ইসলাম গ্রহণে হিন্দুদের চিঠি: ২১ জনের বিরুদ্ধে মামলা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চরগোয়ালদাহ ও মালাইনগর গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অর্ধশত বাড়িতে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানিয়ে চিঠি দেওয়ার ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। চিঠিপ্রাপ্তদের একজন চর গোয়ালদাহ গ্রামের অমিত মণ্ডলের ছেলে অসীম মণ্ডল বাদী হয়ে রোববার শ্রীপুর থানায় এই মামলা করেন। মামলার বিষয়টি […]

Continue Reading

নিজ শরীরে আগুন ধরিয়ে বার্ন ইনস্টিটিউটের কর্মচারীর আত্মহত্যা!

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অভ্যর্থনা সহকারী (অস্থায়ী) আজিজুল ইসলাম মিলন (৩০) আত্মহত্যা করেছেন। নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মঘাতী হন তিনি। মিলন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১টায় কর্মস্থলের বাথরুমে হাসপাতালে ব্যবহৃত স্প্রিরিট গায়ে ঢেলে আগুন লাগিয়ে মিলন আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড […]

Continue Reading

শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলার প্রধান আসামি যুবলীগ নেতা স্বাধীন গ্রেপ্তার

সুনামগঞ্জঃ সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট। শুক্রবার রাত দেড়টায় আত্মগোপনে থাকা স্বাধীন মেম্বারকে মৌলভীবাজারের কুলাউড়া থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান। গত […]

Continue Reading

আজ ১৯ মার্চ: গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ

গাজীপুর: ১৯৭১ সালের ১৯ মার্চ গাজীপুরের জয়দেবপুরে সংঘটিত হয় প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ। তবে ১ মার্চ থেকে সমগ্র বাংলাদেশে চলতে থাকে দুর্বার আন্দোলন। আন্দোলন বেগবান করার জন্য জয়দেবপুরে গঠন করা হয় সর্বদলীয় মুক্তি সংগ্রাম পরিষদ। এ পরিষদের ছিল দুটি শাখা। একটি হাই কমান্ড, অপরটি অ্যাকশন কমিটি। সে সময় জয়দেবপুরের ভাওয়াল রাজবাড়িতে অবস্থান ছিল দ্বিতীয় ইস্ট […]

Continue Reading

ঘর থেকে মা ও শিশুকন্যার গলা কাটা লাশ উদ্ধার

হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিজ ঘর থেকে মা ও শিশুকন্যার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার দ্বিগাম্বর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন সুজিত ওরফে সন্দীপ রায়ের স্ত্রী অঞ্জলি মালাকার (৩০) ও তার শিশুকন্যা পূজা (৮)। এ ঘটনায় আহত হয়েছেন আমির আলী নামে একজন। তাকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। […]

Continue Reading

রাজধানীতে ভাষা আন্দোলন গবেষণা পরিষদ এর আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকাঃ স্বাধীনতার ৫০ বছরের প্রত্যাশা ও প্রাপ্তিতে আজকের বাংলাদেশ‘ শীর্ষক আলোচনা সভা ১৬ মার্চ মঙ্গলবার রাজধানীর শিশুকল্যাণ পরিষদে অনুষ্ঠিত হয়েছে। ভাষা আন্দোলন গবেষণা পরিষদ এর আয়োজনে সংগঠনের সভাপতি শাহ্ সুলতান আতিক এতে সভাপতিত্ব করেন। ভাষাসৈনিক মঞ্জুরুল হক শিকদার অনুষ্ঠানের উদ্ভোধনী বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন- ভাষা আন্দোলন গবেষণা পরিষদের মহাসচিব জুয়েল সরকার। প্রধান অতিথির বক্তব্য […]

Continue Reading

রাজশাহীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

রাজশাহীতে তানোরে লালপুর মাঠে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী পাইলট নিরাপদে অবতর করেছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে উপজেলার […]

Continue Reading

মৃত্যু-শনাক্তে হঠাৎ লাফ

ঢামেকে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তির স্বজনের আহাজারি ছবি: জীবন আহমেদদেশে করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে। চলতি মাসের শুরু থেকেই শনাক্ত ঊর্ধ্বমুখী। এই ধারায় দেশে গতকাল তিন মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হিসাব দিয়েছে স্বাস্থ্য বিভাগ। একইভাবে ৯ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। কিন্তু হঠাৎ কেন বাড়ছে রোগী ও মৃত্যু। এর কোনো স্পষ্ট কারণ […]

Continue Reading

দিনাজপুরে ৪ দিন ব্যাপী গম ও ভুট্টা প্রযুক্তি মেলা-২০২১ উদ্বোধন

দিনাজপুরঃ আজ সোমবার ৪ দিন ব্যাপী গম ও ভুট্টা প্রযুক্তি মেলা-২০২১ শুরু হয়। উক্ত মেলায় প্রধান অতিথি ও শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কৃষি মন্ত্রী কৃষিবিদ বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুর রাজ্জাক এমপি মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ইকবালুর রহিম, এমপি ও হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ, জনাব মোঃ মেজবাহুল ইসলাম, সিনিয়র সচিব, কৃষি […]

Continue Reading

স্বাস্থ্যবিধি না মানলে সামনে বড় বিপদ : স্বাস্থ্যের ডিজি

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় এখন কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে সামনে বড় বিপদের শঙ্কা দেখছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম। রোববার ঢাকার শ্যামলীর টিবি হাসপাতালে ওয়ান স্টপ টিবি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আশঙ্কার কথা বলেন। তিনি বলেন, এখন যারা আক্রান্ত হচ্ছেন, তাদের বেশিরভাগই তরুণ, আক্রান্তদের অনেককেই আইসিইউতে ভর্তি করা লাগছে। সংক্রমণের ভয়াবহতা […]

Continue Reading

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৌসুমের প্রথম ঝড়-বৃষ্টি

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমের প্রথম ঝড়-বৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘলা ছিল। বিকেল ৪টার পর রাজধানীর আকাশে কালো মেঘের ঘনঘটায় যেন সন্ধ্যা নামে। এর পর ঝড়ো বাতাসে ধুলায় অন্ধকার। শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। এরপর ঝড়োবৃষ্টি নামে রাজধানীজুড়ে। বৃষ্টি হয়েছে রাজশাহী, জামালপুরসহ দেশের কয়েকটি জেলায়। নয়া দিগন্তের জেলা সংবাদদাতারা জানিয়েছেন, […]

Continue Reading

পণ্য পরিবহনের সুবিধার্থে সাঁকো নির্মান করলো দুই তরুণ উদ্যেক্তা!

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা সতীশ বাবুর বাঁধের (সতি নদী) উপর প্রবাহিত শাঁখা নদী দিয়ে পণ্য পরিবহনের সুবিধার্থে নিজ অর্থায়নে একটি বাঁশের সাকো নির্মান করে দিয়েছে কাকিনার স্বপ্নবাজ দুই তরুণ উদ্যেক্তা। এলাকাবাসীর উন্ননে ও মার্জিত সমাজ বিনির্মানে তারা কাজ করে যাচ্ছে। দুই তরুণ উদ্যেক্তা হলেন-মোঃ মমতাজ আলী শান্ত ও মোঃ ইয়াছিন আলী। এলাকাবাসী জানায়, […]

Continue Reading

লামায় স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করলো স্বামী

জাহিদ হাসান,লামা প্রতিনিধি।। পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে বান্দরবানের লামা উপজেলায় শফিক মিয়া (৩৪) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বুধবার (১০ মার্চ) দিবাগত রাতে উপজেলার লামা সদর ইউনিয়নের হাসপাতাল গ্রামের ৯১ সিঁড়ি পাড়ায় এ ঘটনা ঘটে। শফিক মিয়া ৯১ সিঁড়ি পাড়ার বাসিন্দা নুরুল আলমের ছেলে।সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে শফিক […]

Continue Reading

কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল আটক

ঢাকা; নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলকে ডিবি পুলিশ আটক করেছে বলে দাবি করেছে তার স্বজনরা। বৃহস্পতিবার বিকালে সাদা পোশাকে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে যায় বলে দাবি তাদের। বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বুধবার […]

Continue Reading

করোনায় আক্রান্ত এমপি সামাদের ইন্তেকাল

সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কায়েস আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার বেলা ২ টা ৪০ মিনিটের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মাহমুদ উস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মাহমুদ উস সামাদ চৌধুরীর ভাই আহমদুস সামাদ চৌধুরী। এর […]

Continue Reading

দেশে করোনার ২২ গুণ মৃত্যু হার্ট অ্যাটাকে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বছর দেশে যত মানুষ মারা গেছেন, তার চেয়ে প্রায় ২২ গুণ বেশি মৃত্যু হয়েছে হৃদরোগে বা হার্ট অ্যাটাকে। আর করোনার এক বছরে দেশে ব্রেইন স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণজনিত মৃত্যু দ্বিগুণ হয়ে গেছে। ২০২০ সালে ব্রেইন স্ট্রোকে মারা গেছেন ৮৫ হাজার ৩৬০ জন, যা আগের বছর (২০১৯ সাল) ব্রেইন স্ট্রোকে মৃত্যুর সংখ্যা […]

Continue Reading

জামিয়া দারুল কুরআন সিলেটের শিক্ষা সমাপনী ছাত্রদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: আত-তাওহীদ ছাত্র সংসদ ও ছাত্র জমিয়ত জামিয়া ক্যাম্পাস শাখার উদ্যোগে আয়োজিত, জামিয়া দারুল কুরআন সিলেট এর ৯ম ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার আজ ৯ মার্চ সকাল ১১:০০ ঘটিকায় জামিয়ার মিলনায়তনে অনুষ্টিত হয়। ছাত্র সংসদের সভাপতি মাওলানা রায়হান উদ্দিন ও ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা সাইদুজ্জামান আল হায়দরের সভাপতিত্বে এবং ছাত্র জমিয়তের […]

Continue Reading

লালমনিরহাটে পতাকা উত্তোলন দিবস পালিত

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাটের হাতীবান্ধায় পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে।এ সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন, তাদের সন্তান এবং উপজেলা আ’লীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার ( ৯ মার্চ) দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডা সংসদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক নজরুল ইসলাম। বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ […]

Continue Reading

ভবিষ্যৎ বিনির্মাণে অধিকতর নারী নেতৃত্ব জরুরি

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন খাতে সেবাদানকারী হিসেবে নারীদের ভূমিকা অগ্রগণ্য হলেও নেতৃত্বের দিক থেকে তারা মাত্র ২৫ শতাংশ। এই দৃশ্যপট পরিবর্তনে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে নারী নির্যাতন ও সহিংসতা বৃদ্ধি পেয়েছে। যদিও এই সময়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, অনলাইনভিত্তিক ব্যবসা প্রসারের মাধ্যমে অর্থনীতিতে তাদের অবদান ছিল লক্ষণীয়। […]

Continue Reading

চার বাংলাদেশি নারী বিচারক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো চার বাংলাদেশি নারী বিচারক অংশ নিতে যাচ্ছেন। তাদের মধ্যে তিনজন দক্ষিণ সুদানে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (ইউএনএমআইএসএস) এবং অন্যজন সোমালিয়ায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (ইউএনএসওএম) যোগ দিবেন। চার বিচারকের মধ্যে মুন্সীগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আফসানা আবেদীন ও টাংগাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন মাহবুবা আগামীকাল ৮ মার্চ সকাল সাড়ে […]

Continue Reading

অশালীন ও কুরুচিপূর্ণ লেখার বিষয়ে সতর্ক করলেন প্রধান বিচারপতি

ঢাকা: দেশের ইমেজ সবার আগে। লেখেন, কিন্তু এ রকমভাবে কিছু করবেন না। একজন শিক্ষিত মানুষের জন্য শোভা পায় না। রোববার প্রধান বিচারপতি আসামিপক্ষের এক আইনজীবীর উদ্দেশে এসব কথা বলেন। পরে প্রধান বিচারপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ও কুরুচিপূর্ণ কথা লেখার বিষয়ে সতর্ক করে মেডিকেল গ্রাউন্ডে আসামি সারোয়ারের হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন। শুনানিতে সারোয়ারের আইনজীবী […]

Continue Reading

চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

চট্টগ্রাম: চট্টগ্রামের বায়েজিদ এলাকায় আধিপাত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ইমন নামের এক কর্মী ছুরিকাঘাতে নিহত হয় বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ওসি পিটন সরকার।

Continue Reading

মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় ভূমিকা রাখুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় নিজ-নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেছেন, ঐতিহাসিক ৭ মার্চে এই হোক আমাদের অঙ্গীকার। রূপকল্প ২০২১ ও ২০৪১ এবং ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে […]

Continue Reading

নাস্তিক্যবাদে বিশ্বাসীরা জাতির জন্য বিপজ্জনক : জুনায়েদ বাবুনগরী

হেফাজতে ইসলামের আমির শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, বাংলাদেশসহ বিশ্বে অশান্তির পেছনে নাস্তিকের দল। তারা এদেশের শান্তিপ্রিয় মুসলমানের ধর্মীয় প্রতিষ্ঠান ও এর খেদমতকারী এবং আল্লাহওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছে। শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ দারুল কোরআন ইসলামীয়া মাদরাসার উদ্যোগে তৃতীয় বার্ষিকী ওয়াজ মাহফিলে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আজ বাংলাদেশসহ সারা দুনিয়াতে যে অশান্তি বিরাজ […]

Continue Reading

আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা, দুই এসআই প্রত্যাহার

খুলনা মহানগরীর ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা দেয়ারে ঘটনায় সদর থানা পুলিশের দুই উপ পরিদর্শককে (এসআই ) প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন- মোমিনুল এবং মিয়া রব। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. আনোয়ার হোসেন জানান, সদর থানা পুলিশের দুই এসআই যাচাই-বাছাই না করে সমাবেশে বাধা দেয়ায় বুধবার রাতে তাদেরকে পুলিশ লাইনে প্রত্যাহার […]

Continue Reading