ইরাকে বাংলাদেশীদের সতর্ক থাকার নির্দেশ

মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ইরাকে থাকা প্রবাসী বাংলাদেশীদেরকে সতর্কভাবে চলাফেরার পরামর্শ দিয়েছে বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শুক্রবার দূতাবাসের দেয়া এক বিবৃতিতে ইরাকের চলমান নিরাপদহীন অস্থিতিশীল পরিবেশের কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে থাকা সকল বাংলাদেশী প্রবাসীদের বিশেষ প্রয়োজন ব্যতীত কর্মস্থল ও বাসস্থান ছাড়া যত্রতত্র যাতায়াত, সকল সভা-সমাবেশ এবং গোলযোগপূর্ণ পরিবেশ […]

Continue Reading

২৪ ঘন্টার মধ্যে ইরাকে আবারো বিমান হামলা, ‘বহু হতাহত’

ডেস্ক: মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানি ও ইরাকি পার্লামেন্টের গুরুত্বপূর্ণ নেতা আবু মাহদি আল মুহানদিস নিহত হওয়ার পর আজ শনিবার খুব ভোরে আবারো ইরাকে ইরানপন্থি যোদ্ধাদের লক্ষ্য করে নতুন করে বিমান হামলা হয়েছে। নিহত নেতাদের নিয়ে পরিকল্পিত শোক মিছিল করার কয়েক ঘন্টা আগে এ হামলা চালানো হয়। ওই দুই নেতাকে হত্যার […]

Continue Reading

এটাই কি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের সূচনা! মোতায়েন হচ্ছে ৩০০০ অতিরিক্ত মার্কিন সেনা

ডেস্ক: মধ্যপ্রাচ্যজুড়ে হিম আতঙ্ক। সিরিয়া, ইয়েমেন, ইরাকে অশান্তি, গৃহযুদ্ধ। লেবাননেও পরিস্থিতি ভাল নয়। ফিলিস্তিনিরা তো নির্যাতিত হচ্ছে যুগের পর যুগ ধরে। ইরান-ইরাক প্রায় ৯ বছর যুদ্ধ করে অবশেষে ক্ষান্তি দিয়েছে। কাতারকে একপেশে করে রাখা হয়েছে। এমন এক অস্থির পরিবেশে ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য যুদ্ধ নিয়ে চারদিকে বিরাজমান আতঙ্ক। একের পর এক ঘটনাপ্রবাহ দুটি দেশকে শেষ পর্যন্ত যেন […]

Continue Reading

জেনারেল কাসেম সোলাইমানি হত্যায় বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

বাগদাদ বিমানবন্দরে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছে নানা দেশ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, এটি মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বাড়িয়ে দেবে। মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে বলেন, জেনালের কাসেমকে হত্যার ঘটনাকে তারা ‘এক হঠকারী পদক্ষেপ’ হিসেবে দেখছেন। রুশ সংসদের উচ্চকক্ষের পররাষ্ট্রবিষয়ক কমিটির […]

Continue Reading

কঠোর প্রতিশোধের ঘোষণা আয়াতুল্লাহ খামেনির

ইরানের আল কুদস ব্রিগেডের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সর্বোচ্চ প্রতিশোধ নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেন, যেসব অপরাধী তাদের নোংরা হাত দিয়ে সোলায়মানির রক্ত ঝরিয়েছে তাদের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে। পার্সটুডে জানিয়েছে, শুক্রবার সোলায়মানির মৃত্যুতে এক শোকবার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এরপর ইরানে তিনদিনের রাষ্ট্রীয় […]

Continue Reading

ট্রাম্পের নির্দেশে ইরানের কুদস ফোর্স প্রধানকে হত্যা

ডেস্ক: ইরানের রেভুলিউশনারি গার্ডের এলিট শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন হামলায় নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশেই তাকে হত্যা করে হয়েছে বলে জানিয়েছে। বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সামরিক বাহিনীর চালানো এক হামলায় নিহত হন সোলাইমানি। ইরাকে মার্কিন দূতাবাসে বিক্ষোভকারীদের হামলার একদিন পর এই হামলা চালালো যুক্তরাষ্ট্র। সোলাইমানি […]

Continue Reading

দেশে দেশে বর্ষবরণ

আতশবাজির আলোকচ্ছটার মধ্য দিয়ে ইংরেজি নতুন বছরকে বরণ করেছে পৃথিবীর বিভিন্ন দেশ। বিশ্বের কোনো বড় শহর হিসেবে সবার আগে ২০২০ সালকে বরণ করে নেয় নিউজিল্যান্ডের অকল্যান্ড ও ওয়েলিংটন। মূলত আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে নতুন বছরকে সবার আগে বরণ করার সুযোগ পায় তারা। নতুন বছরকে আমন্ত্রণ জানানোর উৎসবে মেতে ওঠার ক্ষেত্রে পিছিয়ে ছিল না পৃথিবীর […]

Continue Reading

ইরাকে মার্কিন দূতাবাসের সামনে মানুষের ঢল; ভেতরে প্রবেশের চেষ্টা, আগুন

ইরাকের জনপ্রিয় শিয়া সশস্ত্র দল হাশদ আল-শাবির ঘাটিতে মার্কিন হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দেশটি। মঙ্গলবার রাস্তায় মানুষের ঢল ঘেরাও করেছে ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস। এসময় তারা বিভিন্ন যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান দিতে থাকে। রোববার ইরাকের ইরানপন্থী সশস্ত্র দল হাশদ আল-শাবির ঘাটিতে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর প্রতিবাদেই মার্কিন দূতাবাস ঘেরাও ও তার ভেতরে জোরপূর্বকভাবে প্রবেশের […]

Continue Reading

বাকিরা কি ললিপপ খাবে? প্রশ্ন মমতার

ডেস্ক: যারা অন্য মানুষকে ভারত থেকে বিতাড়নের চেষ্টা করছে, সেই বিজেপিকে একঘরে করে দেওয়ার ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পাঞ্জি (এনআরসি) এর প্রতিবাদে এক মহামিছিল থেকে এই ডাক দেন মমতা। সোমবার পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় একটি মহামিছিলে অংশ নেন মমতা ব্যানার্জি। সেখানেই বিজেপির বিরুদ্ধে দেশের […]

Continue Reading

টেক্সাসের চার্চে প্রার্থনার সময় গুলিতে নিহত ২

ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি চার্চে সকালের প্রার্থনার সময় বন্দুকধারীর গুলিতে দু’জন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে চার্চেরই এক সশস্ত্র সদস্যের পাল্টা গুলিতে বন্দুকধারীরও মৃত্যু হয়। খবর বিবিসি’র। ফোর্ট ওথের উপকণ্ঠে হোয়াইট সেটেলমেন্টের ওয়েস্ট ফ্রিওয়ে চার্চ অব ক্রাইস্টের এদিনের সকালের প্রার্থনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার হচ্ছিলো। এর […]

Continue Reading

সোমালিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৬১

ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এক ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৬১ জন। শনিবার সেখানকার একটি ব্যস্ত তল্লাসি চৌকিতে এই হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো কয়েক ডজন মানুষ। ঘটনার পর সেখানে উদ্ধারকারীরা গাড়িতে করে মৃতদেহগুলো উদ্ধার করে নিয়ে যান। এ খবর দিয়েছে আল-জাজিরা। সেখানে কর্মরত অ্যাম্বুলেন্স সেবা আমিন অ্যাম্বুলেন্সের প্রতিষ্ঠাতা আব্দিকাদির আদেন জানান, […]

Continue Reading

রোহিঙ্গারা সহসা যাবে না, প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা: ক্রাইসিস গ্রুপ

ডেস্ক: রোহিঙ্গাদের বিষয়ে একটি টেকসই নীতিমালা গ্রহণের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ব্রাসেলস ভিত্তিক প্রভাবশালী সংগঠন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। তারা রোহিঙ্গাদের জন্য নিরাপদ আবাসন, শিক্ষার মান ও সুযোগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের আশ্রয় দেয়া স্থানীয়দের সহযোগিতাসহ বেশকিছু বিষয়ে টেকসই নীতিমালা গ্রহণ ও বাস্তবায়নে বাংলাদেশ সরকার ও তার সহযোগীদের প্রতি আহ্বান জানিয়েছে। এ নিয়ে নিজেদের ওয়েবসাইটে বিবৃতি […]

Continue Reading

সিএএ ও এনআরসির প্রতিবাদে মিছিলে উত্তাল পশ্চিমবঙ্গ ভারত

কলকাতা: নতুন নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) এবং জাতীয় পপুলেশন রেজিস্টার (এনপিআর) বাতিলের দাবিতে শুক্রবার উত্তাল হয়ে উঠেছিল গোটা পশ্চিমবঙ্গ। রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে দাবি উঠে অবিলম্বে বাতিল করতে হবে এই সিএএ, এনআরসি এবং এনপিআর। এটা বাতিল না করা পর্যন্ত চলবে বিজেপি বিরোধীদের আন্দোলন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন উত্তর ২৪ পরগনার নৈহাটিতে সিএএ, […]

Continue Reading

রাজনৈতিক মন্তব্য করে বিতর্কে ভারতীয় সেনাপ্রধান

ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ভারতে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে কাঠগড়ায় তুললেন দেশটির সেনাপ্রধান বিপিন রাওয়াত। বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে দেশজুড়ে চলা বিক্ষোভ নিয়ে দেয়া এক বক্তব্যের মধ্যে তিনি বলেন, আমরা দেখেছি যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়ে শহরে অগ্নিসংযোগ ও সহিংসতা ছড়াচ্ছেন। এটা কখনোই নেতৃত্ব হতে পারে না। যারা মানুষকে ভুল পথে চালিত করে, তারা […]

Continue Reading

কাজাখস্তানে ৯৫ যাত্রী ও ৫ ক্রু নিয়ে বিমান বিধ্বস্ত

ডেস্ক: কাজাখস্তানে ৯৫ জন যাত্রী ও ৫ ক্রু নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির সবচেয়ে বড় শহর আলমাতিতে বিমানবন্দরের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। আলমাতি বিমানবন্দর কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে। খবর বিবিসি ও রয়টার্সের। জানা যায়, বেক এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী জেট বিমান শুক্রবার সকালে আলমাতি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়। এটি […]

Continue Reading

পুতিনকে প্রশ্ন করে চাকরি হারিয়েছেন সাংবাদিক!

ঢাকা: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রশ্ন করার কারণে চাকরি হারিয়েছেন রাশিয়ান নারী সাংবাদিক আলিসা ইয়ারোভস্কায়া। চারদিকে এমন আলোচনা চললেও এটা এখনও পরিষ্কার হওয়া যায় নি, কেন তিনি রাষ্ট্রীয় টিভি চ্যানেল ইয়ামাল-রিজিয়ন থেকে চাকরিচ্যুত হয়েছেন। কোনো কোনো রিপোর্টে বলা হয়েছে, গত ১৯ শে ডিসেম্বর প্রেসিডেন্ট পুতিনের সংবাদ সম্মেলনের সময় তাকে প্রশ্ন করেছিলেন আলিসা ইয়ারোভস্কায়া। এতে মেরু অঞ্চলের […]

Continue Reading

নাগরিকপঞ্জির পর ভারতব্যাপী আসছে জনসংখ্যাপঞ্জি

ডেস্ক: নতুন আদমশুমারি ও জনসংখ্যা জরিপের জন্য অর্থ বরাদ্দ দিতে সম্মত হয়েছে ভারতের মন্ত্রীসভা। আগামী বছরই এই আদমশুমারি বা জনগণনা ও জরিপ শুরু হবে। সম্প্রতি পাস হওয়া নাগরিকত্ব বিলের বিরুদ্ধে চলমান বিক্ষোভ সত্ত্বেও নতুন এই পদক্ষেপ নিলো ভারত সরকার। সমালোচকরা বলছেন, সংশোধিত ওই নাগরিকত্ব বিল মুসলিম-বিরোধী। এ খবর দিয়েছে বিবিসি। জনসংখ্যাপঞ্জি কী? কর্তৃপক্ষ বলছে, দেশের […]

Continue Reading

মালিতে সন্ত্রাসী হামলায় নিহত ৩৫, দুই দিনের শোক

ডেস্ক: বুরকিনা ফাসোর একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। নিহতদের প্রায় সবাই নারী। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে অনলাইন বিবিসি বলছে, ইসলামপন্থি জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে তারা মনে করছেন। বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরে এ ঘটনায় দু’দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কেউ। […]

Continue Reading

সৌদিতে জামাল খাশোগি হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

সৌদি লেখক ও সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অপরাধে পাঁচ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির এক আদালত। কারাদণ্ড দেয়া হয়েছে আরো তিন জনকে। গত বছর তুরস্কের ইস্তাম্বুলে এক সৌদি কনস্যুলেটে খাশোগিকে খুন করে সৌদি এজেন্টদের একটি দল। খাশোগি যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। নিজের বিয়ের জন্য কাগজপত্র আনতে গিয়েছিলেন তুরস্কে। সেখানেই প্রাণ হারান সৌদি সরকারের অন্যতম এই সমালোচক। […]

Continue Reading

নাগরিকত্ব আইনের প্রতিবাদে সহিংসতা : নিহতের সংখ্যা ২৫

ভারতে নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলমান বিক্ষোভে কমপক্ষে ২৫ জন নিহত হওয়ার পরও ক্ষমতাসীন বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিছু হটার বিন্দুমাত্র কোনো ইঙ্গিত দেননি। দিল্লিতে রোববার এক জনসভায় ভাষণে তিনি বরঞ্চ বলেছেন, যে সংসদ এবং যে এমপিরা এই আইন পাশ করেছে তাদের সিদ্ধান্তকে সম্মান করতে। তিনি বলেন, “আমাদের উচিৎ সংসদ এবং এমপিদের সম্মান […]

Continue Reading

ক্ষোভে ফুঁসছে ভারত, পুলিশের গুলিতে নিহত বেড়ে ২০

ভারতের বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে এ পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। আইনটি বাতিলের দাবিতে নতুন করে হাজার হাজার লোক রাস্তায় নেমে এসেছেন ফরাসি বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে। দেশটির সবচেয়ে জনবহুল শহর উত্তর প্রদেশে শুক্রবার বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে হাতহতের সংখ্যা হঠাৎ করেই বেড়ে যায়। রাজ্যটিতে অন্তত ১১ জন […]

Continue Reading

উত্তর প্রদেশে নিহতের সংখ্যা ১১, মহারাষ্ট্রে ৭২ ঘন্টার জন্য ১৪৪ ধারা

নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়ায় শুক্রবার ভারতের উত্তর প্রদেশে নিহত হয়েছেন ১০ জন। এ নিয়ে ৪৮ ঘন্টায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১। এ খবর দিয়ে অনলাইন টাইমস অব ইন্ডিয়া লিখেছে, এই সংবাদ মাধ্যমটি সংশ্লিষ্ট বিভিন্ন জেলার হাসপাতাল থেকে পাওয়া তথ্যে নিহতের এই সংখ্যা নিশ্চিত হয়েছে। তবে অতিরিক্ত ডিজিপি পিভি রামশাস্ত্রী জোর দিয়ে বলেছেন, […]

Continue Reading

উত্তাল ভারত, ২৪ ঘন্টায় নিহত ৮

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল ভারত। বেশ কয়েকটি রাজ্যেই গত সপ্তাহজুড়ে চলছে লাগাতার বিক্ষোভ। বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নিয়েছে দেশটির পুলিশ। শুক্রবার বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে আট জন। দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২৪ ঘন্টায় উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত হয়েছেন ছয় জন। পুলিশের দেয়া তথ্যমতে, বিজনোর […]

Continue Reading

রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার সদরদপ্তরে বন্দুকধারীর হামলা, নিহত ১

রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার (এফএসবি) সদরদপ্তরে এক বন্দুকধারীর গুলিতে অন্তত একজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরো কয়েকজন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এদিন মস্কোতে বছরের সর্বশেষ সংবাদ সম্মেলন করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণ পরই এই হামলা ঘটে। এ খবর দিয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট। খবরে হলা হয়, ঘটনার এক ভিডিও ফুটেজে দেখা যায় যে, […]

Continue Reading

অস্ট্রেলিয়া: সংকটের মুহূর্তে বিদেশে ছুটি কাটানোয় সমালোচনা, ক্ষমা প্রার্থনা প্রধানমন্ত্রীর

দাও দাও করে দাবানল জ্বলছে অস্ট্রেলিয়ায়। ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে পরিস্থিতি। একাধিক রাজ্যে জরুরি অবস্থা জারির ঘটনাও ঘটেছে। পুড়ে গেছে লাখ লাখ একর জমি, ধ্বংস হয়ে গেছে বহু স্থাপনা। পূর্বের সকল রেকর্ড ভেঙেছে তাপমাত্রা। দেশজুড়ে বইছে তাপদাহ। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। দেশের এমন সংকটময় মুহূর্তে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে গেছেন […]

Continue Reading