ভ্রমণ বিলাসী মন, বাইকে চড়ে রাজশাহী থেকে টাঙ্গাইল

নজরুল ইসলাম তোফা: ভ্রমণ বিলাসী মন, হঠাৎ করেই তাতো জাগ্রত হয়নি, দীর্ঘদিনের পরিকল্পিত বলাই চলে।রাজশাহীর “ইয়ামাহা রাইডার্স ক্লাব” সমগ্র বাংলাদেশের অসংখ্য জায়গাতে ভ্রমণ করেছে এবং আগামীতেও এই ভ্রমণ অব্যাহত থাকবে। তাই তো ”রাজশাহী টু টাঙ্গাইল” ভ্রমণ পরিকল্পনা হাতে নিয়েছিল ইয়ামাহা রাইডার্স ক্লাব এর কর্ণধার মহম্মাদুল হাসান শুপ্ত ভাই সহ সাকিব ভাই, হারুন ভাই, হাসান সিজার […]

Continue Reading

প্রতারণার মামলায় দেবাশীষ বিশ্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রতারণার মামলায় উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূর তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, আসামি দেবাশীষ বিশ্বাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় আজ দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর […]

Continue Reading

ক্যাসিনো ছবিতে নায়িকা বুবলী, থাকছেন না শাকিব খান!

ঢাকা: রাজধানীতে ক্যাসিনো নিয়ে তুলকালামের মধ্যে নতুন চলচ্চিত্র নিয়ে আসছেন পরিচালক সৈকত নাসির। ক্যাসিনোর গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। সুপারস্টার শাকিব খানের বাইরে অন্য কোনো নায়কের সঙ্গে এটিই হতে যাচ্ছে এই নায়িকার প্রথম ছবি। ‘ক্যাসিনো’ চলচ্চিত্রে বুবলীর নায়ক নিরব। চলতি মাসের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে। […]

Continue Reading

রুহুল আমিন গাজীকে মুক্তির আল্টিমেটাম

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজকের (বৃহস্পতিবার) মধ্যে মুক্তির আল্টিমেটাম দি‌য়ে‌ছে সাংবাদিক নেতৃবৃন্দ। অন্যথায় লাগাতার কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ এ আল্টিমেটাম দেন। বি‌ক্ষোভ সমা‌বে‌শে […]

Continue Reading

গফরগাঁও উপজেলায় সংবাদকর্মীর উপর হামলা

গফরগাঁও(ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলা খাদ্য খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে নানা অনিয়মের বিষয়ে প্রতিবেদন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মাজাহারুল ইসলাম রাজু । তিনি বাংলাদেশ বুলেটিন গফরগাঁও উপজেলা প্রতিনিধি । গত মঙ্গলবার সকাল ১০ টার দিকে ৮ নং গফরগাঁও ইউনিয়ন হাতিরখোলা বাজারে মজনু চায়ের দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে । […]

Continue Reading

সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশে বাধা, দায়িত্বরত কর্মকর্তাকে হয়রানি

ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না পুলিশ। বেলা এগারোটায় ওই কেন্দ্রে গেলে পুলিশ সাংবাদিকদের একুশে ভবনের কেন্দ্রে ঢুকতে বাঁধা দিয়ে অন্য ভবনে যেতে বলেন। পুলিশের কনেস্টেবল হানিফ নয়া দিগন্তকে বলেন, আপাতত এই ভবনে সাংবাদিকদের ঢুকতে প্রিজাইডিং কর্মকর্তার নিষেধ আছে। আপনি অন্য ভবনগুলো ঘুরে আসেন। এদিকে ঢাকা জেলা নির্বাচন অফিসের অফিস […]

Continue Reading

আরও আশঙ্কাজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, সারা শরীরে ছড়িয়ে গেছে ক্যান্সার

কলকাতা: সোমবার রাত ১০টায় বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ জানান, করোনা আক্রান্ত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আরও সংকটজনক। তার প্রস্টেট ক্যান্সার ছিল তা ছড়িয়ে পড়েছে সারা শরীরে। কার্যত তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

Continue Reading

‘তোমাদের অশালীন পোশাকের দিকে তাকিয়ে রেপ করার চিন্তা বখাটেদের মাথায় আসে’

ধর্ষণের জন্য নারীদের অশালীন পোশাক দায়ী বলে মনে করেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। তার এই মন্তব্যকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। সেই ভিডিওতে অনন্ত বলেছেন, এ ধরনের পোশাকের কারণে মানুষ তোমার মুখের পরিবর্তে তোমার শরীর দেখে। তোমাদের অশালীন পোশাকের দিকে তাকিয়ে রেপ করার চিন্তা বখাটেদের […]

Continue Reading

কোনো ধরনের প্রশাসন ও মিডিয়াকে আমরা ভয় পাই না–ঢাবি ছাত্রলীগের সভাপতি

ঢাকা বিশ্ববিদ্যালয়: সাম্প্রদায়িক শক্তি ধর্ষণবিরোধী আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে মন্তব্য করে এ বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে বলেছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। শাহবাগে যারা ধর্ষণবিরোধী আন্দোলন করছে, তাদের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, “তারা তথাকথিত পাগল নুরুদের সাথে ধর্ষণবিরোধী অন্দোলনের নামে মদ আর গাঁজা নিয়ে মাঠে নেমেছে। […]

Continue Reading

অভিনেত্রী শমী কায়সারের তৃতীয় বিয়ে

ঢাকা: আবার বিয়ে করলেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। জানা গেছে ৮ অক্টোবর সন্ধ্যায় তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার বরের নাম রেজা আমিন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। এই বিয়েতে কেবল দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এটি শমী কায়সারের তৃতীয় বিয়ে। এর আগে তিনি ১৯৯৯ সালে ভারতীয় নাগরিক ব্যবসায়ী-নির্মাতা অর্ণব ব্যানার্জী রিঙ্গোকে বিয়ে করেন। […]

Continue Reading

বানাসাস’র মানববন্ধন : ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি

নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেটের এম সি কলেজসহ সারাদেশে নারীর শ্লীলতাহানি, নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দেশ। তারই প্রেক্ষিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)’র উদ্যোগে মঙ্গলবার মানববন্ধন, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)’র সভাপতি নাসিমা সোমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আনজুমান আরা […]

Continue Reading

শ্রীপুর প্রেসক্লাবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর শুক্রবার বিকেলে পৌর এলাকায় অবস্থিত প্রেসক্লাবের কার্যালয়ে ক্লাবের সভাপতি এসএম মাহফুজুল হক হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান। এসময় অন্যান্যনের মধ্যে উপস্থিত ছিলেন, […]

Continue Reading

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের দোয়া ও আলোচনা সভা

. সিলেট প্রতিনিধি :: ১৯৪৭ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৪’তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম (ইউকে) সিলেট জেলা শাখার উদ্যোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় মহানগরীর পুরানলেনস্থ ৫৩-সমবায় ভবনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা […]

Continue Reading

টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির নায়িকা দীঘি

ঢাকা: অভিনেতা সুব্রত ও অভিনেত্রী দোয়েল দম্পতির একমাত্র মেয়ে দীঘি। পুরো নাম প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরুর পর মাঝে দীর্ঘ আট বছরের বিরতি কাটিয়ে চলচ্চিত্রের নায়িকা হয়ে ফিরেছেন তিনি। বর্তমানে তিনি কাজ করছেন শামীম আহমেদ রনি পরিচালিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিতে। এছাড়া আরও কয়েকটি ছবি রয়েছে তার হাতে। এর পাশাপাশি ভালো গল্প ও […]

Continue Reading

লাইফ সাপোর্টে সাদেক বাচ্চু

করোনায় আক্রান্ত গুরুতর অসুস্থ অভিনেতা সাদেক বাচ্চুকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। শনিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সাল হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। এদিকে সাদেক বাচ্চুর চিকিৎসকরা জানিয়েছেন, অভিনেতার অবস্থা আশঙ্কাজনক। তার হৃদযন্ত্র ৮০ শতাংশ […]

Continue Reading

কাউকে ভালোবেসে গ্রেপ্তার হলাম

কলকাতা: তিনদিন টানা জেরার পর নারকোটিকস কন্ট্রোল ব্যুরো অব ইন্ডিয়া গ্রেপ্তার করলো সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে। সেই সঙ্গে সম্ভাবনা আরো উজ্জ্বল হলো সুশান্তের মৃত্যুর সঙ্গে ড্রাগ মাফিয়াদের যোগাযোগের সম্ভাবনার বিষয়টি। রিয়া গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে একটি টুইট করে বলেছেন, কাউকে ভালোবেসে গ্রেপ্তার হলাম। ভালোবাসার দায় চোকালাম। এরপরই এনসিবি’র অফিসাররা রিয়ার মোবাইলটি বাজেয়াপ্ত করেন। […]

Continue Reading

নতুন করে নিবন্ধনের নির্দেশ গণমাধ্যম নিয়ন্ত্রণের নীলনকশা’

ঢাকা: জাতীয় সম্প্রচার কমিশন এবং অনলাইন গণমাধ্যম নীতিমালা এখনো চূড়ান্ত হয়নি। তার আগেই দেশের সমস্ত অনলাইন নিউজ পোর্টাল, জাতীয় পত্রিকা ও টেলিভিশনের অনলাইন সংস্করণসমূহ পৃথকভাবে নিবন্ধন করতে নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। এ নির্দেশ সংবাদমাধ্যমের ওপর সরকারের সর্বাত্মক নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ নিশ্চিত করবে। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব আশঙ্কার কথা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। […]

Continue Reading

৬৭তে পা রাখলেন ববিতা

ঢাকা: বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ববিতা (ফরিদা আক্তার পপি)। ৩০ জুলাই, আজ মঙ্গলবার তার জন্মদিন। এবছরে তিনি ৬৭ বছরে পা রাখলেন। ববিতার পুরো নাম ফরিদা আক্তার পপি ১৯৫৩ সালের ৩০ জুলাই বাংলাদেশের বাগেরহাট জেলায় জন্ম নেন। তার বাবা নিজামুদ্দীন আতাউব একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মাতা বি. জে. আরা ছিলেন একজন চিকিৎসক। বাবার চাকরি […]

Continue Reading

উত্তরায় যায়যায়দিন এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন

উত্তরায় দৈনিক যায়যায়দিন এর ১৫ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। আজ সকাল ১১ টায় উত্তরা ১৩নং সেক্টরে অবিস্থত কিংফিশার রেস্টুরেন্ট মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে যায়যায়দিন এর ১৫ বছর পূর্তি উদযাপন করা হয়। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম, তুরাগ, ঢাকার উদ্যোগে আয়োজিত উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন যায়যায়দিন পত্রিকার তুরাগ, ঢাকা প্রতিনিধি মোঃ আবু বক্কর সিদ্দিক সুমন। […]

Continue Reading

করোনায় আক্রান্ত চিত্রনায়িকা পপি

ঢাকা: করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর তিনদিন আগে করোনা টেস্ট করালে তার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে পপি খুলনা খালিশপুরে তার নিজ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে পপির জ্বর, গলাব্যথা, কাশির সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট রয়েছে। আগামি সপ্তাহে তিনি দ্বিতীয়বার করোনা টেস্ট করবেন। বাংলাদেশে করোনা বিস্তারের আগেই […]

Continue Reading

দ্বিতীয় টেস্টেও করোনা পজেটিভ কোয়েল মল্লিকের

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকসহ তার পুরো পরিবার। ১০ই জুলাই এ তথ্য জানিয়েছিলেন কোয়েল নিজেই। প্রথম টেস্টে পজেটিভ আসার পর পরিবারের সবাই দ্বিতীয় টেস্ট করান। এর মধ্যে বাবা রঞ্জিত মল্লিকের রিপোর্ট নেগেটিভ এলেও করোনা ছাড়েনি কোয়েলকে। এই টলিউড সুপারস্টার এখনও পজেটিভই রয়ে গেছেন। অন্য দিকে কোয়েলের স্বামী নিসপল সিং ও তার মায়ের […]

Continue Reading

রিয়াদে সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশি মেডিকেল সেন্টার কতৃপক্ষের মতবিনিময়

সৌদি আরবের রিয়াদে বসবাসরত বাংলাদেশিদের উন্নত স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান বদর আল সামা মেডিকেল কমপ্লেক্স কতৃপক্ষ।  বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি হলরুমে স্বাস্থবিধি মেনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জামরুল ইসলামের সভাপতিত্বে ডিএমডি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন […]

Continue Reading

ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক শহিদুল আলম

কূটনৈতিক রিপোর্ট:সাহসী সাংবাদিকতার জন্য বাংলাদেশ, ইরান, নাইজেরিয়া ও রাশিয়ার চার সাংবাদিককে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড ২০২০ এ ভূষিত করা হয়েছে। বাংলাদেশ থেকে এই পুরস্কার পেয়েছেন ফটোসাংবাদিক শহিদুল আলম। সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) পুরস্কারজয়ী এই চার সাংবাদিকের নাম ঘোষণা করে। সিপিজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রিপোর্ট করতে গিয়ে এই চার […]

Continue Reading

করোনায় সাংবাদিক মারা গেলে ৩ লাখ টাকা দিবে সরকার

ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে কোন সাংবাদিক মারা গেলে ৩ লাখ টাকা দিবে সরকার বলে জানিয়েছেন তথ্যমন্ত্রীর হাছান মাহমুদ। আজ তিনি এ কথা বলেন। তিনি বলেন ইতোমধ্যে ৬ টি পরিবারকে এ সহায়তা দেয়া হয়েছে। করোনা আক্রান্ত হয়ে অথবা করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলে প্রত্যেক সাংবাদিক পরিবারকে সরকার তিন লাখ টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন […]

Continue Reading

ডিইউজের হুশিয়ারি: ছাঁটাই ও বেতন হ্রাস বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন

ঢাকা: করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক ছাঁটাই, বিনা বেতনে বাধ্যতামূলক ছুটি ও বেআইনীভাবে বেতন হ্রাস কিংবা বেতন হ্রাসের পাঁয়তারা চালানো ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাহী কমিটি। আজ রবিবার (৫ জুলাই) নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান অনৈতিক পথে পা রাখছেন। তারা সাংবাদিক […]

Continue Reading