ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র— এমন ইঙ্গিতই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদমাধ্যমটি বলছে, এক সিনিয়র মার্কিন কূটনীতিক সম্প্রতি টিআরটি ওয়ার্ল্ডকে জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার বিষয়টি […]

Continue Reading

ইরান-ইসরায়েল সংঘাতের প্রকৃত সমাপ্তি চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে ‘যুদ্ধবিরতির চেয়ে ভালো’ কিছু চান। একই সঙ্গে চলমান এই সংঘাতের ‘একটি সত্যিকার সমাপ্তি’ চান তিনি। মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। তিনি এমন সময় এই মন্তব্য করলেন যখন দেশ দুটির মধ্যে সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। কানাডায় বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ […]

Continue Reading

ইসরায়েলজুড়ে বাজছে সতর্কতামূলক সাইরেন, আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ

ইরানের চালানো নতুন হামলার জেরে দখলদার ইসরায়েলজুড়ে বাজছে সতর্কতামূলক সাইরেন। এ সময় ইসরায়েলিরা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যেতে থাকেন। ইরানের বিপ্লবী গার্ড এরআগে ইসরায়েলে বড় হামলার হুমকি দিয়েছিল। তবে মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টার দিকে যে হামলা চালায় সেটি কত বড় সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তেলআবিব, […]

Continue Reading

পূর্ব তেহরানে হামলা চালাল ইসরায়েল

বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়ার কিছু সময়ে পরেই রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। তেহরানের এই অঞ্চলটি মূলত আবাসিক এবং ঘনবসতিপূর্ণ। ইরানের স্থানীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সোমবার বিকেলের দিকে পূর্ব তেহরানের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলের প্রতরিক্ষা বাহিনী (আইডিএফ); তার কিছু সময় পরেই পূর্ব তেহরানের বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ […]

Continue Reading

ইসরায়েলে চার দিনে ৩৭০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা চতুর্থ দিনের মতো হামলা-পাল্টা হামলা চলছে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় শুক্রবার ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলোও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরান-ইসরায়েলের চলমান এই সংঘাতের প্রতি মুহূর্তের লাইভ আপডেট জানতে ঢাকা পোস্টের […]

Continue Reading

ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ

ইরানের কোম শহরের ৩০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে সোমবার (১৬ জুন) ভোরে এ বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে সেখানে দখলদার ইসরায়েল হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের একটি ঘাঁটির কাছে অবস্থিত এই পরমাণু কেন্দ্র। যা মাটির বেশ গভীরে বানানো হয়েছে। ইউরেনিয়াম মজুদকরণের এই কেন্দ্রটিকে ইরানের পারমাণবিক কার্যক্রমের […]

Continue Reading

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও দুই জেনারেল নিহত

দখলদার ইসরায়েলের হামলায় ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান ও সামরিক বাহিনীর দুই জেনারেল নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) তাদের হত্যা করে ইসরায়েল। ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আইআরজিসিরি গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি এবং তার সহকারী হাসান মোহাকিক ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। তাদের লক্ষ্য করে রাজধানী তেহরানে হামলা চালানো হয়। অপর জেনারেলের নাম […]

Continue Reading

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে খোঁজ মিলছে না ৩৫ জনের

ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো ইরানের এসব হামলায় ইসরায়েলে ব্যাপক হতাহতের শঙ্কা দেখা দিয়েছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে খোঁজ মিলছে না ৩৫ জনের। ইসরায়েলের বাট ইয়াম শহরে একটি আবাসিক ভবনে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং এরপর থেকেই তাদের খোঁজ মিলছে না। রোববার (১৫ জুন) এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম […]

Continue Reading

আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা চালাতে পারে ইসরায়েল

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা চালাতে পারে ইসরায়েল। দখলদারদের এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছেন, তারা এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এর অমিত সিগাল একটি রাজনৈতিক সূত্রের বরাতে একই তথ্য জানিয়েছেন। সূত্রটি বলেছেন, “আলী খামেনিকে গুপ্তহত্যার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না ইসরায়েল। তবে এটি অনেক কিছুর ওপর নির্ভর […]

Continue Reading

যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চাইলেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের কাছে সহায়তার আর্জি জা‌নি‌য়ে আ‌রেক‌টি ভি‌ডিও বার্তা দি‌য়ে‌ছেন ইসরা‌য়ে‌লের প্রধানমন্ত্রী বেঞ্জা‌মিন নেতা‌নিয়াহু। ডোনাল্ড ট্রা‌ম্পের জন্ম‌দি‌নে মা‌র্কিনি‌দের উ‌দ্দে‌শে এবার ইং‌রে‌জি‌তে বার্তা দি‌য়ে‌ছেন তি‌নি। ভি‌ডি‌ও‌তে নেতা‌নিয়াহু ব‌লে‌ছেন, “মধ্যপ্রাচ্যে স্বৈরাচারী ইরানি শাসক‌গোষ্ঠীর বিরু‌দ্ধে লড়াই করছে ইসরা‌য়েল।” মা‌র্কিনি‌দের উ‌দ্দে‌শে নেতা‌নিয়াহু ব‌লে‌ন, “আমাদের যারা শত্রু, তারা আপনাদেরও শত্রু। আমরা এমন এক হুমকির মোকাবিলা কর‌ছি, যা আমাদের সবাইকে এখন কিংবা […]

Continue Reading

ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ ১২ পরমাণু বিজ্ঞানী নিহত

ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় চালানো বিমান হামলায় দেশটির অন্তত ৯ জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে এই দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। এদিকে, ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে শনিবার ইসরায়েলের নতুন হামলায় আরও তিন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘‘অপারেশন ‘রাইজিং লায়নের’ শুরুতে ইসরায়েলি বিমান বাহিনীর […]

Continue Reading

ভারতের বিমান দুর্ঘটনা নিয়ে যা বলল পাকিস্তান

ভারতের আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দুঃখ প্রকাশ করেছেন। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তিনি লিখেছেন, আজ আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার ঘটনায় আমি বিষণ্ণ। শাহবাজ শরিফ আরও লিখেছেন, আহত-নিহতদের পরিবারগুলো যখন তাদের এই অপূরণীয় ক্ষতির জন্য শোক পালন করছে, আমরাও আমাদের তরফ থেকে তাদের সমবেদনা জানাচ্ছি। তিনি আরও যোগ […]

Continue Reading

গাজায় লাগাতার ইসরায়েলি হামলায় ৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক। নিহতদের মধ্যে ক্ষুধার্ত ত্রাণপ্রার্থীও রয়েছেন। বুধবার (১১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় ৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে […]

Continue Reading

মাস্ক পরিহিতদের গ্রেপ্তারের নির্দেশ দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার প্রধান শহর লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভে মাস্ক পরিহিত যেসব লোকজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন তাদের গ্রেপ্তার করতে পুলিশ ও ন্যাশনাল গার্ড সদস্যদের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এই নির্দেশ দিয়েছেন তিনি। পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, “মাস্কে মুখ ঢেকে রাখা লোকজনদের গ্রেপ্তার করুন, এখনই।” এর […]

Continue Reading

এবার হজ করেছেন ১৬ লাখেরও বেশি মুসলিম

এ বছর সৌদি আরবের মক্কায় হজ পালন করেছেন বিশ্বের ১৬ লাখের বেশি মুসলমান। বিশ্বের ১৭১টি দেশ থেকে হজ পালন করেছেন তারা। হজের জন্য নিবন্ধন করেছেন মোট ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন। এর মধ্যে সৌদি আরবের অভ্যন্তরীণ নিবন্ধিত হাজি ছিলেন ১ লাখ ৬৬ হাজার ৬৫৪ জন এবং বিভিন্ন দেশ থেকে আগত হাজির সংখ্যা ছিল ১৫ […]

Continue Reading

হজের খুতবায় মুসলমানদের ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান

হজের খুতবায় মসজিদুল হারামের ইমাম শায়খ ড. সালেহ বিন হুমাইদ বলেছেন, মুসলমানদের পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা উচিত। মসজিদে নামিরায় হজের খুতবা প্রদানকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ঈমানদারদের উচিত আল্লাহকে ভয় করা এবং তাকওয়া অবলম্বন করা। তাকওয়া ঈমানদারের বৈশিষ্ট্য। তিনি বলেন, শয়তান মুসলমানদের প্রকাশ্য শত্রু। মুসলমানদের উচিত পরস্পরের মধ্যে ঐক্য […]

Continue Reading

গাজায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫৪ হাজার ৫০০ জনে পৌঁছে গেছে। এছাড়া গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ৪ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার […]

Continue Reading

রক্ত নয়, আমার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে : মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, রক্ত নয়, তার শিরায় টগবগ করে ফুটছে সিঁদুর। তিনি দাবি করেন, গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে হামলার প্রতিশোধ মাত্র ২২ মিনিটেই নিয়েছে ভারত। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বলেও দাবি করেন তিনি। রাজস্থানের বিকানেরে এক জনসভায় মোদি এসব দাবি করেন বলে বৃহস্পতিবার (২২ মে) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যম […]

Continue Reading

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আড়াই শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৩ হাজার ৬৫০ ছাড়িয়ে গেছে। এছাড়া পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির পরিদর্শনকারী বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ মে) এই তথ্য জানিয়েছে […]

Continue Reading

গাজায় লাগামহীন ইসরায়েলি হামলা, নিহত ৫৩ হাজার ৬০০ ছুঁই ছুঁই

২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের চালানো ভয়াবহ সামরিক অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৫৩ হাজার ৫৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য সামনে এনেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় গাজায় ৮৭টি লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। একই […]

Continue Reading

ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ভারতীয় ভ্রমণ সংস্থার বিরুদ্ধে ভিষা নিষেধাজ্ঞা আরোপের এই ঘোষণা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘‘ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ও […]

Continue Reading

ক্যান্সারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার দেহে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। স্থানীয় সময় রোববার (১৮ মে) তার দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, পরীক্ষা-নিরীক্ষায় তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। যা তার শরীরের হাড়ে ছড়িয়ে পড়েছে। বিবৃতিতে জো বাইডেনের দপ্তর ক্যান্সার শনাক্ত হওয়ার ব্যাপারে বিস্তারিত জানিয়ে বলেছে, গত সপ্তাহে, প্রেসিডেন্ট জো […]

Continue Reading

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত ছাড়িয়ে গেল ৫৩ হাজার ৩৩০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাড়ে তিন শতাধিক মানুষ। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৩ হাজার ৩৩০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ৩২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (১৮ মে) এক […]

Continue Reading

ইসরায়েলের হামলায় গাজায় একদিনে নিহত ১১৫

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ১১৫ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ২১৬ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। “তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। তাদেরকে উদ্ধার […]

Continue Reading

গাজায় গণহত্যা চলছেই, নিহত ছাড়িয়ে গেল ৫৩ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ২৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) পৃথকভোবে এই তথ্য জানিয়েছে […]

Continue Reading