নোবেল শান্তি পুরষ্কার পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ম্যানুয়েল সান্তোস

  ঢাকা; এ বছরের নোবেল শান্তি পুরষ্কার পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। নিজ দেশের বামপন্থী ফার্ক বিদ্রোহীদের বিরুদ্ধে ৫২ বছর ধরে চলা সংঘাতের অবসানে তার প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরষ্কার দেয়া হয়। ফার্ক বিদ্রোহীদের সঙ্গে শান্তিচুক্তিতে উপনীত হওয়ায় নরওয়ের নোবেল কমিটি তার প্রশংসা করেছে। চার বছর ধরে চলা সমঝোতার পর গতমাসে এ চুক্তি স্বাক্ষরিত […]

Continue Reading

জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্তোনিও গুটারেস

  ঢাকা; জাতিসংঘ মহাসচিব নির্বাচনের ইতিহাসে সবচেয়ে কম উত্তেজনাপূর্ণ নির্বাচনে এবং অনেক আগে থেকেই নির্বাচনী দৌঁড়ে অন্য ১২ জন প্রার্থীর চেয়ে এগিয়ে থাকা মহাসচিব পদপ্রার্থী পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রাক্তন হাইকমিশনার অ্যান্তোনিও গুটারেস শেষ পর্যন্ত নয়া মহাসচিব নির্বাচিত হলেন। এর ফলে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একধরণের স্বস্তি নেমে এসেছে। কারণ অ্যান্তোনিও গুটেরাস […]

Continue Reading

আজ বৃহস্পতিবার সকালে কাশ্মিরে ৩ সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলা

  ঢাকা; ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বরমুল্লা, হান্ডওয়ারা ও লানগেট সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এর মধ্যে সেনা বাহিনীর পোশাক পরে হামলাকারীরা বরমুল্লা ও হান্ডওয়ারায় হামলা চালায়। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। আজ বৃহস্পতিবার সকালে এ হামলা হয়েছে। এর মধ্যে বরমুল্লা ও হান্ডওয়ারায় অভিযান চলছে বলে খবরে বলা হয়েছে। সন্ত্রাসীরা হান্ডওয়ারায় সেনা ঘাঁটিতে প্রকাশ্যে […]

Continue Reading

আবার পাক-ভারত গোলাগুলি

  কাশ্মীরে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও গুলিবিনিময় হয়েছে। উভয় দেশ একে অপরের বিরুদ্ধে প্রথমে গুলি ছোড়ার অভিযোগ করেছে। তবে প্রাণহানি বা হতাহতের কথা জানায়নি কোনো পক্ষ। টানা এক সপ্তাহ ধরে সীমান্তে গুলিবিনিময়ের পর উত্তেজনা নিরসনের উপায় খুঁজছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। কথা হয়েছে উভয় দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদ্বয়ের মধ্যে। এ খবর দিয়েছে বিবিসি, ডন […]

Continue Reading

পদার্থবিদ্যায় নোবেল পেলেন তিন বৃটিশ বিজ্ঞানী

  ঢাকা; এ বছরে পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন তিন বৃটিশ বিজ্ঞানী। তারা হলেন ডেভিড জে থোউলেস, এফ ডানকান এম হ্যালডেন ও জে মাইকেল কস্টারলিৎজ। পদার্থের বিশেষ ঘনীভূত অবস্থা নিয়ে তত্ত্বীয় গবেষণায় নিয়োজিত ছিলেন এই তিন বিজ্ঞানী। আজ সুইডেনে স্টকহোমে নোবেল কমিটি এই পুরস্কার ঘোষণা করেছে। বৃটিশ পত্রিকা গার্ডিয়ানের খবরে বলা হয়, এই নোবেল পুরস্কার দেয়া হয়েছে […]

Continue Reading

পাক-ভারত উত্তেজনা নিরসনে ফোনালাপ

  ঢাকা; ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায় তিন সপ্তাহের তীব্র উত্তেজনাকর পরিস্থিতির পর দু’দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন। এতে দু’পক্ষই নিয়ন্ত্রণ রেখায় সৃষ্ট উত্তেজনা প্রশমন করতে সম্মত হয়েছেন। পাকিস্তানের জিও টিভিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন দ্য টাইমস অব ইন্ডিয়া। সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ […]

Continue Reading

ভারতীয় আগ্রাসন’ নিয়ে সর্বদলীয় বৈঠকে নওয়াজ শরীফ

  ঢাকা;  ‘ভারতীয় আগ্রাসন, কাশ্মীরে নৃশংসতা ও নিয়ন্ত্রণ রেখা’র পরিস্থিতি নিয়ে সর্বদলীয় পার্লামেন্টারি বৈঠক করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এ বৈঠকে সভাপতিত্বচ করছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন ডন। এক দফা এজেন্ডা নিয়ে এ বৈঠক আহ্বান করা হয়েছে। তাহলো বাকি বিশ্বের কাছে একটি পরিষ্কার বার্তা পৌঁছে দেয়া। সেই বার্তাটি হলোÑ নিয়ন্ত্রণ রেখায় আগ্রাসন ও ‘দখলীকৃত […]

Continue Reading

চিকিৎসায় নোবেল পেলেন জাপানের ইউশিনোরি

ডেস্ক;  বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পেয়েছেন জাপানের ইউশিনোরি ওসুমি। প্রাণিকোষ কীভাবে নিজের উপাদানকে পুনঃপ্রক্রিয়াজাত করে, তা আবিষ্কারের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। খবর এএফপি, রয়টার্স ও বিবিসি অনলাইনের। ইউশিনোরি ওসুমি দেখিয়েছেন, পুনঃপ্রক্রিয়াজাত করার মাধ্যমে কোষ কীভাবে সুস্থ থাকে। সুইডেনের নোবেল কমিটি আজ সোমবার ইউশিনোরির নাম ঘোষণা করে বলে, ক‌্যানসার থেকে শুরু করে পারকিনসনসের মতো […]

Continue Reading

কাশ্মীরে সেনা ও বিএসএফ ক্যাম্পে সন্ত্রাসী হামলা; বিএসএফ সদস্য নিহত

ঢাকা; দুই সপ্তাহের মধ্যে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে আবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল। জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ৫০ কিলোমিটার দূরে বারামুল্লাহ শহরে গতকাল রোববার রাতে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী বিএস​এফের দুটি ক্যাম্পে হামলা হয়। এতে বিএসএফের এক সদস্য নিহত ও একজন আহত হয়েছেন। বারামুল্লাহ জেলারই উরি সেনাছাউনিতে গত ১৮ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত […]

Continue Reading

যুদ্ধের বাগাড়ম্বরপূণ কথা বলছে ভারত’

  অনলাইন ডন ; যুদ্ধের বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য দেয়া হচ্ছে ভারতের পক্ষ থেকে। যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এটা কারো স্বার্থে নয়। এমন মন্তব্য করেছে পাকিস্তানের সেনাবাহিনী। অনলাইন ডন এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, উত্তেজনা ও উস্কানি কারো স্বার্থেই দেয়া হচ্ছে না। পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অসীম বাজওয়া নিয়ন্ত্রণ রেখার […]

Continue Reading

জেনারেল রাহিল শরীফের হুঁশিয়ারি

  ডেস্ক রিপোর্ট;  প্রতিপক্ষের যেকোনো ‘মিসএডভেঞ্চারের’ সর্বোচ্চ উচিত জবাব দেবে পাকিস্তান। এমন হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। তিনি শুক্রবার বলেছেন, নিয়ন্ত্রণ রেখা, ওয়ার্কিং বর্ডার ও আন্তর্জাতিক সীমান্তে সর্বোচ্চ সতর্কতা রক্ষা করা হচ্ছে। কোনো বিদ্বেষপরায়ণ প্রচারণা দিয়ে পাকিস্তানকে হয়রান করা যাবে না। এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন ডন। সম্প্রতি জম্মু-কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ […]

Continue Reading

বন্দি সেনাকে ফেরাতে সব ব্যবস্থা নেবে ভারত’ পাক-ভারত তীব্র উত্তেজনা

  ঢাকা; থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভারত-পাকিস্তান সীমান্তে। চলছে পাল্টাপাল্টি মন্তব্য। এরই মধ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানে আটক ভারতীয় সেনাকে ফিরিয়ে আনার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা সংস্থার অজিত দোভাল ও আইটিবিপি কর্মকর্তাদের সঙ্গে দুপুরে এক বৈঠকের সময় তিনি এ কথা বলেন। এ খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। খবরে ভারতীয় […]

Continue Reading

ক্লিনটনের নারী কেলেংকারীকে সামনে আনলেন ট্রাম্প

      ডেস্ক; মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় দুই প্রার্থীর মধ্যে কাদা-ছোঁড়াছুড়ি এর মধ্যে কম হয়নি। তবে এতদিন পর্যন্ত হিলারি ক্লিনটনের নানাবিধ সমালোচনাতেই ব্যস্ত ছিলেন ডনাল্ড ট্রাম্প। এবারে এই রিপাবলিকান প্রার্থী তাতে যোগ করলেন হিলারির স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে। তার যৌন কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে ট্রাম্প বললেন, হিলারি বিজয় লাভ করলে তার স্বামীর যৌন কেলেঙ্কারিকে ফিরিয়ে […]

Continue Reading

সম্পর্ক ‘নতুন পর্যায়ে’ নেওয়ার বার্তা দেবেন চীনা প্রেসিডেন্ট

ঢাকা; দুই বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরের সময় বাংলাদেশ ও চীন ‘সহযোগিতার জন্য নিবিড় সমন্বিত অংশীদারত্ব’ প্রতিষ্ঠায় রাজি হয়েছে। এবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকায় এসে এই সম্পর্ককে ‘নতুন পর্যায়ে’ উন্নীত করার বার্তা দেবেন। কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সম্পর্কটাকে ‘নতুন পর্যায়ে’ নিতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের সঙ্গে কৌশলগত উপাদান যুক্ত হবে। শেখ হাসিনার আমন্ত্রণে […]

Continue Reading

১২৫ বছরের রীতি ভেঙে হিলারিকে সমর্থন

  ঢাকা; একশ ২৫ বছরের রীতি ভঙ্গ করলো যুক্তরাষ্ট্রের রিপাবলিকানপন্থি পত্রিকা ‘আরিজোনা রিপাবলিক’। পত্রিকাটি ১২৫ বছরেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত। এই দীর্ঘ সময়ে তারা প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন দিয়ে এসেছে রিপাবলিকান দলের প্রার্থীকে। কিন্তু এবার প্রথমবার সেই রীতি ভঙ্গ করেছে তারা। সম্পাদকীয় বোর্ড লিখেছে, ‘২০১৬ সালের রিপাবলিকান প্রার্থী (ডনাল্ড ট্রাম্প) রক্ষণশীল নন। তার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা […]

Continue Reading

সার্ক সম্মেলন স্থগিত, নিঃসঙ্গ পাকিস্তান!

    ঢাকা; নয়া দিল্লির ঝটিকা কূটনীতিতে কার্যত নিঃসঙ্গ হয়ে পড়েছে পাকিস্তান। নভেম্বরে ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্কের বার্ষিক সম্মেলন বর্জন করেছে ভারত। এর সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ, ভুটান ও আফগানিস্তান। শ্রীলঙ্কা জানিয়ে দিয়েছে, ভারতের অংশগ্রহণ ছাড়া এ সম্মেলন হতে পারে না। এর মধ্য দিয়ে কার্যত এ অঞ্চলে একা হয়ে পড়েছে পাকিস্তান। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র […]

Continue Reading

সিএনএন/ওআরসি জরিপ প্রথম বিতর্কে হিলারি জয়ী

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দলের দুই প্রার্থীর মধ্যে প্রথম মুখোমুখি বিতর্কে ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন জয়ী হয়েছেন। সিএনএন/ওআরসির এক জরিপে এমনটাই বলা হয়েছে। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকালে ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প প্রথম পরস্পরের মুখোমুখি বিতর্কে অংশ নেন। ৯০ মিনিটের এই বিতর্কে সঞ্চালকের দায়িত্ব পালন করেন এনবিসি টিভির […]

Continue Reading

বৃহৎ গণতন্ত্রের এক জম্পেশ বিতর্ক

    বিশ্বের বৃহৎ গণতন্ত্রের জম্পেশ এক বিতর্ক হয়ে গেল। মুহুর্মূহু আক্রমণ, পাল্টা আক্রমণে একে অন্যকে ঘায়েল করলেন। ডায়াসে তখন মুখোমুখি ডেমোক্রেট হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এ দু’প্রার্থীর ‘ফায়ার্স’ বা অগ্নিঝরা বিতর্ক প্রত্যক্ষ করল বিশ্ববাসী। এতে স্বভাবসুলভভাবে হিলারি ক্লিনটনকে আক্রমণ করলেন ডনাল্ড ট্রাম্প। তিনি বললেন, হিলারি ক্লিনটনের ‘স্টামিনা’ বা টিকে […]

Continue Reading

হিলারি-ট্রাম্প প্রথম বিতর্ক শুরু

  আন্তর্জাতিক ডেস্ক;   যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প মধ্যে প্রথম বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকাল সাতটায় এই বিতর্ক শুরু হয়েছে। বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করছেন এনবিসি টিভির অ্যাংকর লেস্টর হল্ট। এই দুই প্রার্থীর মধ্যে মোট তিনটি বিতর্ক হবে। প্রতিটি বিতর্ক হবে ৯০ মিনিট করে। এই দুই প্রার্থী ইতিমধ্যে প্রায় […]

Continue Reading

ইউরোপের ডানপন্থি নেতাদের কাছে ট্রাম্প আসলেই ট্রাম্পকার্ড

  ইউরোপে ডানপন্থি রাজনীতিকরা ডনাল্ড ট্রাম্পকেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী দেখতে চান। তারা মনে করেন, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে, তাদের আদর্শই বাস্তবায়িত হবে। বদলে যাবে দুনিয়াও। তাই ট্রাম্প তাদের কাছে আসলেই এক ট্রাম্পকার্ড। এখানে বলে রাখা ভালো, ইউরোপ জুড়ে দক্ষিণপন্থি দলগুলোর উত্থান ঘটছে। বিশেষ করে জার্মানির স্থানীয় নির্বাচনে ‘অল্টারনেটিভ ফর জার্মানি’র বিজয়ের পর পালে হাওয়া […]

Continue Reading

বিশ্ব তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রের দিকে, শেয়ার বাজারে প্রভাব

  সারা বিশ্ব তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রের দিকে। আজ সেখানকার স্থানীয় সময় রাত ৯টায় এবারের প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেবেন হিলারি ক্লিনটন ও ডনাল্ড ট্রাম্প। মূলত এশিয়ার স্থানীয় সময় জোনের হিসাবে এ বিতর্ক হবে মঙ্গলবার সকালে। দু’প্রার্থীর মধ্যে তিন দফা বিতর্ক হবে। তার মধ্যে এটিই হবে প্রথম। আগামী ৮ই নভেম্বরের নির্বাচন ও নির্বাচন পরবর্তী যুক্তরাষ্ট্র কেমন […]

Continue Reading

রাজনীতির বাইরে অন্যরকম এক বন্ধুত্ব

  রাজনীতিতে দ্বন্দ্ব আছে, থাকবে। কিন্তু বন্ধুত্ব! রাজনীতির সঙ্গে বন্ধুত্বের সংঘাত নেই। তারই অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন মার্কিন রাজনীতির দু’মেরুর দুই ব্যক্তিত্ব। একজন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। অন্যজন বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামা। শনিবার তারা ন্যাশনাল মিউজিয়াম অব আফ্রিকান-আমেরিকান হিস্টরি অ্যান্ড কালচার-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সেখানে প্রচ- মিশুক হয়ে ওঠেন বুশ-মিশেল ওবামা। […]

Continue Reading

উরিতে ১৮ সেনা হত্যার ঘটনা কখনই ভুলবে না ভারত: মোদি

  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ১৮ ভারতীয় সেনাকে হত্যার ঘটনা কখনই ভুলবে না ভারত। উরিতে হামলার ঘটনার পর গতকাল প্রথমবারের মতো জনসমক্ষে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন মোদি। কেরালা রাজ্যে এক সমাবেশে দেয়া ওই বক্তব্যে তিনি পাকিস্তানের তীব্র সমালোচনা করেন। মোদি বলেন, এশিয়ার একটি দেশই সন্ত্রাসবাদ ছড়িয়ে দিচ্ছে, সেটা হলো পাকিস্তান। মোদি প্রশ্ন রাখেন, […]

Continue Reading

ভারত-পাকিস্তান যুদ্ধ কি সত্যিই আসন্ন?‌

     আন্তর্জাতিক ডেস্ক;  উরি সেনা ছাউনিতে জঙ্গি হামলা এবং ১৮ জন নিরস্ত্র জওয়ানের মৃত্যুর পর থেকেই হাওয়ায় খবর, ভারত-পাকিস্তান যুদ্ধ লাগতে চলেছে৷ সামরিক সক্ষমতার হিসেবে ভারত পাকিস্তানের থেকে এগিয়ে৷ কিন্তু পাকিস্তানের হাতেও আছে পরমাণু ক্ষেপণাস্ত্র! ভারতের রাজধানী নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সদর দপ্তর, প্রশাসনিক ভাষায় ‘‌সাউথ ব্লক’‌৷ সেখানে গোপন এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সামরিক আলোচনার জন্য […]

Continue Reading

ওয়াশিংটনে শপিং মলে গুলিতে নিহত ৪

ডেস্ক;  যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বারলিংটনের একটি শপিং মলে গুলিতে চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা বিবিসি ও সিএনএনের খবরে জানানো হয়, ওয়াশিংটনের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র মার্ক ফ্রান্সিস সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া বার্তায় জানান, পুলিশ বন্দুকধারীকে খুঁজছে। শপিং মলের দোকানে দোকানে তল্লাশি চলছে। ফ্রান্সিস বারলিংটনের ওই মল এলাকায় […]

Continue Reading