পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পঞ্চগড়ে সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১-এর ৮/৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার জেলার তেতুঁলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দেবনগরের রফিকুল ইসলামের ছেলে। নীলফামারী ৫৬ বিজিবি […]

Continue Reading

৭ দিনের রিমান্ডে আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি

চট্টগ্রাম আদালত এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি চন্দনকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই মামলার আরেক আসামি রিপন দাসকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৬ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এসব আদেশ দেন। এর আগে বুধবার দিবাগত রাতে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে আইনজীবী সাইফুল […]

Continue Reading

১৯ অতিরিক্ত এসপিসহ ২৭ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি

অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (৪ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) খন্দকার শামীমা ইয়াছমিনের নামে জারিকৃত আদেশে তাদের বদলি করা হয়েছে। বদলিকৃত ২৬ কর্মকর্তার মধ্যে ১৯ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৭ জন সহকারী পুলিশ সুপার রয়েছেন।

Continue Reading

আবারও সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করলো জেলা প্রশাসন

মেঘের রাজ্য খ্যাত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে আবারও নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসকল এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা […]

Continue Reading

সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার প্রত্যয় সেনাপ্রধানের

সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএমএ প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৮৭ বিএমএ দীর্ঘমেয়াদি ও ৫৯ বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। […]

Continue Reading

দশ শতাংশ মানুষ ভোগ করছে ৮৫ শতাংশ সম্পদ : দেবপ্রিয়

বাংলাদেশে উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ অর্থ তছরুপ হয়েছে। সেই সঙ্গে দেশের ১০ শতাংশ মানুষ ৮৫ শতাংশ সম্পদ ভোগ করছেন বলে জানিয়েছেন শ্বেতপত্র কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার (০২ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন শ্বেতপত্র কমিটি সংবাদ সম্মেলনে কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান। সংবাদ সম্মেলনে কমিটির সব সদস্য সংক্ষেপে প্রতিক্রিয়া […]

Continue Reading

বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার বেসরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের নির্ধারিত অস্ত্রোপচার এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিল ও স্থগিত হতে শুরু করেছে। চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশি রোগীরা কলকাতার হাসপাতালে তাদের অস্ত্রোপচার বাতিল অথবা ভিন্ন গন্তব্যে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করছেন। তবে অনেক ক্ষেত্রে অস্ত্রোপচার কিংবা চিকিৎসার জন্য ভর্তি হওয়ার বিষয়ে কলকাতার হাসপাতালগুলোর কাছ থেকে অনুমতি না মেলায় ওই […]

Continue Reading

চুয়াডাঙ্গায় ব্যবসায়ীকে কোপালেন ছাত্রলীগের কর্মীরা

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে আব্দুর রাজ্জাক (৪৮) নামের এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ উঠেছে, চুয়াডাঙ্গা শহরের হকপাড়ার ছাত্রলীগ কর্মী সিহাবসহ কয়েকজন যুবক আব্দুর রাজ্জাককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে বেলগাছি ঈদগাঁহপাড়ার আানামুলের দোকানের কাছে এ ঘটনা […]

Continue Reading

কনকনে শীতে কাঁপছে উত্তরের জনপদ

বাড়ছে শীতের মাত্রা, তাপমাত্রা পারদ নেমেছে ১১ ডিগ্রির ঘরে। কনকনে শীতে কাঁপতে শুরু করেছে হিমপ্রবন জেলা পঞ্চগড়ের মানুষ। শুক্রবার (২৯ নভেম্বর) ভোর ৬টায় এ জেলায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভোর থেকে বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, কুয়াশা নেই। হালকা কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও অনুভূত হচ্ছে কনকনে শীত। শীত […]

Continue Reading

চিন্ময়ের কার্যক্রমে ইসকন দায়ী নয়

চিন্ময়কে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে অনেক আগেই ইসকনের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ দাস এর কোনো বক্তব্য ও কার্যক্রমে ইসকন কোনোভাবেই দায়ী নয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক বলেন, ‘চট্টগ্রামে […]

Continue Reading

আইনজীবীদের কর্মবিরতি-আন্দোলনে অচল চট্টগ্রাম আদালত

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজও উত্তাল চট্টগ্রামের আদালত পাড়া। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টা থেকে আইনজীবীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু হয়। দুপুর ১টার দিকে আইনজীবীদের একটি মিছিল আদালত পাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় আইনজীবী সাইফুল হত্যায় জড়িত থাকার অভিযোগে ইসকনকে নিষিদ্ধের দাবি তোলা হয়। একই সঙ্গে সংগঠনটির বিরুদ্ধে […]

Continue Reading

তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

গত তিনদিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছিল। তবে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে দেশের সবচেয়ে উত্তরের এ জেলায় তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে। ভোর ৬টায় জেলার তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়। পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এ তথ্য জানান। তিনি […]

Continue Reading

চিন্ময়কাণ্ডে পুলিশের ৩ মামলা, আসামি ১৪৭৬

চট্টগ্রাম আদালত এলাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানায় মামলা তিনটি দায়ের করা হয় বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-মিডিয়া) কাজী মো. তারেক আজিজ। তবে এখনো আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় কোনো মামলা হয়নি। […]

Continue Reading

আইনজীবী হত্যায় ভিডিও ফুটেজের মাধ্যমে ছয়জন শনাক্ত

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত ছয়জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ভিডিও ফুটেজের মাধ্যমে এই ছয়জনকে শনাক্ত করা হয়েছে। আজ (বুধবার) দুপুরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে। ওই পোস্টে আরও বলা হয়েছে, মঙ্গলবার সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২১ জনকে আটক করেছে সিএমপি। বন্দরনগরীতে দেশীয় […]

Continue Reading

আইনজীবী হত্যার ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া […]

Continue Reading

হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যা, গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, তারিক আহমেদ সিদ্দিকীসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজত ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব এ অভিযোগ দায়ের করেন। […]

Continue Reading

কোনো শিক্ষার্থী নিহত হয়নি, অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে হওয়া সংঘর্ষে কেউ নিহত হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে তারা। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি […]

Continue Reading

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা শাহজাহান ওমর গ্রেপ্তার

ঝালকাঠি-১ আসনের (রাজাপুর-কাঠালিয়া) সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাঠালিয়ায় বিএনপি অফিস ভাংচুরের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে গতকাল রাতে শাহজাহান ওমরের বাড়িতে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা ৮টার দিকে ৭-৮ জন যুবক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ওই ভবনে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে পূর্ব পাশের […]

Continue Reading

কালিগঞ্জে মুজিবকোট পড়ে যাওয়ায় মেম্বারকে মারধর, সভা করতে পারেনি নতুন প্রশাসক

ছবি( ১২ নভেম্বর প্যানেল চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে নাগরী ইউনিয়ন পরিষদের সামনে বিএনপির বিক্ষোভ, মাঝের ছবি পরিষদের ম্যাপও শেষের ছবি পরিষদ ভবন ) গাজীপুর: গাজীপুরের কালিগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে নবনিযুক্ত প্রশাসক দায়িত্ব নেয়ার আগেই মেম্বারকে মারধর করা হয়েছে। মুজিবকোট পড়ে পরিষদে যাওয়ায় মেম্বার মার খাওয়ার ফলে পরিষদের সভা পন্ড হয়ে গেছে। আজ বুধবার (২০ নভেম্বর) সকাল […]

Continue Reading

বিশ্বায়নের যুগে তথ্য প্রযুক্তির ব্যবহার অপরিহার্য : জেলা প্রশাসক বগুড়া

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ বলেছেন, বিশ্বায়নের যুগে শিক্ষার্থীদের মাথা উঁচু করে দাঁড়াতে হলে তথ্য প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। শ্রেণিকক্ষে স্মার্ট বোর্ড ও মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে শিক্ষা প্রদান করতে পারলে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ পদ্ধতি যেমন সহজ হবে তেমনি তথ্য-প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি পাবে।শিক্ষার্থীদের স্মার্ট বোর্ড ও মাল্টিমিডিয়া সম্বলিত ক্লাসে […]

Continue Reading

একদিনে সর্বোচ্চ ১৩৮৯ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ৮

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এসময়ে ভাইরাসটি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৩৮৯ জন, যা এই বছরের এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত। এর আগে গত ৫ নভেম্বর ১৩৭০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিলে। রোববার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন […]

Continue Reading

১৬ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের পরশ। পাহাড় থেকে বয়ে আসা হিমেল বাতাসে বাড়তে শুরু করছে শীতের অনুভব। ভোরের কুয়াশায় শুভ্র শিশির দোল খাচ্ছে ঘাসের ডগায়। আগের থেকে তাপমাত্রা নেমে বাড়ছে শীতের অনুভব। রোববার (১৭ নভেম্বর) ভোর ৬টায় ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল শনিবার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড […]

Continue Reading

নাফ নদ থেকে অপহৃত ৫ জেলের একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার নাফ নদীর সীমান্ত থেকে যে পাঁচ জেলে অপহৃত হয়েছিলেন তাদের মধ্যে ছৈয়দুল বশর (১৯) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) উপজেলার আঞ্জুমান পাড়া সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত জেলে উখিয়া পালংখালী ইউনিয়নের আঞ্জুম পাড়া এলাকার মো. হোসেনের ছেলে। এর আগে বৃহস্পতিবার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় […]

Continue Reading

সিটি কর্পোরেশনের সেবা পেতে ভোগান্তি বেড়েছে

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বিদেশে পালিয়েছেন। ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলররাও পালিয়ে অথবা আত্মগোপনে চলে যান। পরে মেয়রদের অপসারণ করে প্রশাসক বসানো হয়। অপসারণ করা হয় কাউন্সিলরদেরও। পরে সিটি কর্পোরেশন পরিচালনায় দুটি কমিটি গঠন করা হয়। ঢাকা উত্তর সিটি […]

Continue Reading

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, অনেকে গুলিবিদ্ধ

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৭ থেকে ১০ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া নামক এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধদের মধ্যে বেশিরভাগই সাধারণ মানুষ। তারা রাউজানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। […]

Continue Reading