করোনায় মারা গেলেন সিলেটের সাবেক মেয়র কামরান

করোনায় আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বদরউদ্দিন আহমদ কামরান মারা গেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। গত ৫ জুন কামরানের করোনা পজিটিভ ধরা […]

Continue Reading

কাল থেকে সারা দেশে জোন ভিত্তিক লকডাউন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সোমবার থেকে সারা দেশে থাকবে জোন ভিত্তিক লকডাউন। রেড জোনে থাকবে সাধারণ ছুটি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন রবিবার এ কথা জানান। করোনা পরিস্থিতিতে টানা দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সীমিত পরিসরে অফিস খুলে গত ৩১ মে। যেখানে অসুস্থ, বয়স্কজন ও প্রসূতি কর্মীদের জন্য বাড়িতে অবস্থানের সুযোগসহ রাখা হয় বেশি কিছু স্বাস্থ্যবিধি মেনে অফিস […]

Continue Reading

করোনায় আরো ৩২ জনের মৃত্যু, শনাক্ত ৩১৪১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩২ জন মারা গেছেন। এই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৪১ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে অনুষ্ঠিত হয়।

Continue Reading

আইসিইউ’র জন্য ৪ দিন অপেক্ষা, এম্বুলেন্সে মৃত্যু

এম্বুলেন্সের সিটে পড়ে আছে স্বামীর নিথর মরদেহ। পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন স্ত্রী। চোখ বেয়ে জল পড়ছিল। একটু পর পর স্বামীর চোখে-মুখে হাত বুলিয়ে দিচ্ছিলেন। ভাবতেও পারেননি স্বামীর সঙ্গে পথচলা এত তাড়াতাড়ি থেমে যাবে। শ্বাসকষ্ট নিয়ে চোখের সামনে স্বামী এভাবে চলে যাবেন সেটি মানতে পারছিলেন না। প্রয়োজন ছিল একটি আইসিইউ সিটের। সেটি হলে হয়তো বাঁচানো […]

Continue Reading

ঢাকায় অবরুদ্ধ হতে পারে ৪৯ এলাকা- রেড জোনে সাধারণ ছুটি, রোববার নতুন নির্দেশনা

করোনা সংক্রমণ ঠেকাতে রেড জোন হিসেবে চিহ্নিত এলাকা লকডাউন করার পরীক্ষামূলক প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী দুই এক দিনের মধ্যে আরও অনেক এলাকা লকডাউন করা হবে। এ জন্য রোববার নতুন নির্দেশনা দেয়া হবে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। লকডাউন করা এলাকা পুরো অবরুদ্ধ থাকবে। চিহ্নিত এলাকার চাকরিজীবীরা সাধারণ ছুটি ভোগ […]

Continue Reading

করোনা ভাইরাস চীনকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪৪ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৮৫৬ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১১৩৯ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৮৪ হাজার ৩৭৯ জন। দুপ‌রে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে […]

Continue Reading

মোহাম্মদ নাসিম আর নেই

ঢাকা: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মোহাম্মদ নাসিমের একান্ত সহকারী সচিব মীর মোশারফ হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

Continue Reading

বাজেট পাসের আগেই মোবাইলে বাড়তি টাকা কাটা শুরু

ঢাকা: প্রতিবছরের মতো এবারও প্রস্তাবিত বাজেট উত্থাপনের দিন থেকে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা কাটা শুরু করেছে দেশের মোবাইল অপারেটররা। জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা এক আদেশের সুযোগে তারা এ উদ্যোগ নিয়েছে। তবে অপারেটরদের এ উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। প্রস্তাবিত বাজেট, মোবাইল সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক […]

Continue Reading

আগে খরচ করবো, তারপর টাকার কথা চিন্তা করবো : অর্থমন্ত্রী

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এবার যে বাজেট প্রস্তাব করা হয়েছে সেটাতে মূলত মানুষকে রক্ষা করাটাকেই গুরুত্ব দেয়া হয়েছে। টাকা কোথা থেকে আসবে সেটা পরে দেখা যাবে। আগে আমরা খরচ করতে চাই। পরে আয় করবো। শুক্রবার আগামী অর্থবছরের (২০২০-২১) প্রস্তাবিত বাজেট নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এবারের […]

Continue Reading

রোগী ফিরিয়ে দিলে হাসপাতালের লাইসেন্স বাতিল: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম: চিকিৎসা সেবা না দিয়ে রোগী ফিরিয়ে দিলে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে। শনিবার থেকে চট্টগ্রামে মোবাইল কোর্টের মাধ্যমে বিষয়টি তদারকি করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (১২ জুন) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তিনি বলেন, চিকিৎসা না দিয়ে রোগী ফিরিয়ে দেওয়া কোনভাবেই সমর্থনযোগ্য বা কাম্য […]

Continue Reading

বান্দরবানের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

বান্দরবান: এবার মন্ত্রীর পর বান্দরবানের জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম করোনা আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন ডা.অং সুই প্রু মারমা এ তথ্য জানান। কক্সবাজার ল্যাবে পরীক্ষার পর এ তথ্য জানা যায়। এর আগে কক্সবাজার থেকে আসা রিপোর্টে বান্দরবানের একটি প্রাইভেট ক্লিনিকের চিকিৎসক এর করোনা পজেটিভ শনাক্ত হয়। এ নিয়ে বান্দরবান সদরে ২ জন করোনা শনাক্ত হয়। […]

Continue Reading

পাবনায় পুলিশ সুপারসহ ১১ জন আক্রান্ত

পাবনায় গত ২৪ ঘন্টায় আরো ১১ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে৷ এদিকে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) গৌতম কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তার নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। শুক্রবার দুপুরে পরীক্ষার ফলাফল পাওয়া যায়। এতে তার করোনা পজিটিভ আসে। […]

Continue Reading

বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ৪৬ জনের মৃত্যু আক্রান্ত ৩৪৭১

ঢাকা: দেশজুড়ে ২৪ ঘণ্টায় আরো ৩ হাজার ৪৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৫২৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৪৬ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৫ জনে। আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য […]

Continue Reading

করোনায় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপকের মৃত্যু

ঢাকা: প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার (৪৩) মারা গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এনআইসিভিডির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার […]

Continue Reading

লালমনিরহাটে মায়ের ঔষুধ কিনতে তেল চুরির ঘটনায় নির্যাতিত কিশোরের বাসায় পুলিশ সুপার

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ মায়ের চিকিৎসা খরচ যোগাতে তেল চুরির ঘটনায় লালমনিরহাটে কিশোর মমিনুলের উপর পৈচাশিক নির্যাতনের ঘটনা মেনে নিতে পারছেন না এলাকার মানুষ। পুলিশ সুপার কিশোরের অসুস্থ মায়ের খবর নিতে গেলেন বাড়ীতে।দিয়েছেন নগদ টাকা, খাদ্য সামগ্রী ও ফল মুল। তিনি তাগিদ দিলেন মমিনুলকে সংশোধন হতে হবে। অসুস্থ্য মায়ের চিকিৎসার খরচ যোগাতে লালমনিরহাটে চুরির দায়ে মমিনুল নামের […]

Continue Reading

করোনায় আক্রান্ত সিলেট বিভাগকে ‘ডেঞ্জার জোন’ বলছে মিডিয়া

সিলেট: সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজার অতিক্রম করলো। বৃহস্পতিবার নতুন করে আরো ৭০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা ২০৩৪ জন। এর মধ্যে শুধু সিলেট জেলাতেই আক্রান্ত ১২১০ জন। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন- বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৫ জনের নমুনা […]

Continue Reading

৭ মেগা প্রকল্পে বরাদ্দ ৩৪ হাজার কোটি টাকা

করোনা ভাইরাসের প্রভাবে আগামী ২০২০-২১ অর্থবছরের এডিপিতে উন্নয়ন প্রকল্পের সংখ্যা কমলেও পিছিয়ে নেই সাত মেগা প্রকল্পের কাজ। দেশের ৭টি মেগা প্রকল্প এগিয়ে নিতে আগামী অর্থবছরে ৩৪ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে উত্থাপিত ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ বরাদ্দ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন বাজেটের […]

Continue Reading

সিলেটের গোলাপগঞ্জে ২৪ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

সিলেট প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জে স্বাস্থ্য বিধি অনুসরণ না করায় বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ভ্রাম্যমান আদালত ২৪ জনকে ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার তফজ্জুল হোসেনের নেতৃত্বাধীন সেনাবাহিনীর একদল ব্যাটেলিয়ান এর উপস্থিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ এলাকায় দণ্ডবিধি ১৮৬০ আওতায় ২৪ […]

Continue Reading

করোনায় ২৪ ঘন্টায় ৩৭ জন মারা গেছেন আক্রান্ত ৩১৮৭

ঢাকা: দেশে একদিনে ৩ হাজার ১৮৭ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৫২ জন। এদিকে একই সময়ে আরো ৩৭ জনের করোনায় মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ১০৪৯জন। আজ বৃস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, […]

Continue Reading

চট্টগ্রামের এমপি মোছলেম পরিবারের ১০ সদস্যসহ করোনায় আক্রান্ত

চট্টগ্রাম: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন। তিনিসহ তার পরিবারের আরও ১০ সদস্য আক্রান্ত হয়েছেন। এর আগে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান সপরিবারে আক্রান্ত হয়েছিলেন। মোস্তাফিজুরের পরিবারে আক্রান্ত হয়েছিলেন ১১ সদস্য। এ নিয়ে চট্টগ্রামের দ্বিতীয় কোনো সংসদ সদস্য ও তার পরিবারে সদস্যদের করোনা সংক্রমণ হয়েছে। বুধবার রাতে চট্টগ্রাম জেলা সিভিল […]

Continue Reading

করোনায় জাপা চেয়ারম্যানের উপদেষ্টা বাহাউদ্দিন বাবলুর মৃত্যু

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা বাহাউদ্দিন বাবুল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। বাহাউদ্দিন বাবলুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের পরীক্ষিত নেতা ছিলেন বাবুল। তার মৃত্যুতে জাতীয় পার্টি একজন একনিষ্ঠ ও ত্যাগী নেতাকে হারালো। দল তার অবদান […]

Continue Reading

করোনায় আরো ৩০ জনের মৃত্যু, আক্রান্ত ৬০ হাজার ছাড়াল

ঢাকা: করোনা আপডেট ৫ জুন ২০২০, শুক্রবার | সর্বশেষ আপডেট: ২:৫০ দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১১ জন। অন্যদিকে একই সময়ে ২ হাজার ৮২৮ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৩৯১ জন। আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত […]

Continue Reading

গাজীপুরে ১৪৯০ জন আক্রান্ত, মৃত্যু ১১

গাজীপুর: গত ২৪ ঘন্টায় গাজীপুর জেলায় নতুনভাবে আরো ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে আক্রান্তের সংখ্যা হল ১৪৯০ জন। আজ বৃহস্পতিবার সিভিল সার্জন অফিস এই তথ্য দেয়। নতুনভাবে আক্রান্ত ৬০ জনের মধ্যে সদরে ২৬, কালিয়াকৈরে ০৭, কাপাসিয়ায় ০২, কালিগঞ্জে ০০ ও শ্রীপুর ২৫ জন। মোট আক্রান্ত ১৪৯০ জনের মধ্যে সদরে ৯৫৬ কালিয়াকৈরে ১৬৩ কাপাসিয়ায় […]

Continue Reading

দেশে ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৯৫

ঢাকা: দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪৬ জন। অন্যদিকে একই সময়ে ২ হাজার ৬৯৫ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ১৪০ জন। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) […]

Continue Reading

২৪ ঘন্টায় মৃত্যু ৩৭, আক্রান্ত প্রায় ৩ হাজার

ঢাকা: করোনায় দেশে একদিনে ফের রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় ২ হাজার ৯১১ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ পাওয়া যায়। এছাড়া মৃত্যু হয়েছে ৩৭ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা সাতশ ছাড়িয়ে গেছে। অন্যদিকে মোট শনাক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক […]

Continue Reading