কলারোয়া উপজেলার ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
সাতক্ষীরা: কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক শাহাজাদাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে পৌরসভার তুলশিডাঙ্গা গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। একটি দায়িত্বশীল সূত্র বলছে, যুবলীগ নেতা শাহজাদার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। কলারোয়া থানার পুলিশ শাহাজাদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Continue Reading