নিউ ইয়র্কের এটর্নিকে বরখাস্ত করা হয়েছে

            বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে কাজ করেছেন এমন ৪৬ জন এটর্নিকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল জেফ সেশনস। কিন্তু পদত্যাগে অস্বীকৃতি জানানোয় জোরপূর্বক বরখাস্ত করা হলো নিউ ইয়র্কের এটর্নি প্রীত ভারারা’কে। তাকে নিয়োগ দিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি নিউ ইয়র্কে সরকারি পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান […]

Continue Reading

নারী সদস্যদের নগ্ন ছবি শেয়ার, তদন্তে পেন্টাগন

          কয়েকজন মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে ফেসবুকে নারী সহকর্মীদের নগ্ন ও অর্ধনগ্ন ছবি শেয়ারের অভিযোগ তদন্ত করছে পেন্টাগন। মেরিনস ইউনাইটেড নামের ফেসবুকের ওই গ্রুপে এক মেরিন সদস্য অশ্লীল ও আক্রমণাত্মক ক্যাপশনসহ ছবিগুলো পোস্ট করেছিলেন। এটি নিয়ে খবর প্রকাশের পরই তদন্ত শুরু হয়। বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মেটিস বলেন, […]

Continue Reading

টুইটারে জয়ীদের অভিনন্দন জানালেন মমতা

              পাঁচ রাজ্যের ভোটের ফলাফলে গেরুয়া ঝড়। ঐতিহাসিক জয় উত্তরপ্রদেশে। জয় উত্তরাখণ্ডেও। অন্যদিকে, পঞ্জাবে ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাহু গাঁধী এবং অখিলেশ যাদবের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে কংগ্রেস-সপা জোটের হয়ে প্রচার সেরেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর নোট বাতিলের তীব্র বিরোধিতা শোনা গিয়েছিল তাঁর গলায়। কিন্তু […]

Continue Reading

মাহমুদ আব্বাসকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

  ঢাকা; ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ২০শে জানুয়ারি শপথ গ্রহণের পর শুক্রবার আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। ফোনালাপে তিনি ফিলিস্তিনি নেতাকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রন জানান। এ খবর দিয়েছে আল-জাজিরা। ফিলিস্তিনের অফিসিয়াল সংবাদ সংস্থা আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা’কে উদ্বৃত করে বলেছে, ‘[ফিলিস্তিনি-ইসরাইলি] রাজনৈতিক প্রক্রিয়া পুনরায় শুরু […]

Continue Reading

বিশ্ব এখন বড় মানবিক সংকটের মুখে: জাতিসংঘ

  ঢাকা; জাতিসংঘ বলছে, ১৯৪৫ সালে জাতিসংঘের প্রতিষ্ঠার পর এখন বিশ্ব সবচেয়ে বড় মানবিক সংকটে পড়েছে। চারটি দেশের অন্তত দুই কোটি মানুষ চরম দুর্ভিক্ষের মুখোমুখি বলে জানিয়ে সংস্থাটি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান স্টেফান ওব্রায়েন নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন, ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া আর নাইজেরিয়ার অন্তত দুই কোটি মানুষ অনাহার আর অভাবের মধ্যে পড়েছে। জাতিসংঘ প্রতিষ্ঠার পর […]

Continue Reading

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করবে আরও ৪ অঙ্গরাজ্য

  ঢাকা; মুসলিম-সংখ্যাগরিষ্ঠ ৬টি দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সংশোধিত ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে দেশটির আরও চার অঙ্গরাজ্য। প্রথমে হাওয়াই অঙ্গরাজ্য ওই আদেশ চ্যালেঞ্জের ঘোষণা দেয়। এরপর একই কাতারে শামিল হয় নিউ ইয়র্ক, ওয়াশিংটন, অরিগন ও ম্যাসাচুসেটস। এ খবর দিয়েছে বিবিসি। সোমবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৬ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ […]

Continue Reading

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বরখাস্ত করেছে আদালত

ঢাকা; দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত দেশটির প্রেসিডেন্ট পার্ক গিউন-হেকে বরখাস্ত করেছেন।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, দুর্নীতির কেলেঙ্কারির জেরে প্রেসিডেন্ট গিউন-হেকে পার্লামেন্টের করা অভিশংসনের পক্ষে আজ শুক্রবার রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। সাংবিধানিক আদালত তাঁর রায়ে বলেছেন, গিউন-হের কর্মকাণ্ড গণতন্ত্রের চেতনা ও আইনের শাসনের গুরুতর ক্ষতি করেছে। প্রেসিডেন্ট গিউন-হেকে বরখাস্ত করা হলো। গিউন-হের অভিশংসনের পক্ষে সাংবিধানিক […]

Continue Reading

উত্তর কোরিয়া-মালয়েশিয়া কুটনৈতিক টানাপড়েন, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা

              মালয়েশিয়ায় উত্তর কোরিয়ার নেতা কিম জন উং এর সৎভাই কিম জং ন্যাম হত্যাকান্ডের পর দু’দেশের মধ্যে কুটনৈতিক টানাপড়েন তুঙ্গে পৌঁছেছে। উত্তর কোরিয়ায় অবস্থানরত মালয়েশিয়ান নাগরিকদের উত্তর কোরিয়া ছাড়তে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। জবাবে, উত্তর কোরিয়ান দূতাবাস কর্মকর্তাদের দেশ ছাড়ার নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া। এ খবর দিয়েছে বিবিসি। গত মাসে […]

Continue Reading

ইরান বদলে দিল মার্কিন জাহাজের গতিপথ

          হরমুজ প্রণালির কাছে চলে আসা মার্কিন নৌবাহিনীর একটি জাহাজের গতিপথ ফেরাতে বাধ্য করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ডের বেশ কয়েকটি নৌযান গিয়ে ওই জাহাজকে বাধা দেয়। এসব জাহাজ দ্রুত আঘাত হানতে সক্ষম। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানান। নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন […]

Continue Reading

এবার ছয় মুসলিম দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা

নিউইয়র্ক প্রতিনিধি; মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছয়টি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করতে নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: টুইটার থেকে নেওয়াসাতটি নয় এখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছয়টি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা থাকছে। এ ছাড়া ১২০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের সব ধরনের শরণার্থী কর্মসূচি বন্ধ থাকবে। এখন থেকে এক লাখ দশ হাজার […]

Continue Reading

কী আছে ট্রাম্পের গাড়িতে

            মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আগ্রহের শেষ নেই মানুষের। সময়-সময় বিস্ফোরক মন্তব্যের কারণেই সবার আগ্রহের জায়গায় থাকেন বিশ্বের ক্ষমতাধর দেশের এই প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হওয়ার পর বিলাসবহুল ক্যাডিলাক গাড়িটি নিয়েও মানুষের আগ্রহের কমতি নেই। গাড়িটি অতীতের অন্য যেকোনো মার্কিন প্রেসিডেন্টের ব্যবহার করা গাড়ির চেয়ে অনেক বেশি উন্নত ও সুরক্ষিত। ট্রাম্পের […]

Continue Reading

ওয়াটারগেট কেলেঙ্কারির প্রতিধ্বনি

  ঢাকা; প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রাশিয়া কানেকশন নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি উত্তাল। এমন কানেকশন বা সম্পর্কের তদন্ত হয়েছে বা হচ্ছে। ফলে ইতিহাসে সবচেয়ে ন্যক্কারজনক রাজনৈতিক কেলেঙ্কারি-ওয়াটারগেটের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। ট্রাম্পের একের পর এক সহযোগীর বিরুদ্ধে রাশিয়া কানেকশনের অভিযোগ উঠছে। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ কেলেঙ্কারির তথ্য ফাঁস করে দেয় মিডিয়া। তাতে ছড়িয়ে পড়ে রাজনৈতিক […]

Continue Reading

ট্রাম্পের অভিযোগ অস্বীকার ওবামার

        আড়িপাতার অভিযোগ অস্বীকার করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মুখপাত্র কেভিন লুইস। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প টাওয়ারে আড়ি পাতার জন্য নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এমন কর্মকা-কে তিনি ‘ভয়াবহ’ বা টেরিবল বলে আখ্যায়িত করেন। এর জবাব দিয়েছেন ক্ষমতা থেকে ২০শে জানুয়ারি বিদায় নেয়া প্রেসিডেন্ট বারাক ওবামার […]

Continue Reading

যুক্তরাষ্ট্রে দ্রুত ভিসা দেওয়ার ব্যবস্থা স্থগিত

          দক্ষ কর্মীদের যুক্তরাষ্ট্রে ভিসা দেওয়ার দ্রুত ব্যবস্থাটি স্থগিত করে দেওয়া হয়েছে। এইচ-১বি ভিসা নামে পরিচিত এই ভিসাপদ্ধতিতে যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীদের দ্রুততার সঙ্গে বাইরে থেকে নিয়ে আসা হতো। বিশেষায়িত কাজে স্থানীয়ভাবে কর্মী না পাওয়া গেলে বাইরের দেশ থেকে জনশক্তি আনার সুবিধা রয়েছে। বিশেষ করে প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলো এ প্রক্রিয়ায় বিপুলসংখ্যক কর্মী আমদানি […]

Continue Reading

ট্রাম্পের অভিযোগ নাকচ ওবামার

        টেলিফোনে আড়ি পাতার বিষয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা অভিযোগের জবাব দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ট্রাম্পের অভিযোগ নাকচ করেছেন ওবামা। তাঁর পক্ষ থেকে বলা হয়েছে, এই অভিযোগ পুরোপুরি মিথ্যা। মুখপাত্র কেভিন লুইসের মাধ্যমে দেওয়া জবাবে ওবামা বলেছেন, নির্বাচনী প্রচার-প্রক্রিয়ার সময় ট্রাম্পের টেলিফোনে আড়ি পাতা হয়নি। হোয়াইট হাউস থেকে কোনো […]

Continue Reading

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের আবারো নিষেধাজ্ঞা জারি

  ঢাকা; বাহরাইনের বাংলাদেশি দূতাবাস বাহরাইনের সরকারি কর্তৃপক্ষ দ্বারা কিছু সমস্যার সুরাহা না করে দেয়া পর্যন্ত বাংলাদেশিদের কাজ করার অনুমতি প্রদানের বিষয়ে একটি সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। বাংলাদেশি শ্রমিকদের যথাসময়ে বেতন না দেয়া সংক্রান্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা জারির ঘটনা ঘটে। শনিবার আরব দৈনিক আল ওয়াসাতের বরাত দিয়ে চীনা বার্তা সংস্থা সিনহুয়া […]

Continue Reading

পশ্চিমবঙ্গে ২৭টি নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল

            এ যেন ভোজবাজি! যে আইনকে ‘ভোঁতা’ বলে স্বাস্থ্যকর্তাদের একাংশ এত দিন দায় এড়াতেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বেসরকারি হাসপাতালগুলির বৈঠকের পরে সেটাই হঠাৎ হয়ে পড়েছে ক্ষুরধার! কর্তাদের একাংশ বরাবর যুক্তি দিয়েছেন, রাজ্যে ২০০৩ সালের যে ক্লিনিক্যাল এস্ট্যাব্লিশমেন্ট অ্যাক্ট কার্যকর রয়েছে তাতে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে শো-কজের বেশি কোনও ব্যবস্থা […]

Continue Reading

​শেবাগকে ‘স্বল্পশিক্ষিত’ বললেন জাভেদ আখতার

              দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী গুরমেহের কাউরকে টুইটারে ট্রল করে সমালোচনার মুখে পড়েছেন বীরেন্দর শেবাগ। কারগিল যুদ্ধে মারা যাওয়া এক শহীদের সন্তান গুরমেহের টুইট করেছিলেন, ‘পাকিস্তান আমার বাবাকে হত্যা করেনি। হত্যা করেছে যুদ্ধ করেছে।’ টুইটের জবাবে লিখেছেন, ‘দুটি ৩০০ রানের ইনিংস আমি খেলিনি। এগুলো আমার ব্যাট করেছে।’ শেবাগের মন্তব্যটির কারণে […]

Continue Reading

রোলস রয়েসের পর মারসিডিজও কিনে ফেললেন বেঙ্গালুরুর ‘বিস্ময়’ নাপিত

          বেঙ্গালুরু শহরে বিজয় মালিয়া এবং আরও এক সিন্ডিকেটের পর তাঁর গ্যারাজেই এল মারসিডিজ মেবাচ। দাম ৩ কোটি ২০ লক্ষ টাকা। সদ্য জার্মানি থেকে কিনে এনেছেন। তিনি না কোনও নামী দামি শিল্পপতি! না পরিবার সূত্রে নেতা-মন্ত্রী ঘরোয়ানার ছাপ রয়েছে। অত্যন্ত ছাপোষা মানুষ এই রমেশ বাবু। বেঙ্গালুরু শহরে একটি সেলুন রয়েছে তাঁর। […]

Continue Reading

হঠাৎ সুর নামিয়ে প্রশংসা কুড়োলেন ট্রাম্প, ভাষণের নেপথ্যে নাকি ইভাঙ্কা!

              একটা ভাষণই বেশ খানিকটা বদলে দিল পরিস্থিতি। ট্রাম্প বিরোধী সুর আচমকাই কিছুটা নরম আমেরিকার অন্দরে। মঙ্গলবার রাতে মার্কিন কংগ্রেসের দুই কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং অনেককেই অবাক করে দিয়ে বেশ কিছুটা নরম সুর শোনা গেল ট্রাম্পের গলায়। ভারসাম্য খোঁজার চেষ্টা স্পষ্ট ধরা পড়ল। মার্কিন […]

Continue Reading

চিঠি, প্যাডে মমতার ছবি দিলেই জেল

              আর বকাঝকা বা সতর্ক করা নয়। লেটার হেডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছেপে প্রশাসনে প্রভাব খাটানোর চেষ্টা করলে এ বার সোজা এফআইআর দায়ের করবে দল। যেতে হবে শ্রীঘরে। ছাড় নেই কারওরই। তা তিনি তৃণমূলের যত বড় নেতাই হোন না কেন! বুধবার কালীঘাটে তাঁর বাড়িতে তৃণমূলের কোর কমিটির বৈঠক ডেকেছিলেন […]

Continue Reading

রাজনীতিতে ফিরছেন ওবামা!

          রাজনীতিতে ফিরছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তার ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক এটর্নি জেনারেল এরিক হোল্ডার সাংবাদিকদের কাছে এ কথা বলেছেন। তিনি বলেছেন, সাবেক প্রেসিডেন্ট মাঠে নামার জন্য প্রস্তুত। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়, প্রেসিডেন্টের দায়িত্ব শেষে অবসরে রয়েছেন বারাক ওবামা। তবে এরিক হোল্ডার বলেছেন, […]

Continue Reading

নিজেকে ইংল্যান্ডের বৈধ রাজা দাবি অ্যালানের, রানী এলিজাবেথকে সময় দিলেন

          ইংল্যান্ডের বৈধ রাজা বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের এক ব্যক্তি। তিনি সেখানকার হুইট রিজ এলাকায় বসবাস করেন। তার নাম অ্যালান ভি ইভানস। তিনি লন্ডনের দ্য টাইমস পত্রিকায় একটি বিজ্ঞাপন দিয়েছেন এ দাবিতে। তাতে তিনি বলেছেন, তিনি কলোরাডো থেকে উড়ে এসে ক্ষমতা দখল করতে পারেন। তবে বিশাল ওই বিজ্ঞাপনে তিনি […]

Continue Reading

তুরস্কে সাংবাদিক গ্রেপ্তার, মারকেলের ক্ষোভ

        জার্মানির এক সাংবাদিককে গ্রেপ্তার করে তাকে অভিযুক্ত করার জন্য তুরস্ক সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান সরকারকে ‘তিক্ততা ও হতাশাজনক’ প্রশাসন হিসেবে আখ্যায়িত করেছেন। বৃটেনের অনলাইন এক্সপ্রেস এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, জার্মান পত্রিকা ডাই ওয়েল্ট পত্রিকার সাংবাদিক ডেনিস য়ুসেল’কে কোনো […]

Continue Reading

যুক্তরাষ্ট্রের উদ্দীপনায় নতুন করে প্রতিশ্রুতি ট্রাম্পের

              আমেরিকার উদ্দীপনাকে নতুন করে সামনে তুলে ধরলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণের পর কংগ্রেসে দেয়া প্রথম ভাষণে তিনি এমন উদ্দীপনার কথা তুলে ধরেন। এ সময় বার বার তুমুল করতালি দিয়ে তাকে অভিবাদন জানানো হয়। তিনি দীর্ঘ এক ঘন্টা বক্তব্য রাখেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় দেয়া […]

Continue Reading