রাজশাহীতে র্যাব পরিচয়ে ছিনতাইকালে পুলিশ কনস্টেবল গ্রেফতার
রাজশাহীতে র্যাব পরিচয়ে তল্লাশির নামে ছিনতাইকালে পুলিশের এক কনস্টেবলসহ দু‘জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) এ ঘটনায় দু‘জনের বিরুদ্ধে মামলা করেছে র্যাব-৫। এর আগে গতকাল শনিবার রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাপাল গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতার পুলিশ কনস্টেবলের নাম আবু হেনা মোস্তফা কামাল (৩১)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামের তাহেরুল ইসলামের ছেলে। […]
Continue Reading