ইমরান খানকে গুলি চালানো যুবক আটক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। তার এক পায়ে গুলি লেগেছে।এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।পাঞ্জাবের ওয়াজিরাবাদে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চকালে তাকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত এক বন্দুকধারী। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানোর […]

Continue Reading

ইমরান খান গুলিবিদ্ধ

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার চলমান লং মার্চ থেকে গুলিবিদ্ধ হন ইমরান খান। এ ঘটনায় পিটিআইয়ের আরও পাঁচজন নেতা আহত হয়েছেন।  এই হামলার ঘটনা ঘটে পাঞ্জাবের ওয়াজিরাবাদে। হামলার বিষয়ে পিটিআই নেতা ইমরান […]

Continue Reading

ইউক্রেনে মার্কিন সেনা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই কিয়েভে মার্কিন সেনাদের উপস্থিতি নিশ্চিত করেছে পেন্টাগন। মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী- অল্পসংখ্যক মার্কিন সেনাদের একটি দল ইউক্রেনে অস্ত্র পরিদর্শনের কাজে রয়েছে, তারা কোনো সম্মুখসমরে অংশ নিচ্ছে না। খবর দ্য হিল, ওয়ার্ল্ড সোশ্যালিস্ট ওয়েবসাইট। মার্কিন বিমানবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রেইডার গত মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে ইউক্রেনে মার্কিন সেনার উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন। এর […]

Continue Reading

বিশ্বে করোনায় আরও ৭১৩ মৃত্যু, শনাক্ত বেড়েছে

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ২৭৭ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় এক লাখ ২৫ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭১৩ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ৫০ জন। বুধবার (২ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের […]

Continue Reading

নির্বাচনে পর্যবেক্ষক থাকবে কি-না জানতে চায় কানাডা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো যাবে কি-না, জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার লিলি নিকোলাস। মঙ্গলবার (১ নভেম্বর) সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে বিষয়টি জানতে চান হাই কমিশনার। নির্বাচনে পর্যবেক্ষক থাকবে কি-না জানতে চায় কানাডা বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, গত বছর বাংলাদেশে নিযুক্ত হয়েছেন কানাডিয়ান হাইকমিশনার। কিন্তু আমার সঙ্গে […]

Continue Reading

বাংলাদেশে আসছেন সৌদি যুবরাজ

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। আশা করা হচ্ছে, ২০২৩ সালের জানুয়ারির প্রথম দিকে তিনি বাংলাদেশে আসবেন। মঙ্গলবার (১ নভেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ আগে রিয়াদের ডিজিটাল সিটির ক্রাউন প্লাজা হোটেলে ৩০-৩১ অক্টোবর যৌথ কমিশনের সভা অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশ-সৌদির মধ্যে ১৪তম যৌথ […]

Continue Reading

বিশ্বজুড়ে শনাক্ত নামল ১ লাখ ৩১ হাজারে, মৃত্যু সাড়ে ৬ শতাধিক

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে আড়াই শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৯৪ হাজার ৪৭৭ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন […]

Continue Reading

পদত্যাগ করলেন লেবাননের প্রেসিডেন্ট

পদত্যাগ করেছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। তিনি এমন এক সময় এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন যখন দেশটি চরম অর্থনৈতিক সংকটে পড়েছে। রোববার ৮৯ বছর বয়সী সদ্য সাবেক এ খিস্টান প্রেসিডেন্ট পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের পর প্রেসিডেন্ট প্যালেসও ছেড়েছেন তিনি। খবর আনাদলু এজেন্সি। মিশেল আউনের পদত্যাগের পর দায়িত্বপালনের জন্য এখনও পর্যন্ত উত্তরসূরির বিষয়ে একমত হতে পারেনি লেবাননের […]

Continue Reading

বিশ্বে করোনায় আরও ৪১০ জনের মৃত্যু

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৪১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৯১৫ জন। সোমবার (৩১ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪০ হাজার ৬১১ জন আক্রান্ত হয়েছেন জাপানে। মৃত্যুর শীর্ষে তাইওয়ান। দেশটিতে ৭৬ […]

Continue Reading

ফের ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত লুলা, বিশ্বনেতাদের অভিনন্দন

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফের জনগনের প্রতিনিধি নির্বাচিত হলেন বামপন্থী প্রার্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এ নির্বাচনি লড়াইয়ে তিনি পরাজিত করেছেন ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারোকে। বিবিসির তথ্য অনুযায়ী, শেষ ধাপের ভোট গণনা শেষে লুলা দা সিলভা পেয়েছেন ৫০ দশমিক ৮ শতাংশ ভোট আর ৪৯ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন […]

Continue Reading

সেতু ধসে নিহত বেড়ে ৯১, নিখোঁজ শতাধিক

ভারতের গুজরাটের মোরবিতে ব্রিটিশ আমলের একটি সেতু সংস্কারের মাত্র এক সপ্তাহ পরেই ভেঙে পড়েছে। এতে অন্তত ৯১ জন নিহত হয়েছে। নদীতে তলিয়ে যাওয়া আরও শতাধিক মানুষকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। সরকার এ ট্র্যাজেডির দায় নেবে বলে জানিয়েছেন একজন মন্ত্রী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঝুলন্ত সেতুটি রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে ভেঙে […]

Continue Reading

বাংলাদেশ সীমান্তে গোলা পড়ায় মিয়ানমারের দুঃখ প্রকাশ

মিয়ানমারে গত দুই মাস ধরে চলা সংঘর্ষের প্রভাব বাংলাদেশে পড়ায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে মিয়ানমার। এ সময় সীমান্তে অনুপ্রবেশ ও মাদক পাচার রোধে একমত পোষণ করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩০ অক্টোবর) বিকেলে বাংলাদেশের প্রতিনিধিদলের প্রধান বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবির […]

Continue Reading

সোমালিয়ায় জোড়া গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১০০

সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয়ে জোড়া গাড়িবোমা হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনন্ত ৩০০ জন। শনিবার (২৯ অক্টোবর) দেশটির রাজধানী মোগাদিশুতে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুলিশ কর্মকর্তা নুর ফারাহ’র বরাতে প্রতিবেদনে বলা হয়, দু’টি গাড়িবোমা মন্ত্রণালয়ের দেয়ালে আঘাত হানে। প্রথম বোমাটি আঘাত হানার […]

Continue Reading

আজ বিজিবি-বিজিপি পতাকা বৈঠক

বান্দরবান ও কক্সবাজার সীমান্তের ওপারে মিয়ানমারে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধ চলছে বেশ কয়েক মাস ধরে। তাদের গোলাগুলি সীমান্তের এপারে বাংলাদেশী জনপদে এসে পড়ছে। এরই মধ্যে মিয়ানমারের মর্টার শেলে বাংলাদেশে প্রাণহানি ঘটায় সীমান্ত এলাকায় বিরাজ করছে উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ। এই অবস্থায় উত্তেজনা নিরসনে বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী। আজ রোববার সকাল […]

Continue Reading

দ. কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহত বেড়ে ১৪৯

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক মানুষ। স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানী সিউলের ইথেওন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের সংখ্যা প্রথমে ৫৯ জন এবং পরে তা বেড়ে ১২০ এ দাঁড়িয়েছিল। সবশেষ খবর পাওয়া পর্যন্ত পদদলনে মৃতের সংখ্যা […]

Continue Reading

বিশ্বে করোনায় আরও ১১৬০ মৃত্যু, শনাক্ত বেড়েছে

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ আট হাজার ১৩৪ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১৬০ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ২৫৬ জন। এদিন ৩ লাখ ৯৪ হাজার ৬৮১ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। শনিবার (২৯ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট […]

Continue Reading

বিজিবির সঙ্গে বিজিপির পতাকা বৈঠক রোববার

সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে বাংলাদেশের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে মিয়ানমার। রোববার (৩০ অক্টোবর) সকাল ১০টায় কক্সবাজারের টেকনাফে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ’র (বিজিপি) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৮ অক্টোবর) বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার দিবাগত রাত সাড়ে ১২টার পর […]

Continue Reading

করোনা : বিশ্বজুড়ে মৃত্যু হাজারের নিচে, কমেছে শনাক্ত

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দুই শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৮৯ হাজার ১৮২ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭২ হাজার ১৮৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৪০ […]

Continue Reading

সবচেয়ে বিপজ্জনক দশক আসতে চলেছে : পুতিন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে ‘সবচেয়ে বিপজ্জনক’ দশক আসতে চলেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমাদের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন- তারা বিপজ্জনক, রক্তাক্ত, নোংরা খেলা খেলছে। বিশ্বের বেশির ভাগ সমস্যা সৃষ্টির জন্য পশ্চিমাদেরকে দোষারোপ করেছেন পুতিন। এমনকি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পেছনেও তিনি পশ্চিমাদের দায়ী করার প্রয়াস নিয়েছেন। […]

Continue Reading

রোহিঙ্গা ক্যাম্পে আবারও গুলি, নিহত ২

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে খুনের ঘটনা ঘটেই চলছে। ২৪ ঘণ্টা পার হতে নাতেই আবারও দুই রোহিঙ্গা খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে উখিয়ার ১৭ নম্বর ক্যাম্পের ‘সি’ ব্লকে গুলি করে দুই রোহিঙ্গাকে খুন করা হয়। এরা হলেন, এই ক্যাম্পের কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (৪০) ও মো. কাসিমের ছেলে ইয়াছিন (৩০)। ১৪ আর্মড […]

Continue Reading

শিয়া মাজারে হামলায় নিহত ১৫

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর সিরাজে একটি শিয়া মাজারে হামলার ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা’র। খবরে বলা হয়েছে, বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে শাহ চেরাগ মাজারে এই হামলার ঘটনা ঘটে। তিন জন বন্দুকধারী মাজারের ভেতরে ঢুকে হামলা চালায়। দুই […]

Continue Reading

বিশ্বে করোনায় আরও ১১৩৭ মৃত্যু, শনাক্ত কমেছে

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৪ হাজার ৬৬৭ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৭ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৭ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ২০০ জন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের […]

Continue Reading

রোহিঙ্গাদের নিজ দেশে নিতে চায় কানাডা

যুক্তরাষ্ট্রের পর এবার রোহিঙ্গাদের নিজ দেশে নিতে চায় কানাডা। বুধবার (২৬ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশটির ঢাকা হাইকমিশন থেকে এই বার্তা পৌঁছে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দেশটির অভিবাসন বিভাগের দুই কর্মকর্তা। মূলত বাংলাদেশের কাছ থেকে অভিবাসন আইন ও পদ্ধতি বোঝার চেষ্টা করেছেন তারা। এ নিয়ে আলোচনাও হয়েছে। সামনে এ নিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেবার […]

Continue Reading

উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

বালুখালী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন।বুধবার (২৬ অক্টোবর) ভোর রাতে ক্যাম্প-১০ এর সিআইসি অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা যুবকের নাম মোহাম্মদ জসিম। তিনি ওই ক্যাম্পের আব্দুল গফুরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, ক্যাম্প-১০ এর সিআইসি অফিসের সামনে ভোর রাতে কয়েক রাউন্ড […]

Continue Reading

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী জাহাজে আগুন, নিহত ১৪

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী একটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ইস্ট নুসা তেনগারা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ৩১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের। জানা গেছে, কুপাং থেকে কালাবাহির দিকে যাচ্ছিলো যাত্রীবাহী নৌযানটি। হঠাৎ তাতে আগুন ধরে যায়। এ সময় আতঙ্কে অনেকেই সাগরে ঝাঁপিয়ে পড়েন। সাহায্য চেয়ে […]

Continue Reading