নাটোরে ঘর থেকে মা ও বাড়ির পাশের ডোবা থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার

নাটোর: নাটোরের নলডাঙ্গার বাঁশিলা গ্রামে ঘর থেকে মা শারমিন বেগম ও বাড়ির পাশের পুকুর থেকে ২ বছরের শিশু আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। দূর্বৃত্তরা শারমিনকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে ও বাড়ির পাশের ডোবায় ফেলে যায়। উম্মে হালিমা শারমিন বেগমের স্বামী মাহমুদুল হাসান মুন্না ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, গত রাতে […]

Continue Reading

অসুস্থ মা’কে বেডে তোলায় সন্তানকে পেটালেন চিকিৎসক

বরগুনা: পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ মা’কে ফ্লোর থেকে বেডে তোলায় সন্তানকে পেটালেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনোয়ার উল্লাহ। কিশোরকে মারধরের ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যার প্রেক্ষিতে ওই চিকিৎসকের বিচার চেয়েছেন স্থানীয়রা। চিকিৎসকের হাতে মারধরের শিকার ওই কিশোরের নাম মো. জিলানী। সে পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকার মো. নেছার উদ্দিনের ছেলে […]

Continue Reading

মিস ওয়ার্ল্ড ‘উইশ’ না বোঝা সেই লাবণী ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক

ডেস্ক: মিস ওয়ার্ল্ডে বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে ফাইনাল অবধি গিয়েছিলেন তিনি। কিন্তু চূড়ান্ত পর্বে এক ইংরেজি শব্দ ‘উইশ’-এর মানে না বোঝায় ব্যাপক সমালোচনার মুখেই পড়েছিলেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও ব্যাপক ট্রলের শিকার হন তিনি। সেই আফরিন লাবণীর কথাই বলছি। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার সুবাদে গতকাল ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ তালিকায় উঠে […]

Continue Reading

বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

মোরেলগঞ্জ (বাগেরহাট): বাগেরহাটের মোরেলগঞ্জে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা ৭টার দিকে জিউধরা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। রক্তাক্ত জখম মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ হাওলাদারকে (৭৫) প্রথমে মোরেলগঞ্জ ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অপর আহত রশিদ হাওলাদারের ছেলে স্কুলশিক্ষক মশিউর রহমান (৩০) ও […]

Continue Reading

নারী চিকিৎসকের লাশ উদ্ধার: স্বামী, শ্বশুর-শাশুড়ি রিমান্ডে

সিলেট: সিলেটে নারী চিকিৎসকের লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় স্বামীসহ তিন আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার শুনানি শেষে সোমবার সিলেট মহানগর হাকিম আদালতের (এমএম-১) বিচারক মো. জিয়াদুর রহমান রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া তিন আসামি হলেন নিহত নারী চিকিৎসকের স্বামী দিবাকর দেব ওরফে কল্লোল, শ্বশুর সুভাষ চন্দ্র দেব ও শাশুড়ি রত্না রানী দেব। […]

Continue Reading

হাতীবান্ধায় দায়সারা ভাবে চলছে হেরিং বন কাজ

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ডাউয়াবাড়ী ইউনিয়নের খুদ্দ বিছনদই এলাকায় ৪৮৪ ফিট হেরিং বন বন্ড (এইচবিবি) করনের কাজে ব্যায় ধরা হয়েছে ৪লক্ষ ৪৮ হাজার টাকা। কাজটি নিম্নমানের ইট দিয়ে দায়সারাভাবে করছে বলে স্থানীয়দের অভিযোগ। সরেজমিন গিয়ে দেখা গেছে, চলমান হেরিং বন বন্ডের কাজে ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গেছে। […]

Continue Reading

কালীগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে মা নিহত, ২ মেয়ে আহত

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের গুরাতিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঘরে ঢুকে পড়ে রোকেয়া বেগম (৪৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন তার দুই মেয়ে। সোমবার (১৩ মে) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া ওই গ্রামের লতিফ মিয়ার স্ত্রী। আহত দুই মেয়ে হলেন- লাভলী খাতুন (১৬) ও লতিফা […]

Continue Reading

ফেনীর নতুন এসপি কাজী মনিরুজ্জামান

ডেস্ক: মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম সরকারকে প্রত্যাহার করে নতুন এসপি নিয়োগ করেছে প্রশাসন। ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে গতকাল রোববার রাতে দায়িত্ব গ্রহণ করেছেন কাজী মনিরুজ্জামান। পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত এ কর্মকর্তা ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর […]

Continue Reading

আজই ফাইনাল নিশ্চিত করতে চায় বাংলাদেশ

ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে উড়িয়ে আয়ারল্যান্ডের তিন জাতি টুর্নামেন্টে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টি বাধায়। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ ফিরতি ম্যাচটি জিতেই ফাইনাল নিশ্চিত করে ফেলতে চায় মাশরাফি বিন মুর্তজার দল নিজের প্রিয় ব্যাটের গোলাপি গ্রিপের হাতলটায় ভর দিয়ে দাঁড়ালেন। পা-জোড়া আড়াআড়ি করে রাখা। মুশফিকুর রহিমের অলস […]

Continue Reading

‘আমাদের মৃত্যুর জন্য ভাগ্য ও আত্মীয়-স্বজনের অবহেলাই দায়ী’

ঢাকা: রাজধানীর উত্তরখানের একটি বাসা থেকে মা, মেয়ে ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সোয়া ১০টার দিকে উত্তর খানের চাপানেরটেক এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ছেলে ও মায়ের লাশের পাশে চিরকুট উদ্ধার করেছে, যা থেকে আত্মহত্যা বলে ধারণা করছে তারা। চিরকুটে লেখা ছিলো ‘আমাদের মৃত্যুর জন্য ভাগ্য ও আমাদের আত্মীয়-স্বজনের অবহেলাই দায়ী। আমাদের […]

Continue Reading

মান্নাকে তিন মাসের জন্য পাসপোর্ট ফেরত দিতে নির্দেশ

ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বিদেশ যেতে তিন মাসের জন্য পাসপোর্ট ফেরত দিতে নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। পাসপোর্ট ফেরত চেয়ে মান্নার করা এক আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার প্রধান বিচারপতির সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। দেশে ফেরার তিন সপ্তাহের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মান্নাকে […]

Continue Reading

রাজধানীর উত্তরাখানে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার

ঢাকা: রাজধানীর উত্তরখানের ময়নারটেক এলাকার একটি বাসা থেকে মা ছেলে ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সোয়া আটটার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন। তিনি জানান, উত্তরখানের একটি বাসা থেকে মাসহ দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। তিনজনকেই ঘরের ভেতর ছিটকিনি লাগানো […]

Continue Reading

নারী চিকিৎসকের লাশ উদ্ধার, স্বামী ও শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

সিলেট: সিলেট নগরের পশ্চিম পাঠানটুলার পল্লবী আবাসিক এলাকা থেকে রোববার সকালে এক নারী চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর বাবার অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় ওই চিকিৎসকের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই চিকিৎসকের নাম প্রিয়াংকা তালুকদার শান্তা (২৯)। তিনি সিলেটের পার্ক ভিউ মেডিকেল কলেজের ফিজিওলজি […]

Continue Reading

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে কাকিনার মৃৎশিল্প

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ চার পুরুষের পেশা ছাড়তে না পেরে কষ্টে জীবন পার করছেন লালমনিরহাটের পাল সম্প্রদায়ের হাজারো পরিবার। তবে অনেকে এই পৈতৃক পেশা বদল করে অন্য পেশায় ঝুঁকছেন। এক সময় পাল সম্প্রদায়ের হাতের তৈরি মাটির বাসন-কোসনের কদর ছিল প্রচুর। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে পাল সম্প্রদায়ের তৈরি জিনিসপত্রের। এখন আনুধিকযুগে কাঁচ, সিলভার, এ্যালুমিনিয়াম, প্লাস্টিক অথবা […]

Continue Reading

জঙ্গি হামলার আশঙ্কায় রাঙামাটিতে ৫ শতাধিক বৌদ্ধ মন্দিরে নিরাপত্তা জোরদার

রাঙামাটি: আর্ন্তজাতিক জঙ্গিগোষ্ঠীর দেয়া হুমকির প্রেক্ষিতে পার্বত্য জেলা রাঙামাটির ৫ শতাধিক ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামী ১৮ই মে পাহাড়ে অনুষ্ঠিত হতে যাওয়া শুভ বৌদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানে আর্ন্তজাতিক জঙ্গিগোষ্ঠি আইএস কর্তৃক সশস্ত্র হামলা চালানো হতে পারে- এমন হুমকির বার্তা পাওয়ায় পাহাড়ি জনগোষ্ঠির নিরাপত্তা নিশ্চিতে ইতিমধ্যে জেলার সকল উপাসনালয়গুলোতে নজরদারি বৃদ্ধির পাশাপাশি নিরাপত্তা জোরদার […]

Continue Reading

ভূমধ্যসাগর ট্রাজেডি নিহত ৬০ জনের মধ্যে ৩৭ জনই বাংলাদেশী

ডেস্ক: ভূমধ্যসাগরে নৌডুবিতে নিহত ৬০ অভিবাসীর মধ্যে ৩৭ জনই বাংলাদেশী। এ কথা নিশ্চিত করেছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস। প্রায় ৭৫ জন অভিবাসী নিয়ে বৃহস্পতিবার একটি বোট ইতালির উদ্দেশে যাওয়ার সময় তা তিউনিশিয়া উপকূলে ডুবে যায়। জীবিত উদ্ধার করা অভিবাসীরা বলেছেন, ৭৫ জন অভিবাসীর মধ্যে ৫১ জনই ছিলেন বাংলাদেশী। তারা সবাই পুরুষ। তার মধ্যে এ রিপোর্ট লেখা […]

Continue Reading

ভূমধ্যসাগরে নৌডুবিতে নিহত ৬০ অভিবাসীর বেশির ভাগই বাংলাদেশী

ডেস্ক: ভূমধ্যসাগরে নৌডুবিতে নিহত ৬০ অভিবাসীর মধ্যে বেশির ভাগই বাংলাদেশী। প্রায় ৭৫ জন অভিবাসী নিয়ে বৃহস্পতিবার একটি বোট ইতালির উদ্দেশে যাওয়ার সময় তা তিউনিশিয়া উপকূলে ডুবে যায়। জীবিত উদ্ধার করা অভিবাসীরা বলেছেন, ৭৫ জন অভিবাসীর মধ্যে ৫১ জনই ছিলেন বাংলাদেশী। তারা সবাই পুরুষ। তার মধ্যে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ বাংলাদেশীকে জীবিত উদ্ধার করেছে রেড […]

Continue Reading

মির্জা ফখরুলের আসনে অংশ নিচ্ছেন হিরো আলম

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূণ্য হয়ে যাওয়া তার বগুড়া-৬ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে শনিবার দুপুরে হিরো আলম বলেন, আমি জাতীয় পার্টির সাংস্কৃতিক দলে যোগ দিয়েছি তাই জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইব। যদি জাতীয় […]

Continue Reading

শেরপুরে হতদরিদ্র পরিবারের ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

শেরপুর: শেরপুরের নকলায় এবার হতদরিদ্র পরিবারের ২ শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে শামীম মিয়া (১৮) নামে এক লম্পট নির্মাণ শ্রমিক। এ ঘটনায় নকলা থানায় মামলার পর রাতেই ধর্ষক শামীম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ৬ ও ৭ বছর বয়সী ওই ২ শিশু উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের ভুরদি নয়াপাড়া গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান এবং স্থানীয় […]

Continue Reading

সাভারে হাতিলের স্টাফ বাস খাদে পড়ে নিহত ১, আহত ৫

ঢাকা: সাভারের বলিয়ারপুরে হাতিল ফার্নিচারের স্টাফ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আমেনা আক্তার নামে এক নারী কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। আজ শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা আক্তার হাতিলের জুনিয়র একাউন্টস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এ ব্যাপারে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ […]

Continue Reading

হাতীবান্ধায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় লণ্ডভণ্ড ৭ দোকান

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধার মিলন বাজার নামক স্থানে ট্রাকের ধাক্কায় সাতটি দোকান লণ্ডভণ্ড হয়েছে। এ সময় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। শনিবার (১১ মে) ভোরে উপজেলার মিলন বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার আবুল কাশেমের ছেলে মিন্টু খন্দকার (২১) ও একই এলাকার আ. আলিম (৩০)। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার […]

Continue Reading

পায়ুপথে ইয়াবা বহন, নভোএয়ারের যাত্রী আটক

ঢাকা: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান(এপিবিএন)। বিকেল পাঁচটা ৪০ মিনিটে বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ারের একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসে মো. ইসমাইল(২৮) নামের এই যাত্রী। ঢাকার কেরাণীগঞ্জের নতুন শাহপুর এলাকার বাসিন্দা সে। ইমিগ্রেশন পার হয়ে যাওয়ার পর তাকে সন্দেহ হলে শরীরে তল্লাশি চালায় এপিবিএন। পরে, ইসমাইল […]

Continue Reading

চট্টগ্রামে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মহাসড়কের পটিয়া অংশের ইন্দ্রপুল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ কন্ট্রোল রুম জানায়, সকালে এক চালক ঐ ব্যক্তির নিথর দেহ চমেক হাসপাতালে নিয়ে আসেন। তখন কর্তব্যরত চিকিৎসক জানান ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে কি কারণে […]

Continue Reading

শনিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার দেশে ফিরছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিভিআইপি ফ্লাইট নম্বর বিজি ২০২ যোগে ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন তিনি। এরপর শনিবার সকাল ১০টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। দেশে এসে তিনি আগামী রোববার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়মিত অফিস করবেন বলে কার্যালয়ের […]

Continue Reading

৮ দিনে ধর্ষণের শিকার ৪১ শিশু—-মানুষের জন্য ফাউন্ডেশন

ঢাকা: চলতি মাসে প্রথম আট দিনে সারা দেশে ৪১ শিশু ধর্ষণ ও ৩ শিশু ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে । শিশু ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় মানুষের জন্য ফাউন্ডেশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মানুষের জন্য ফাউন্ডেশন এই হিসাব দিয়েছে। আজ বৃহস্পতিবার মানুষের জন্য ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছরের মে মাসের ১ থেকে ৮ তারিখ পর্যন্ত […]

Continue Reading