ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী, নেপথ্যে কী?

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ অফিস কক্ষে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই শিক্ষিকার ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে কক্ষের দরজা ভেঙে তাদের উদ্ধার করেন আনসার সদস্য ও শিক্ষার্থীরা। বুধবার (৪ মার্চ) বিকেল ৪টার […]

Continue Reading

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এবারের পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ– এই দুই গ্রেডে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে। এখন […]

Continue Reading

দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না : শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে শিক্ষার ভিত্তি শক্ত করতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। আগামী পাঁচ বছরে মন্ত্রণালয়ের কোথাও কোনো ধরনের দুর্নীতির সঙ্গে আমার সম্পৃক্ততা পাওয়া যাবে না। এমনকি কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না। শনিবার (২১ ফেব্রুয়ারি) শহিদ দিবস ও […]

Continue Reading

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে। এখন রাতে রাস্তায় ঘুরলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এতে কনস্টিটিউশনাল ভায়োলেন্স হলে সেটি আমরা পরে দেখব। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন তিনি। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতিমুক্ত না থাকতে […]

Continue Reading

নিবন্ধন ছাড়া পরিচালনা করা যাবে না স্কুল: শিক্ষামন্ত্রী

ঢাকা: নিবন্ধন ছাড়া কেউ স্কুল পরিচালনা করতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে অবশ্যই নিবন্ধন করতে হবে। সরকারের অগ্রাধিকারে আছে শিক্ষার্থীদের ক্লাসরুমে নিয়ে আসা, কারিকুলাম রিভিউ করা, কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়া। তিনি আরও […]

Continue Reading

আজ থেকে স্কুল ছুটি ৩৮দিন

নানা আলোচনার পর পবিত্র রমজান মাসে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই স্কুলগুলোতে ছুটি শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ২০২৬ শিক্ষাবর্ষের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ছুটির সংশোধিত তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও […]

Continue Reading

সারাদেশে কাল থেকে স্কুল ছুটি

ঢাকা: সরকার কাল ১৯ ফেব্রুয়ারী থেকে ২৬ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত মাহে রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস, শবে কদর ও ঈদুল ফিতর সহ বিভিন্ন ছুটিতে সকল স্কুল ছুটি ঘোষণা করেছে। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারী করে এই ছুটি ঘোষণা করে।

Continue Reading

শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : শিক্ষামন্ত্রী মিলন

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। বাজেটে শিক্ষার বরাদ্দ জিডিপির তুলনায় এখনো কম। আগে অগ্রাধিকার ঠিক করতে হবে, তারপর বরাদ্দ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, একটি […]

Continue Reading

শিক্ষা সেক্টরে দুর্নীতিবাজদের আতঙ্ক, এহছানুল হক মিলন

বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম আছে, যেগুলো উচ্চারণ হলেই একটি নির্দিষ্ট মূল্যবোধ, দৃঢ়তা ও নৈতিক অবস্থানের ছবি ভেসে ওঠে। শিক্ষা ও প্রশাসনে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে এমনই এক নাম ড. আ. ন. ম. এহছানুল হক মিলন। দুর্নীতিবাজদের কাছে তিনি ছিলেন আতঙ্কের আর সাধারণ মানুষ ও সচেতন মহলের কাছে ছিলেন আস্থার প্রতীক। বিএনপি আমলে শিক্ষা প্রতিমন্ত্রীর […]

Continue Reading

প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি: জাতি গঠনের পথে বড় অন্তরায়

ঢাকা: প্রাথমিক শিক্ষা একটি জাতির মানবসম্পদ উন্নয়নের মূল ভিত্তি। এই স্তরেই একজন মানুষের চিন্তাধারা, নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধের বীজ রোপিত হয়। তাই প্রাথমিক শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও গুণগত মান একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো—এই গুরুত্বপূর্ণ খাতে দুর্নীতির উপস্থিতি সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে এবং জাতি গঠনের প্রক্রিয়াকে ব্যাহত […]

Continue Reading

শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি ৩০ লাখ বই, এখনও চলছে ছাপার কাজ

নতুন শিক্ষাবর্ষ শুরুর প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনো শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি ৩০ লাখের বেশি পাঠ্যবই। পহেলা জানুয়ারি বই উৎসবের পর ১৫ জানুয়ারির মধ্যে শতভাগ বই বিতরণের যে প্রতিশ্রুতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) দিয়েছিল, ২৫ জানুয়ারি পেরিয়েও তা পূরণ হয়নি। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে বই বিতরণ সম্পন্ন হলেও মাধ্যমিক স্তরে, বিশেষ করে ষষ্ঠ […]

Continue Reading

ঢাকার অলিগলিতে নামে-বেনামে স্কুল, দেখেও না দেখার ভান সরকারের!

ঢাকার অলিগলিতে নামে-বেনামে কার্যক্রম চালাচ্ছে প্রাথমিক পর্যায়ের শত-শত স্কুল। সরু গলির ভেতরে, আবাসিক ভবনের নিচতলায়, ভাড়া করা ফ্ল্যাটে কিংবা অস্থায়ী কিছু কক্ষে চলছে এসব প্রতিষ্ঠান। প্রি-প্রাইমারি, কেজি, স্কুল-মাদ্রাসা, ইংলিশ মিডিয়ামসহ নানা সাইনবোর্ড ঝুলিয়ে এসব প্রতিষ্ঠানে ভর্তি করা হচ্ছে শিশু শিক্ষার্থীদের। প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগেরই নেই খোলা ক্লাসরুম, খেলার জায়গা কিংবা অগ্নিনিরাপত্তা ব্যবস্থা। এ ধরনের স্কুলগুলোর শিক্ষার মান, […]

Continue Reading

অভিযোগের তদন্ত হয় কত বছরে !

গাজীপুর: যখন যে সরকার আসে সেসরকারের হয়ে যায় সরকারী কর্মচারীরা। এরাই স্বাভাবিক। তবে সব সময় অতিউৎসাহী হওয়া কর্মচারীদের বিষয়ে তদন্ত না হলে কর্মচারীদের অতিরঞ্জিত কর্মকান্ড প্রশাসনিক সমস্যা তৈরী করে। এসব ক্ষেত্রে স্বপ্রণোদিত হয়ে প্রশাসন ব্যবস্থা না নেয়ায় ভুক্তভোগীরাও অভিযোগ দেয়। তবুও তদন্ত শেষ হয় না। এই তদন্ত কবে শুরু বা শেষ হবে তাও অজানা। অনুসন্ধানে […]

Continue Reading

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গত ৯ জানুয়ারি পার্বত্য তিন […]

Continue Reading

২১ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি, চলবে ২০ মে পর্যন্ত

চলতি বছরের (২০২৬) এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ সূচি জানানো হয়। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, […]

Continue Reading

ভোট কেন্দ্র মেরামত প্রকল্পের টাকা আসার আগেই সরকারী অফিসে টাইলসের প্রদর্শনী

গাজীপুর: প্রতিটি ভোটের আগে কেন্দ্র মেরামতের জন্য টাকা দেয় সরকার। সেই টাকার আদৌ খরচ হয় কিনা! সেটা নিয়ে বিতর্ক লেগেই থাকে। এই প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্র মেরামতের জন্য চাহিদাপত্র দিয়েছে সংশ্লিষ্ট সরকারী দপ্তর। সরকারী টাকার অপেক্ষায় থাকা অবস্থায় একজন সহকারী প্রকৌশলীর অফিসের সামনে পাওয়া গেলো টাইলসের সিম্পল। মানে হল, ভোট কেন্দ্র মেরামতের জন্য […]

Continue Reading

মিথ্যা তথ্যে সরকারী বই: গ্রামবাংলানিউজে সংবাদ প্রকাশের পর তদন্তে সত্যতা

গাজীপুর: গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সরকারি নতুন বই উত্তোলনের সত্যতা পেয়েছে প্রাথমিক শিক্ষা অফিস । গত রবিবার গ্রামবাংলানিউজে সংবাদ প্রকাশের পর গাজীপুরের পূবাইলে মিথ্যা তথ্য দিয়ে শিক্ষা অফিস থেকে বই উত্তোলনের অভিযোগ এই শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর গাজীপুর শিক্ষা অফিস তদন্ত শুরু করে […]

Continue Reading

প্রাথমিক শিক্ষায় আসছে বড় পরিবর্তন, ফিরছে লিখিত পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে সরকার। শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা কমিয়ে শিখনকে আনন্দময় ও কার্যকর করতে মূল্যায়ন পদ্ধতিতে যুগোপযোগী পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। নতুন এই ব্যবস্থায় প্রাথমিক স্তরে প্রচলিত লিখিত পরীক্ষার পাশাপাশি দক্ষতাভিত্তিক ও ধারাবাহিক মূল্যায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিশুদের পঠন দক্ষতা ও ভাষা শেখার সক্ষমতা বাড়াতে প্রবর্তন করা হচ্ছে আধুনিক ‘জিআরআর’ (গ্রাজুয়্যাল রিলিজ […]

Continue Reading

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল চলতি মাসেই

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল চলতি মাসেই প্রকাশ করা হতে পারে। রোববার (১১ জানুয়ারি) এ তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান। তিনি বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে চলতি মাসের মধ্যেই লিখিত পরীক্ষার ফল প্রকাশের। এ জন্য পুরোদমে কাজ শুরু হয়েছে। পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগের […]

Continue Reading

পূবাইলে শিক্ষার্থী নেই অথচ ৩০০ সেট বই!

মো: জাকারিয়া, গাজীপুর: মহানগরের পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় আসাদ পি ক্যাডেট স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সরকারি নতুন বই উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় , প্রতিষ্ঠানের সকল শ্রেণী কক্ষ বন্ধ । ভিতর থেকে বলা হয় শীতের জন্য কয়েকদিন ছুটি দেওয়া হয়েছে। পরবর্তীতে রবিবার আবার গণমাধ্যম কর্মীরা উক্ত প্রতিষ্ঠানে গেলে প্রধান […]

Continue Reading

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ, প্রতি পদের বিপরীতে ৭৫ প্রতিযোগী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত পরীক্ষা আজ শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের বাকি ৬১ জেলায় একযোগে আয়োজিত এই পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ১০ লাখ ৮০ হাজার চাকরিপ্রার্থী। মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে এই বিশালসংখ্যক আবেদন পড়ায় প্রতিটি পদের জন্য গড়ে প্রায় ৭৫ জন প্রার্থী প্রতিযোগিতায় নেমেছেন। […]

Continue Reading

জকসুতে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি, জিএস, এজিএস প্রার্থীরা নিরঙ্কুশ জয়লাভ করেছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৩০ মিনিটে কেন্দ্রীয় সংসদের ৩৮ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড . কানিজ ফাতিমা কাকলী । ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি […]

Continue Reading

নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা

নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা। সকাল থেকেই স্কুলমুখী হয়ে তারা রঙিন মলাটের বই বুকে জড়িয়ে ধরেছে, কেউ কেউ খুশিতে উল্টে দেখছে পাতা। তবে একই দিনে ভিন্ন চিত্র মাধ্যমিক স্তরে। কোথাও আংশিক বই, কোথাও একেবারেই বই না পাওয়ায় অপেক্ষায় থাকতে হচ্ছে বহু শিক্ষার্থীকে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সরেজমিনে […]

Continue Reading

অবশেষে ২৭তম বিসিএস থেকে ৬৭৩ জনকে নিয়োগ

২৭তম বিসিএস পরীক্ষা-২০০৫ এর মাধ্যমে ১ম পর্যায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে ৬৭৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ২৭তম বিসিএস পরীক্ষা-২০০৫ এর মাধ্যমে প্রথম পর্যায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৫ নভেম্বরের চিঠির সুপারিশক্রমে […]

Continue Reading

মেলান্দহে বিজয় দিবসে বিদেশী গানে শিক্ষার্থীদের নাচ, বন্ধ করে দিলো প্রশাসন

জামালপুরের মেলান্দহ উপজেলায় মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বিদেশী গানে শিক্ষার্থীদের ডিসপ্লে নাচ পরিবেশ করার সময় পরিবেশনা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মেলান্দহ উপজেলার উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে নাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের […]

Continue Reading