অডিওর সত্য: ‘একজন মন্ত্রী ফোন দিলে যেভাবে কথা বলা উচিত সেভাবেই বলেছি’—ইমন

সরকারের একজন প্রতিমন্ত্রীর সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক ইমনের কথোপকথনের অডিও নিয়ে দেশজুড়ে সমালোচনা চলছে। সেই অডিও নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ইমন। অডিওর সত্যতা নিশ্চিত করে ইমন বলেন, ‘বিষয়টি নিয়ে খুবই বিব্রত বোধ করছি। এমন একটি বিষয় নিয়ে কথা বলতে হবে সেটা চিন্তাও করতে পারিনি কখনো। একজন মন্ত্রী ফোন দিলে তার সঙ্গে যেভাবে কথা […]

Continue Reading

এমন বিকৃত রুচি-ভাষার মানুষ সরকারের প্রতিমন্ত্রী : ন্যানসি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অশ্রাব্য মন্তব্যের প্রতিবাদ জানালেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। তথ্য প্রতিমন্ত্রীর করা মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিএনপির’র পক্ষ থেকে অবিলম্বে তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও এমন মন্তব্যের নিন্দা জানিয়েছেন ৪০ জন নারী অধিকারকর্মী। […]

Continue Reading

মরুর বুকে স্বামীর সঙ্গে রোমান্টিক মাহি

বিয়ের এক মাস পরই নিজের ইচ্ছের কথা স্বামী রাকিব সরকারকে জানিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আর সে ইচ্ছে পূরণও করেন রাকিব। গত মাসের শেষ দিকে ওমরাহ পালনের জন্য স্বামীকে নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন তিনি। বর্তমানে দুজনেই অবস্থান করছেন মরুর দেশে। সেখানে মরুভূমির বুকে স্বামীর সঙ্গে রোমান্টিক সময় পার করছেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা। যার […]

Continue Reading

এই সব নিয়ে কিছুই বলতে চাই না : অঞ্জু ঘোষ

‘বেদের মেয়ে জোসনা’খ্যাত চিত্রনায়িকা অঞ্জু ঘোষ। দেশের শীর্ষ ব্যবসাসফল এ সিনেমার নায়িকা অনেক দিন ধরেই বাংলাদেশের পর্দায় নেই। ২৩ বছর আগে ১৯৯৮ সালে বাংলাদেশ ছেড়ে তিনি পাড়ি জমান কলকাতায়। এরপর দেশের সঙ্গে তার তেমন একটা যোগাযোগ নেই বললেই চলে। তবে মাঝে কয়েকবার বাংলাদেশে এসেছেন এই অভিনেত্রী। ভারতীয় পত্রিকা এইসময়’র বরাতে জানা গেছে, এক সময়ের বিখ্যাত […]

Continue Reading

শাকিব খানের ব্যাংক হিসাব তলব

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি ব্যাংকগুলোতে পাঠানো এনবিআরের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। শাকিব খান রানার নামে বা তার ওপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের একক বা যৌথ নামে ব্যাংক হিসাব বা তাদের মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব থাকলে তার তথ্য জমা দিতে […]

Continue Reading

এক রকস্টার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান!

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সভায় অতিথি হয়ে এসেছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তবে অনুষ্ঠানে তিনি বক্তৃতা করে নয়, রকস্টারের মতো নাচে-গানে মাতোয়ারা করে দিয়েছেন উপস্থিত দর্শক-স্রোতা-অতিথিদের। উপস্থাপক সাজু খাদেম যখন ডাকলেন তখন তথ্য প্রতিমন্ত্রী বললেন, ‘আমি শুধু ডাক্তার নই, আমি গায়কও’। হয়তো সবাই ভেবেছিলেন প্রতিমন্ত্রী বুঝি গান গাইতে চেয়েছেন শখ করে। যদিও ক’দিন আগে একটি […]

Continue Reading

বিবাহবিচ্ছেদের পথে প্রিয়াঙ্কা চোপড়া?

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার নতুন ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে তুমুল শোরগোল গোটা বলিউডে। টিনসেল টাউনের গুঞ্জনে ছড়িয়ে গিয়েছে, স্বামী নিক জোনাসকে নাকি ডিভোর্স দিতে চলেছেন প্রিয়াঙ্কা। বহুদিন ধরে সংসারে চলা অশান্তির কারণেই নাকি নিকের সাথে সব সম্পর্ক ত্যাগ করতে চলেছেন বলিউডের ‘দেশি গার্ল’! আর এই গুঞ্জনের আগুনে বারুদ ঢেলে দিলো প্রিয়াঙ্কা চোপড়ার নতুন ইনস্টাগ্রাম পোস্ট। গপ্পোটা […]

Continue Reading

সুরের পাখি রুনা লায়লার জন্মদিন আজ

সংগীতশিল্পের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লার জন্মদিন আজ। এদিন জীবনের ৬৮ বসন্ত পেরিয়ে ৬৯ বছরে পা দিলেন সুরের পাখি রুনা। বিশেষ এই দিনটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগী, কাছের মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এ গায়িকা। জন্মদিন কীভাবে কাটাবেন জানতে চাইলে রুনা লায়লা যুগান্তরকে বলেন, গত দুই বছরের মতো এবারের জন্মদিনও ঘরে আমার পরিবারের সঙ্গেই কাটবে। […]

Continue Reading

‘আগুনপাখি’র চিরপ্রস্থান

রাজশাহী: বাংলা সাহিত্যের কিংবদন্তী হাসান আজিজুল হক। সুঠাম গদ্য ও মর্মস্পর্শী বর্ণনাভঙ্গির জন্য তিনি প্রসিদ্ধ। লিখেছেন জীবনের পুরোটা সময়। তার ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ যুগ যুগ ধরে পাল্টে দিয়েছে মানুষের জীবন। শক্তিমান এই কথা সাহিত্যিক বাংলা সাহিত্যের সিংহাসনে স্বীয় আসনে অধিষ্ঠিত। একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন তিনি। তার সাহিত্যকর্ম অনূদিত […]

Continue Reading

সাম্প্রদায়িক সহিংসতায় খবর সংগ্রহ : ত্রিপুরায় গ্রেফতার ২ সাংবাদিক

ভারতের ত্রিপুরা রাজ্যে সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতায় খবর সংগ্রহ করাকে কেন্দ্র করে দুই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। রোববার তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় ত্রিপুরা পুলিশ। ত্রিপুরা পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইন ও শৃঙ্খলা) অরিন্দম নাথ জানান, মুম্বাইভিত্তিক সংবাদমাধ্যম এইচ ডব্লিউ নিউজের দুই প্রতিবেদক সমৃদ্ধি সাকুনিয়া ও স্বর্ণা ঝার বিরুদ্ধে ‘সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর’ এক অভিযোগের ভিত্তিতে তাদের […]

Continue Reading

মাদক মামলায় কাল আদালতে যাবেন পরীমনি

ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার্জশিট আমলে গ্রহণের শুনানিতে আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হবেন বলে জানিয়েছেন আইনজীবী। আজ রোববার পরিমনীর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে পরীমনি আদালতে হাজির হবেন।’ […]

Continue Reading

জন্মদিনে বাগদানের খবর দিলেন মিম, জানালেন পাত্রের নাম

বিয়ে করছেন যাচ্ছেন অভিনেত্রী মডেল বিদ্যা সিনহা মিম। নিজের জন্মদিনে বাগদানের খবর জানালেন তিনি। আজ বুধবার রাতে মিম বলেন, ‘আমার পছন্দের ছেলের নাম সনি পোদ্দার। বিস্তারিত পরে জানাবো।’ পাত্রের সঙ্গে ছবি প্রকাশ করে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে মিম লিখেছেন, ‘আমার সব হাসি তোমার সাথে শুরু হয়েছিল ছয় বছর আগে। আজ খুব বিশেষ দিন, […]

Continue Reading

বোনের বাড়ি বেড়াতে এসে সাংবাদিক এম. আবদুল্লাহ আটক

ফেনী: ফেনীর সোনাগাজীতে বোনের বাড়িতে বেড়াতে এসে আটক হয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এম আবদুল্লাহ। মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের উত্তর চরছান্দিয়া এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় আরো ৯ জন নারী অতিথিকেও আটক করা হয়। সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মো: আবদুর রহিম সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এম. আবদুল্লাহ […]

Continue Reading

যে শর্তে নিবন্ধনের আনুমোদন পেলো ১৪ আইপি টিভি

প্রথম পর্যায়ে ১৪টি ইন্টারনেট প্রটোকল টেলিভিশনকে (আইপি টিভি) শর্তসাপেক্ষে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিবন্ধনের অনুমতি পাওয়া আইপি টিভিগুলো হলো : মুভিবাংলা টিভি, জাগরণ টিভি, রূপসী বাংলা টিভি, হার্নেট টিভি, মাটি এন্টারটেইনমেন্ট টিভি, ফ্লিক্স আরকে টিভি, রাজধানী টিভি, ভয়েজ টিভি, জে এ টিভি, নিউজ২১ […]

Continue Reading

গুরুতর অসুস্থ অভিনেতা নাঈম

নব্বই দশকের জনপ্রিয় রোমান্টিক নায়ক নাঈম গুরুতর অসুস্থ। গতকাল শনিবার রাতে তার বাইপাস সার্জারি হয়েছে। এখন তার শারীরিক অবস্থা ভালোর দিকে। নাঈম ও তার স্ত্রী অভিনেত্রী শাবনাজের যৌথ ফেসবুকে পেজ থেকে এমনটাই জানানো হয়েছে। একটি ছবি পোস্ট করে সেখানে লেখা হয়েছে, ‘আপনাদের সবার প্রিয় নাইম ভাইয়ের গতকাল রাতে বাইপাস অপারেশন হয়েছে। আল্লাহর অশেষ রহমতে এখন […]

Continue Reading

যে কারণে কলকাতায় পরীমনি

মাদক মামলায় কারামুক্তির পর এই প্রথম দেশের বাইরে গেলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গত বৃহস্পতিবার কলকাতায় পৌছেছেন তিনি। উঠেছেন তাজ বেঙ্গল নামের একটি পাঁচ তারকা হোটেলে। খবরটি জানিয়েছেন পরী নিজেই। এরই মধ্যে ফেসবুকে শেয়ার করেছেন বেশ কিছু ছবি। ক্যাপশনে লিখেছেন- ‘হ্যাপি ল্যান্ডিং’ পাশে হ্যাশট্যাগে লেখা, ‘কলকাতা ২০২১’। কিন্তু হঠাৎ ওপার বাংলায় কোন? ব্যক্তিগত কারণে নাকি অভিনয়ের […]

Continue Reading

৩৪ বছর বয়স থেকে আমার জীবন শুরু হয়েছে – বাঁধন

আজমেরী হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার মাধ্যমে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে ফিরেছেন কদিন আগে। সেই সফলতার রেশ না কাটতে সম্প্রতি বলিউড নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া‘ সিনেমার শুটিংও করেছেন। ৭ দিনের শুটিং শেষে বর্তমানে ঢাকা অবস্থান করছেন বাঁধন। এদিকে ‘রেহানা মরিয়ম নূর’ আগামী ১২ নভেম্বর দেশের হলে মুক্তি পাচ্ছে। সবমিলিয়ে ক্যারিয়ারের সবচেয়ে সুসসময় পার […]

Continue Reading

স্বামীকে নিয়ে ওমরাহ পালনে যাচ্ছেন মাহি

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আর তার সফর সঙ্গী হবেন গাজীপুরের তরুণ রাজনীতিক-ব্যবসায়ী ও তার স্বামী কামরুজ্জামান সরকার রাকিব। এর আগে, বিভিন্ন সময়ে সৌদি আরবে ওমরাহ পালনের ইচ্ছের কথা জানিয়েছিলেন মাহি। অবশেষ চলতি মাসেই সেটি হচ্ছে বলে জানান তিনি। মাহি বলেন, ‘ওমরাহের জন্য ১৫ দিনের ছুটি নিচ্ছি। আর এটি এ […]

Continue Reading

দুইবার আত্মহত্যা করতে চেয়েছিলেন বাঁধন

সুন্দরী প্রতিযোগিতা দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন আজমেরী হক বাঁধন। দীর্ঘ ক্যারিয়ারে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অভিনয় করে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এরপরই চমক দেখিয়েছেন বলিউডের বিশাল ভরদ্বাজের ‘খুরফি’ সিনেমায় নাম লিখিয়ে। সম্প্রতি এর শুটিং করে মুম্বাই থেকে ঢাকায় ফিরেছেন তিনি। ফিরেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঘরোয়া এক আড্ডার বসেন এই অভিনেত্রী। আন্তর্জাতিকভাবে […]

Continue Reading

আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন!

চিত্রনায়িকা পরীমনির জন্মদিনের পার্টি গত কয়েকদিন ধরেই শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে পার্টিতে পরীর পোশাক নিয়ে অনেকেই আলোচনা-সমালোচনা করছেন। এর প্রমাণ মেলে নেটদুনিয়াতেও। এবার সেই সমালোচনার জবাব দিলেন পরী। এই অভিনেত্রী বলেন, ‘এই যে আমি “গুণিন”র শুটিং থেকে একটু ছুটি নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন, সারাদিন বাচ্চাদের নিয়ে হই-হুল্লোড়, সন্ধ্যা থেকে লেটনাইট পার্টি, পরদিন আর্লি […]

Continue Reading

পুত্রসন্তানের মা হয়েছেন পপি

পুত্রসন্তানের মা হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। গত বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে সিজারের মাধ্যমে পৃথিবীতে এসেছে তার এ নতুন অতিথি। যদিও ডাক্তারের দেয়া নির্ধারিত তারিখ ছিল আগামী ৫ নভেম্বর। তার আগেই ভূমিষ্ঠ হয়েছে তার সন্তান। বর্তমানে মা-ছেলে দুজনই সুস্থ আছেন। বৃহস্পতিবার রাত থেকেই চলচ্চিত্রপাড়ায় এমন খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে এই […]

Continue Reading

অবশেষে ২৮ দিন পর কারামুক্ত আরিয়ান

জামিন পেয়েও নথিপত্রের জটিলতায় দুই রাত কারাবাস করতে হয়েছে। তবে সপ্তাহান্তে সেই জট কেটে গেল। আজ শনিবার মুম্বাইয়ের আর্থার রোড জেল থেকে বেরিয়ে এলেন শাহরুখপুত্র আরিয়ান খান। মাদক মামলায় টানা ২৮ দিন জেলবন্দি থাকার পর অবশেষে বাড়ি ফিরেছেন বলিউড বাদশার ছেলে। ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, দিওয়ালির আগে খুশির হাওয়া মান্নতে। স্বস্তির নিঃশ্বাস […]

Continue Reading

পরীর লুঙ্গি ড্যান্স কি সিনেমা ইন্ডাস্ট্রির আসল চেহারা?

পরীমনি একের পর এক সিনেমায় অভিনয় করেই গেলেন…এমনকি করেও যাচ্ছেন। কিন্তু দর্শক পাচ্ছেন না। ভবিষ্যতে পাবেন কিনা সেটা বলাও যাচ্ছে না। তার পরও চেষ্টা করতে দোষ কোথায়। সেটাই করে যাচ্ছেন পরীমনি। মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার আগে থেকেই কিন্তু পরী আলোচনায় ছিলেন। বিশেষ করে প্রতিবছর নিজের জন্মদিন জমকালো পরিসরে পালন করে আলোচনা তৈরি করতেন। কোরবানি দেওয়ার […]

Continue Reading

জানুয়ারিতে এক হতে পারে সজল-মাহি!

বদিউল আলম খোকনের ‘হারজিৎ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন আব্দুন নূর সজল ও মাহিয়া মাহি। এটি ২০১৬ সালের অক্টোবরের ঘটনা। সে বছরই নভেম্বরে শুরু হয় এর শুটিং। প্রথম লটের কাজ করার পরই আটকে যায় এর শুটিং। এর মধ্যে ‘হারজিৎ’র প্রযোজনা প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্র তখন ‘ভালো থেকো’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়ে। সে সময় তারা জানিয়েছিল, ‘ভালো […]

Continue Reading

ষাটোর্ধ্ব বিবাহিত প্রকৌশলীকে বিয়ে করেছেন পপি?

দীর্ঘদিন ধরে আড়ালে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তার আড়ালে থাকার কারণে বিপাকে পড়েছেন কয়েকজন নির্মাতা ও প্রযোজক। কারণ পপির কারণে কিছু সিনেমার কাজ আটকা পড়ে আছে। এছাড়াও নতুন কয়েকটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন এই চিত্রনায়িকা। ফলে প্রস্তুতি থাকা সত্ত্বেও সেগুলোর কাজ শুরু করতে পারছেন না তারা। এদিকে বেশ কয়েকমাস আগেই গুঞ্জন রটে, […]

Continue Reading