দলের নেতৃত্ব ছাড়লেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে

ডেস্ক: যুক্তরাজ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তেরেসা মে। শুক্রবার তিনি দলের প্রধানের পদ থেকে পদত্যাগ করেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। তবে দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেও যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন মে। আগামী মাসের মাঝামাঝি নাগাদ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হতে […]

Continue Reading

ভারতে ধুলো ঝড়-বজ্রপাতে ১৯ জনের প্রাণহানি

ভারতের উত্তর প্রদেশে প্রবল ধুলো ঝড় এবং বজ্রপাতে ১৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন অন্তত ৪৮ জন। ঝড়ে বহু বাড়ির দেয়াল ভেঙে পড়ে। রাস্তাঘাটে উপড়ে পড়ে অসংখ্য গাছপালা। শুক্রবার সকালে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাজ্য ত্রাণ কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল ধুলোঝড় শুরু হয় উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায়। সেই সঙ্গে চলতে থাকে বজ্রপাত। […]

Continue Reading

ব্যবসায়ী মীর আলাউদ্দিন আর নেই

বিশিষ্ট ব্যবসায়ী আলপাইন গ্রুপ অফ কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মীর আলাউদ্দিন আহমেদ আর নেই (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, কন্যা ও তিন ছেলে রেখে গেছেন। আগামীকাল শনিবার বাদ আসর বনানী কবরস্থান সংলগ্ন গুলশান সোসাইটি জামে মসজিদে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত […]

Continue Reading

ঈদ যাচ্ছে অভিমানে আর শোকে, তবুও আনন্দ বাঁধভাঙা

ঢাকা: ঈদের দিন নির্ধারণ নিয়ে আগের রাত থেকেই নানা সমস্যা। দুই বার সরকারী ঘোষনার ফলে মানুষের মধ্যে জমে গেছে অভিমান। আবার ঈদের দিনে সারা দেশে ২৪ জন মানুষ সড়ক দূর্ঘটনায় মারা যাওয়ায় চলছে শোকের মাতম। এরই মধ্যে বিশ্বকাপে বাংলাদেশের আশা জাগানিয়া হার। সব মিলিয়ে ভাল না গেলেও ঈদ আনন্দের। ঈদ উচ্ছাসের। তাই ঈদের আনন্দ বাঁধ […]

Continue Reading

ঈদের ঘোষণা এল যে ভাবে

ঢাকা:ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ মঙ্গলবার রাত ৯টার দিকে সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছিলেন, বৃহস্পতিবার পালিত হবে ঈদুল ফিতর। ওই সিদ্ধান্ত গণমাধ্যমে প্রকাশের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার খবর। প্রথম আলোর ওয়েবসাইট ও ফেসবুক পেজেও অনেক পাঠক ঈদের চাঁদ দেখার খবর জানান। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয় আলোড়ন। […]

Continue Reading

মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করছে ওআইসি

ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) রোহিঙ্গাদের ওপর নীপিড়নের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। মক্কায় ওআইসির শীর্ষ সম্মেলনে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার বিষয়ে ইঙ্গিত পাওয়া গেছে। গত শনিবার শেষ হওয়া চতুর্দশ ওআইসি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। মিয়ানমারে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র হিসেবে জবাবদিহি নিশ্চিত করতে ওআইসির পক্ষ থেকে গাম্বিয়ার নেতৃত্বে […]

Continue Reading

রাজু ভাস্কর্যে ঈদ করবেন ছাত্রলীগের পদবঞ্চিতরা

বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া ‘সব বিতর্কিত’দের বহিষ্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন ছাত্রলীগের পদবঞ্চিতরা। দাবি আদায় না হলে আসন্ন ঈদও সেখানেই পালন করতে পারেন তারা। গতকালও রাজু ভাস্কর্যে অবস্থান করেছেন পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া সংগঠনের কেন্দ্রীয় ও ঢাবি শাখার সাবেক নেতারা। আন্দোলনকারীদের মুখপাত্র সাবেক কর্মসূচি ও পরিকল্পনা […]

Continue Reading

মমতার ঠিকানায় ‘জয় শ্রীরাম’ লেখা ১০ লাখ পোস্টকার্ড!

‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও আক্রমণের রাস্তায় হাঁটতে চলেছে বিজেপি। কর্মসূচি আগেই নেওয়া হয়েছিল। এবার সেই কর্মসূচিরই বাস্তব রূপ দিতে চলেছে। বারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং ১০ লাখ জয় শ্রীরাম লেখা চিঠি মমতার ঠিকানায় পাঠানোর বার্তা দেওয়ার পরই এ উদ্যোগ শুরু হয়েছে। উল্লেখ্য, ভোটের মাঝে চন্দ্রকোণার পর বৃহস্পতিবার নৈহাটি যাওয়ার […]

Continue Reading

জয়দেবপুর জংশনে ভিক্ষার টাকাও চুরি, নিয়ে যাচ্ছে যাকাতের কাপড়ও

গাজীপুর: জয়দেবপুর রেলওয়ে জংশনে সরকারী জায়গায় জমজমাট এখন অবৈধ মার্কেট। রেল ষ্টেশন এলাকায় রেলক্রসিং কে ঘিরে গড়ে উঠেছে শতাধিক ভাসামান দোকানপাট। ষ্টেশনে মাদক ব্যবসার ইতিহাস পুরাতন। নিরাপদ জায়গা মনে করে চলে মাদক ব্যবসা। অবৈধ ব্যবসা নিয়ন্ত্রন করার জন্য গঠিত হয়েছে একটি কমিটিও। কমিটির সদস্যরা বিপদ-আপদ দেখভাল করেন। আর এক শ্রেনীর চোর ট্রেনে পকেট কেটে ষ্টেশনে […]

Continue Reading

বিজেপির ওয়েবসাইট হ্যাক করে গরুর মাংসের রেসিপি পোস্ট

বিজেপির ওয়েবসাইট হ্যাক করেছে হ্যাকার গ্রুপ। সাইটটি হ্যাক করে সেখানে গরুর মাংসের ছয়টি পৃথক রেসিপি ছবিসহ পোস্ট করে হ্যাকাররা। সর্বপ্রথম এই বিষয়টি বিশ্ববাসীর নজরে আনেন ফরাসি সাইবার নিরাপত্তা গবেষক এলিয়ট এল্ডারসন। তিনি এটি নিয়ে টুইটে লিখেন, আগে জানতাম না বিজেপি মানে বিফ জনতা পার্টি। উল্লেখ্য, বিজেপির পেজের উপরে হ্যাক হবার পর লেখা উঠেছিল- বিফ লিডারস। […]

Continue Reading

নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে মানেন না অনুরাগ!,

নরেন্দ্র মোদি দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ায় মোটেও দুঃখ পাননি বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। তবে তিনি মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে মানেন না। বৃহস্পতিবার এক মন্তব্যে এমনই ইঙ্গিত দিয়েছেন অনুরাগ। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে আমি যাকে সমর্থন করি না, তিনি জিতেছেন বলে তাতে আমি মোটেও দুঃখ পাইনি। এটা জনগণের রায়। ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার মতানৈক্য থাকতেই পারে। তবে […]

Continue Reading

এত দায়িত্ব দিলাম, ফেল করলি! মমতার তোপের মুখে অরূপ

দলের খারাপ ফলের কারণ চিহ্নিত করার প্রক্রিয়ায় তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জির তোপের মুখে পড়ছেন একের পর এক মন্ত্রী ও নেতা। তারা যে নিজেদের দায়িত্ব পালন করেননি, দলের দুর্বলতাগুলো বুঝতে ব্যর্থ হয়েছেন এবং শীর্ষনেতৃত্বকেও বাস্তব অবস্থা ঠিক মতো জানাননি, শুক্রবারের দলীয় বৈঠকে তা স্পষ্ট করে দেন মমতা। এদিন ফলাফল পর্যালোচনার সময় তৃণমূলনেত্রী প্রথমেই ভর্ৎসনা করেন মন্ত্রী অরূপ […]

Continue Reading

বিজেপি সভাপতি হতে পারেন নাড্ডা

ভারতীয় জনতা পার্টির(বিজেপি) সভাপতি অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় এখন দলের নতুন সভাপতি হতে পারেন দলটির নেতা জে পি নাড্ডা। বিজেপির নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষস্থানীয় নেতাদের কাছ থেকে জানা গেছে এমন তথ্যই। হিমাচল প্রদেশের বিজেপি নেতা জে পি নাড্ডার ওপর দলের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আস্থা রয়েছে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘও […]

Continue Reading

ভারতের প্রথম নারী অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারমণ

ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন গত মেয়াদের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ। তিনিই দেশটির প্রথম নারী অর্থমন্ত্রী। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকলেও ৪৮ বছর পর এই প্রথম পূর্ণ মেয়াদের জন্য কোনো নারীকে অর্থমন্ত্রী করা হলো ভারতে। দক্ষিণ ভারতের তামিলনাড়ু প্রদেশের তিরুচিরাপল্লিতে ১৯৫৯ সালের ১৮ই আগস্ট জন্মগ্রহণ করেন নির্মলা সীতারমণ। তার রাজনৈতিক জীবন […]

Continue Reading

‘যুক্তরাষ্ট্র ও একটি ইহুদিবাদী রাষ্ট্রের নির্দেশেই সৌদি আরব ইরানের বিরুদ্ধে নেমেছে’

ডেস্ক: ইরানের বিরুদ্ধে প্রচারণা চালাতে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীদের সহযোগী হিসেবে যোগ দিয়েছে সৌদি আরব। জিসিসি সম্মেলনে সৌদি বাদশাহ সালমানের মন্তব্যের প্রেক্ষিতে এ জবাব দিলো ইরান। বৃহ¯পতিবার জিসিসি সম্মেলনে সৌদি বাদশাহ তেহরানের ‘সন্ত্রাসবাদী’ কার্যক্রম দমনে আরব রাষ্ট্রগুলোর প্রতি আহবান করেন। এতে সৌদি তেল স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করে সৌদি বাদশাহ নিজ স্বার্থ রক্ষার ঘোষণা দেন। […]

Continue Reading

নিউইয়র্কে জিয়ার মৃত্যুবাষিকী সমাবেশে খালেদার মুক্তি দাবি

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকীতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিনাশর্তে অবিলম্বে মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার দাবি জানায় যুক্তরাষ্ট্র বিএনপি। বিএনপি, জাসাস, যুবদল, তারেক পরিষদ এবং ছাত্রদলের সম্মিলিত উদ্যোগে এ কর্মসূচির শেষ […]

Continue Reading

‘যুবলীগের ইমেজ ক্ষুণ্নের বিরুদ্ধে অপতৎপরতা রুখতে হবে’

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর নাম ব্যবহার করে একটি অশুভ চক্র চাঁদাবাজি করছে। এ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুবলীগ চেয়ারম্যান এ তথ্য জানান। যুবলীগের চেয়ারম্যান বিজ্ঞপ্তিতে জানান, সম্প্রতি আমি লক্ষ্য করেছি কিছু স্বার্থান্বেষী মহল আমার নাম ব্যবহার করে আমার ইমেজ নষ্টের জন্য […]

Continue Reading

এক আসনেই ৩ এমপি

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জাতীয় সংসদে এমপি এখন তিন জন। তারা হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া, প্রয়াত আওয়ামী লীগ নেতা এ কে এম ইকবাল আজাদের সহধর্মিনী ও সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক-১ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এবং বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক […]

Continue Reading

আমার ছবি দেখতে চাই না,আপনার সন্তানের ছবি ঝুলান’-ইউক্রেনের নবনির্বাচিত প্রেসিডেন্ট –

ডেস্ক: ইউক্রেনের নবনির্বাচিত প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যেন চমক দিতে সিদ্ধহস্ত। গেল এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে ৭৩ শতাংশের বেশি ভোট পেয়ে অভিজ্ঞ রাজনীতিবিদ প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোকে পরাজিত করে পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসেন জেলেনস্কি। অথচ নির্বাচনের আগ পর্যন্ত তিনি ছিলেন একজন কৌতুকাভিনেতা! ইউক্রেনের সবচেয়ে জনপ্রিয় কৌতুকাভিনেতা। ইউক্রেনে প্রচারিত ব্যঙ্গাত্মক টিভি শো ‘সার্ভেন্ট অব দ্য পিপল’-এ অভিনয় করতেন […]

Continue Reading

৬৮ বছর বয়সী অভিনেতাকে বিয়ে করছেন ২৬ বছরের সেলেনা গোমেজ!

ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকে গানের চেয়েও প্রেম নিয়ে আলোচনায় ছিলেন সেলেনা গোমেজ। সমবয়সী জাস্টিন বিবারের সঙ্গে সেই প্রেমের বিচ্ছেদ ঘটেছে অনেক আগেই। এবার সেলেনা ঘোষণা দিলেন বিয়ের। তবে বিবাহের চেয়ে বোধহয় কয়েকধাপ এগিয়ে গেলেন ২৬ বছর বয়সী এই তারকা। কারণ তিনি পছন্দ করেছেন তার বয়সের চেয়ে তিনগুণ বয়সী পার্টনারকে! চলতি ৭২তম কান উৎসবে হাজির […]

Continue Reading

নুসরাত হত্যার বিবরণ

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা দুই মাসের মধ্যেই চাঞ্চল্যকর মামলার চার্জশিট প্রস্তুত করেছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় অভিযুক্ত ১৬ জনের প্রত্যেকের সুনির্দিষ্ট ভূমিকা উল্লেখ করে তাদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের সুপারিশ করে বুধবার আদালতে চার্জশিট জমা দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে পিবিআই প্রধান কার্যালয়ে আয়োজিত এক […]

Continue Reading

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে : গণপূর্তমন্ত্রী

রোহিঙ্গা সমস্যার একটি স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে বলে মনে করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা আজ শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি আন্তর্জাতিক ইস্যু। রোহিঙ্গা সমস্যার একটি স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে। গতকাল মঙ্গলবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত ইউএন-হ্যাবিটাট এসেম্বলীর প্রথম অধিবেশনের দ্বিতীয় […]

Continue Reading

চট্টগ্রাম নগরীতে চুরির দায়ে রোহিঙ্গা নারী গ্রেফতার

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম নগরে এসে চুরিতে জড়ানোর দায়ে এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার নগরের সিনেমা প্যালেস এলাকা থেকে নুর ফাতেমা প্রকাশ ফাতেমা বেগম (২০) নামে ওই রোহিঙ্গা নারীকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি করা চারটি মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ। নুর ফাতেমা কক্সবাজার জেলার […]

Continue Reading

ননদের সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পাত্রী!

বিয়েতে কতই না নিয়ম রয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন বিভিন্ন রীতি মেনে বিয়ের আসরে বসেন। কিন্তু এমন নিয়ম হয়তো আগে কেউ শোনেননি, যা এই গ্রামে হয়। কী সেই নিয়ম? কোথায়ই বা সেই গ্রাম? জানলে অবাক হবেন আপনিও। গ্রাম রয়েছে আপনার দেশেই। গুজরাটে এমন তিনটি গ্রাম রয়েছে, যেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দু’জন নারী। যদিও বিবাহিত জীবনযাপন […]

Continue Reading

বাবা ‘অভাবের তাড়নায়’ হত্যা করেছেন দুই মেয়েকে

নরসিংদী; নরসিংদীর কাউরিয়া পাড়ার নতুন লঞ্চঘাটের শৌচাগারে নিজের দুই মেয়েকে শ্বাস রোধ করে হত্যার কথা স্বীকার করেছেন বাবা শফিকুল ইসলাম। আজ শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ। গতকাল শুক্রবার রাত আটটার দিকে লঞ্চঘাটের শৌচাগারের ভেতর থেকে নুসরাত জাহান তাইন (১০) ও তানিশা […]

Continue Reading