শেষ মার্কিন সৈন্যর আফগানিস্তান ত্যাগ, তালেবানের বিজয় উল্লাস

শেষ মার্কিন সৈন্য আফগানিস্তান ত্যাগ করেছে। ২০০২১ সালের ১১ সেপ্টেম্বরের আফগানিস্তানে হামলার পর প্রায় ২০ বছর পর যুক্তরাষ্ট্র আফগান রাজধানী থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নিয়েছে। মার্কিন সৈন্যর বিদায়ের সাথে সাথে তালেবান ফাঁকা গুলি ছুঁড়ে তাদের বিজয় উদযাপন করেছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান মেরিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি কাবুল থেকে আফগান ও মার্কিনিদের শেষ দলকে সরিয়ে […]

Continue Reading

আজ কাবুলে ডেডলাইন শেষ

মাত্র কয়েক ঘণ্টা বাকি। এরপরই শেষ হচ্ছে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ বিদেশিদের সেনা প্রত্যাহারের সর্বশেষ সময়সীমা- ডেডলাইন ৩১শে আগস্ট। এর আগেই রুদ্ধশ্বাসে আফগানিস্তান ত্যাগ করেছে বিভিন্ন দেশের সেনাবাহিনী। সর্বশেষ কাবুল বিমানবন্দরে অপেক্ষমাণ অল্প কিছু মার্কিন সেনা। তারাও এ সময়ের মধ্যে আকাশে পাখা মেলবে। সবাই চলে যাবেন বা গেছেন। কিন্তু পেছনে ফেলে যাচ্ছেন রক্তেভেজা আফগানিস্তান, যেখানে মাটি […]

Continue Reading

আফগান সীমান্তে পাকিস্তানি চেকপোস্টে হামলা, ২ সৈন্য নিহত

ডেস্কঃ আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের পাকিস্তানি এক সামরিক চেকপোস্টে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। রোববার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাজাওর জেলায় এই হামলার ঘটনায় ঘটে। পাকিস্তানি সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, হামলায় পোস্টে দায়িত্বরত দুই সৈন্য নিহত হন। অপরদিকে পাকিস্তানি সৈন্যদের পাল্টা হামলায় তিন বন্দুকধারী নিহত হয়েছে। তবে পাকিস্তানি সীমান্ত চেকপোস্টের সাথে হামলায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো […]

Continue Reading

কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ, এক শিশু নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিরাট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কোনো কোনো সূত্র এটিকে একটি রকেট হামলা বলে বর্ণনা করছে। তবে কাবুলের পুলিশ প্রধান রশিদ জানিয়েছেন, বিমানবন্দরে উত্তর–পশ্চিম দিকে রকেট হামলায় এক শিশু নিহত হয়েছে। আল জাজিরা খবরটি নিশ্চিত করেছে। সামাজিক মাধ্যমে পোস্ট করা কিছু ছবিতে দেখা যাচ্ছে, সেখান থেকে ধোঁয়া উঠছে আকাশে। স্বাস্থ্য […]

Continue Reading

ইয়েমেনের বৃহ্ত্তম ঘাঁটিতে হাউছি হামলা : ৩০ সৈন্য নিহত

সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি সামরিক ঘাঁটিতে রোববার হাউছি হামলায় অন্তত ৩০ সৈন্য নিহত ও ৬০ জন আহত হয়েছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। সশস্ত্র ড্রোন ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লাহিজ প্রদেশের আন-আনাদ সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয় বলে মুখপাত্র মোহাম্মদ আল-নাকিব জানিয়েছেন। অধিবাসীরা জানান, তারা বেশ কয়েকটি প্রচণ্ড […]

Continue Reading

আফগানিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ১৭৫

আফগান রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বৃহস্পতিবারের জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৫। হামলায় অন্তত ১৩ জন মার্কিন সেনাও নিহত হয়েছে। এদিকে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্র মনে করে যে এখনো ‘সুনির্দিষ্ট, বিশ্বাসযোগ্য’ হুমকি রয়েছে। এদিকে বিমানবন্দরের বাইরে বোমা বিস্ফোরণের এক দিন পরই শুক্রবার উদ্ধার ফ্লাইট পুনরায় চালু হয়েছে। আর এর জের […]

Continue Reading

কাবুল বিমানবন্দরে হামলা: ১৩ মার্কিন সেনাসহ ১০০ ছাড়াল নিহতের সংখ্যা

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ মার্কিন সেনাসহ নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর ওয়াল স্ট্রিট জার্নালের। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার দেশত্যাগের জন্য বিমানবন্দরের বাইরে যখন হাজার হাজার আফগান নাগরিক অবস্থান করছিলেন তখন বিমানবন্দরের অ্যাবে […]

Continue Reading

কাবুল বিমানব্ন্দরে বোমা বিস্ফোরণ

ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বোমা বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক টুইট বার্তায় এই তথ্য জানান। জন কিরবি বলেন, ‘আমরা কাবুল বিমানবন্দরের কাছে এক বিস্ফোরণ ঘটার তথ্য নিশ্চিত করেছি। তবে এতে হতাহতের পরিমাণ এখনো অস্পষ্ট রয়েছে। সুযোগমত আমরা বিস্তারিত তথ্য জানাবো।’ এর […]

Continue Reading

কাবুল বিমানবন্দরে আরো ১০ হাজার মানুষের অপেক্ষা

মার্কিন প্রতিরক্ষা বিভাগ বুধবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র গত ২৪ ঘণ্টায় আরো ১৯ হাজার আমেরিকান এবং স্বদেশ থেকে ছেড়ে যেতে আগ্রহী আফগানদের সরিয়ে নিয়েছে। তা সত্ত্বেও তালেবান-নিয়ন্ত্রিত দেশ থেকে পালানোর আশায় কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে আরো ১০,০০০ মানুষ ভিড় করেছে। গতকাল কাবুল থেকে যুক্তরাষ্ট্রের মোট ৯০টি সামরিক ও আন্তর্জাতিক ফ্লাইট ছেড়েছে, প্রতি ৩৯ মিনিটে একটি করে। সব মিলিয়ে […]

Continue Reading

যুক্তরাষ্ট্র ৩১ আগস্ট নাগাদ আফগান প্রত্যাহার কার্যক্রম শেষ করবে : বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছেন, ওয়াশিংটন ৩১ আগস্ট নাগাদ আফগানিস্তান থেকে তাদের প্রত্যাহার কার্যক্রম শেষ করার পরিকল্পনা নিয়েছে এবং ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার ঝুঁকির কারণে এই প্রত্যাহার দ্রুত করা প্রয়োজন। খবর এএফপি’র। তালেবান নিয়ন্ত্রিত কাবুল থেকে আমেরিকান, আফগান নাগরিক ও মার্কিন সৈন্য সরিয়ে নেয়ার পরিকল্পনার কথা উল্লেখ করে বাইডেন বলেন, ‘যত দ্রুত আমরা এ কাজ […]

Continue Reading

নারীদের কাজে যেতে হবে না, ঘরে থাকলেও মিলবে বেতন : তালেবান

ঢাকাঃ সাময়িকভাবে আফগান নাগরিকদের কর্মস্থলে যেতে নিষেধ করেছে তালেবান। কাজে না গেলেও বাড়িতে বসেই বেতন দেওয়া হবে এবং চাকরি থেকেও বাদ দেওয়া হবে না বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। খবর বার্তাসংস্থা এএফপির। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে নারীদের এখন বাড়িতে থাকা উচিত। […]

Continue Reading

পাঞ্জশিরের আরো কাছে তালেবান বাহিনী

‘বিদ্রোহীদের’ হাতে থাকা পাঞ্জশিরের নিয়ন্ত্রণ গ্রহণ করতে উপত্যকার আরো কাছে চলে এসেছে তালেবান বাহিনী। তালেবান জানিয়েছে, তারা যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে এই সমস্যার সুরাহা চায়। তবে সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ ও আহমদ মাসুদ জানিয়েছেন, তারা আলোচনা করতে রাজি, তবে সেইসাথে প্রতিরোধও চালিয়ে যাবেন, মৃত্যুর আগে পর্যন্ত তারা পাঞ্জশিরের নিয়ন্ত্রণ ছাড়বেন না। তালেবান বাহিনী বলেছে, […]

Continue Reading

ডেডলাইন অতিক্রম করলে পরিণতি ভোগ করতে হবে, নারীরাও পুরুষের সমান অধিকার পাবেন

ঢাকাঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নির্দিষ্ট সময়সীমা ৩১শে আগস্টের পরও আফগানিস্তানে সেনা উপস্থিতি রাখার পক্ষে কথা বলেছেন। কিন্তু তাকে সতর্ক করেছেন তালেবান মুখপাত্র ড. সুহেইল শাহিন। বলেছেন, যদি মার্কিন সেনা প্রত্যাহার বিলম্ব ঘটান বাইডেন, তাহলে পরিণতি ভোগ করতে হবে। এ নিয়ে কাতারের রাজধানী দোহা থেকে স্কাই নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন সুহেইল শাহিন। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের […]

Continue Reading

আমরা পরাশক্তিকে হারাতে পেরেছি, আফগানদের নিরাপত্তাও দিতে পারব : তালেবান

তালেবান দৃঢ়ভাবে জানিয়েছে, তারা যখন পরাশক্তিগুলোকে হারাতে পেরেছে, তখন আফগানদের নিরাপত্তাও দিতে পারবে। দেশবাসীকে নিশ্চিন্তে থাকার পরামর্শ দিয়ে এই আহ্বান জানিয়েছে তালেবান। কাবুলের নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ স্থানীয় তালেবান নেতা খলিল উর রহমান বলেছেন, ইসলামি আমিরাতে সকল আফগানের স্বস্তি অনুভব করা উচিত। তাছাড়া দেশের ৩৪টি প্রদেশেই সাধারণ ক্ষমা মঞ্জুর করা হয়েছে। আল জাজিরার সাথে আলাপকালে […]

Continue Reading

আফগানিস্তানের তিন জেলা দখলের দাবি তালেবান বিরোধীদের

আফগানিস্তানের উত্তরাঞ্চলে তিনটি জেলা দখল করে নেয়ার দাবি করেছে তালেবান বিরোধীরা। পাঞ্জশির উপত্যকার কাছে এই তিনটি জেলার অবস্থান। সেখানে সরকারি বাহিনীর অবশিষ্ট অংশ ও অন্যান্য মিলিশিয়ারা একত্রিত হয়েছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গণির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল বিসমিল্লাহ মোহাম্মদী তালেবানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ঘোষণা করেছেন। তিনি এক টুইটে বলেছেন, প্রতিবেশী বাগলান প্রদেশের দেহ সালেহ, বানো এবং […]

Continue Reading

কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলার দায় আমাদের নয় : তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে যখন হাজার হাজার মানুষ দেশত্যাগের জন্য ভিড় করেছে তখন তালেবান বলেছে, এই বিশৃঙ্খলার জন্য তারা দায়ী নন। তালেবানের এক মুখপাত্র বলেছেন, এসব মানুষকে বের করে নেয়ার জন্য পশ্চিমা দেশগুলোর আরো ভালো পরিকল্পনা থাকা উচিত ছিল। ১৫ আগস্ট তালেবান হঠাৎ করে কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের চাপ প্রচণ্ড […]

Continue Reading

কাবুল বিমানবন্দর থেকে ১৫০ জনকে অপহরণের অভিযোগ তালেবানের বিরুদ্ধে

কাবুল বিমানবন্দরের গেটের বাইরে থেকে প্রায় ১৫০ জনকে তালেবানরা অপহরণ করেছে বলে খবর দিয়েছে ভারতের অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে, অপহৃত ওইসব মানুষের মধ্যে বেশির ভাগই ভারতীয়। তবে এ বিষয়ে নিশ্চিত হতে যোগাযোগ করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এখনও এ নিয়ে মন্তব্য করেনি। এর আগে ইন্ডিয়ান এয়ার ফোর্সের সি-১৩০জে পরিবহন বিমান কাবুল থেকে প্রায় ৮৫ […]

Continue Reading

আমাদের অর্থ ফেরত দিন : আমেরিকার প্রতি তালেবানের আহ্বান

আমেরিকায় আটকে পড়া আফগানিস্তানের অর্থ ফেরত দেয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। এই গ্রুপের মুখপাত্র বলেছেন, আমেরিকার পক্ষ থেকে আফগানিস্তানের অর্থ আটকে দেয়া অত্যন্ত অন্যায়। আফগান বার্তা সংস্থা ‘আওয়া’ এ খবর জানিয়েছে। আমেরিকায় থাকা আফগানিস্তানের অর্থ আটকে দেয়ার একই সময়ে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানকে আর্থিক সহযোগিতা করা হবে না বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ […]

Continue Reading

কাউন্সিল করে সরকার চালাবে তালেবান, শীর্ষে থাকবেন আখুনজাদা

তালেবানের শাসনে আফগানিস্তানে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতা ওয়াহিদুল্লাহ হাশিমি। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কাউন্সিল গঠন করেই রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে তাদের শীর্ষ নেতারা। হাশিমি বললেন, কোনো গণতান্ত্রিক পদ্ধতি থাকবে না। কারণ আফগানিস্তানে এর কোনো ভিত্তিই নেই। এ দেশে কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা চলবে সেটি নিয়ে আলোচনার কিছু নেই; এটা […]

Continue Reading

তালিকা নিয়ে বাড়ি বাড়ি তল্লাশি করছে তালেবান

আফগানিস্তানের যেসব নাগরিক বিদেশিদের নানাভাবে সহায়তা করছে ও তাদের সঙ্গে কাজ করেছেন তালিকা ধরে সেসব আফগানদের খুঁজছে তালেবান যোদ্ধারা। এ জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে তারা। এমনকি দেশ ছাড়ার উদ্দেশে রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের জড়ো হওয়া মানুষের মধ্যেও বিদেশি সহায়তাকারীদের খোঁজা হচ্ছে। জাতিসংঘের একটি গোপন নথিতে এমন তথ্য উল্লেখ করা হয়েছে। ওই […]

Continue Reading

‘আমি শুধু পরনের কয়েকটা জামাকাপড় নিয়ে এসেছি ভিডিও বার্তায় জানালেন গনি

রক্তপাত এড়াতে দেশ ছেড়েছেন বলে ‘সাফাই’ দিয়েছিলেন। এ বার সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি জানিয়ে দিলেন, দেশে থাকলে হয় তাকে পিটিয়ে মেরে ফেলত তালেবান। নইলে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লার মতো পরিণতি হতো তার। ল্যাম্পপোস্টে ফাঁসিতে ঝুলিয়ে দিত তালেবান। তবে চাপে পড়ে সাময়িক পিঠটান দিলেও, আফগানিস্তানে ফেরার তোড়জোড় শুরু করে দিয়েছেন বলেও জানালেন দেশবাসীকে। রোববার তালেবানের […]

Continue Reading

আফগান পতাকা না বদলানোর দাবিতে জালালাবাদে বিক্ষোভ, নিহত ২

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদের লোকজন জাতীয় পতাকা না বদলানোর দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। সেখানে তালেবানের সংঘর্ষ সৃষ্টি হলে গুলিতে দুইজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শহরের বাসিন্দাদের একটা মোটামুটি সংখ্যক লোক এ বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভকারীরা শহরের একটি গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপন করা তালেবানের ব্যানার সরিয়ে সেই স্থানে পুনরায় জাতীয় পতাকা উত্তোলন করে। […]

Continue Reading

হেলিকপ্টারভর্তি নগদ অর্থ ও স্বর্ণ নিয়ে পালিয়েছেন গনি

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশত্যাগের সময় চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার ভরে নগদ অর্থ নিয়ে গেছেন বলে খবর বেরিয়েছে। সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলে রাশিয়া দূতাবাসের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা আরআইএ এ খবর প্রকাশ করেছে। তাদের তথ্যমতে, হেলিকপ্টারে জায়গা না হওয়ায় কিছু নগদ অর্থ ফেলে যেতে বাধ্য হয়েছেন আশরাফ গনি। […]

Continue Reading

যুদ্ধ শেষ, শিগগিরই সরকার গঠন : তালেবান

তালেবান ঘোষণা করেছে, আফগানিস্তানে যুদ্ধ শেষ হয়ে গেছে এবং শিগগিরই সরকার গঠন করা হবে। গতকাল রোববার তালেবান বাহিনী কাবুলে প্রবেশ করে প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আজ সোমবার ভোরে কাবুলে কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সেগুলোর উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ অব্যাহত রেখেছে। তাছাড়া শত শত আফগান […]

Continue Reading

আফগানিস্তানে খেল খতম

আফগানিস্তানে সরকারের পতন হয়েছে। তালেবানের কাছে অসহায় ‘আত্মসমর্পণ’ করে রোববার পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গণি। এর পরেই তিনি তাজিকিস্তানে আশ্রয় নেন। এরইমধ্যে অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করেছে তালেবানরা। পর্যবেক্ষকরা মনে করছেন, তালেবানের রাষ্ট্রক্ষমতায় যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। এর আগে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনায় প্রস্তুত আফগান সরকার। […]

Continue Reading