জোটের শরিক টানতে ব্যস্ত ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে আগামী ১১ আগস্ট শপথ নেবেন ইমরান খান। তাঁর দল তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) সরকার গঠনে এখনো ছোট দলগুলোর কাছে ধরনা দিতে হচ্ছে। ২৫ জুলাই অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে পিটিআই সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হলেও এককভাবে সরকার গঠনের মতো আসন পায়নি। ১৩৭ আসনের জন্য অপর রাজনৈতিক দল ও নিরপেক্ষ পার্লামেন্ট সদস্যদের নিয়ে সরকার […]

Continue Reading

ইন্দোনেশিয়ার বালিতে ৬.৪ মাত্রার ভূমিকম্প, নিহত ১০

৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার বালি দ্বীপ। এতে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে আরও বেশ কিছু লোক। রবিবার স্থানীয় সময় সকাল পৌনে ৭টার দিকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র বালির কাছে ল্যামবক দ্বীপে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৬.৪ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্টের ৭ কিলোমিটার গভীরে। স্থানীয় ভূতাত্ত্বিক জরিপ […]

Continue Reading

যুক্তরাষ্ট্রের ইরান ভীতি, আরব ন্যাটো গড়তে তৎপর ট্রাম্প

মধ্যপ্রাচ্যের দেশ মিশর, জর্ডানসহ ছয়টি উপসাগরীয় রাষ্ট্রকে নিয়ে একটি নিরাপত্তা ও রাজনৈতিক জোট গড়তে তৎপর হয়েছে ট্রাম্প প্রশাসন। এ অঞ্চলে ইরানের প্রভাব খর্ব করতেই এমন জোট গড়তে চাচ্ছে তারা। আর এ জোটকে মধ্যপ্রাচ্য ও মার্কিন কর্মকর্তারা আরব ন্যাটো নামেই ডাকছেন। বার্তা সংস্থা রয়টার্স যুক্তরাষ্ট্র ও আরব কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, দেশগুলোর মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সামরিক […]

Continue Reading

পাকিস্তানে নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ঢাকা: পাকিস্তানে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন ও হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তানের প্রকাশ করা উদ্বেগের সঙ্গে একমত পোষণ করেছে। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়, শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি বিবৃতি দেয়া হয়েছে। তাতে জোর দিয়ে বলা হয়েছে, ভোট গ্রহণের আগে ভোট […]

Continue Reading

ফল দেখে তাঁর পিলে চমকে গেছে—–ইমরানের সাবেক স্ত্রী রেহাম খান

ইসলামাবাদ:পাকিস্তানের ১১তম সাধারণ নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য দেশের সাধারণ জনগণকে অভিনন্দন জানিয়েছেন ইমরান খানের তৃতীয় স্ত্রী বুশরা বিবি। মাত্র সাত মাস হলো ইমরানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। স্থানীয় একটি টিভি চ্যানেলকে তিনি বলেন, ‘দেশের মানুষ এমন একজনকে তাঁদের নেতা নির্বাচন করেছেন, যিনি সত্যিকার অর্থেই তাঁদের জন্য কাজ করতে অঙ্গীকারবদ্ধ। সর্বশক্তিমান […]

Continue Reading

টাকা দিলেই কারাগারে মিলছে ‘বিলাসী’ জীবন

ইন্দোনেশিয়ার বেশিরভাগ কারাগারের অবস্থাই শোচনীয় এবং জনাকীর্ণ। কিন্তু এবার জানা গেল টাকা দিলে কারাগারে মিলছে বিলাসী জীবনযাপনের ব্যবস্থা। আর এমন অবৈধ সুযোগ দেয়ার দায়ে গ্রেফতার হয়েছেন কারাগারের কর্মকর্তারা। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, টেলিভিশন, বড় ফ্রিজ, নিজস্ব বাথরুম, শুনে কারাগার তো নয়ই, মনে হতে পারে হোটেলের বর্ণনা। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার সুকামিসকিন কারাগারে পাওয়া গেছে এমন ‘হোটেল’। কারাগারের […]

Continue Reading

‘ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রের পতন অনিবার্য’

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সুলাইমানি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করলে আমেরিকার পতন অনিবার্য। আমেরিকা তার সব কিছু হারাবে। আমেরিকা যুদ্ধ শুরু করলে এর সমাপ্তিটা কেমন হবে তা আমরা নির্ধারণ করব। বৃহস্পতিবার হামেদানে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির […]

Continue Reading

জাপানে চলন্ত মসজিদ

জাপানে তৈরি করা হয়েছে মোবাইল মসজিদ। ২০২০ সালের গ্রীষ্ণকালীন অলিম্পিকসে আসা মুসলিম পর্যটকরা যাতে জাপানে গিয়ে অস্বস্তিতে না পড়েন, সে কথা মাথায় রেখেই টোকিও স্পোর্টস ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকারী কোম্পানি এমন আয়োজন করেন। আল-জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, চলন্ত এই মসজিদে ৫০ জনের মতো নামাজ আদায় করতে পারবেন। এমনকি ওজুখানার ব্যবস্থাও রাখা হয়েছে সেখানে। মসজিদটি […]

Continue Reading

নির্বাচনে পাক সেনা পেয়েছে ৯০০ কোটি টাকা

পাকিস্তানের সাধারণ নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা জারি করা হয়েছিল। নির্বাচনের জন্য কয়েক লক্ষ সেনা মোতায়েন করা হয়েছিল সারাদেশে। আর সেজন্য সেনাবাহিনীকে দিতে হয়েছে ৯০০ কোটি টাকা। বুধবার এমনটা জানিয়েছেন পাকিস্তানের নির্বাচন কমিশনের সচিব বাবর ইয়াকুব ফতেহ মোহাম্মদ। পাকিস্তানের অর্থমন্ত্রক এই অর্থ যোগান দিয়েছেন বলে উল্লেখ করে ইয়াকুব বলেন, পাকিস্তানের এই সাধারণ নির্বাচনে সবচেয়ে বেশি খরচ […]

Continue Reading

জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান

ঢাকা: দৃশ্যত পাকিস্তানে জাতীয় নির্বাচনে বড় ধরনের জয় পাচ্ছেন ইমরান খান। এর ফলে দেশের বিভিন্ন স্থানে তার দল পিটিআইয়ের নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়ছেন। এখনও নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয় নি। এ অবস্থায় পিটিআই প্রধান ইমরান খান তার বিজয়ের বিষয়ে কোনো বিবৃতি দেন নি। এমন কি কোনো টুইটও করেন নি। তবে তার মুখপাত্র নাঈমুল হক […]

Continue Reading

প্লেবয় থেকে ধর্মপ্রাণ রাজনীতিবিদ ‘প্রধানমন্ত্রী’ ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে প্রায় শেষ পর্যায়ে রয়েছেন ইমরান খান। তার রাজনৈতিক জীবন যেমন বর্ণাঢ্য তেমন তার ব্যক্তিগত জীবনও বৈচিত্রে পরিপূর্ণ। লন্ডনের একজন প্লেবয় থেকে পাকিস্তানের ধর্মপ্রাণ রাজনীতিবিদ হয়ে ওঠার কাহিনী যেন সিনেমাকেও হার মানায়। ইমরানের বাবা একজন ধনী সিভিল ইঞ্জিনিয়ার। যুক্তরাজ্যে গিয়ে ওরসেস্টারের রয়াল গ্রামার স্কুলে ভর্তি হন ইমরান। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কেবলি […]

Continue Reading

পাকিস্তানে যে ২৯ প্রধানমন্ত্রী মেয়াদ পূরণ করতে পারেন নি

ঢাকা: পাকিস্তানের রাজনীতি বহুত জটিল। সেখানে বেসামরিক প্রশাসনের সঙ্গে সব সময়ই সামরিক বাহিনীর সম্পর্কে টানাপড়েন ছিল। তাই দেশটির স্বাধীনতার প্রায় অর্ধেক সময় শাসন ক্ষমতায় ছিল সেনারা। সেখানে এ পর্যন্ত এমন ২৯ জন প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছেন, যারা ক্ষমতার একটি পূর্ণাঙ্গ মেয়াদ পূরণ করতে পারেন নি। তাদের মধ্যে অন্যতম লিয়াকত আলি খান। তিনি ক্ষমতায় আসেন ১৯৪৭ সালে। […]

Continue Reading

ইমরান খানের ক্যারিশমা, নেতাকর্মীদের উল্লাস

ইমরান খানের ক্যারিশমায় পাকিস্তানের অন্য সব বড় বড় রাজনৈতিক দল পিছিয়ে পড়েছে। এখন পর্যন্ত যে ফল পাওয়া যাচ্ছে নির্বাচনের তাতে তার দল অন্যদের ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) এগিয়ে আছে ১১৪ আসনে। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) এগিয়ে আছে ৬৪ আসনে। বাকিরা তার চেয়েও কম। […]

Continue Reading

শাহবাজের ফল প্রত্যাখ্যান, বিলওয়ালের প্রশ্ন

ঢাকা: নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ফলকে প্রত্যাখ্যান করেছেন নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) -এর সভাপতি শাহবাজ শরীফ। প্রাথমিক ফলাফল প্রত্যাখ্যান করে কারাবন্দি নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ বুধবার রাতে সংবাদ সম্মেলন করেন। গভীর রাতে এক টুইটার বার্তায় তার অবস্থানের কথা জানান। ওদিকে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোর পুত্র বিলওয়াল […]

Continue Reading

অল্প ব্যবধানে এগিয়ে ইমরান খান

ঢাকা: পাকিস্তানের জাতীয় নির্বাচনে শুরু থেকেই এগিয়ে রয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ন্যাশনাল এসেম্বলীর ১৮১টি আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে পিটিআই ৬২টি আসনে জয় লাভ করেছে। নওয়াজ শরীফের পিএমএল-এন পেয়েছে ৪৩টি আসন। আর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ২৬টি আসন। অন্য দলগুলো সব মিলিয়ে ৫০ টি […]

Continue Reading

মমতা বা মায়াবতীকে প্রধানমন্ত্রী মেনে নিতে রাজি কংগ্রেস

কলকাতা: কংগ্রেসের নবগঠিত ওয়ার্কিং কমিটিতে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করার যে দাবি উঠেছিল সে পথে হাঁটতে রাজি হয়নি দলের শীর্ষ নেতৃত্ব। শুধু জানানো হয় যে, রাহুল গান্ধীই হবেন কংগ্রেসের মুখ। আর যে কোনও পরিস্থিতিতে কংগ্রেস নমনীয় হতে তৈরি। আর তার পরেই বিরোধী শিবিরের মধ্যে ঐক্যের বার্তা দিতে কংগ্রেসের শীর্ষ সূত্রে বলা হয়েছে, বিজেপিকে হারাতে […]

Continue Reading

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত কমপক্ষে ৩১

ঢাকা: পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩১ জন। আজ দেশটিতে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এদিন সকালেই ওই শহরে একটি পুলিশ ভ্যানকে টার্গেট করে এ হামলা চালানো হয় বলে খবর দিয়েছে জিও টিভি। এতে বলা হয়, কোয়েটার ইস্টার্ন বাইপাসের কাছে ওই সন্দেহজনক আত্মঘাতী হামলা চালায়। এতে নিহতের পাশাপাশি কমপক্ষে ৩০ জন […]

Continue Reading

পাকিস্তানে নির্বাচনের দিনও হামলা: নিহত কমপক্ষে ২৫

ঢাকা: পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। আজ দেশটিতে হচ্ছে জাতীয় নির্বাচন। এদিন সকালেই ওই শহরে একটি পুলিশ ভ্যানকে টার্গেট করে এই বিস্ফোরণ ঘটানো হয় বলে স্থানীয় মিডিয়ায় বলা হচ্ছে। জিও টিভি বলছে নিহতের সংখ্যা ১৮। অন্যদিকে জিও টিভির প্রতিদ্বন্দ্বী সামা টিভি বলছে নিহতের সংখ্যা ২০। তারা আরো বলেছে, এ হামলা […]

Continue Reading

ইমরানই কি হবেন প্রধানমন্ত্রী!

ঢাকা: কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী! তিনি কি ইমরান খান! নাকি নওয়াজ শরীফের দল পিএমএলএনের কেউ! এ নির্বাচনে ক্ষমতাচ্যুত নওয়াজ শরীফকে যদি হারাতে পারেন ইমরান খান তাহলে তিনিই হতে পারেন নতুন প্রধানমন্ত্রী। এমনটাই বলছেন বিশ্লেষকরা। যদি তিনি তা পারেন তাহলে অল্প বয়সী একটি রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) নিয়ে চমক সৃষ্টি করবেন তিনি। যদিও […]

Continue Reading

গ্রিসে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৭৪

গ্রিসে ভয়াবহ দাবানলে কমপক্ষে ৭৪ জন প্রাণ হারিয়েছে। দাবানলে কমপক্ষে ২৩ শিশুসহ মোট ১৮৭ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কয়েক দশকের মধ্যে এবারের দাবানল সবচেয়ে ভয়াবহ। আগুন নিয়ন্ত্রণে হাজার হাজার দমকলকর্মীর লড়াইয়ের মধ্যেই রাজধানী এথেন্সের কাছাকাছি অনেক এলাকার লোকজন বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। পরিস্থিতিকে ‘ভয়াবহ জটিল’ হিসেবে […]

Continue Reading

নির্বাচনী ঘোষণাপত্র বাইবেল নয়, কেবল নির্দেশনা মাত্র: মাহাথির

নির্বাচনী ঘোষণাপত্র কোনো বাইবেল নয় বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। দেশটির ক্ষমতাসীন জোট সরকারের নির্বাচনী ঘোষণাপত্রকে সাবেক প্রধানমন্ত্রী নাজিক রাজাক কেবল ‘প্রতিশ্রুতির জন্যই প্রতিশ্রুতি’ বলে মন্তব্য করায় তিনি এ কথা বলেছেন। তিনি আরো বলেন, সবার মনে রাখা উচিত এটি একটি নির্দেশনা মাত্র। কখনো কখনো আমরা তা অনুসরণ করতে পারি, আবার কখনো কখনো […]

Continue Reading

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৫৪৮ হজযাত্রী

পবিত্র মক্কা শরীফে হজ ব্রত পালনের জন্য ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার পর থেকে মোট ৪১ হাজার ৫৪৮ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। রোববার রাত ১১টা পর্যন্ত মোট নিয় দিনে ১১৪টি ফ্লাইটে তারা পৌঁছেছেন সৌদি আরব। জেদ্দা বিমানবন্দর সূত্র জানা যায়, মোট ১১৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৫টি ফ্লাইটে ২০ হাজার ৯২২ জন […]

Continue Reading

গ্রিসে বনে লাগা আগুনে নিহত ২০, আহত শতাধিক

গ্রিসের একটি বনে লাগা আগুনে অন্তত ২০ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ১৬ জনই শিশু। আহত হয়েছেন শতাধিকের বেশি। গুরুতর আহত ২৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। বনটি গ্রিসের অ্যাথেন্স শহর থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। মঙ্গলবার দেশটির সরকারি মুখপাত্র দিমিত্রিৎস তজাকোপোলোস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী […]

Continue Reading

তীব্র গরমে দিশেহারা জাপান, বাড়ছে মৃতের সংখ্যা

তীব্র তাপপ্রবাহ চলছে জাপানে৷ গরমে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৪ জনের৷ এর মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে রবিবার৷ সিএনএনের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জুলাই মাসের ৯ তারিখ থেকে এই মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে৷ ইতিমধ্যেই মধ্য টোকিওতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে৷ এছাড়া তাপমাত্রার পারদ ৪১ ডিগ্রি ছুঁয়েছে দেশটির কুমাগায়াতে৷ জাপানের সর্বোচ্চ তাপমাত্রা একেই ধরা হচ্ছে৷ জাপান […]

Continue Reading