারেও। এভাবে দিন দিন […]

Continue Reading

৬৮ প্রতিষ্ঠানের অলস ২ লাখ ১২ কোটি টাকা উদ্বৃত্ত অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে

ঢাকা: স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোর উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রের উন্নয়নমূলক কাজে ব্যয় করার জন্য রাষ্ট্রীয় কোষাগারে নেয়া হবে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত আইনের একটি খসড়া অনুমোদন দেয়া হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। আইনের খসড়া অনুযায়ী স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল […]

Continue Reading

বাংলাদেশ দশ বছর ধরে প্রবৃদ্ধিতে শীর্ষে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, চলতি মূল্য পদ্ধতিতে ২০০৯ সাল থেকে বিগত দশ বছর ধরে বাংলাদেশ প্রবৃদ্ধিতে বিশ্বে শীর্ষ স্থান অধিকার করে আছে। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার অর্থমন্ত্রী মন্ত্রিসভা বৈঠকে ‘স্পেকটেটর ইনডেক্স’ শীর্ষক এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে একথা বলেন। ২৯ আগস্ট প্রকাশিত ওই প্রতিবেদনে বিশ্বের শীর্ষ ২৬টি জিডিপি স্থান […]

Continue Reading

সঞ্চয়পত্রে উৎসে কর কমল, প্রজ্ঞাপন জারি

ঢাকা: সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর ৫ শতাংশ নির্ধারিত হলো। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) গত ২৮ আগস্ট উৎসে করের হার কমিয়ে এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করে। গত ১ জুলাই থেকে সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার ওপরই উৎসে কর ১০ শতাংশ আরোপ করা হয়েছিল। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হলে গত […]

Continue Reading

সোনার ভরি ৫৮ হাজার টাকা ছাড়াল

ঢাকা: সোনার দর বাড়ছেই। চলতি অগাস্ট মাসে চতুর্থ বারের মতো বাড়ল সব ধরনের সোনার দাম। ভালো মানের সোনার দর ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানোয় ২২ ক্যারেট সোনা এখন প্রতি ভরি ৫৮ হাজার ২৮ টাকায় বিক্রি হবে। মঙ্গলবার থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গত ৮ অগাস্ট সোনার দাম প্রতি […]

Continue Reading