উচ্ছ্বাস ক্ষুণ্ণ শঙ্কায় আজ চসিকে ভোট

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোটগ্রহণ আজ বুধবার। প্রধান দুই দলের মেয়রপ্রার্থী আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী এবং বিএনপির ডা: শাহাদাত হোসেন উভয়েই নিজেদের জয়ের ব্যাপারে জোর আশাবাদী। তবে ভোট শান্তিপূর্ণ হওয়া নিয়ে ভোটারদের মাঝে রয়েছে আস্থার তীব্র অভাব। ভোটের ব্যাপারে মানুষের উচ্ছ্বাস থাকলেও নানা শঙ্কায় তা ক্ষুণ্ন হচ্ছে। নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা বাড়িয়ে […]

Continue Reading

প্রায় ১০ মাস পর মন্ত্রিসভা বৈঠকে সশরীরে প্রধানমন্ত্রী

করোনা ভাইরাস মহামারীর মধ্যে প্রায় ১০ মাস পর মন্ত্রিসভা বৈঠকে সশরীরে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে নিয়মিত বৈঠকে অংশ নেন তিনি। ওই বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে ছয় জন মন্ত্রী ও ছয়জন সচিব অংশ নেন। সবশেষ গত বছরের ৬ই এপ্রিল সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গণভবনে মন্ত্রিসভার শেষ বৈঠক হয়েছিল। ওই […]

Continue Reading

স্বাধীনতা ৫০বছর সুবর্ণ জয়ন্তী উদযাপনে রাজশাহী মহানগর বিএনপি’র সমন্বয় সভা

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশর স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উৎসবে বিএনপি বছরব্যাপি নানা কর্মসূচী গ্রহন করেছে। এই সকল কর্মসূচী সফলভাবে উদ্যাপন করতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় বিএনপি সমন্বয় সভা করছে। এরই ধারাবাহিকতায় আজ ২৫ জানুয়ারি ২০২১, সোমবার বেলা সাড়ে ৩টা থেকে রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টের একটি কমিনিটি […]

Continue Reading

একরামের বহিষ্কারের দাবিতে নোয়াখালীতে হরতালের ডাক

কোম্পানীগঞ্জ (নোয়াখালী): নোয়াখালী চার আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে বহিষ্কারের দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলায় রোববার আধাবেলা (ভোর ৬টা থেকে দুপুর ২টা) হরতালের ডাক দেয়া হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর বঙ্গবন্ধু চত্বরে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও আবদুল কাদের মির্জা অবস্থান ধর্মঘট স্থগিত করে এই আধাবেলা হরতালের ডাক দেন। আবদুল কাদের মির্জা বিক্ষোভ সমাবেশে […]

Continue Reading

রাজশাহীতে বিদেশি শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজশাহীর বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজের হোস্টেল থেকে ইকবাল জাফর শরীফ (২৪) নামে এক ভারতীয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে এই ঘটনা ঘটে। নিহত ইকবাল জাফর শরীফ ভারতের পশ্চিমবঙ্গের মোজাম্মেল হোসেন পিন্টুর ছেলে। তিনি বারিন্দ মেডিকেল কলেজের এমবিবিএস পঞ্চম বর্ষে অধ্যায়নরত ছিলেন। বারিন্দ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. বি কে […]

Continue Reading

২৬ মার্চ মুক্তিযোদ্ধা ও ১৬ ডিসেম্বরের মধ্যে রাজাকারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের এবং ১৬ ডিসেম্বরের মধ্যে রাজাকারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহহীন ও ভূমিহীনদের গৃহ, এবং জমি উপহার উপলক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ […]

Continue Reading

জাতীয় পরিচয়পত্র ধরে ভ্যাকসিন দেয়ার আহ্বান জাফরুল্লাহ চৌধুরীর

সবার আগে গণমাধ্যমের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী সবার আগে নিলে, ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে আস্থা তৈরি হবে। তবে ভ্যাকসিন বৈজ্ঞানিকভাবে সত্য, সব মানুষের এটা নেয়া উচিত। শুক্রবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে অনুষ্ঠিত ‘করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। দেশের […]

Continue Reading

পি কে হালদারের আইনজীবীসহ দুই জন গ্রেপ্তার

আড়াই হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পালিয়ে যাওয়া আলোচিত পি কে হালদারের মামলায় তার আইনজীবী সুকুমার মৃধাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তারকৃত অন্যজন হলেন- সুকুমারের মেয়ে অনিন্দিতা মৃধা। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমাজর ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে […]

Continue Reading

শীতে কাহিল তিস্তা চরাঞ্চলের মানুষ

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ শীতের তীব্রতায় কাহিল হয়ে পড়েছে তিস্তা চরাঞ্চলের হাজার হাজার ছিন্নমুল পরিবার। শ্রমজীবী মানুষ তীব্র শীত ও ঘনকুয়াশাকে উপেক্ষা করে মাঠে কাজ করছেন।সড়কে লাইট জালিয়ে চলছে যানবাহন।ফুটপাত ও পুরাতন গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে নিম্নআয়ের মানুষদের ভিড়।হাসপাতাল গুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। কনকনে শীত,কুয়াশাচ্ছন্ন চারদিক সাথে যুক্ত হয়েছে হিমেল হাওয়া। তীব্র এ শীতে জড়োসড়ো অবস্থা। […]

Continue Reading

উপহার ছাড়াও কাল বেসরকারিভাবে আরও ১৫ লাখ ডোজ টিকা আসছে

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, আগামীকাল ভারত সরকারের উপহার হিসেবে ২০ লাখ ডোজ ছাড়াও বেসরকারিভাবে আরও ১৫ লাখ ডোজ করোনার টিকা বাংলাদেশে আসছে। মোট ৩৫ লাখ টিকা হাতে পাওয়ার পর বাংলাদেশে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হবে। এরই মধ্যে রাশিয়া, চীনসহ অনেক দেশ বাংলাদেশকে টিকা দিকে আগ্রহ দেখিয়েছে। তবে ওইসব দেশ এই টিকা উপহার হিসেবে, নাকি […]

Continue Reading

করোনা আক্রান্ত হাসানুল হক ইনু

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তবে তার শরীরিক অবস্থা ভালো আছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে তিনি চিকিৎসা নিচ্ছেন। আজ সোমবার জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হাসানুল হক ইনু বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ডা. মহিউদ্দিন আহমেদের অধীনে চিকিৎসাধীন আছেন। সিটিস্ক্যানসহ […]

Continue Reading

ওয়াজ মাহফিলে কোরআন-হাদিসের রেফারেন্স বাধ্যতামূলক চেয়ে নোটিশ

ওয়াজ-মাহফিল ও ধর্মীয় বক্তৃতায় কাল্পনিক গল্প ও রাষ্ট্রবিরোধী বক্তব্য নিষিদ্ধ করে পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের রেফারেন্স বাধ্যতামূলক করে বক্তৃতা প্রদানের নির্দেশনা চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি (আইনি) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং ইসলামিক ফাউন্ডেশনের […]

Continue Reading

ব্যালট নিয়ে ফেরার পথে পুলিশের গাড়িতে আগুন

ভোট গণনা না করেই ব্যালট ও সরঞ্জাম নিয়ে যাওয়ার অভিযোগে গাইবান্ধায় পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনার খবর পাওয়া গেছে। এছাড়াও ম্যাজিস্ট্রেট ও র‍্যাবের আরও তিনটি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে একটি কেন্দ্রের ব্যালট ও মালামাল নিয়ে ফেরত আসার মুহূর্তে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। স্বতন্ত্র প্রার্থী আনওয়ার-উল-সরওয়ারের […]

Continue Reading

ব্যাটারি রিক্সা-টমটম উচ্ছেদ-হয়রানি বন্ধের আহ্বান শ্রমিক-মালিক সংগ্রাম পরিষদের

সিলেট প্রতিনিধি :: ব্যাটারি চালিত টমটম, রিকশার প্রয়োজনীয় নীতিমালা প্রনয়ণ করে লাইসেন্স প্রদান, সড়ক-মহাসড়কে স্বল্প গতির যানবাহনের জন্য পৃথক লেন চালু, বিকল্প ব্যবস্থা না করে ব্যাটারি রিকশা-টমটম উচ্ছেদ-হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে আজ শনিবার (১৬ জানুয়ারী) টমটম, ব্যাটারি রিকশা শ্রমিক-মালিক সংগ্রাম পরিষদ সিলেট সদর উপজেলা শাখার প্রতিনিধি সভা সুরমা গেইটে অনুষ্ঠিত হয়েছে। আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে ও […]

Continue Reading

পৌর নির্বাচন আজ কী হবে বসুরহাটে!

আজ শনিবার নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন। প্রথমবারের মতো ইভিএমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে মেয়র পদে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা নৌকা প্রতীকে লড়ছেন। তিনি এ পৌরসভার তিনবারের মেয়র ও চেয়ারম্যান। এছাড়া বিএনপি ও জামায়াতের সমর্থনে যথাক্রমে ধানের শীষ ও […]

Continue Reading

চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় এবার ছাত্রলীগ কর্মীর মৃত্যু

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সহিংসতায় আওয়ামী লীগ কর্মী বাবুল হত্যাকান্ডের তিন দিনের মাথায় এবার ছুরিকাঘাতে প্রাণ গেলো ছাত্রলীগ কর্মী আশিকুর রহমান রোহিতের (২২)। শুক্রবার ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে বলে জানা গেছে। নিহত আশিকুর রহমান রোহিত ওমরগণি এমইএস কলেজের ছাত্রলীগের কর্মী এবং চট্টগ্রাম মহানগর বাকলিয়া থানার ডিসি রোড […]

Continue Reading

পর্যটনের সম্ভাবনা পদ্মা সেতু ঘিরে

পদ্মা সেতু ঘিরে তৈরি হয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। স্বপ্নের এই সেতু চালুর আগেই দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই আসছে অসংখ্য মানুষ। ভ্রমণপিপাসু এসব মানুষের চাহিদা মেটাতে পদ্মার দুই পাড়ের মানুষের যেন আন্তরিকতার কমতি নেই। আতিথেয়তার সবটুকু দরদ দিয়েই পর্যটকদের সেবা দিচ্ছেন তারা। আদি পেশা বদল করে মাওয়া-জাজিরার অনেকেই এখন পর্যটনকেন্দ্রিক নতুন ব্যবসা কিংবা অন্য পেশায় […]

Continue Reading

ভ্যাকসিনের প্রথম লট আসছে ২৫-২৬ জানুয়ারি : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে ভ্যাকসিনের প্রথম লট আসছে আগামী ২৫-২৬ জানুয়ারি। এই ভ্যাকসিন ডোজ রাখতে সরকারের পর্যাপ্ত ব্যবস্থা আছে মন্তব্য করে তিনি বলেন, দেশে অন্তত ১৪-১৫ কোটি ভ্যাকসিন ডোজ রাখার ব্যবস্থা সরকারের হাতে রয়েছে। কাজেই দেশে ৪-৫কোটি ভ্যাকসিন চলে এলে সেগুলি সঠিকভাবে প্রয়োগে কোন সমস্যা হবে না। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা […]

Continue Reading

শৈলকূপায় ট্রাক-নছিমন সংঘর্ষে নিহত ৭

ঝিনাইদহের শৈলকূপায় ট্রাক-নছিমন মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় আরো পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের মদনডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। […]

Continue Reading

পিরোজপুরে কবি দেবাশীষ মৃধা সাহিত্য সংস্কৃতি সংসদের অফিস উদ্বোধন ও শীতার্তদের শীত বস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধিঃ পিরোজপুর জেলায় প্রতিনিধিত্বকারী স্বেচ্ছাসেবী সংগঠন কবি দেবাশীষ মৃধা সাহিত্য সংস্কৃতি সংসদ এর ব্যবস্থাপনায় শীত বস্ত্র বিতরণ হয়েছে। চিনু দাস মৃধা ও ডা. দেবাশীষ মৃধা এমডি মিশিগান, যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠিত মৃধা ফাউন্ডেশন এর অর্থায়নে কবি দেবাশীষ মৃধা সাহিত্য সংস্কৃতি সংসদ বুধবার সকাল দশটায় পিরোজপুর সদরস্থ ১৭৫/১ কবি আহসান হাবীব সড়ক মাছিমপুরের অস্থায়ী কার্যালয়ে ১০০ জন […]

Continue Reading

২৪ ঘণ্টায় করোনায় আরো ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৯০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৮৩৩ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৮৯০ জন। মোট শনাক্ত ৫ লাখ ২৪ হাজার ৯১০ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ৮৪১ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৬৯ হাজার ৫২২ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ […]

Continue Reading

আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকায় আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে নগরীর ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের মগপুকুর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম আজগর আলী বাবুল (৫৫)। এছাড়া মাহবুব নামে গুলিবিদ্ধ এক যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। […]

Continue Reading

সূর্যের দেখা মিলেও কমছেনা শীতের দাপট!

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলাসহ জেলার মোট পাঁচটি উপজেলায় সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে পথ-ঘাট।মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা আর শীতের দাপটে বিপাকে পরেছে খেটে খাওয়া মানুষ গুলো। শীতের তীব্রতা এতো বেশি যে ৫০ মিটার দুরের কোনো কিছুই দেখা যায়নি।যানবাহনগুলোকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা […]

Continue Reading

নবঘোষিত সিলেট মহানগর আওয়ামীগ তিন ওলীর মাজারে

সিলেট প্রতিনিধি :: সিলেট মহানগর আওয়ামী লীগের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের নেতৃত্বে তিন ওলীর মাজার জিয়ারত করেছেন। নেতৃবৃন্দ প্রথমে সকাল ১০টায় হযরত শাহজালাল (রহঃ) মাজারে জিয়ারত করেন। পরবর্তীতে নেতৃবৃন্দ হযরত শাহপরান (রহ) ও শাহ্ গাজী বোরহানউদ্দিন এর মাজার জিয়ারত করেন। এছাড়াও নেতৃবৃন্দ সিলেট […]

Continue Reading

আরো ২২ জনের মৃত্যু, করোনা শনাক্ত ৮৪৯

ঢাকা: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৮০৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় আরো ৮৪৯ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৩ হাজার ৩০২ জনে পৌঁছেছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত […]

Continue Reading