করোনা ভাইরাস দেশে ২৪ ঘণ্টায় আরো ২২ জনের মৃত্যু, শনাক্ত

ঢাকা: করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২২ জন মারা গেছেন। এ নিয়ে ৬৭২ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৮১জন। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৩৪জন। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, […]

Continue Reading

লালমনিরহাট থেকে ৬৬ দিন পর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলো লালমনি এক্সপ্রেস

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল প্রায় দু মাস বন্ধ ছিল। অবশেষে সরকারের অনুমোদনের পর স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের এক সিট ফাঁকা রেখে অন্য সিটে যাত্রী নিয়ে দীর্ঘ ৬৬ দিন পর যাত্রা শুরু করেছে লালমনি এক্সপ্রেস। এ সময় যাত্রীদের জন্য ট্রেনে পর্যাপ্ত সাবান, পানি, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। […]

Continue Reading

দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু ৪০, শনাক্ত ২৫৪৫

ঢাকা: করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে। একদিনেই মারা গেছেন ৪০ জন। অপরদিকে একই সময়ে রেকর্ড সংখ্যক ২হাজার ৫৪৫ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪৭ হাজার ১৫৩ জন। আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ছয়শতে। আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের […]

Continue Reading

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৭৬৪ জন, মৃত্যু ২৮

‘ ঢাকা: গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭৬৪ জন। মোট আক্রান্ত ৪৪৬০৮ জন। ২৪ ঘণ্টায় মারা গেছে ২৮ জন। মোট মারা গেছেন ৬১০ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৯৮৭ টি। আজ দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করা হয়। অপরদিকে সারাবিশ্বে এই রিপোর্ট লেখা […]

Continue Reading

একদিনে আড়াই হাজারের বেশি শনাক্ত, মৃত্যু ২৩

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ৫২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৪ জনে। অন্যদিকে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫৮২ জন। আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) […]

Continue Reading

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২০২৯ মারা গেছে ১৫ জন

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০২৯ জন। মোট আক্রান্ত ৪৩২১ জন। ২৪ ঘণ্টায় মারা গেছে ১৫ জন। মোট মারা গেছেন ৫৫৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৩১০ টি। আজ দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করা হয়। অপরদিকে সারাবিশ্বে এই রিপোর্ট লেখা […]

Continue Reading

২৪ ঘণ্টায় আরো ২২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪১

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ১৫৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মোট ৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষায় এ রোগী শনাক্ত হয়েছেন। অন্যদিকে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫৪৪ জন। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. […]

Continue Reading

২৪ ঘন্টায় আরো ২১ জনের মৃত্যু, আক্রান্ত ১১৬৩

ঢাকা: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২২ জনে এবং আক্রান্ত ৩৬ হাজার ৭৫১ জন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা। […]

Continue Reading

ফের ঝড়ের পূর্বাভাস, সর্তক সংকেত

ঢাকা: আম্ফানের ক্ষতি পুষিয়ে ওঠার আগেই ফের ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বায়ুচাপের তারতম্যের প্রভাবে ঢাকাসহ দেশের ১০ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া […]

Continue Reading

খুলনায় হাঁটু পানিতে হল ঈদের জামাত

খুলনা:করোনা মহামারীর মধ্যে সুপার সাইক্লোন আম্পানের আঘাতে বিপর্যস্ত হয়েছে দেশে উপকূলীয় অঞ্চল। খুলনা উপকূলীয় অঞ্চল কয়রায় বাঁধ ভেঙেছে। ভেঙেছে ঘর। থাকার এক চিলতে জায়গাও যেন নেই। ঘরের মধ্যেও হাঁটু সমান পানি। এবার ঈদ উল ফিতরের জামাত তারা হাঁটু পানির মধ্যে আদায় করেছেন। সোমবার সুন্দরবন সংলগ্ন এ এলাকাটিতে ৫ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেন। দুপুরে […]

Continue Reading

ঈদের সকালে হালকা বৃ‌ষ্টির সম্ভাবনা

আগামীকাল ঈদের দিনটায় আবহাওয়া গরম হবে না খুব একটা। সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ঢাকায় সকালের পর হালকা বৃষ্টি হতে পারে বলে বলছে আবহাওয়ার পূর্বাভাস। এসব পূর্বাভাসের কথা বলেন ঢাকাস্থ আগারগাঁওয়ের আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন। তিনি আরও বলেন, সার্বিকভাবে ঈদের জামায়াতের কোনো সমস্যা হবে বলে মনে হয় না। বেশিরভাগ জায়গায় আকাশ […]

Continue Reading

সৌদির সঙ্গে মিল রেখে কালীগঞ্জে কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদের নামাজ আদায় করেছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কয়েকটি গ্রামের শতাধিক পরিবার। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে করোনা ভাইরাসের কারণে কালীগঞ্জ উপজেলার মুন্সিপাড়ায় জামে মসজিদে পবিত্র ইদুল ফিতর নামাজের ইমামতি করেন মাওলানা আব্দুল হামিদ। তবে বৃষ্টির কারণে জামাতে মুসুল্লির সংখ্যা কম ছিলো। ২০১১ সাল থেকে […]

Continue Reading

আজ চাঁদ দেখা যায়নি, সোমবার ঈদ

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। ঈদ রোববার না সোমবার উদযাপিত হবে- তা নির্ধারণে আজ শনিবার সন্ধ্যায় সভায় বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আজ বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করছেন জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ও […]

Continue Reading

রংপুর ব্যাটালিয়ন ৫১বিজিবি’র কর্তৃক পাটগ্রামে জরুরি এাণ সামগ্রী বিতরণ

কামরান হাবিব, রংপুর : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন সাহেবডাঙ্গা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আজ দুপুর ১২ টায় ঢাকাস্থ মহাখালী ডিওএইচএস ক্লাব কর্তৃক প্রদত্ত এাণ সামগ্রী রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি’র সার্বিক তত্ত্বাবধানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব জনিত কারণে সীমান্তবর্তী এলাকার দুস্থ ও গরীব অসহায় জনসাধারণের মাঝে বিতরন করা হয়। প্রতি বস্তায় ১০কেজি চাল, ১ কেজি ডাল, ১লিটার […]

Continue Reading

ঈদ ঘিরে শঙ্কা বাড়ছে

ঢাকা: ঈদযাত্রায় করোনার ঝুঁকি অনেক বাড়বে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বলেছেন, মানুষ গ্রামে গিয়ে করোনার সংক্রমণ বহুগুণ বাড়িয়ে দেবে। করোনা ভাইরাস মহামারীর মধ্যে গণপরিবহন বন্ধ। অথচ ব্যক্তিগত বাহনে গ্রামে যাওয়ার ক্ষেত্রে ছাড় দেয়ায় উদ্বেগ প্রকাশ করেন তারা। তবে মানুষকে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। আচরণে পরিবর্তন আনতে হবে। ঈদযাত্রায় করোনায় কি রকম ঝুঁকি দেখছেন […]

Continue Reading

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ রোববার

সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কোথাও আজ শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই শনিবার রমজানের শেষ দিন। ফলে আগামী রোববার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে। করোনাভাইরাস মহামারির মধ্যে এবার উদযাপিত হবে ঈদ। আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। বিশ্বের মুসলমানরা এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে […]

Continue Reading

করাচিতে ৯৮ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

ঢাকা: ৯৮ জন আরোহী নিয়ে লাহোর থেকে করাচি যাওয়ার পথে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমান। করাচি বিমানবন্দরের কাছেই আবাসিক এলাকা মডেল কলোনিতে বিমানটি আছড়ে পড়ে। এ সময় চারপাশে গাড় কালো ধোঁয়ায় ছেয়ে যায়। বহু দূর থেকে দেখা যায় সেই ধোয়ার কুণ্ডলি। এতে হতাহতের সংখ্যা জানা যায়নি। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়েছে […]

Continue Reading

ঈদে প্রাইভেটকার-মাইক্রোবাসে বাড়ি ফিরতে বাধা নেই

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে গণপরিবহন বন্ধ থাকলেও ঈদের দু’দিন আগে ঢাকার দুই প্রবেশ পথ প্রাইভেটকার ও মাইক্রোবাসের জন্য খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফলে ঈদের আগে বাড়ি ফিরতে প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ ব্যক্তিগত যানবাহনে বাধা কাটল। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় রাজধানীর গাবতলী এবং যাত্রাবাড়ী এলাকায় বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত থেকেই প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচলে বাধা […]

Continue Reading

২৪ ঘণ্টায় ৩৪০ পুলিশ সদস্যের করোনা শনাক্ত

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে ৩৪০ পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যক পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে পুলিশে মোট ৩ হাজার ২৩৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হলো। করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ১ হাজার ২৭৭ জন ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত। এদিকে আজ পর্যন্ত […]

Continue Reading

আমফানে ২৬ জেলায় ১১শ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় আমফানের কারণে ২৬ টি জেলায় এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় ১১শ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাসমূহ হচ্ছে সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা । মন্ত্রণালয়ের সভা কক্ষ থেকে ঘূর্ণিঝড় পরবর্তী ব্রিফিংকালে বৃহস্পতিবার তিনি একথা বলেন। এসময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব […]

Continue Reading

করোনায় ২৪ঘন্টায় মারা গেছেন ২২জন, আক্রান্ত ১৭৭৩

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২২ জন মারা গেছেন। একই সময়ে ১ হাজার ৭৭৩ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া যায়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৫১১ জন। আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, […]

Continue Reading

করোনায় পরিবেশ সুরক্ষায় কিছুটা আশার আলো দেখাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যদিও করোনা ভাইরাস বা কোভিড-১৯ মহামারি স্বাস্থ্য সমস্যার পাশাপাশি অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু এটি পরিবেশ সুরক্ষায় কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। তিনি বলেন, এটি জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদের জন্য ক্রমবর্ধমান প্রতিযোগিতা মোকাবিলায় বিশ্বব্যাপী প্রচেষ্টার পরিবর্তনের উপর কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। ওই মহামারির কারণে দুনিয়া শতাব্দীর অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি […]

Continue Reading

ঘূর্নিঝড় আম্পানে লন্ডভন্ড উপকূল, ১৯ জেলায় ক্ষতি

ঢাকা::ভয়াল গতি নিয়ে সেই সুন্দরবনেই ছোবল মারল ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড় আম্পান। এর আগেও সিডর-বুলবুলের আঘাত আসে সুন্দরবনে। এই সুন্দরবনই বাঁচিয়ে দেয় হাজার হাজার মানুষের প্রাণ। এবারও তার ব্যতিক্রম হয়নি। গতকাল বুধবার বিকেল থেকে এটি স্থলভাগে উঠে আসতে শুরু করে। তবে ঝড়ের মূল কেন্দ্র (চোখ) সুন্দরবনে ছোবল মারে সন্ধ্যার দিকে। এ সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় […]

Continue Reading

বাড়ি যাওয়ার চেষ্টা করলে ঈদ পর্যন্ত রাস্তাতেই রাখা হবে : ডিএমপি কমিশনার

নারায়ণগঞ্জ:ঈদকে সামনে রেখে লকডাউন ভঙ্গ করে কেউ পায়ে হেঁটেও গ্রামের বাড়ি যাওয়ার চেষ্টা করলে তাকে ঈদ পর্যন্ত রাস্তাতেই রাখা হবে এবং কোথাও যেতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপেলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় ইদগাহ ময়দানে জেলা পুলিশ আয়োজিত দু:স্থদের ঈদ সামগ্রী বিতরণে এসে তিনি এ হুঁশিয়ারি […]

Continue Reading

উপকূলে আঘাত হেনেছে আম্ফান

প্রবল গতিতে সুন্দরবন উপকূলে আঘাত হেনেছে সুপার সাইক্লোন আম্ফান। বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে সুন্দরবন সংলগ্ন এলাকায় ৬০-৭০কিলোমিটার গতিতে আম্ফানের অগ্রভাগ আঘাত হানে। একই সঙ্গে ধীরে ধীরে আঘাতের মাত্রা বাড়ছে আম্ফানের। এসব তথ্য জানিয়েছেন সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী। তিনি বলেন, বুধবার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড়টি পুরোদমে আঘাত হানবে উপকূলে। বিকাল ৪টার দিকে […]

Continue Reading