লালমনিরহাটে নদী রক্ষায় গ্রীণ ভয়েস এর মানববন্ধন

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধি: নদী দখল, দূষণ বন্ধ ও নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত কর এই দাবীতে ১৯ এপ্রিল শুক্রবার সকালে লালমনিরহাটের সাঁকোয়া চলনবিল নদীর পাড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীণ ভয়েস। সংগঠনের জেলা সমন্বয়ক প্রদীপ কুমার আচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠিত ঘন্টাব্যাপি এ মানববন্ধনে বক্তব্য রাখেন লালমনিরহাট সরকারি কলেজ এর ইসলামিক ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগ ছাত্র […]

Continue Reading

চট্টগ্রাম গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামে গাছ থেকে পড়ে ফরিদুল আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বোয়ালখালী উপজেলার কধুরখীল জানালী মাঝির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদুল উপজেলার মধ্যম কধুরখীল জানালী মাঝির বাড়ির ইয়াকুব আলীর ছেলে। তিনি একটি শিল্প কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিশ্বজিৎ পাল বলেন, শুক্রবার সকালে ডালপালা […]

Continue Reading

সিলেটে মৎস্য খামার থেকে শিশুর লাশ উদ্ধার

সিলেটে জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের তামাবিল সড়কের পাখিটিকি নামক স্থানে একটি মৎস্য খামার থেকে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে প্রায় দেড় বছর বয়সী ওই শিশুর লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে জৈন্তাপুর থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল […]

Continue Reading

গাজীপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শাহীন, সম্পাদক জুলফিকার

ঢাকা: গাজীপুর অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন হয়েছে। নতুন কমিটির সভাপতি শাহীন আহমদ ও সাধারণ সম্পাদক মো:মোর্তজা জুলফিকার। আজ বিকালে অনলাইন প্রেসক্লাব বাংলাদেশের কেন্দ্রিয় সভাপতি ড. এ কে এম রিপন আনসারী এই কমিটি অনুমোদন করেন। ১৭ সদস্যের মধ্যে বাকী ১৫টি পদ পূরণ করে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। এই কমিটির […]

Continue Reading

চট্টগ্রামে নৌ-পরিবহন কার্যক্রম শুরু

পণ্যপরিবহনসহ দেশব্যাপী নৌযান শ্রমিকদের কর্মবিরতি একদিন পর প্রত্যাহার হওয়ায় চট্টগ্রামে জাহাজ থেকে পণ্য খালাস ও পরিবহনের ধুম পড়েছে। কর্ণফুলী নদীর দুই পাড়ে শুরু হয়েছে কোলাহল মুখর পরিবেশ। বুধবার সকাল থেকে কাজ শুরু করেন লাইটারেজ জাহাজের শ্রমিকরা। নগরীর সদরঘাট, মাঝিরঘাট, আসাম বেঙ্গল ঘাট, বাংলাবাজার ঘাটসহ সব ঘাটেই সার, ডাল, ছোলাসহ বিভিন্ন ধরনের পণ্য লাইটারেজ জাহাজে উঠানামা […]

Continue Reading

রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসা ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার একটি মাদ্রাসা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে উত্তর কুতুবখালীর মাদ্রাসাতুল ইতকানের ওই ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট রাত ১টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিবেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে চারটি […]

Continue Reading

হাতীবান্ধায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ধুবনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটি। এ বিষয়ে কমিটির সভাপতি ও ইউপি সদস্য মোশারফ হোসেন মঙ্গলবার (১৬ এপ্রিল) প্রধান শিক্ষক সুলতান আহাম্মেদ শিপুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগও করেছেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছেন উপজেলা প্রাথমিক […]

Continue Reading

কালীগঞ্জে নুসরাত জাহান রাফি হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের ফাঁসির দাবীতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার প্রানকেন্দ্র তুষভান্ডার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৭ ই এপ্রিল বুধবার সকাল ১১ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় রাফি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ সাজার […]

Continue Reading

বাগমারায় তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ, যুবক গ্রেফতার

রাজশাহীর বাগমারায় ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। সোমবার রাতের এ ঘটনায় জড়িত সন্দেহে আল আমিন (২২) নামের এক যুবকে আটক করেছে পুলিশ। ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। পুলিশ […]

Continue Reading

‘শিক্ষা-স্বাস্থ্য প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে সিগারেটের দোকান নয়’

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে কোনো প্রকারের তামাকপণ্যের দোকান রাখা যাবে না। সিটি কর্পোরেশন পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিকসহ গুরুত্বপূর্ণ পাবলিক স্থানের একশ’ গজের মধ্যে সকল প্রকার তামাকের দোকান শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে আগামী এক বছরের মধ্যে চট্টগ্রাম […]

Continue Reading

লালমনিরহাটে মাইটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ দর্শক নন্দিত বেসরকারী টেলিভিশন চ্যানেল মাইটিভি’র নবম প্রতিষ্ঠা বার্ষিকী ও দশম বর্ষে পদার্পণ নানা আয়োজনে লালমনিরহাটে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে (১৬এপ্রিল) সোমবার বিকেলে এলজিইডি সম্মেলন কক্ষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ প্রধান অতিথি থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় […]

Continue Reading

সোনাগাজীর ওসির বিরুদ্ধে সাইবার অপরাধ আইনে মামলা

ঢাকা: সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেন এর বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলার ফাইল পিটিশন হয়েছে। সোমবার সকালে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন। দুপুর দুটার পর পিটিশনের ওপর শুনানি হবে। গত ২৭ মার্চ মাদ্রাসা ছাত্রী নুসরাতা জাহান রাফি অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করতে সোনাগাজী থানায় […]

Continue Reading

বৈশাখী শাড়ী না পাওয়ায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ বৈশাখী শাড়ী না পাওয়ায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী সৃষ্টি রানী রায় (১৩) মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মৌজা শাখাতী গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার (১৪ এপ্রিল) ১লা বৈশাখ দিনগত রাতে ঐ গ্রামের শিপন চন্দ্র রায়ের কণ্যা সৃষ্টি রানী রায় তার মায়ের কাছে বৈশাখী […]

Continue Reading

ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

বন্দর নগরী চট্টগ্রাম ও এর আশেপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫। সোমবার সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে নগরের অনেক ভবন কেঁপে ওঠে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারে। তবে এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

Continue Reading

মিরপুরের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: মিরপুরে পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিকাল ৫টার দিকে মিরপুর-১৪ নম্বর সেকশনের তামান্না পার্ক এলাকার আট তলা এই কারখানা ভবনে আগুন লাগে। তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১০ তলা ভবনের দুটি তলার মালামাল পুড়ে গেছে। হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুনের উৎস সম্পর্কে তাৎক্ষণিক কোন তথ্য জানাতে […]

Continue Reading

রাজবাড়ীতে পৌর পার্কিং চার্জের নামে হাইওয়ে বাস ট্রাকে চাঁদাবাজির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

শেখ মামুন, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ইজারাদারদের লোকজন মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে চলাচলরত ট্রাক থেকে অবৈধ ভাবে টোল আদায়ের প্রতিবাধে সংবাদ সম্মেলন করেছেন রাজবাড়ীর বাস, ট্রাক মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। ১৪ এপ্রিল রোববার দুপুরে জেলা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা বলেন, ইজারাদারের লোকজন মন্ত্রণালয়ের নির্দেশনা […]

Continue Reading

হাতীবান্ধায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বর্ষবরণ উৎযাপন

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ আজ ১৪ এপ্রিল রবিবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ১লা বৈশাখ উৎযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত কর্মসূচীর মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পান্তা ভাতের আয়োজন। উক্ত র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর […]

Continue Reading

দীর্ঘ ১৯ বছর পর কোর্টের রায়ে পৈত্রিক সম্পত্তি দখলে পেলো অনিলেরা

হাসানুজ্জামান, লালমনিরহাট: জেলার মদাতি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৌজা শাখাতি গ্রামের মৃত্য নগেন চন্দ্র রায়ের পাঁচ শন্তান দীর্ঘ ১৯ বছর প্রভাবশালী আব্দুল জলিল ও বকুল চন্দ্র রায়ের সাথে আইনী লড়াইয়ে জিতে বাবার রেখে যাওয়া ৭১ শতাংশ জমি দখলে নিয়েছেন। আজ ১৩ এপ্রিল শনিবার ম্যাজিস্ট্রেট সুরাইয়া বেগমের দেওয়া রায়ের কপি নিয়ে জমি দখল বুঝিয়ে দেওয়ার জন্য […]

Continue Reading

বাংলা নববর্ষে ঝালকাঠিতে শিশুদের মাঝে বস্ত্র বিতরন

ঝালকাঠি: বাংলা নববর্ষ ১৪২৬ কে ভিন্নভাবে বরণ করে নিতে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুরন্ত ফাউন্ডেশন এর উদ্যোগে গরীব ও অসহায় শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়। শনিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিশুদের মাঝে এ পোষাক বিতরন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. হামিদুল হক শিশুদের হাতে […]

Continue Reading

বিমান বন্দরে সাহারা খাতুনকে ফুল দিয়ে বরণ

মোঃ আবু বক্কর সিদ্দিক সুমন, তুরাগ (উত্তরা): মার্কিন যুক্তরাষ্ট্রে টানা ১১ দিনের সফর শেষে আজ সকাল সাড়ে আটটায় শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এ্যাড. সাহারা খাতুন এমপি। দীর্ঘ সফর শেষে স্থানীয় এমপির আগমন উপলক্ষ্যে ঢাকা- ১৮ আসনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ভোর থেকেই বিমান বন্দরে জমায়েত হতে থাকেন। প্রিয় নেত্রীর উপস্থিতিতে সকাল […]

Continue Reading

স্বপ্নমাল্টিমিডিয়ার ব্যানারে আসছে বাঁধন রাজ এর ” ক্রাশ ” গানের মিউজিক ভিডিও

মোঃ আবু বক্কর সিদ্দিক সুমনঃ উত্তরা প্রতিনিধিঃ অবশেষে শেষ হলো বর্তমান প্রেক্ষাপটের উপর নির্মিত, পহেলা বৈশাখ উপলক্ষ্যে স্বপ্নমাল্টিমিডিয়ার ব্যানারে আসছে এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পি বাঁধন রাজ এর বর্তমান সময়ের রোমান্টিক একটি গান ” ক্রাশ ” । গানটির কথা ও সুর করেছেন বাঁধন রাজ এবং মিউজিক করেছেন, কাওসার হোসাইন (জনি) । এই রোমান্টিক গানটিতে মডেল হিসাবে […]

Continue Reading

চালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের চেষ্টা, বিশ্ববিদ্যালয় ছাত্রসহ আটক ২

চট্টগ্রাম: চালককে শ্বাসরোধে হত্যা করে প্রাইভেটকার ছিনতাই করতে গিয়ে চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ ২ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজ সংলগ্ন সড়কে ঘটে এই ঘটনা। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন এ তথ্য […]

Continue Reading

লন্ডনের বাসে বিব্রতকর অবস্থায় বৃটিশ নারী এমপি

ঢাকা: লন্ডনের বাসে বিব্রতকর অবস্থায় পড়েছিলেন বৃটিশ পার্লামেন্টের সদস্য নাজ শাহ। তার সামনে আপত্তিকর আচরণ শুরু করলেন এক পুরুষ। ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে। এ নিয়ে পাকিস্তানি বংশোদ্ভূত নাজ শাহ নিজেই বিবৃতি দিয়েছেন। জানিয়েছেন, তার সামনেই একজন পুরুষ ‘মাস্টারবেট’ করা শুরু করেছিলেন। ব্রাডফোর্ড ওয়েস্ট থেকে নির্বাচিন লেবার দলের এই পার্লামেন্ট সদস্য পরে সেন্ট্রাল লন্ডনের হোয়াইটহলে পৌঁছার […]

Continue Reading

সরেজমিন ডিএনসিসির ৫৩ নং ওয়ার্ড: তুরাগের অনেক রাস্তা যেন কাদামাটির খাল

আবু বক্কর সিদ্দিক সুমন, উত্তরা প্রতিনিধি: রাজধানী তুরাগের ৫৩ নং ওয়ার্ডের অধিকাংশ রাস্তাগুলো দেখতে যেন ছোট ছোট কাদামাটির খালের মতো দেখায়। নতুন আগন্তুক যে কেহ প্রথম দেখায় রাস্তাগুলোকে কোনভাবেই চলাচলের রাস্তা বলে মানতে চাইবে না। অথচ এমন রাস্তা দিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষকে যাতায়াত করতে হচ্ছে। ৫৩ নং ওর্য়াডবাসীর জন্য এ যেন অতিযন্ত্রনার নিত্য চিত্র। […]

Continue Reading

চলন্ত বাস থেকে লাফিয়ে যৌন হয়রানি থেকে বাঁচলেন চবি ছাত্রী, বললেন এই দেশে আর থাকবো না ভাই

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের এক ছাত্রীকে চলন্ত বাসের মধ্যেই যৌন হয়রানি চেষ্টার অভিযোগ উঠেছে। সম্ভ্রম বাঁচাতে ওই ছাত্রী চলন্ত বাস থেকে লাফ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নগরীতে ফেরার সময় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তিনি নিজেই ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে ঘটনাটি জানিয়েছেন। পরে শুক্রবার দুপুরে নারী […]

Continue Reading