রাশিয়ার ‘দখলে’ ইউক্রেনের আরেক শহর

ইউক্রেনের ইঝুম শহর দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। যদিও সেই দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। রাশিয়ার ‘দখলে’ ইউক্রেনের আরেক শহর বৃহস্পতিবার (২৪ মার্চ) আরআইএ-নভোস্তির বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এমন খবর দিয়েছে। ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি ঝালুজনির উপদেষ্টা লিউদমায়লা ডোলহোনোসক বলেন, ইঝুম শহরে এখনো লড়াই চলছে। কারকিভ ও রুশ-সমর্থিত বিচ্ছিন্নতবাদী অঞ্চল লুহানস্ক ও দোনেৎসকের মধ্যবর্তী সড়কে […]

Continue Reading

করোনায় ৫ সহস্রাধিক মানুষের মৃত্যু, আক্রান্ত ২৩ লাখ

মহামারী করোনাভাইরাসে বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় আরো পাঁচ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ২৩ লাখ মানুষ। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৭ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ৫৯৪ জন। মোট মারা গেছেন ৬১ লাখ ২৮ হাজার ৩৮০ জন। আর সুস্থ হয়েছেন ৪১ কোটি ১৫ লাখ […]

Continue Reading

যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট মারা গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজ জন্মভূমি চেকোস্লোভাকিয়া থেকে নাৎসিদের ভয়ে তার পরিবার শিশু অবস্থায় তাকে নিয়ে পালাতে বাধ্য হয়। বিল ক্লিনটন প্রেসিডেন্ট থাকার সময় ১৯৯৭ থেকে ২০০১ সালের ২০ জানুয়ারি পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন চেক বংশোদ্ভূত মেডেলিন অলব্রাইট। যুক্তরাষ্ট্র প্রশাসনের একজন কঠোর কূটনীতিক ছিলেন অলব্রাইট। ১৯৯০-এর […]

Continue Reading

ইউক্রেন ইস্যুতে পদত্যাগ করলেন পুতিনের গুরুত্বপূর্ণ উপদেষ্টা চুবাইস

ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ উপদেষ্টা আনাতোলি চুবাইস। একইসঙ্গে তিনি রাশিয়া ছেড়েছেন বলেও খবর পাওয়া গেছে। টেকসই উন্নয়নের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার প্রধান দূত হিসেবে কাজ করতেন তিনি। ক্রেমলিনের তরফ থেকে বুধবার তার পদত্যাগের খবর নিশ্চিত করা হয়। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। খবরে জানানো হয়, ইউক্রেনে পুতিন যে যুদ্ধ […]

Continue Reading

চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ল্যাব ধ্বংস করল রাশিয়া

এবার রাশিয়ার সামরিক বাহিনী চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি নতুন পরীক্ষাগার ধ্বংস করেছে। বুধবার (২৩ মার্চ) ফেসবুক পোস্টে এ দাবি করে কেন্দ্রটির কর্তৃপক্ষ। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ল্যাব ধ্বংস করল রাশিয়া সিএনএনের খবরে বলা হয়েছে, ইউরোপীয় কমিশনের সহায়তায় ৬০ লাখ ইউরো ব্যয়ে নির্মিত পরীক্ষাগারটি ২০১৫ সালে খোলা হয়েছিল। ইউক্রেনে অভিযানের দ্বিতীয় দিনের শুরুতেই রাশিয়া কেনো […]

Continue Reading

বিশ্বে আরও সাড়ে ৪ হাজার মৃত্যু, শনাক্ত প্রায় ১৮ লাখ

বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৭১ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর এই সংখ্যা কিছুটা কম। সেদিন মারা গিয়েছিলেন ৪ হাজার ৯৪৪ জন। এদিকে নতুন করে আরও ১৭ লাখ ৯৫ হাজার ৮৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন করোনা শনাক্ত হয়েছিলো ১৬ লাখ ৮৪ হাজার ৭২৬ জনে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে করোনাভাইরাসে […]

Continue Reading

যুদ্ধের এক মাস, আজ বিশ্বব্যাপী প্রতিবাদের আহ্বান জেলেনস্কির

ইউক্রেনের রাশিয়ার অভিযানের আজ এক মাস হলো। গত মাসের ২৪ তারিখে হামলা শুরু করেছিল রাশিয়া। হামলার এক মাসের এই দিনে বিশ্বব্যাপী মানুষকে রাস্তায় নেমে প্রকাশ্যে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাতে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। প্রথমবারের মতো ইংরেজিতে দেওয়া এই ভাষণে জেলেনস্কি বলেন, ‌‘রাশিয়ার যুদ্ধ শুধু ইউক্রেনের বিরুদ্ধে নয়। এর […]

Continue Reading

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ যেভাবে বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলছে

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের এক মাস পূর্ণ হয়েছে। এই সময়ের মধ্যে নজিরবিহীন নিষেধাজ্ঞার কবলে পড়েছে রাশিয়া। এতে করে দেশটির জনজীবনে পড়েছে বড় প্রভাব। গত কয়েক সপ্তাহে বিদেশি কোম্পানিগুলো রাশিয়া ছেড়ে গেছে এবং নিষেধাজ্ঞার কারণে দেশটির মুদ্রার মান কমে গেছে। কিন্তু এ যুদ্ধের কারণে অর্থনৈতিক প্রভাব শুধু রাশিয়াকে একাই সামলাতে হচ্ছে না, বরঞ্চ সমগ্র বিশ্বেই এর […]

Continue Reading

শুধু মঙ্গলবারই একশ’ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার ২৮তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৭ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এদিকে, দেশের কোনও অঞ্চলে চরম প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় বাহিনী। শুধু মঙ্গলবারই কমপক্ষে একশ’ […]

Continue Reading

বিশ্বে আরও ৫ হাজার মৃত্যু, নতুন শনাক্ত প্রায় ১৭ লাখ

বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৪৪ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে দেড় হাজারের বেশি। মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ২১ হাজার ৯২৬ জনে। একইসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৮৪ হাজার ৭২৬ জন। আগের দিনের তুলনায় দৈনিক শনাক্ত বেড়েছে ৬ লাখেরও বেশি। এতে মোট শনাক্ত রোগী […]

Continue Reading

রাশিয়া জানাল, কখন তারা পরমাণু অস্ত্র ব্যবহার করবে

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই আশঙ্কা করা হচ্ছে যে মস্কো এই যু্দ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবে। তবে এবার বিষয়টি খোলাসা করেছ রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সাক্ষাতকারে জানিয়েছেন, রাশিয়ার মূল অস্তিত্ব যখন হুমকির মুখে পড়বে, তখনই কেবল সে পরমাণু অস্ত্র ব্যবহার করবে। সিএনএনের সাক্ষাতকার গ্রহণকারী ক্রিস্টাইন আমানপুরের এক প্রশ্নের জবাবে তিনি […]

Continue Reading

রোহিঙ্গারা যাতে না যায়, সে জন্য মিয়ানমারের এই তালিকা: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর জন্য মিয়ানমারের পাঠানো ৭০০ লোকের তালিকা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, `তালিকাটা এমনভাবে তৈরি করেছে, যাতে মনে হয় তাদের সদিচ্ছার অভাব আছে। অন্য দুরভিসন্ধি আছে। আমার সহকর্মীরা পরীক্ষা করে দেখেছেন, এতে একটা শুভংকরের ফাঁকি আছে। এরা যাতে না যায়, তার জন্য এই তালিকা দেওয়া হয়েছে।’ মঙ্গলবার বিকেলে মিয়ানমারের পাঠানো ৭০০ […]

Continue Reading

আজ জাপানের পার্লামেন্টে ভাষণ দেবেন জেলেনস্কি

জাপানের পার্লামেন্টে ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ বুধবার (২৩ মার্চ) ভার্চুয়ালি তার এই ভাষণ দেওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) এমন খবর জানিয়েছে আলজাজিরা। খবরে বলা হয়, জেলেনস্কি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের প্রচেষ্টার অংশ হিসেবে এ ভাষণ দেবেন তিনি। প্রায় ১০ মিনিট ধরে তিনি ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের […]

Continue Reading

যুদ্ধ থামাতে পারবেন পুতিনের প্রেমিকা?

ইউক্রেনে রুশ আগ্রাসনের ২৭তম দিন চলছে। এই যুদ্ধে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রায় চার সপ্তাহে রুশ হামলায় ইউক্রেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইতোমধ্যে দেশটি ছেড়ে অন্তত ৩৩ হাজার মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এতে হতাহত হয়েছেন বহু লোক। সোমবার (২১ মার্চ) পেজ সিক্স জানিয়েছে, […]

Continue Reading

বিশ্ব পানি দিবস আজ

আজ ২২ মার্চ, বিশ্ব পানি দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব পানি দিবস ২০২২’ পালনে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য ‘ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’। জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত এক প্রস্তাব অনুযায়ী প্রতিবছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। ১৯৯২ সালে ব্রাজিলের রিওতে এই প্রস্তাব গ্রহণ […]

Continue Reading

বিশ্ব করোনায় কমেছে শনাক্ত, বেড়েছে মৃত্যু

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বব্যাপী স্বাস্থ্যবিধির ওপর জোর দেওয়ার পাশাপাশি টিকা প্রয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে। ফলে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। কিছুদিন আগেও ডেলটা, ওমিক্রন ধরনের কারণে নিত্যদিন করোনার ভীতিকর অবস্থা দেখতে হয়েছিল বিশ্ববাসীকে। বিশ্ব করোনায় কমেছে শনাক্ত, বেড়েছে মৃত্যু মঙ্গলবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ […]

Continue Reading

লকডাউনের আওতায় চীনের ৪৫ লাখ মানুষ

আবারও করোনা সংক্রমণ চীনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয় সাড়ে ৪ হাজারের বেশি সংক্রমণ। একারণে চীনের জিলিন শহরে ৪৫ লাখ মানুষ পড়লো লকডাউনের আওতায়। গতকাল সোমবার থেকে তিনদিনের জন্য কার্যকর হয়েছে সরকারি এই সিদ্ধান্ত। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের দুই-তৃতীয়াংশই জিলিন প্রদেশের। এর কাছেই অবস্থিত রাশিয়া ও উত্তর কোরিয়ার সীমান্ত। নতুনভাবে করোনা […]

Continue Reading

সৌদি প্রবেশে নতুন নির্দেশনা

সৌদি আরবে প্রবেশে এখন থেকে করোনার টিকার সার্টিফিকেট, পিসিআর নেগেটিভ সনদ দেখাতে হবে। সোমবার (২১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। এতে আরও বলা হয়, এখন থেকে সৌদি প্রবেশে বিদেশি নাগরিকদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। এদিকে, গর্ভবতী নারীদের সুরক্ষায় নতুন আইন পাস করেছে সৌদি আরব। আখবার সৌদিয়া পত্রিকা জানায়, সৌদি আরবে […]

Continue Reading

আত্মসমর্পণ নয়, যুদ্ধে অনড় ইউক্রেন

চারদিক থেকে রুশ বাহিনীর ঘিরে রাখা মারিউপোল শহরে অবস্থান করা ইউক্রেন সেনাদের আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে ইউক্রেন সেনারা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এদিকে ইউক্রেন-রাশিয়া পরবর্তী শান্তি বৈঠকের জন্য ইসরায়েল অধিকৃত জেরুজালেমকে উপযুক্ত স্থান বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্সের। খবরে বলা হয়, গতকাল স্থানীয় সময় ভোর ৫টার মধ্যে মারিউপোলে অবস্থান করা ইউক্রেনের […]

Continue Reading

১৩৩ আরোহী নিয়ে চীনে বিমান বিধ্বস্ত

চীনে ১৩৩ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এ খবর দিয়ে জানিয়েছে এতে কি পরিমাণ মানুষ হতাহত হয়েছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। বোয়িং ৭৩৭ বিমানটি দেশটির গুয়াংসি প্রদেশের উঝোউ শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। এতে একটি পাহাড়ে আগুন ধরে গেছে। ঘটনাস্থলে ছুটে গেছেন উদ্ধারকর্মীরা।

Continue Reading

বিশ্বে করোনায় মৃত্যু ৬১ লাখ ছাড়ালো

মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে কমছে দৈনিক মৃত্যু ও সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯০২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ লাখ ১৫ হাজার ৮৭৮ জন। আগের দিন মারা গেছেন ৩ হাজার ৮৬৭ জন ও সংক্রমিত হন ১৪ লাখ ৩০ হাজার ৯৭১ জন। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে […]

Continue Reading

দেশ ছাড়বেন না, যুক্তরাজ্যের প্রস্তাব ফিরিয়ে দিলেন জেলেনস্কি

চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার পরিবারকে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে যুক্তরাজ্যের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি। বিদেশে নিরাপদ আশ্রয়ের চেয়ে সামরিক আগ্রাসনের মধ্যে ইউক্রেনের জনগণের পাশে দাঁড়ানোকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই। ব্রিটেনের সর্বাধিক প্রকাশিত সংবাদপত্র সানডে […]

Continue Reading

ইউক্রেনে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

ইউক্রেনে রুশ সেনাদের সামরিক অভিযান চলমান। এ অবস্থায় ইউক্রেনে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে এ প্রতিশ্রুতি দেন বরিস জনসন। এক টুইট বার্তায় বরিস জনসন বলেন, চলতি সপ্তাহে ন্যাটো এবং জি-৭ এর বৈঠক রয়েছে-সেখানে আমি কীভাবে ইউক্রেনের স্বার্থকে এগিয়ে নিতে কাজ […]

Continue Reading

স্কুলে রুশ হামলা: ধ্বংসস্তূপে আটকা ৪০০ জন

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের মারিওপোল শহরের একটি স্কুলে হামলা চালিয়েছে রুশ সেনারা। রোববার (২০ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এর আগে শনিবার (১৯ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরীর ওই স্কুলে হামলার ঘটনা ঘটে। রাশিয়ার জোরদার হামলার মুখে স্কুলটিতে প্রায় ৪০০ জন সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিলেন। এদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা […]

Continue Reading

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারি সংলাপ শুরু

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারি সংলাপ আজ রোববার বেলা ১১টায় শুরু হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিকবিষয়ক আন্ডারসেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। এর আগে বৈঠকে অংশ নিতে গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডারসেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বাংলাদেশে এসেছেন। তিনি আজ অংশীদারি […]

Continue Reading