বাহরাইনে ঈদুল ফিতর উদযাপিত

মধ্য প্রাচ্যের অন্যান্য দেশের মতো ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে বাহরাইনে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। আজ স্থানীয় সময় ভোর ৫ টা পাঁচ মিনিটে স্থানীয় জুফেয়ারে আল ফাতেহ ( গ্রান্ড মস্ক) জাতীয় মসজিদে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। এতে বাহরাইন সরকারের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও উর্দ্ধতন কর্মকর্তাসহ বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমান, মিনিস্টার […]

Continue Reading

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পর্তুগালে ঈদুল ফিতর উদযাপন

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পর্তুগালের রাজধানী লিসবন ও বাণিজ্যিক বন্দর নগরী শহর পোর্তো, আলগার্ভ, কাশকাইশ ও কোইমব্রাতে পালিত হলো ঈদুল ফিতর। বাংলাদেশী অধ্যুষিত পর্তুগালের লিসবনের মাতৃ মনিজ পার্কের মাঠে ঈদের বড় জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হয়। লিসবন বাইতুল মোকাররম মসজিদের খতিব অধ্যাপক মাওলানা আবু সায়িদ ঈদ উল ফিতরের জামাত পরিচালনা […]

Continue Reading

মার্কিন ড্রোন হামলায় নিহত পাকিস্তানের শীর্ষ জঙ্গি নেতা

আমেরিকার ড্রোন হামলায় নিহত হলো তেহরিক-ই-তালিবান-পাকিস্তান (টিটিপি) এর শীর্ষ জঙ্গি নেতা মোল্লা ফজল উল্লা। মার্কিন সেনাবাহিনীর বক্তব্যকে উদ্ধৃত করে এই সংবাদ পরিবেশন করেছে ভয়েস অফ আমেরিকা। ওই প্রতিবেদনে মার্টিন ও’ডনেলের বক্তব্য উল্লেখ করা হয়েছে। এবং সেখানে বলে হয়েছে যে চলতি মাসের ১৩ তারিখে আমেরিকার সেনাবাহিনীর বিশেষ অভিযানে হত্যা করা হয়েছে টিটিপি নেতা মোল্লা ফজল উল্লাকে। […]

Continue Reading

রাশিয়ান তরুণীদের জন্য অন্যরকম সতর্কবার্তা

রাশিয়ান নারী ও যুবতীদের সতর্ক করেছেন দেশটির পার্লামেন্টারি কমিটির প্রধান তামারা প্লেটনিওভা। তিনি দুমা নামে রাশিয়ান পার্লামেন্টের পরিবার, নারী ও শিশু বিষয়ক কমিটির প্রধান। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে যে মহাযজ্ঞ শুরু হয়েছে এ সময়ে শুধু যে ফুটবল যুদ্ধই হবে তা নয়। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫ লাখ ফুটবল ভক্ত রাশিয়ায় পাড়ি জমিয়েছেন। তাদের সঙ্গে যেন রাশিয়ার […]

Continue Reading

আজ সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদ

একমাস সিয়াম সাধনার পর বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ শুক্রবার দেশগুলো যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে। সৌদি আরবের জাতীয় মসজিদ রিয়াদের ধীরা মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় সময় সকাল ৫টা ২০ মিনিটে। এতে ইমামতি করেন ড. আব্দুল্লাহ বিন […]

Continue Reading

কুয়েতে কাল ঈদ, জমে উঠেছে কেনাকাটা

রাত পোহালেই কুয়েতে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। এখনো কুয়েতের বিপণী বিতানগুলোতে মানুষের উপচেপড়া ভিড়। বর্তমানে দেশটিতে প্রায় তিন লাখের উপরে প্রবাসী বাংলাদেশি আছেন। সবাই কোন না কোন কর্ম বা ব্যবসা করে যে অর্থ উপার্জন করেন, যা দেশের অর্থনীতিতে রাখছে বিরাট অবদান। এই রেমিটেন্স যুদ্ধারা তাদের পরিবার পরিজনের মুখে একটু হাসি ফুটাতে বছরের পর বছর […]

Continue Reading

জর্জিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

ঢাকা:জর্জিয়ার প্রধানমন্ত্রী গিওর্জি ভিরিকাশভিলি পদত্যাগ করেছেন। ক্ষমতাসীন দলের নেতা বিদজিনা লিয়ানিসিলির সাথে মতের অমিল হওয়ায় বুধবার তিনি পদত্যাগ করেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে গিওর্জি ভিরিকাশভিলি পদত্যাগ করার কথা জানান। ভিরিকাশভিলি ২০১৫ সাল থেকে জর্জিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। তার পদত্যাগের সাথে ক্যাবিনেটের বাকি সব সদস্যও পদত্যাগ করেছেন। ভিরিকাশভিলি বলেন, দলীয় প্রধানের সাথে আমার কিছু মতের […]

Continue Reading

ঐতিহাসিক হ্যান্ডশেক

ঢাকা: অসম্ভবকে সম্ভব করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রণ প্রস্তুতি থেকে আলোচনার টেবিলে এসে মুখোমুখি বসলেন তারা। হাতে হাত রাখলেন। তারপর প্রতিশ্রুতিবদ্ধ হলেন কোরিয়া উপদ্বীপ অঞ্চলকে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখবেন। এর মধ্য দিয়ে বিশ্বের ইতিহাসে সৃষ্টি হলো এক নতুন অধ্যায়। প্রচণ্ড বৈরী এই দুই নেতার সিঙ্গাপুর সামিটের দিকে গতকাল […]

Continue Reading

নিরাপত্তার বিনিময়ে পরমাণু অস্ত্র ত্যাগ করবেন কিম: ট্রাম্প

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে এক ঐতিহাসিক শীর্ষ বৈঠক এবং চুক্তি স্বাক্ষরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের মধ্যে ‘দারুণ ভালো’ আলোচনা হয়েছে। ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নিরাপত্তার গ্যারান্টির বিনিময়ে কিম জং উন পরমাণু অস্ত্র ত্যাগ করার অঙ্গীকার করেছেন। দুই নেতার স্বাক্ষরিত দলিলে কিম কোরিয়া উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। […]

Continue Reading

ইতালিতে মুন্সীগঞ্জ জেলা সমিতির উদ্যোগে ইফতার

ইতালিতে মুন্সীগঞ্জ জেলা সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ জুন ইতালির রাজধানী রোমের বাংলাদেশী অধ্যুষিত এলাকা তরপিনাত্তারাস্থ মসজিদে কুবায় এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার। এছাড়াও কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ […]

Continue Reading

অবশেষে গুডবাই

ঢাকা: ঐতিহাসিক আলোচনা শেষে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একে অন্যকে গুডবাই জানালেন। এর মধ্য দিয়ে দৃশ্যত দুই দেশের মধ্যে সিঙ্গাপুরের বহুল প্রতীক্ষিত সামিটের শেষ হতে যাচ্ছে। আজই স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এয়ারফোর্স ওয়ানে করে সিঙ্গাপুর থেকে উড়াল দেয়ার কথা রয়েছে ট্রাম্পের। অন্যদিকে তার সঙ্গে আলোচনা শেষে এরই মধ্যে সিঙ্গাপুরের […]

Continue Reading

নথিতে স্বাক্ষর করলেন ট্রাম্প ও কিম

আল জাজিরা: সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠকে একটি নথিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তবে ওই নথিতে কি কি শর্ত ছিল বা কোন বিষয়ে দুই প্রেসিডেন্ট সমঝোতায় পৌঁছেছেন, তা বিস্তারিত জানা যায় নি। মঙ্গলবার বৈঠকের ফাঁকে এক অনুষ্ঠানে দুই নেতা চুক্তিপত্রে স্বাক্ষর করেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, ট্রাম্প […]

Continue Reading

বৈঠকে ট্রাম্প-কিম

বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ((বাংলাদেশ সময় সকাল ৭টা)) সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের পাঁচ তারকা ক্যাপেলো হোটেলে তারা বৈঠকে বসেন। এর আগে পরস্পর করদর্মন করেন এ দুই নেতা। হোয়াইট হাউস জানিয়েছে, বৈঠক যদি ভালো হয় তাহলে প্রথম বৈঠকের পরে আরও বৈঠক হবে। […]

Continue Reading

জাপানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

জাপানের ওকিনাওয়ার উপকূলীয় সাগরে মার্কিন সামরিক বাহিনীর একটি এফ-১৫ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। পাইলটকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার নিয়মিত উড্ডয়ন প্রশিক্ষণে চলাকালে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়া সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন কমান্ড সেন্টার। স্থানীয় বাসিন্দাদের মাঝে মার্কিনবিরোধী অবস্থান অত্যন্ত প্রবল। এ ঘটনার পর সে জনমত আরো জোরদার হবে বলে ধারণা করা […]

Continue Reading

চীনা স্কুলে ধর্ম

পশ্চিমা গণমাধ্যমে প্রায়ই খবর আসে চীনের শিনজিয়াং রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্ম চর্চা করতে দেওয়া হয় না। এমন দু’য়েকটি খবর চোখ এড়ায়নি। গত মাসে শিনজিয়াঙের উরুমচির ৬৬ সেকেন্ডারি স্কুল পরিদর্শনের সময় এ নিয়ে প্রশ্ন করার সুযোগ পেয়ে আর ছাড়িনি। পশ্চিমা গণমাধ্যমের ওই খবরগুলোর বিষয়ে জানতে চাই। আমার প্রশ্ন ছিল, স্কুল কর্তৃপক্ষের কাছে। স্কুল কর্তৃপক্ষের একজন উত্তর […]

Continue Reading

ট্রাম্প-উন সিঙ্গাপুরে

ঐতিহাসিক বৈঠকে অংশ নিতে সিঙ্গাপুর পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। গতকাল রবিবার স্থানীয় সময় রাত সোয়া ৮টার দিকে সিঙ্গাপুরের ‘পায়া লিবার’ বিমানঘাঁটিতে অবতরণ করেন ট্রাম্প। এর ঘণ্টাপাঁচেক আগে সিঙ্গাপুরে পা ফেলেন উন। আগামীকাল মঙ্গলবারের বৈঠকটি হবে সিঙ্গাপুরের সেন্টোসা দ্বীপের পাঁচতারাবিশিষ্ট ‘ক্যাপেলা’ হোটেলে। আর বৈঠকটি হলে তা হবে গত […]

Continue Reading

কাতারে নবীনগর প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের ইফতার

কাতারে নবীনগর উপজেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার নাজমা লাভিলা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনে সভাপতি নাজমুল হোসেন এর সভাপতিত্বে ও ফকরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি জসিম উদ্দীন দুলাল ও সাধারণ সম্পাদক […]

Continue Reading

ব্রুকলিনে বাংলাদেশি রনির জানাজা সম্পন্নl

দুর্বৃত্তের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আরিফুল ইয়াকুব রনি (২৪)’র জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় শনিবার বাদ জোহর রনির লাশের জানাজা অনুষ্ঠিত হয় ব্রুকলিনে বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ডে অবস্থিত দারুল জান্নাহ মসজিদের সামনে। নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী নেতৃবৃন্দ এতে অংশ নেন। জানাজায় ইমামতি করেন শেখ কামাল আল মার্কি। ৭ জুন […]

Continue Reading

অস্ট্রিয়ায় আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রবাসী বাঙালিদের প্রধান মসজিদ বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম ভিয়েনা। শনিবার অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে এখানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি এম. নজরুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার জুবায়দুল হক চৌধুরী, জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক […]

Continue Reading

বিদেশে সরকারের অপপ্রচারকারীদের বিচারের দাবি কুয়েত যুবলীগের

দেশের মত বিদেশেও স্বাধীনতা বিরোধীরা বর্তমান আওয়ামী লীগ সরকার ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রমের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এদের চিহ্নিত করে দেশ বিদ্রোহী হিসেবে বিচারের দাবি জানিয়েছেন যুবলীগ কুয়েত শাখার নেতৃবৃন্দ । কুয়েত সিটির একটি হোটেলে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে যুবলীগ কুয়েত শাখার ভারপ্রাপ্ত সভাপতি তাইজুদ্দিন তাজুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক […]

Continue Reading

রোহিঙ্গা সংকটের সমাধান রাতারাতি সম্ভব নয়: সু চি

দীর্ঘ পাঁচ বছর পর এই প্রথম কোনও মিডিয়াকে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি। বৃহস্পতিবার জাপানের সংবাদমাধ্যম এনএইচকেতে তিনি এ সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে সু চি বলেছেন, রোহিঙ্গা সমস্যা দীর্ঘ দিনের, এটা রাতারাতি সমাধান সম্ভব করা নয়। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিতে কিছুটা সময় লাগবে। কারণ তাদের ব্যাপারে মিয়ানমারের অন্য মানুষের মনে […]

Continue Reading

স্প্যানিশ দুর্বৃত্তের গুলিতে নিউ ইয়র্কে বাংলাদেশি যুবকের মৃত্যু

স্প্যানিশ যুবকের গুলিতে নিউ ইয়র্কে আরিফুল ইয়াকুব রনি নামক ২৪ বছর বয়সী এক বাংলাদেশি নিহত হয়েছেন। রনির পৈতৃক বাড়ি ফেনীর সোনাগাজি উপজেলায়। তিনি মা-বাবা-বোনদের সাথে বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় বসবাস করছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নিউ ইয়র্ক সিটির ব্রুকলীনে ফ্লাটবুশ এলাকায় রনি নিহত হন। এসময় ছুরিকাঘাতে ২৩ বছর বয়সী আরেক বাংলাদেশি আহত হন। তাকে নেয়া […]

Continue Reading

আদালত থেকে বেরিয়েই নাচ শুরু এই প্রেসিডেন্টের!

জ্যাকব জুমা। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট। সম্প্রতি দুর্নীতির মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন এ নেতা। কিন্তু হাজিরা শেষে মঞ্চে এসে নিজ দলের সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। একপর্যায়ে ভক্ত ও সমর্থকদের খুশি করতে স্টেজেই নাচ শুরু করেন জ্যাকব জুমা। ৭৬ বছর বয়সী জুমার নাচ ও গানের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে জুমার […]

Continue Reading

জি-৭ সম্মেলনের প্রথম দিনই ট্রাম্প যা করলেন

কানাডায় শুক্রবার ছিল জি-৭ সম্মেলনের প্রথম দিন। দেরি করে এসে আগেই সম্মেলন স্থল ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিনই ট্রাম্প হুমকি দিয়েছেন বিশ্ব নেতাদের। সম্মেলনে চুক্তি করতে ব্যর্থ হলে আমেরিকা আরও ভালো পদক্ষেপ নেবে বলে ঘোষণা করেছেন। তিনি বিশ্ব নেতাদের কঠোর সমালোচনাও করেছেন। কানাডা, মেক্সিকো, ইউরোপীয় ইউনিয়নের ওপর সম্প্রতি ট্রাম্প প্রশাসনের আরোপ করা […]

Continue Reading

সোমালিয়ায় বন্দুক হামলায় মার্কিন কমান্ডো নিহত

সোমালিয়ার দক্ষিণাঞ্চলে শুক্রবার এক হামলায় একজন মার্কিন কমান্ডো নিহত ও অপর চার মার্কিন সৈন্য আহত হয়েছেন। এই ঘটনায় এক সোমালি সৈন্যও আহত হয়েছে। শনিবার দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। জুবাল্যান্ডে এ হামলা চালানো হয়। অঞ্চলটিতে সোমালি, কেনিয়া ও মার্কিন সৈন্যদের প্রায় ৮শ’ সদস্য মোতায়েন রয়েছে। তারা সেখানকার একটি বড় এলাকা থেকে আল কায়েদা […]

Continue Reading