ঈদের আগে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১০ টাকা

দেশে আবারও অস্থির হয়ে উঠতে শুরু করেছে পেঁয়াজের বাজার। ইতোমধ্যে কেজিতে ১০ টাকা বেড়ে পেঁয়াজের দাম অর্ধশতকের ঘর ছাড়িয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, বৃষ্টি-বন্যা ও বাড়তি মজুদের কারণে হঠাৎ পেঁয়াজের দাম বাড়ছে। তবে ক্রেতা ও ভোক্তা অধিকারসংশ্লিষ্টদের মতে, পেঁয়াজের বাজারে বন্যার প্রভাব পড়ার কথা নয়। মূলত বৃষ্টি-বন্যাকে পুঁজি করে আবারও বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে অসৎ […]

Continue Reading

সোনার দাম প্রতি ভরিতে প্রায় তিন হাজার টাকা কমেছে

ঢাকা: সোনার দাম সর্বোচ্চ উঠার পাঁচ দিনের ব্যবধানে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোনার দাম প্রতি ভরিতে দুই হাজার ৯১৬ টাকা কমানো হয়েছে বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে বাজুসের বিজ্ঞপ্তির তথ্য মতে, সোনার দাম প্রতি ভরিতে দুই হাজার ৯১৬ টাকা কমানো হয়েছে। শুক্রবার (২৭ মে) থেকে নতুন দাম কার্যকর হবে। নতুন দর অনুযায়ী, […]

Continue Reading

পদ্মা সেতু বাংলাদেশের জন্য ‘বিশাল অর্জন’ : বিশ্ব ব্যাংক

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণকে বাংলাদেশের জন্য ‘বিশাল অর্জন’ হিসেবে বর্ণনা করেছেন বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি মার্সি টেম্বন। আজ শনিবার সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। মার্সি টেম্বন বলেন, ‘বিশ্ব ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার। এর মাধ্যমে বাংলাদেশের মানুষ ‍ব্যাপকভাবে অর্থনৈতিক সুবিধা পাবে। পদ্মা সেতুর ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভ্রমণে […]

Continue Reading

প্রবাসী আয় কমছে, সোনা আসা বাড়ছে

শুধু চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে শুল্ক পরিশোধ করে বৈধভাবে সোনার বার আনা গত বছরের তুলনায় সাড়ে ৩২ শতাংশ বেড়েছে। এতে সরকারের রাজস্বও বেড়েছে। চোরাচালান বন্ধ করতে সরকার শুল্ক দিয়ে সোনার বার ও স্বর্ণালংকার আনার সুযোগ দিয়েছে আগেই। উদ্দেশ্য, বৈধভাবে সোনা আমদানিতে উৎসাহ দেওয়া। কিন্তু শাহ আমানত বিমানবন্দর দিয়ে অবৈধভাবে আনা যে পরিমাণ সোনা […]

Continue Reading

ঝাঁজ বেড়েছে পেঁয়াজের, ঊর্ধ্বমুখী আলু

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজ ও আলুর দাম বেড়েছে। এক লাফে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। আলুর দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। তবে আলু ও পেঁয়াজের দাম বাড়লেও সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। শুক্রবার (২৪ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা পেঁয়াজের কেজি বিক্রি করছেন ৫০ থেকে ৫৫ টাকা। […]

Continue Reading

২৬ জুনের মধ্যে ঈদ বোনাস দেওয়ার নির্দেশ

ঢাকা: ঈদুল আজহার উৎসব ভাতা আগামী ২৬ জুনের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের হিসাবরক্ষণ কর্মকর্তা শামীম হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। এ সংক্রান্ত নির্দেশনাটি অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন […]

Continue Reading

বাংলাদেশে গম রফতানি করবে রাশিয়া

ভারত গম রফতানিতে নিষেধাজ্ঞা আরোপের মাসখানেক পরেই বাংলাদেশে গম রফতানির প্রস্তাব দিয়েছে রাশিয়া। দেশটি বাংলাদেশে দুই লাখ টন গম রফতানি করতে আগ্রহী বলে জানালেন খাদ্যমন্ত্রী সাধন মজুমদার। বৃহস্পতিবার মন্ত্রী সংসদে এ কথা নিশ্চিত করেছেন। একইসাথে তিনি গম আমদানিতে নিজেদের ইচ্ছার কথাও জানিয়েছেন। বলেছেন, সরকারি চুক্তিতে রাশিয়ার কাছ থেকে গম আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। ইউক্রেন যুদ্ধের […]

Continue Reading

ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন

পরপর দুদিন মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন মানে লেনদেন শেষ করলো ভারতীয় রুপি। গত বুধবার (২২ জুন) ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান ১৯ পয়সা কমে রেকর্ড সর্বনিম্ন ৭৮ দশমিক ৩২ রুপিতে দাঁড়িয়েছিল। বৃহস্পতিবার (২৩ জুন) সেই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এদিনও রেকর্ড সর্বনিম্ন দরেই লেনদেন শেষ করেছে ভারতীয় রুপি। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে এনডিটিভি জানিয়েছে, […]

Continue Reading

ঈদের আগে ১০ দিন রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা

ঢাকা: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ০১ থেকে ১০ জুলাই মোট ১০ দিন দোকানপাট, মার্কেট, বিপণিবিতান রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ১০ জুলাইয়ের পর থেকে আবার রাত ৮টায় দোকানপাট বন্ধ হবে। বুধবার (২২ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন পবিত্র […]

Continue Reading

টিসিবির পণ্য বিক্রি শুরু বুধবার, স্থগিত সিলেটে

সারা দেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে আগামীকাল বুধবার (২২ জুন)। তবে বন্যার কারণে সিলেট বিভাগের জেলাগুলোয় আপতত পণ্য বিক্রি কার্যক্রম স্থগিত থাকবে। টিসিবি জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় সিলেট বিভাগে বিক্রয়ের তারিখ পরবর্তীতে জানানো হবে। মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় টিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন […]

Continue Reading

ফের ডলারের বিপরীতে টাকার মান কমলো

দাম নির্ধারণের এখতিয়ার ব্যাংকগুলোর হাতে ছাড়ার পরই বাড়ছে ডলারের দাম। বিপরীতে মান হারাচ্ছে দেশীয় মুদ্রা টাকা। এরই ধারাবাহিকতায় আবারও ডলারের বিপরীতে টাকার মান ১০ পয়সা কমিয়ে ৯২ টাকা ৯০ পয়সা করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২১ জুন) আন্তঃব্যাংকে প্রতি ডলার ৯২ টাকা ৯০ পয়সা দরে বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল সোমবার প্রতি ডলারের দাম ছিল ৯২ […]

Continue Reading

সোমবার থেকে সারা দেশে রাত ৮টার পর দোকানপাট বন্ধ

আগামীকাল সোমবার রাত ৮টার পর থেকে সব ধরনের বিপণীবিতান ও দোকানপাট নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত সারাদেশে একযোগে কার্যকর হবে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এবং বাংলাদেশ শিল্প […]

Continue Reading

আগামী মাসে পেট্রোলিয়ামের দাম বাড়তে পারে : নসরুল হামিদ

সরকার আগামী মাস থেকে পেট্রোলিয়ামের দাম বাড়ানোর কথা ভাবছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শুক্রবার তিনি ইউএনবিকে বলেন, ‘তবে পরিবহন ব্যবসা পরিচালকসহ সকল অংশীজনের সাথে আলোচনার পর সিদ্ধান্ত আসবে।’ তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রতিদিন ৯০ কোটি টাকা লোকসান হচ্ছে। ডিজেল ও অকটেনের দামে সমন্বয় আসতে পারে। তিনি বলেন, […]

Continue Reading

প্রথম নারী অর্থসচিব পেল বাংলাদেশ

দেশের নতুন অর্থসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা ইয়াসমিন। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ প্রদান করে। অর্থসচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে ফাতিমা ইয়াসমিন একই মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে গত শনিবার অর্থসচিব আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পান। এরপর তার […]

Continue Reading

ডলারের বিপরীতে টাকার মান বেড়েছে

দাম নির্ধারণের এখতিয়ার ব্যাংকগুলোর হাতে ছাড়ার পরই বাড়ছে ডলারের দাম। বিপরীতে মান হারাচ্ছে দেশীয় মুদ্রা টাকা। গতকাল সোমবারও ডলারের বিপরীতে টাকার দাম ৫০ পয়সা কমিয়ে ৯২ টাকা ৫০ পয়সা করেছিলো বাংলাদেশ ব্যাংক। তবে একদিনের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার দাম বেড়েছে ১৩ পয়সা। মঙ্গলবার (১৪ জুন) আন্তঃব্যাংকে প্রতি এক ডলার ৯২ টাকা ৩৭ পয়সা বিক্রি করছে […]

Continue Reading

জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা করছে সরকার

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিশ্ববাজারে দাম বেশি হওয়ায় দেশের বাজারেও জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা করছে সরকার। মঙ্গলবার (১৪ জুন) বিদ্যুৎ ভবনে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। এ সময় তিনি বলেন, মূল্য সমন্বয় নিয়ে কাজ করা হচ্ছে। তবে এখনও কিছু নির্ধারিত হয়নি। […]

Continue Reading

ফের ডলারের বিপরীতে মান হারালো টাকা

ব্যাংকগুলোর হাতে ডলারের দাম ছেড়ে দেওয়ার পর বেড়েই চলেছে ডলারের দাম, বিপরীতে মান হারাচ্ছে দেশীয় মুদ্রা টাকা। এবার ডলারের বিপরীতে টাকার দাম আরও ৫০ পয়সা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন দামে প্রতি ডলারের বিনিময় মূল্য নির্ধারণ করা হয়েছে ৯২ টাকা ৫০ পয়সা, আগে যা ছিল ৯২ টাকা। মুক্তবাজার পদ্ধতিতে চাহিদা বেশি থাকায় কয়েক মাস ধরে চড়া […]

Continue Reading

যুদ্ধের মধ্যেও জ্বালানি রফতানি আয়ে রাশিয়ার রেকর্ড

ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম ১০০ দিনের মধ্যে জীবাশ্ম জ্বালানি রফতানি করে ৯৮ বিলিয়ন ডলার আয় করেছে রাশিয়া। নতুন এক গবেষণা অনুসারে, এ সময়ের মধ্যে রাশিয়া থেকে জীবাশ্ম জ্বালানির শীর্ষ আমদানিকারক ছিল ইউরোপের দেশগুলো। সোমবার (১৩ জুন) ফিনল্যান্ডভিত্তিক সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাশিয়ান বাহিনী যখন […]

Continue Reading

ফের ডলারের দাম বাড়লো, মান হারালো টাকা

মুক্তবাজার পদ্ধতিতে চাহিদা বেশি থাকায় কয়েক মাস ধরে চড়া রয়েছে ডলারের দাম। গত মঙ্গলবার (৭ জুন) ডলারের দাম সর্বোচ্চ ৯২ টাকায় বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক। এর ঠিক একদিন পরই বুধবার (৮ জুন) হঠাৎ করে ডলারের দাম উল্টো ৫০ কমে প্রতি ডলার ৯১ টাকা ৫০ পয়সা বিক্রি করা হয়। এর ঠিক তিনদিন পর আবারও ডলারের দাম […]

Continue Reading

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হয়েছেন আব্দুর রউফ তালুকদার। আজ শনিবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখার এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। আগামী ৪ জুলাই থেকে গভর্নর হিসেবে আব্দুর রউফ তালুকদারের নিয়োগ কার্যকর হবে। বর্তমানে তিনি অর্থ সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ফজলে কবিরের স্থলাভিষিক্ত হচ্ছেন। আব্দুর রউফ […]

Continue Reading

ভবিষ্যতে আরও দাম বাড়ানোর চিন্তা

প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের জন্য ২৬ হাজার ৬৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তবে গত অর্থবছরের তুলনায় এবার এ খাতে বরাদ্দ এক হাজার ৪১৯ কোটি টাকা কম। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ২৭ হাজার ৪৮৪ কোটি টাকা। গতকাল জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল আগামী অর্থবছরের […]

Continue Reading

বাজেটের দিনে বাড়ল সয়াবিন তেলের দাম

বাজেট উত্থাপনের পরপরই বেড়ে গেছে সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে তেলের দাম বেড়েছে ৭ টাকা। ঘণ্টাখানেক আগেই উত্থাপিত হলো নতুন অর্থবছরের বাজেট। বাজেট উত্থাপনের পরপরই সয়াবিন তেলের দাম বেড়েছে লিটার প্রতি ৭ টাকা। এতে করে এক লিটার সয়াবিন তেলের দাম দাঁড়িয়েছে ২০৫ টাকা। বৃহস্পতিবার (৯ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নূরুল হকের সই করা এক […]

Continue Reading

দাম বাড়তে পারে কফির

ঢাকা: কফির দাম বাড়তে পারে। ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রক্রিয়াজাত ও রেডি টু কনজিউম কফি আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। ফলে বাড়তে পারে কফির দাম। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, র রোস্টেড কফির মোট করভার ৮৯ দশমিক ৩২ শতাংশ হলেও অধিকতর প্রক্রিয়াজাত ও রেডি টু কনজিউম কফির মোট করভার ৫৮ দশমিক ৬০ […]

Continue Reading

বাজেটে বৈদেশিক ঋণ ১ লাখ ১২ হাজার ৪৫৮ কোটি টাকা

২০২২-২৩ অর্থবছরের বাজেটের ঘাটতি পূরণে বৈদেশিক ঋণ ১ লাখ ১২ হাজার ৪৫৮ কোটি টাকা নেয়ার লক্ষ্য ঠিক করছে সরকার। বাজেটে বৈদেশিক ঋণ ১ লাখ ১২ হাজার ৪৫৮ কোটি টাকা বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমনটিই জানিয়েছেন। তিনি বলেন, ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবের আকার […]

Continue Reading

ট্রেনের প্রথম শ্রেণির টিকিটের দাম বাড়বে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করছেন। প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্য ও সেবায় বাড়তি কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্য ও সেবার দাম বাড়তে পারে। প্রস্তাবিত বাজেটে ট্রেনের প্রথম শ্রেণির টিকিটের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। […]

Continue Reading