চৌগাছায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, যুবলীগ নেতা নিহত

যশোর: যশোরের চৌগাছায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল বারিক (৪৫) নিহত হয়েছেন। একই ঘটনায় তার সহোদর আনিছুর রহমান (৪০) মারাত্মক আহত হয়েছেন। আজ সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের চারাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল বারিক ওই গ্রামের আজিজুর রহমানের পুত্র ও স্থানীয় ৩নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ […]

Continue Reading

বড় দলের নির্বাচনে অংশগ্রহণ না করা হতাশাব্যঞ্জক: সিইসি

ঢাকা: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বড় বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ না করাকে হতাশাব্যঞ্জক বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধনকালে এই মন্তব্য করেন সিইসি। নূরুল হুদা বলেন, অনেকগুলো বড় রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। এটা অবশ্যই […]

Continue Reading

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

চৌদ্দগ্রাম (কুমিল্লা): কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত: ২০ জন। রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা এলাকায় যাত্রীবাহি একটি বাস পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। নিহত সবাই বাসযাত্রী ছিলেন। হতাহতরা খুলনার খালিশপুর থেকে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার ওরশে যাচ্ছিলো। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির […]

Continue Reading

সিডিএ এর তত্ত্বাবধানে চলা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে– গনপূর্ত মন্ত্রী

প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত : বন্দরনগরীর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ এর তত্ত্বাবধানে চলা উন্নয়ন প্রকল্পগুলো আরও দ্রুত বাস্তবায়ন করার তাগিদ দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হতাশ করবেন না। শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সিডিএ ভবনের তৃতীয় তলায় সম্মেলন কক্ষে আয়োজিত সিডিএ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় […]

Continue Reading

শপথ নিলেন সৈয়দ আশরাফের বোন

ঢাকা:একাদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দা জাকিয়া নূর সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। আজ জাতীয় সংসদ ভবনে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম। জাতীয় সংসদের সিনিয়র […]

Continue Reading

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবকিছু দিয়ে লড়াই দিব — গণপূর্ত মন্ত্রী

ঢাকা: গণপূর্ত মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোয় দুর্নীতি ও অনিয়ম থাকতে পারবে না। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবকিছু দিয়ে লড়াই করে যাব।আমি পরিচ্ছন্ন থাকবো এবং আমার সঙ্গে যারা কাজ করবেন তাদেরও পরিচ্ছন্ন থাকতে হবে। মেয়াদ শেষে আমার মন্ত্রণালয়কে দেখতে চাই স্বচ্ছ; দুর্নীতি, ভোগান্তি ও হয়রানিমুক্ত। এটাই আমার অঙ্গীকার।’ নিজ মন্ত্রণালয় প্রসঙ্গে বৃহস্পতিবার এসব কথা বলেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী […]

Continue Reading

ইয়াবা ও অস্ত্র জমা দিয়ে ১০২ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

ঢাকা: আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন ১০২ ইয়াবা ব্যবসায়ী। আজ দুপুর ১২টার দিকে টেকনাফ পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর কাছে ইয়াবা ও অস্ত্র জমা দিয়ে তারা আত্মসমর্পণ করেন। এ সময় আত্মসমর্পকারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আত্মসমর্পণ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এসব ইয়াবা ব্যবসায়ীর […]

Continue Reading

পিরোজপুরে মালিখালী ইউনিয়ন উন্নয়ন ইউনিটির কার্যালয় উদ্বোধন

প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বৃহত্তর বরিশাল ব্যুরো প্রধান: পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের প্রথম শ্রেণির নাগরিকদের একমাত্র সংগঠন সাচিয়া বাজারস্থ মালিখালী ইউনিয়ন উন্নয়ন ইউনিটির কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয় শুক্রবার অপরাহ্নে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে উদ্বোধন করা হয়। অত্র সংগঠনের নব নির্বাচিত সভাপতি শ. ম. আতিয়ার রহমানের সভাপতিত্বে ডা. দীপংকর নাগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কাটেন। […]

Continue Reading

চলে গেলেন সোনালী কাবিন-এর কবি

ঢাকা: চলে গেলেন সোনালী কাবিনের কবি আল মাহমুদ (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮২)। গত রাত ১১টা ৫ মিনিটে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিরনিদ্রার পথে যাত্রা করেছেন। দীর্ঘদিন থেকেই নানা রোগে ভুগছিলেন আল মাহমুদ। পরে গত ৯ ফেব্রুয়ারি ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় আল মাহমুদকে। অবস্থার অবনতি হলে পরদিন […]

Continue Reading

হাতীবান্ধায় মক্কা বেকারী কারখানায় ভেজাল খাদ্য তৈরী দায়ে মালিকের জেল

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ভেজাল খাদ্য তৈরীর দায়ে মক্কা বেকারী নামে একটি রুটি কারখানা মালিককে ২ মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন ওই বেকারীর মালিক মামুনুর রশিদ মামুন (৩৮) কে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল-হাজতে প্রেরণ করেন। মামুনুর রশিদ মামুন ওই উপজেলার […]

Continue Reading

আদিতমারীতে নৌকা প্রার্থীর মনোনয়ন বাতিল

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ যাচাই বাছাই শেষে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল আলমের মনোনয়নপত্র বাতিল করেছেন বাছাই কমিটি। গত মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়। রফিকুল আলম আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি সাপ্টিবাড়ি ইউপি চেয়ারম্যান ও সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজের […]

Continue Reading

রাবিতে মিছিল: প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না

রাজশাহী:‘তুমি কে আমি কে- বঞ্চিত, কেউ পাবে তো কেউ পাবে না তা হবে না হবে না। দেহ দিয়ে প্রেম নয় মন দিয়ে প্রেম হয়, প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না।’ এমন সব স্লোগান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রেমবঞ্চিত সংঘের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বরে […]

Continue Reading

লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ফৌজদারী মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাইন উদ্দিন মানুর (৪৪) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার চর কাদিরা ইউনিয়নে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে মানু নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গতকাল বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ২টার দিকে উপজেলার […]

Continue Reading

পদত্যাগ না করেই ভোট করতে পারবেন উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা

ঢাকা: উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে বর্তমান চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পদত্যাগ করতে হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ। জেলা পরিষদের সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যরা যদি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট করতে চান, তবে তাদের পদত্যাগ করতে হবে। আজ সকালে রাজধানীর নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তাদের এক বিশেষ […]

Continue Reading

পাটগ্রামে প্রতিদ্বন্দ্বিদের মনোনয়ন বাতিল, বিজয়ের পথে বাবুল ও লতিফা

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রুহুল আমিন বাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা দলের সহ-সভাপতি লতিফা আক্তারের সব প্রতিদ্বন্দ্বিদের মনোনয়ন বাতিল হওয়া তারা বিজয়ের পথে। লালমনিরহাট জেলা রিটার্নিং অফিসারের অফিস সুত্রে এ তথ্য পাওয়া গেছে। জানা যায়, জেলার পাটগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী […]

Continue Reading

রাজাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বসন্ত বরণ উৎসব

প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান ঃ ঋতুরাজ বসন্ত তার আগমনী বার্তা নিয়ে হাজির হতেই বসন্ত সাজে সেজে উঠল রাজাপুর উপজেলা প্রশাসন। ফাগুনের প্রথম দিনে যেনো আগুন লেগছে সবার মনে। প্রকৃতি নিজেকে রাঙিয়েছে নতুন রঙে, নতুন রূপ মাধুর্যতায়। বসন্তবরণে মেতে উঠেছেন রাজাপুর উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা – কর্মচারী। হাতে ও খোপায় হলুদ গাঁদা, গায়ে […]

Continue Reading

খুলনায় পুলিশি অভিযানে মাদক বিক্রেতাসহ গ্রেফতার ৯৩

খুলনা জেলার ৯ থানা ও মহানগরীর ৮ থানায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতাসহ ৯৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে খুলনা জেলা পুলিশের নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ১১ জন মাদক বিক্রেতাসহ মোট ৫৩ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে। […]

Continue Reading

রাজধানীতে ৯২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রাজধানীর গুলশান-২ পার্ক রোড এলাকা থেকে ৯২৫ পিস ইয়াবাসহ আরাফাত আবেদীন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ব্যাংকের ২টি ক্রেডিট কার্ড এবং মাদক বিক্রির ১৩ হাজার ৪০০ টাকা জব্দ করা […]

Continue Reading

রাজধানীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত তিন

রাজধানীর শ্যামপুর থানাধীন পোস্তগোলা ব্রিজের ওপরে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সৈয়দ আহমেদ (৩০), বাচ্চু মিয়া (৬০), বাচ্চু মিয়ার ছেলে জুবায়েত (২৬)। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছালছাবিল পরিবহনের বাস ও সিএনজির […]

Continue Reading

ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে নিহত- ৩

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিজিবির সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বিজিবিসহ অন্তত ১৫ জন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হরিপুর উপজেলার রুহিয়া এলাকার নজরুলের ছেলে নবাব (৩৫), বহরমপুর এলাকার নুর ইসলামের ছেলে জয়নুল (১২) ও আব্দুর রহিমের ছেলে সাদেকুল (৩২)। তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন চারজনের মৃত্যুর খবর জানালেও পরে […]

Continue Reading

সিবিএ সভাপতি জহিরুলের অবৈধ গাড়ি জব্দ করল দুদক

ঢাকা: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক কর্মচারী ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সিবিএ সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীর কাছে থাকা পিডিবির অবৈধ গাড়ি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বেলা ১১টার থেকে পিডিবির সামনে থেকে তার গাড়ি জব্দ করে দুদক কর্মকর্তারা। জব্দ করা গাড়িটি হচ্ছে- সিলেট মেট্রো-ঘ-০২-০০৩৩ । সিবিএ সভাপতি জহিরুল ইসলাম অবৈধভাবে ও ক্ষমতার […]

Continue Reading

যশোর বোর্ডে এসএসসির আইসিটি পরীক্ষা বাতিল

যশোর: প্রশ্নপত্রে মুদ্রণে ভুল থাকায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে আজ মঙ্গলবার এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আলিম জানান, আইসিটি বিষয়ের এমসিকিউ অংশে মোট ২৫ নম্বরের পরীক্ষা হয়। ‘ঘ’ সেটের প্রশ্নপত্র দেওয়া হলে দেখা যায়, এক পৃষ্ঠার ১২টি প্রশ্ন আইসিটির আর অন্য পৃষ্ঠার ১৩টি […]

Continue Reading

কাপাসিয়ায় ৩৭২ জন অসহায়ের ঠিকানা মিলেছে প্রধানমন্ত্রীর নিজস্ব অর্থায়নে

মাসুদ পারভেজ কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়ায় অসহায়, প্রতিবন্ধী, সমাজে অবহেলিত অসহায় মানুষ, মাথা গোজার ঠাই টুকু নেই, যাঁদের অন্যের বাড়িতে বা খোলা আকাশের নীচে কিংবা ভাঙা চালার ঘরে থাকতে হয়। যাদের জমি আছে, ঘর নেই এমন গৃহহীন নাগরিকদের বেছে বেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব অর্থায়নে থাকার ঘর বানিয়ে দিচ্ছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে নিজস্ব […]

Continue Reading

পিরোজপুরে পুলিশ সুপারকে সংবর্ধনা

প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বরিশাল বিভাগীয় ব্যুরো চীফঃ পিপিএম পদক পাওয়ায় পিরোজপুরের পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবিরকে সংবর্ধনা দিল পিরোজপুর জেলা পুলিশ। সোমবার পুলিশ লাইনস-এ জেলা পুলিশ পিরোজপুরের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন যথাক্রমে জেলা প্রসাশক জনাব আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসাইন , পিরোজপুর পৌর মেয়র […]

Continue Reading