বুধবারই পদত্যাগ করছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট : প্রধানমন্ত্রী কার্যালয়
প্রবল গণঅসন্তোষের মধ্যে পালিয়ে থাকা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আগামী বুধবারই পদত্যাগ করছেন বলে নিশ্চিত করেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। আজ সোমবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের সিদ্ধান্তের কথা তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তিনি বুধবারই ইস্তফা দেবেন। […]
Continue Reading