উত্তপ্ত মিয়ানমার রাজপথে বিক্ষোভ

গণতন্ত্রের আকাঙ্ক্ষায় রাজপথ কাঁপাচ্ছে মিয়ানমারের সাধারণ মানুষ। তাদের সামনে যে গণতন্ত্র আলো ছড়িয়েছিল, তা কেড়ে নিয়েছে সামরিক জান্তা। তাই এখন নেতৃত্বহীন অবস্থায়ই জনগণ নেমে পড়েছেন রাজপথে। তাদের এক দাবি, গণতন্ত্র ফিরিয়ে দাও। নেত্রী অং সান সুচিকে মুক্তি দাও। তাদের এ দাবিতে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে মিয়ানমার। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে ধর্মঘট চলছে। রোববার পর্যন্ত শান্তিপূর্ণ […]

Continue Reading

জাতিসংঘ মানবাধিকার পরিষদে যোগ দেয়ার ঘোষণা দিতে পারে বাইডেন প্রশাসন

এ সপ্তাহে জাতিসংঘ মানবাধিকার পরিষদে নতুন করে যোগ দেয়ার ঘোষণা দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এখন থেকে তিন বছর আগে এই পরিষদ থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কিন্তু তার সেই নীতি থেকে ইউটার্ন নিয়ে নতুন করে পরিষদে যুক্ত হতে চাইছেন বাইডেন। এর মধ্য দিয়ে বহুজাতিক সংগঠন ও চুক্তিতে ট্রাম্প যে […]

Continue Reading

সু চির রাজনৈতিক ভবিষ্যৎ কী

মিয়ানমারের সামরিক নেতৃত্বকে আপনি কীভাবে বর্ণনা করবেন? খোলামেলাভাবে বলতে গেলে তাদের জন্য কিছু মানুষের ভালোবাসা আছে। তবে সারা বিশ্ব যখন মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা – যা গণহত্যা হিসেবেও অভিযোগ উঠেছে- এবং এই জনগোষ্ঠীকে দেশ থেকে তাড়িয়ে দেয়ার ঘটনা প্রত্যক্ষ করলো, তার এক বছর পর ২০১৮ সালে অং সান সু চি তার মন্ত্রণালয়ে জেনারেলদের থাকার বিষয়টি বর্ণনা […]

Continue Reading

সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ইয়াঙ্গুনে বিক্ষোভ

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। শনিবার ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চিসহ রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ‘সামরিক স্বৈরাচার ব্যর্থ হোক, গণতন্ত্রের জয় হোক’ স্লোগান দেয়। ‘সামরিক একনায়কের বিরুদ্ধে’ লেখা ব্যানার বহনের সাথে সাথে সু চির দল এনএলডির প্রতীক লাল পোশাক পরে […]

Continue Reading

তদন্ত চাইলেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র

ডেস্ক: কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে তার তদন্ত হওয়া উচিত বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজাররিক। বৃহস্পতিবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ আহবান জানান। এতে তাকে আল-জাজিরার তোলা অভিযোগ এবং জাতিসংঘের শান্তি মিশনের জন্য ইসরাইল থেকে বাংলাদেশের নজরদারি প্রযুক্তি […]

Continue Reading

এবার সুচির বিরুদ্ধে মামলা করলো মিয়ানমার পুলিশ

মিয়ানমারের ক্ষমতা থেকে উৎখাত হওয়া নেতা অং সান সুচির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দেশটির পুলিশ। তার বিরুদ্ধে আমদানি-রপ্তানি আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে আগামী ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত তার বন্দিত্ব জারি রাখার বিষয়েও আবেদন করেছে পুলিশ। দেশটির পুলিশের নথিপত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

Continue Reading

মিয়ানমারে অভ্যুত্থান: জাতিসংঘের নিন্দা আটকে দিলো চীন

ঢাকা: মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রকাশ আটকে দিল চীন। সোমবারের ওই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক বসে মঙ্গলবার। সেখান থেকে নিন্দা জানিয়ে একটিম যৌথ বিবৃতি দেয়ার কথা ছিল। কিন্তু সে উদ্যোগকে আটকে দিয়েছে চীন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, উদ্ভুত পরিস্থিতি নিয়ে মঙ্গলবারের বৈঠক শেষে একটি যৌথ নিন্দা […]

Continue Reading

যেখানেই গণতন্ত্র হুমকিতে, সেখানেই যুক্তরাষ্ট্র : বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র সবসময়ই গণতন্ত্রের পক্ষে দাঁড়াবে যেখানেই তা হামলার মুখোমুখি পড়বে।’ মিয়ানমারের সেনা অভ্যুত্থান ও দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচির গ্রেফতারির পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে এই কথা বলেন তিনি। সাথে সাথে সেনাবাহিনী তার পদক্ষেপ থেকে সরে না আসলে দেশটির ওপর আবার নিষেধাজ্ঞার হুমকি দেন বাইডেন। এর আগে সোমবার মিয়ানমারের সামরিক বাহিনী […]

Continue Reading

আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায়ের

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সিলর অং সান সুচিসহ দেশটির বেসামরিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেফতারে নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। পাশাপাশি গ্রেফতার সকল বন্দীকে মুক্তি দিয়ে দেশটির সংকট আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়েছে। নভেম্বরের নির্বাচনের ফলাফল নিয়ে বেসামরিক প্রশাসনের সাথে সামরিক বাহিনীর কয়েক দিনের দ্বন্দ্বের প্রেক্ষাপটে সামরিক বাহিনী সোমবার […]

Continue Reading

মিয়ানমারে জরুরি অবস্থা জারি

ডেস্ক: মিয়ানমারের সেনাবাহিনী সোমবার দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। সেই সঙ্গে একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি, মিয়ানমারের প্রেসিডেন্ট ও আরও কয়েকজন মন্ত্রীকে আটকের পর এই ঘোষণা দেওয়া হলো। এএফপির খবরে জানা যায়, মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত মায়াওয়াদ্দি টিভিতে এই ঘোষণা দেওয়া হয়। ওই ঘোষণায় […]

Continue Reading

থাকার বাড়ি নেই পেন্সের, অলস সময় কাটছে বন্ধুর বাসায় সোফায় গড়াগড়ি দিয়ে

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এখন কার্যত গৃহহীন হয়ে পড়েছেন। ক্ষমতা থেকে বিদায় নেয়ার পর তাঁর মাথার উপর ছাদ নেই। নিজ রাজ্য ইন্ডিয়ানায় ফিরে গেলেও থাকছেন এখানে ওখানে। নেই স্থায়ী কোন আবাসন। ভাই বা কোন বন্ধুর বাসার সোফায় গড়াগড়ি দিয়ে অলস সময় পার করছেন ট্রাম্পের এক সময়ের এই একনিষ্ঠ সহচর। পেন্সের এমন অসহায়ত্ব নিয়ে […]

Continue Reading

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম অ্যাটর্নি হতে যাচ্ছেন সায়মা

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম অ্যাটর্নি হতে যাচ্ছেন পাকিস্তানি-আমেরিকান সায়মা মোহসিন। আগামী সপ্তাহে তিনি মিশিগানের ডেট্রয়েটে দায়িত্ব পাচ্ছেন বলে সোমবার মার্কিন মিডিয়ায় খবর এসেছে। যুক্তরাষ্ট্রে অ্যাটর্নিরা প্রত্যেক জেলায় প্রধান কেন্দ্রীয় আইন প্রয়োগকারী কর্মকর্তা। এবং যুক্তরাষ্ট্র সরকার যেসব মামলায় পক্ষভুক্ত থাকে সেসব তিনি দেখভাল করেন। প্রেসিডেন্ট ৯৪টি ফেডারেল জেলায় একজন করে অ্যাটর্নি নিয়োগ করে থাকেন। মিশিগানের সবচেয়ে বড় […]

Continue Reading

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বাইডেন

ডেস্ক: বাংলাদেশ সময় রাত ১০টা ৫৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। তাকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্ট। আশা আর ইতিহাসের দিনে গণতন্ত্রের জয়গান শোনালেন প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন জুনিয়র। ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর তার দৃপ্ত উচ্চারণ, এটি গণতন্ত্রের দিন, এটি আমেরিকার দিন। বাইডেন […]

Continue Reading

বিশ্বের দৃষ্টি আমেরিকায়: আজ ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নিচ্ছেন

পুরো দুনিয়ার দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রে। আজ দেশটির ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন জো বাইডেন। নানা নাটকীয়তার পর ক্ষমতা ছাড়ছেন বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে টানটান উত্তেজনা মার্কিন মুল্লুকে। উদ্বেগ-আতঙ্ক চারপাশে। ক্যাপিটল হাউসের ঘটনা এই উদ্বেগ আরো বাড়িয়েছে জনমনে। তাই বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে নেয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। আমেরিকার সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে […]

Continue Reading

ট্রাম্পের শেষ দিন: হোয়াইট হাউস বলছে, তিনি সকাল-সন্ধ্যা কাজ করবেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের অভিষেক অনুষ্ঠিত হবে বুধবার। সুতরাং, বর্তমান প্রেসিডেন্ট এবং সদ্য অনুষ্ঠিত নির্বাচনে পরাজিত প্রার্থী ডনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে স্থানীয় সময় মঙ্গলবার। স্বাভাবিকভাবেই সবার জানার আগ্রহ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির সবচেয়ে ‘উদ্ভট’ প্রেসিডেন্টের শেষ দিনটি কিভাবে কাটবে। বিজনেস ইনসাইডার জানিয়েছে, ট্রাম্প জনগণের কাছ থেকে লুকিয়ে থেকে তার অফিসে শেষ পূর্ণ […]

Continue Reading

যাদের নিয়ে যাত্রা শুরু বাইডেনের

সময়ের হিসাবে আর বাকি কয়েক ঘন্টা। এরপরই হোয়াইট হাউজে ট্রাম্প অধ্যায়ের যবনিকাপাত হবে। পর্দা উঠবে নতুন প্রশাসনের। সেই প্রশাসনে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকবেন ডেমোক্রেট জো বাইডেন। তার সঙ্গে সাহস যোগাবেন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমালা হ্যারিস। বুধবার এই প্রশাসন তারা শুরু করতে যাচ্ছেন হাতেগোণা মাত্র কয়েকজন ডেপুটিকে সঙ্গে নিয়ে। তার আগে বাইডেন মনোনীত ডেমোক্রেট দলের মন্ত্রীপরিষদের […]

Continue Reading

জাতীয় দিবসে ট্রাম্প ও বাইডেনের ভিন্ন কর্মসূচি

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া জো বাইডেনের সোমবার জাতীয় দিবসের কর্মসূচি প্রকাশ করা হয়েছে। কৃষ্ণাঙ্গ অধিকারবাদী নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের স্মরণে আমেরিকান জাতীয় এই ছুটির দিনে উভয় নেতার এই কর্মসূচি প্রকাশ করা হয়। দিনটি উপলক্ষে উভয়েরই কর্মসূচি ভিন্নতর। দিবসটি উপলক্ষে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ কোনো কর্মসূচি রাখা হয়নি। ট্রাম্পের […]

Continue Reading

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম

যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়ছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। প্রথমবারের মতো তিনিই একমাত্র প্রেসিডেন্ট, যার বিরুদ্ধে দ্বিতীয়বার অভিশংসন প্রস্তাব উত্থাপন করা হচ্ছে। ক্যাপিটল হিলে তার উস্কানিতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ভয়াবহ সহিংসতার জবাবে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হচ্ছে। এ প্রস্তাব নিয়ে এখন প্রতিনিধি পরিষদে বিতর্ক চলছে। সর্বশেষ খবর অনুযায়ী, অভিশংসন প্রস্তাবের ওপর ভোট প্রক্রিয়ার […]

Continue Reading

২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রে কী হতে পারে?

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্রাম্পের উন্মত্ত সমর্থকদের নজিরবিহীন হামলার পর জানুয়ারি মাসের সামনের একটি দিন নিয়ে এখন প্রচুর কথাবার্তা হচ্ছে। দিনটিকে ঘিরে যুক্তরাষ্ট্রে তো বটেই, সারা বিশ্বেও লোকজনের মধ্যে নানা ধরনের কৌতূহল, সংশয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই দিনটি হচ্ছে ২০ জানুয়ারি। ওই দিন দেশটির ভবিষ্যৎ প্রেসিডেন্ট ডেমোক্র্যাট রাজনীতিক জো বাইডেনের ক্ষমতা গ্রহণের […]

Continue Reading

ট্রাম্প অভিষেক অনুষ্ঠানে থাকছে না এটা ‘ভালো বিষয়’ : বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন এ মাসের শেষের দিকে তার অভিষেক অনুষ্ঠানে না থাকার ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। বাইডেন তার নিজ অঙ্গরাজ্য দেলাওয়ারেতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সামান্য যে কয়টা বিষয়ে তিনি ও আমি একমত হয়েছি এটি তার একটি। তিনি অনুষ্ঠানে দেখা দিবেন না, এটা ভালো বিষয়।’ জো বাইডেন বলেন, ট্রাম্প এক […]

Continue Reading

বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যাবেন না ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠেয় পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের অনুষ্ঠানে যাবেন না। এক টুইট বার্তায় বিদায়ী প্রেসিডেন্ট লেখেন, “যারা জানতে চেয়েছে তাদের বলছি,আমি ২০ জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে যাচ্ছি না।” এমন এক সময় একথা ঘোষণা করলেন ট্রাম্প, যখন ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে গত বুধবার ট্রাম্প-সমর্থকদের হামলায় উস্কানি দেবার জন্য ডেমোক্র্যাটরা ভাইস প্রেসিডেন্টের […]

Continue Reading

হামলাকারীদের ‘দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে ইভাঙ্কার টুইট

মার্কিন ক্যাপিটল হিলে ইতিহাসের ঘৃণ্যতম হামলার পর হামলাকারী পিতার উগ্র-সমর্থকদের ‘দেশপ্রেমিক’ আখ্যা দিয়েছেন ডনাল্ড ট্রাস্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প। এ নিয়ে প্রচারিত তার টুইটকে ঘিরে মার্কিন রাজনীতিতে অন্তহীন বিতর্ক চলছে। যদিও সমালোচনার মুখে তিনি এরইমধ্যে বার্তাটি প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন। বুধবার মার্কিন ইতিহাসে ন্যাক্কারজনক ওই হামলার পর হামলাকারী ডনাল্ড ট্রাম্পের উগ্র-সমর্থকদের শান্ত হওয়ার আহ্বান জানানোর […]

Continue Reading

যেভাবে ব্যর্থ হলো ট্রাম্পের অভ্যুত্থান, সুড়ঙ্গ দিয়ে পালালেন সিনেটররা

ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলা চালিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকরা সিনেটরদের জিম্মি করতে চেয়েছিল। এ জন্য তারা কমান্ডো স্টাইলে সেখানে হামলা চালায়। এ সময় সিনেটররা প্রাণ বাঁচাতে সুড়ঙ্গ পথ ব্যবহার করেন। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে জনরায়ের বিরুদ্ধে গিয়ে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছেন। কিন্তু তিনি তাতে ব্যর্থ হয়েছেন। এমনটা বলা হচ্ছে বিদেশি বিভিন্ন মিডিয়ায়। আগস্টে […]

Continue Reading

ওয়াশিংটনে কারফিউ অস্ত্রধারী ট্রাম্প সমর্থকরা দখল করেছে ক্যাপিটল হিল

ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা অস্ত্র নিয়ে প্রবেশ করেছে ওয়াশিংটন ক্যাপিটাল বিল্ডিংয়ে। কংগ্রেস নভেম্বর নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক করছিল তখন। বলা হচ্ছে ইটা জো বাইডেন প্রেসিডেন্ট হওয়া থেকে বিরত রাখার জন্যই এই তান্ডব। পুরো শহরে বিশৃঙ্খলা। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে পুলিশ সরিয়ে নিয়েছে। ওয়াশিংটনের মেয়র কারফিউ ঘোষণা করেছেন। আমেরিকার ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। দেশটি এখন অশান্তিতে, অনিশ্চয়তায়। […]

Continue Reading

নেপাল উত্তাল, সংসদ বিলুপ্ত মন্ত্রীদের পদত্যাগ, রাজতন্ত্রপন্থিরা রাস্তায়

দীর্ঘদিনের বন্ধু বলে পরিচিত দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও নেপাল। আয়তন এবং জনসংখ্যার ফারাকটা বিশাল হলেও দুটোই হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ। সংস্কৃতি এবং অন্যান্য অনেক ক্ষেত্রেই বেশ মিল। কিন্তু গেল বছর বলা চলে হঠাৎ করেই তীব্র কূটনৈতিক বিবাদ শুরু হয় দু’দেশের মধ্যে। ভারতের উত্তরাখণ্ড, চীনের তিব্বত আর নেপালের সীমানা যেখানে মিশেছে সেখানে হিমালয়ের লিপুলেখ নামক গিরিপথে […]

Continue Reading