ফ্রান্সে করোনার নতুন ধরন আইএইচইউ

করোনার ওমিক্রন ধরনের বিস্তারের মধ্যে ভাইরাসটির নতুন একটি ধরনের খোঁজ পেয়েছেন ফ্রান্সের বিজ্ঞানীরা। নতুন শনাক্ত হওয়া এই ধরনটির বৈজ্ঞানিক নাম বি.১.৬৪০.২। ফ্রান্সের জীবাণু গবেষণা সংস্থা আইএইচইউ মেডিটেরানির নাম অনুসারে এটির নামকরণ করা হয়েছে। ওমিক্রনের চেয়ে এটির বেশিবার মিউটেশন বা রূপান্তর হয়েছে। এ ধরনে দেশটিতে ইতোমধ্যে অন্তত ১২ জন আক্রান্ত হয়েছেন। খবর হিন্দুস্তান টাইমস ও রয়টার্সের। […]

Continue Reading

আমেরিকায় কোয়ারেন্টাইন এখন ৫ দিন, নতুন নিয়ম চালু

আইসোলেশন বা কোয়ারেন্টাইনের নতুন নিয়ম চালু করল মার্কিন যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসে আক্রান্ত হলে আর ১০ দিন কোয়ারেন্টাইন বা আইসোলেশনে থাকতে হবে না। এখন থেকে আক্রান্ত ব্যক্তিকে দেশটিতে মাত্র পাঁচদিন আলাদা থাকতে হবে। এমন সময় এই নিয়ম চালু করা হল যখন দেশটিতে আবারও সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। মাত্র এক সপ্তাহ আগেও দেশটিতে দৈনিক সংক্রমণ ছিল গড়ে আড়াই […]

Continue Reading

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল চীন-জাপান-ফিলিপাইনও

আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তাইওয়ানে। সোমবার ( বাংলাদেশ সময় সোমবার বিকেল পৌনে ৪টা) চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে আঘাত হানে এ ভূকম্পন। খবর এনডিটিভির। ৬ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প তাইওয়ান ছাড়াও চীনের মূল ভূখণ্ড, জাপান ও ফিলিপাইনেও অনুভূত হয়েছে। তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর এএফপির। মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা ইউএসজিএস […]

Continue Reading

বিশ্বে একদিনে প্রায় ৫ হাজার ফ্লাইট বাতিল

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বিশ্বজুড়ে ফ্লাইট বাতিলের প্রবণতা ক্রমাগত বেড়েছে। গত শনিবার ফ্লাইট বাতিলের সংখ্যা বড়দিনের পর থেকে একদিনে সর্বোচ্চ ফ্লাইট বাতিলের রেকর্ড। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট এওয়্যারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সারা বিশ্বে ৪ হাজার ৭৩১টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২ হাজার ৭৩৯টি […]

Continue Reading

যাত্রীবাহী গাড়ি টেনে নিল বাঘ (ভিডিও)

বাঘের শক্তি নিয়ে নতুন করে বলার কিছু নেই। একটি পূর্ণ বয়স্ক বাঘ মানুষের মাথা ডিমের খোসার মতো সহজেই ভেঙে ফেলতে পারে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাঘের তেমন শক্তির নজিরই দেখলেন নেটিজেনরা। তবে মানুষ নয়, একটি যাত্রীবাহী গাড়িকে টানতে দেখা যায় বাঘকে। ভারতের রাস্তায় থামিয়ে রাখা পর্যটকবাহী একটি গাড়ি বাঘে টেনে নেওয়ার ভিডিও ভাইরাল […]

Continue Reading

ওমিক্রন আতঙ্কের মধ্যেই ইসরায়েলে ‘ফ্লোরোনা’ শনাক্ত

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্কের মাঝেই ইসরায়েলে শনাক্ত হলো ‘ফ্লোরোনা’। এটি করোনা ও ইনফ্লুয়েঞ্জার সমন্বিত রূপ।’ দেশটির এক অন্তঃসত্ত্বা নারীর ফ্লোরোনা শনাক্ত হয়েছে। শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরব নিউজ এক টুইট বার্তায় এতথ্য নিশ্চিত করেছে। বিশ্বজুড়ে ওমিক্রন আতঙ্কের কারণে বহু দেশই বুস্টার ডোজ শুরু করেছে। তবে পরিস্থিতির গুরুত্ব আঁচ করে ইসরায়েলে করোনার চতুর্থ টিকার ছাড়পত্র […]

Continue Reading

শিক্ষা কর্মকর্তার গলায় জুতার মালা, ভিডিও ভাইরাল

ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানায় জেলা শিক্ষা কর্মকর্তার গলায় জুতার মালা দিয়ে ‘বরণ’ করার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। খবরে বলা হয়েছে, শুক্রবার অভিভাবক অ্যাসোশিয়েশনের সদস্যরা শিক্ষককে ওই জুতার মালা পরিয়ে দেন। ভিডিওতে দেখা যায়, বিষয়টি টের পাওয়ার আগ পর্যন্ত ওই শিক্ষক হাসিমুখে ছবি তুলে যাচ্ছিলেন। […]

Continue Reading

সংক্রমণ বাড়লেও লকডাউন আরোপ করতে চায় না ইংল্যান্ড

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকহারে বেড়ে গেলেও লকডাউনের পথে হাঁটতে চায় না ইংল্যান্ড। স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ জানিয়েছেন, ২০২২ সালে যুক্তরাজ্যের নাগরিকদের করোনার সঙ্গে বসবাসে অভ্যস্ত হতে হবে। তিনি বলেন, ‌‘করোনা সংক্রমণ রোধে নাগরিক স্বাধীনতা খর্ব করা হবে একেবারে শেষ উপায়। ব্রিটিশ জনগণ চায় আমরা আমাদের ক্ষমতা ব্যবহার করে যেন সঠিক সিদ্ধান্তই নিই। লকডাউন স্বাস্থ্যগত, সামাজিক ও […]

Continue Reading

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা

মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে রাজ্যটির শত শত ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। অঞ্চলটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। কলোরাডোর রাজধানী ডেনভারের উত্তরে বোল্ডার কাউন্টিতে দ্রুত দাবানল ছড়িয়ে পড়ছে। সেখানে ঘণ্টায় ১০৫ মাইল গতিবেগে বাতাস বয়ে যাওয়ার কারণে দাবানল খুব দ্রুত ছড়াচ্ছে। কলোরাডোর মেয়র জানান, ভয়াবহ আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। […]

Continue Reading

ইউরোপ-আমেরিকায় ওমিক্রনের ঢেউ, রেকর্ড সংখ্যায় সংক্রমণ

মহামারী করোনাভাইরাসের শুরুর পর থেকে এ পর্যন্ত এক দিনে সবচেয়ে বেশি সংখ্যায় কোভিড সংক্রমণ শনাক্তের রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্র এবং কয়েকটি ইউরোপীয় দেশে। বিশ্ব জুড়ে ওমিক্রন ভ্যারিয়েন্টের অব্যাহত বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যে সোমবার যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৪০ হাজার নতুন সংক্রমণ শনাক্ত করার তথ্য পাওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। অন্য দিকে ফ্রান্স, ইতালি, গ্রীস, পর্তুগাল এবং ইংল্যান্ডেও […]

Continue Reading

যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বৃটেন, ইতালি, গ্রিস ও পর্তুগালে একদিনে সংক্রমণের নতুন রেকর্ড

বৃটেন, ফ্রান্স, ইতালি, গ্রিস এবং পর্তুগালে একদিনে করোনাভাইরাসে সংক্রমণ রেকর্ড গড়েছে। এর মধ্যে ফ্রান্সে একদিনে আক্রান্ত হয়েছেন কমপক্ষে এক লাখ ৮০ হাজার মানুষ। যুক্তরাষ্ট্রে এ যাবতকালের মধ্যে একদিনে সর্বোচ্চ ৪ লাখ ৪১ হাজার ২৭৮ জন নতুন করে আক্রান্তের রেকর্ড গড়েছে। এ অবস্থায় বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের শক্তিশালী ওমিক্রন ভ্যারিয়েন্টকে অতি উচ্চ মাত্রায় ঝুঁকিপূর্ণ বলে […]

Continue Reading

ইতালির পথে নৌকাডুবিতে ২৮ জনের মৃত্যু

সোমবার (২৭ ডিসেম্বর) লিবিয়ার একজন উপকূলীয় নিরাপত্তা কর্মকর্তা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ডুবে যাওয়া নৌকাটিতে কতজন অভিবাসনপ্রত্যাশী ছিলেন সে বিষয়ে সঠিত তথ্য জানা সম্ভব হয়নি। বিশ্বের শীর্ষ ঝুঁকিপূর্ণ অভিবাসী পথ হিসেবে বিবেচনা করা হয় ভূমধ্যসাগরকে। কারণ এই পথ পাড়ি দিয়ে আফ্রিকা ও এশিয়ার অনেক দেশ থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন অভিবাসন প্রত্যাশীরা। কেউ […]

Continue Reading

যুদ্ধ বিমান থেকে মাঝআকাশে ব্রিটিশ প্লেনে বরফের আঘাত

২০০ জন যাত্রী নিয়ে উড়ে যাচ্ছিল ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং ৭৭৭ বিমান। ৩৫ হাজার ফুট উঁচুতে এমন বিপত্তি হবে কে জানত? তার আরও হাজার ফুট উঁচু দিয়ে যাচ্ছিল একটি জেট বিমান। সেখান থেকে হঠাৎ একটি বরফের টুকরা নীচে পড়ে। এর জেরে, ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং ৭৭৭ বিমানের উইন্ডস্ক্রিনে চিড় ধরে যায়। তবে যাত্রীরা সকলেই নিরাপদ আছেন বলেই […]

Continue Reading

বিশ্বে করোনায় আরও সাড়ে ৬ হাজার প্রাণহানি

মহামারি করোনাভাইরাসে বিশ্বে দৈনিক মৃত্যু এবং শনাক্তের সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সাড়ে ৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এ সময়ে প্রাণঘাতী এই ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ। বুধবার ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৫২৩ […]

Continue Reading

মিয়ানমারে আবারও হত্যাযজ্ঞ, সেভ দ্য চিলড্রেনের ২ কর্মীকে হত্যা

মিয়ানমারে বড়দিনের দিন চালানো এক গণহত্যায় সেভ দ্য চিলড্রেনের দুই কর্মী নিহত হয়েছে। সংস্থাটি নিজেই এ খবর নিশ্চিত করেছে। দ্য গার্ডিয়ানের এক রিপোর্টে জানানো হয়েছে, ওই হামলা দেশটির সেনাবাহিনী চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মিয়ানমারের পূর্বাঞ্চলে ওই হত্যাযজ্ঞটি চালানো হয়। দেশটিতে জান্তার বিরুদ্ধে যুদ্ধরত যোদ্ধারা জানিয়েছেন, তারা নারী ও শিশুসহ ৩০ জনেরও বেশি মানুষের মরদেহ […]

Continue Reading

ওমিক্রনের চেয়েও ভয়ঙ্কর হতে পারে ‘ডেলমিক্রন’

প্রাণঘাতী করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে সমগ্র বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশ নিয়েছে নানা পদক্ষেপ। এরই মধ্যে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে করোনার নতুন এক ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে বলে দাবি করা হচ্ছে। এটির নামকরণ করা হয়েছে ‘ডেলমিক্রন’। গত শনিবার ভারতের হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, […]

Continue Reading

নারী-শিশুসহ ৩০ জনের বেশি মানুষকে হত্যা করলো মিয়ানমার সেনাবাহিনী

৩০ জনেরও বেশি মানুষকে হত্যার পর তাদের মরদেহ পুড়িয়ে দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। যাদের হত্যা করা হয়েছে তাদের মধ্যে আছে নারী ও শিশুও। শুক্রবার দেশটির সংঘাতপ্রবণ কায়াহ রাজ্যে এ নৃশংস হত্যাকাণ্ড চলে বলে জানিয়েছে স্থানীয়রা। সেখানকার মানবাধিকার সংস্থা ‘কারেনি’ জানিয়েছে, শনিবার রাজ্যের হাপরুসো শহরের কাছে মোসো গ্রামে তারা ওই মরদেহগুলো দেখেছেন। এরমধ্যে বৃদ্ধ, নারী ও শিশুও […]

Continue Reading

ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তির সম্ভাবনা কম : গবেষণা

লন্ডন ইমপেরিয়াল কলেজের একটি গবেষণায় জানানো হয়েছে, যুক্তরাজ্য এবং ভারতে করোনা ও এর ডেল্টা ধরনের তুলনায় ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তদের হাসপাতালে ভর্তির সম্ভাবনা কম। গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর বার্তাসংস্থা রয়টার্স এর। গবেষকরা দাবি করেছেন, করোনাভাইরাসের ডেল্টা ধরনের তুলনায় ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তির সম্ভাবনা ৪০ থেকে ৪৫ শতাংশ কম। গবেষণা চলাকালীন […]

Continue Reading

ফাইজারের মুখে খাওয়ার ওষুধ যুক্তরাষ্ট্রে অনুমোদন

যুক্তরাষ্ট্র করোনা চিকিৎসায় ফাইজারের মুখে খাওয়ার ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে। এটি করোনা চিকিৎসায় যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া প্রথম অ্যান্টিভাইরাল ওষুধ। বুধবার (২২ ডিসেম্বর) দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এই অনুমোদনের কথা জানায়। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এফডিএ জানিয়েছে, ১২ বছরের ঊর্ধ্বে করোনা আক্রান্তরা চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিভাইরাল প্যাক্সলোভিড ট্যাবলেট সেবন করতে পারবে। […]

Continue Reading

বৃটেনে প্রথম বারের মতো এক লাখ ছাড়ালো দৈনিক সংক্রমণ

প্রথম বারের মতো একদিনে ১ লাখের বেশি মানুষের কোভিড শনাক্ত হয়েছে বৃটেনে। গত এক দিনে দেশটিতে রেকর্ড ১ লাখ ৬ হাজার ১২২ জনের কোভিড শনাক্ত হয়েছে। একইসময়ে কোভিড আক্রান্ত হয়ে ১৪০ জনের মৃত্যু হয়েছে সেখানে। এর আগের দিন ৯০ হাজার কোভিড শনাক্ত এবং ১৭২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছিল বৃটেনে। গত কয়েক দিন ধরে একের […]

Continue Reading

ওমিক্রন পৌঁছেছে ১০৬ দেশে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ১০৬টি দেশে পৌঁছে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুরো ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং এশিয়ার কিছু দেশে ওমিক্রনের সংক্রমণ গুনাত্মক হারে বাড়ছে। এ ছাড়া জাপানের একটি সামরিক ঘাঁটিতে একটি ক্লাস্টার থেকে কোভিডে অন্তত ১৮০ জন আক্রান্ত হয়েছেন। ইউরোপের দেশগুলোর জন্য সতর্কবাণী উচ্চারণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার […]

Continue Reading

বৃটেনে একদিনে কোভিড শনাক্ত ৯১,৭৪৩, ওমিক্রনে মৃতের সংখ্যা বেড়ে ১২

বৃটেনে আবারও দৈনিক সংক্রমণ ৯০ হাজার ছাড়িয়েছে। সোমবার দেশটিতে ৯১ হাজার ৭৪৩ জনের কোভিড শনাক্ত হয়। গত এক সপ্তাহে কোভিডের সর্বোচ্চ সংক্রমন দেখেছে বৃটেন। প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে সর্বোচ্চ সংক্রমণের। গত এক দিনে দেশটিতে এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪৪ জন। এদিকে দেশটিতে ওমিক্রনে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২ জনে। এই ভ্যারিয়েন্টে আক্রান্ত মোট ১০৪ […]

Continue Reading

ওমিক্রন: বৃটেনে বড় ঢেউ সৃষ্টির সতর্কতা

ওমিক্রন বৃটেনে ‘বিগার ওয়েভ’ বা বড় ঢেউ সৃষ্টি করবে। শুধু শুক্রবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেখানে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ২৫ হাজার মানুষ। আগের দিন একই সময়ে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন কমপক্ষে ১০ হাজার। বৃহস্পতিবার ওমিক্রন আক্রান্ত হয়ে সাতজন মারা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এ অবস্থাকে একটি বরফের চাঁইয়ের […]

Continue Reading

৮৯ দেশে শনাক্ত হয়েছে ওমিক্রন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বের মোট ৮৯ দেশে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শনিবার প্রকাশিত এক আপডেটে সংস্থাটি এ তথ্য দিয়েছে। এতে জানানো হয়েছে, যেসব স্থানে এই ভ্যারিয়েন্টের কমিউনিটি পর্যায়ে সংক্রমণ হচ্ছে সেখানে প্রতি দেড় থেকে তিন দিনে আক্রান্তের সংখ্যা দুইগুন হচ্ছে। এমনকি যেসব দেশে এরইমধ্যে বেশীরভাগ মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে সেখানেও দ্রুত ছড়িয়ে […]

Continue Reading

মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের জনগণ গ্রহণ করেনি: পররাষ্ট্রমন্ত্রী

র‌্যাবের সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের জনগণ গ্রহণ করেনি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের কাছে তুলে ধরেছি। আজ বৃহস্পতিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ‌সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের বিষয়ে জানতে চাইলে তিনি এসব […]

Continue Reading