মওদুদের পথসভায় সরকার সমর্থকদের হামলা, আহত ৪০

ঢাকা:কবিরহাট উপজেলার কবিরহাট বাজার জিরো পয়েন্টে বিএনপি প্রার্থী ব্যারিষ্টার মওদুদ আহমদের পূর্ব ঘোষিত পথসভায় আওয়ামী লীগ সমর্থকরা হামলা চালায়। এসময় সংঘর্ষে উভয় দলের ৪০ জন আহত হয়েছে। আহতের মধ্যে বিএনপির ৩০ জন এবং আওয়ামী লীগের ১০ জন রয়েছে বলে উভয় পক্ষ দাবি করেছে। হামলায় কমপক্ষে ২৫টি দোকানপাট, ঘরবাড়ি ও বিএনপি অফিস ভাংচুর হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, […]

Continue Reading

আওয়ামী লীগ আর জাতীয় পার্টির বিচিত্র আসন ভাগাভাগি

ঢাকা: বাংলাদেশে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির আসন ভাগাভাগির বিষয়টি এখন এমন এক বিচিত্র চেহারা নিয়েছে যে তাদের মধ্যে আদৌ সমঝোতা হয়েছে কিনা তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টিকে ২৯টি আসন ছেড়ে দিয়েছে। কিন্তু এর বাইরে আরও প্রায় দেড়শ’ আসনকে উন্মুক্ত হিসেবে উল্লেখ করে জাতীয় পার্টি সেগুলোতে […]

Continue Reading

বেকারত্ব নিরশনে রাজশাহীতে ইন্ডাষ্ট্রিয়াল জোন গড়ে তোলা হবে: মিনু

রাজশাহী: আগামী ৩০ তারিখ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সকালে প্রচারণায় নামেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য এবং জাতীয় ঐক্যফ্রন্ট রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ও রাজশাহী সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু। তিনি সকালে প্রচারণায় নামার পুর্বে হযরত শাহ্ মখ্দুম রুপোশ (রাঃ) মাজার জিয়ারত করেন। এরপর […]

Continue Reading

লালমনিরহাটে শুরু হলো জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনা

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধি: প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় লালমনিরহাটেও শুরু হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারনা। সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৩টি আসনের ১৬জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের সাথে সাথে প্রার্থীরা নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারনা শুরু করেন। সরেজমিনে বিভিন্ন এলাকায় গেলে দেখা যায়, বিভিন্ন দলের প্রতীক ও প্রার্থীদের ছবি […]

Continue Reading

সিলেটে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

সিলেট প্রতিনিধি :: সিলেট বিমানবন্দর থানার উদ্যোগে সোমবার সকাল ১০টায় পশ্চিম চৌকিদীকি কার্যালয়ে ৭০তম আন্তর্জাতিক বাংলাদেশ মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ৬নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবু নছর বকুলের সভাপতিত্বে ড: মাওলানা লোকমান হেকিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লন্ডন টাওয়ার হেমলেটর কাউন্সিলর মাদার জেনিথ রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য […]

Continue Reading

কাপাসিয়ায় বিএনপি-আওয়ামীলীগের প্রচারনা শুরু

মাসুদ পারভেজ কাপাসিয়া (গাজীপুর): একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিক বরাদ্দের পর গতকাল সোমবার বিকালে ২০ দল ও জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী বিএনপি স্থায়ী কমিটির প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ্’র পুত্র শাহ্ রিয়াজুল হান্নানের পক্ষে তার নিজ এলাকা গাজীপুর-৪, কাপাসিয়ার ঘাগটিয়া চালা বাজারে এক বিশাল মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ঘাগটিয়া […]

Continue Reading

কালীগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

মো. সাজ্জাত হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মানসিক ভারসাম্যহীন ছেলের ওজন মাপার পাথরের আঘাত ও ছুরিকাঘাতে বাবাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার এলাকায় এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ছেলে নকীব হাসান হৃদয় (১৬) তার বাবা রড সিমেন্ট ব্যবসায়ী আব্দুল হাই মুন্সি (৫৭)কে ওজন মাপার পাথর দিয়ে মাথায় আঘাত করে […]

Continue Reading

স্যার তো বন্দি’

ঢাকা: ঢাকা-১৭ আসনে লাঙ্গল প্রতীকে নির্বাচন করবেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ রোববার সেগুনবাগিচাস্থ ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে এরশাদের পক্ষে প্রতীক বরাদ্দের আবেদন জমা দেন যুবসংহতির যুগ্ম মহাসচিব মো. জহির উদ্দিন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জহির উদ্দিন বলেন, ঢাকা-১৭ আসনে মহাজোট থেকে বের হয়ে লাঙ্গল প্রতীকে নির্বাচন করবেন […]

Continue Reading

বিএনপি কার্যালয় খুলে দিলো মিলনের অনুসারীরা

ঢাকা:১২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের অনুসারীরা। এই ১২ ঘণ্টার মধ্যে চাঁদপুর-১ আসনের মনোনয়ন পরিবর্তন করে মিলনকে প্রার্থী করার দাবিতে শনিবার (৮ ডিসেম্বর) দুপুর সোয়া দুইটায় গেটের তালা খুলে দেওয়া হয়। এর আগে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী […]

Continue Reading

‘বিদ্রোহী’ প্রার্থীদের কাছে শেখ হাসিনার বিশেষ অনুরোধ

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের যারা বিভিন্ন আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাঁদের প্রার্থিতা প্রত্যাহারে ‘বিশেষ অনুরোধ’ জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এক চিঠিতে দলের বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, ঐক্যবদ্ধ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে মহাজোট প্রার্থীর পক্ষে আপনার প্রার্থিতা প্রত্যাহার করে মহাজোটকে বিজয়ী করার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবেন। […]

Continue Reading

খালেদা জিয়ার মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত বিকেলে

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নিতে পারবেন কিনা তা আজ শনিবার জানা যাবে। তবে দুপুরে নির্বাচন কমিশন শুনানী শেষে বিকেলে রায় দিবে বলে জানিয়েছে। এদিন নির্বাচন ভবনে আপিল শুনানির মধ্য দিয়ে বিষয়টি নির্ধারণ করবে নির্বাচন কমিশন (ইসি)। কারাগারে থাকায় আপিল আবেদনের শুনানিতে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া। তবে তার […]

Continue Reading

ইসি সরকারের কথায় চলছে

ঢাকা: অবাধ এবং সুষ্ঠু করার ব্যাপারে ইসির ভূমিকা খুব বিতর্কিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী। মানবজমিনের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, আসন্ন নির্বাচনে আশা-নিরাশা দু’টি দিকই আছে। আশার কথা, সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে, আর নিরাশার কথা- নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু করার ব্যপারে ইসির ভূমিকা খুব বিতর্কিত। ইসি সমতল ক্ষেত্র বা লেভেল প্লেয়িং […]

Continue Reading

আজ যে সকল রাজনৈতিক মহারথীদের নির্বাচনী ভাগ্য নির্ধারণ

ঢাকা:আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে আজ নির্বাচনী ভাগ্য নির্ধারণ হবে বেশ কিছু রাজনৈতিক রথী-মহারথীদের। বিভিন্ন কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে প্রার্থিতা হারানো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির […]

Continue Reading

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৭৮ জন। আটকে গেছেন আমান-আফরোজা

ঢাকা: নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির দ্বিতীয় দিনে ৭৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ শুক্রবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ১৫০ জনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের প্রার্থিতার বৈধতা সম্পর্কে কোনো সিদ্ধান্ত দেয়নি নির্বাচন কমিশন। কাল শনিবার আবার তাঁদের ব্যাপারে শুনানি হবে। […]

Continue Reading

শরিকদের ৫৫ থেকে ৬০ আসন দেয়া হয়েছে : কাদের

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরিকদের ৫৫ থেকে ৬০টি আসন দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ তথ্য জানান। তিনি বলেন, শরিক দলগুলোকে ৫৫ থেকে ৬০টি ছেড়ে দেওয়া হয়েছে। তবে দু-একটি এদিক সেদিক হতে পারে। […]

Continue Reading

ইসি’তে দ্বিতীয় দিনের মতো শুনানী শুরু

ঢাকা: একাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া মনোনয়নপত্রের ওপর দ্বিতীয় দিনের মতো শুনানী শুরু করেছে নির্বাচন কমিশন। গতকালের মতো আজ সকালেও নির্বাচন ভবনের লিফটের ১০ তলায় এজলাসে শুরু হয় শুনানী কার্যক্রম। আজ মনোনয়ন ফিরে পান ব্রাক্ষ্মণবাড়িয়া-৬ আসনের আব্দুল খালেক। তিনি বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী। এছাড়াও মনোনয়ন বৈধতা পেয়েছে ব্রাক্ষ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি’র ইঞ্জিনিয়ার মোসলেমুদ্দিনের মনোনয়নপ্রত। […]

Continue Reading

রাজধানীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঢাকা:রাজধানীর মহাখালীতে রাকিব হাসান(২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে,নিহত রাকিব স্থানীয় ছাত্রলীগ নেতা। তবে পুরো পরিচয় জানাতে পারেন নি। জানা যায়,রাকিবকে মুমূর্ষু অবস্থায় নাসির নামে এক যুবক ঢামেকে নিয়ে আসেন। নাসির সাংবাদিকদের বলেন,‘আমার বাসা মহাখালী টিঅ্যান্ডটি কলোনি মসজিদের পেছনে। রাকিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে […]

Continue Reading

রাজশাহীতে এমপির শর্টগানের গুলিতে আহত ১

রাজশাহীর পুঠিয়ায় এমপি কাজী আবদুল ওয়াদুদ দারার শর্টগানের গুলির আঘাতে একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে গুলিভর্তি থাকা শর্টগানটির লাইসেন্স নবায়ন করতে উপজেলা পরিষদে নিয়ে গিলে পরীক্ষা করতে গিয়ে টিগারে চাপ দিলে অসাবধানতাবশত গুলি বের হয়ে যায়। এতে গুলির আঘাতে উপস্থিত একজন আহত হন। তাৎক্ষণিক তাকে হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তি হলেন, উপজেলার শিবপুরহাট বিহারীপাড়া […]

Continue Reading

সিলেটে দুর্বৃত্তদের পেট্রোলে দগ্ধ শিক্ষকের মৃত্যু

সিলেটে দুর্বৃত্তদের দেয়া পেট্রোলের আগুনে দগ্ধ এক প্রবীণ শিক্ষকের মৃত্যু হয়েছে। বিয়েন্দভূষণ চক্রবর্তী নামের ওই শিক্ষক আজ বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। গত ৩০ নভেম্বর রাতে নিজ বাড়ির উঠানে দুর্বৃত্তরা তার গায়ে পেট্টোল ঢেলে আগুন লগিয়ে দিলে গুরুতর আহত হন তিনি। বিয়েন্দভূষণ চক্রবর্তী সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা গ্রামের বাসিন্দা […]

Continue Reading

স্বাস্থ্য কপ্লেক্সের এম্বুলেন্স বিকল, অবর্ণনীয় দুর্ভোগে ফেঞ্চুগঞ্জের জনসাধারণ

সিলেট প্রতিনিধি :: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের একমাত্র এম্বুলেন্স (সিলেট – ছ ৭১-০০৬৭) প্রায় দুই মাস যাবত বিকল অবস্থায় গ্যারেজে পড়ে আছে। এতে করে চরম অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন ফেঞ্চুগঞ্জের জনসাধারণ। ফেঞ্চুগঞ্জ হাসপাতাল সূত্রে জানা যায়, ২০০৯ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এম্বুলেন্সটি প্রদান করেন। তারপর থেকে এটি ব্যবহার […]

Continue Reading

ক্ষমা চাইল পরিচালনা কমিটি

ঢাকা: রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় অরিত্রীর মা-বাবার কাছে পরিচালনা কমিটির পক্ষ থেকে সভাপতি গোলাম আশরাফ তালুকদার ক্ষমা চেয়েছেন। আজ বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা মর্মাহত। আমরা এ ঘটনায় জন্য অরিত্রীর বাবা-মায়ের কাছে ক্ষমা চাই।’ অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় আজ তৃতীয় দিনের মতো বেশ কিছু ছাত্রী শিক্ষাপ্রতিষ্ঠানটির […]

Continue Reading

তথ্য যাচাই না করে আপলোড-শেয়ার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড বা শেয়ার করা যাবে না। গুজব যেই ছড়াক, আমরা তাদের চিহ্নিত করেছি এবং করছি। যারা এই কাজগুলো করছেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে ‘মিথ্যে রুখে সত্য জান’ শীর্ষক গুজব বিরোধী […]

Continue Reading

আদালতে নেয়া হবে ভিকারুননিসার গ্রেপ্তারকৃত সেই শিক্ষককে

ঢাকা: নবম শ্রেণীর ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হাসনা হেনাকে আদালতে তোলা হবে। আজ দুপুরে ঢাকার মুখ্য নগর হাকিম আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ কমিশনার খন্দকার নুরুন্নবী। তিনি বলেন, হাসনা হেনাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনী প্রক্রিয়া […]

Continue Reading

বগুড়া-৭ আসনে প্রার্থীতা ফিরে পেলেন বিএনপির মোরশেদ মিল্টন

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিকল্প প্রার্থী মোরশেদ মিল্টনের আপিল মঞ্জুর করা হয়েছে। এতে করে এ আসনে তিনি বিএনপির প্রার্থী হিসাবে বৈধতা পেলেন। এর আগে গত রোববার তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আজ বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের এজলাস কক্ষে শুনানি শেষে এ রায় জানিয়ে দেয়া হয়েছে। […]

Continue Reading

গ্রেপ্তার শ্রেণিশিক্ষক হাসনা হেনাকে দুপুরে আদালতে নেওয়া হবে

ঢাকা: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার মামলায় তার শ্রেণিশিক্ষক হাসনা হেনাকে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মুখ্য নগর হাকিম আদালতে পাঠানো হবে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপকমিশনার খন্দকার নুরুন্নবী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আজ সকালে উপকমিশনার খন্দকার নুরুন্নবী প্রথম আলোকে বলেন, শ্রেণিশিক্ষক হাসনা হেনাকে গ্রেপ্তার করা হয়েছে। […]

Continue Reading