গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : সারজিস আলম

গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েছে- “ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিয়েন না। আমরা গোপালগঞ্জের মানুষ […]

Continue Reading

নিম্ন আদালতে তারেক-জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি : হাইকোর্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচারিক আদালতের বিচারে নানা অসঙ্গতি উঠে এসেছে। যেখানে দ্রুতগতিতে সাক্ষী নেওয়া ও রায় ঘোষণা করা, জুবাইদা রহমানকে নোটিশ ইস্যু না করা এবং অভিযোগ গঠনে আইনের ব্যত্যয় হয়েছে। সোমবার (১৪ জুলাই) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ৫২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে এসব কথা উঠে […]

Continue Reading

ভালুকায় মা-শিশুসহ ৩ জনকে গলাকেটে হত্যা, পুলিশের ধারণা আপনজন জড়িত

ময়মনসিংহের ভালুকায় ২ শিশু সন্তানসহ মাকে গলাকেটে হত্যাকাণ্ডের ঘটনায় দেবর জড়িত বলে সন্দেহ পুলিশের। এই অবস্থায় তাকে ধরতে র‍্যাব, ডিবিসহ পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার (এসপি) কাজী আকতার উল আলম ঢাকা পোস্টের কাছে এই সন্দেহ প্রকাশ করেন। তিনি আরও জানান, নিহতের দেবর নজরুল ইসলাম এর […]

Continue Reading

খুনিকে কেন ধরা হচ্ছে না, প্রশ্ন তারেক রহমানের

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের ঘটনাটিকে কোনো কোনো দল ভ্রান্তভাবে উপস্থাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যে ছেলেটি মারা গেছে তার সঙ্গে হয়ত যুবদলের সম্পর্ক আছে। কিন্তু আমরা যেটা খবর পেয়েছি, যে খুন করছে বা যে হত্যা করেছে তাকে অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। শনিবার (১২ জুলাই) […]

Continue Reading

পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা-গুলি

চাঁদার টাকা না দেওয়ায় পুরান ঢাকায় এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা নিয়ে দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভের মধ্যেই রাজধানীর পল্লবীতে একই কারণে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এ হামলা চালানো হয়। ৫ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক […]

Continue Reading

পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অফিসের ‘বিতর্কিত’ আঞ্চলিক পরিচালক এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সংস্থাটি। চার মাস আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগ এনে দুটি মামলা করে। এরপরই তাকে ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল শুক্রবার (১১ […]

Continue Reading

এসএসসিতে জিপিএ-৫ কমেছে ৪৩ হাজার

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গত কয়েক বছরের চেয়ে এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। তবে, ছেলেদের তুলনায় মেয়েরা বেশি জিপিএ-৫ পেয়েছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী। যা গতবারের তুলনায় ৪৩ হাজার ৯৭ কম। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় […]

Continue Reading

বন্যার তোড়ে থেমে গেল ৩ বোর্ডের আজকের এইচএসসি-সমমান পরীক্ষা

দেশের কয়েকটি অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে তিনটি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের আজকের পরীক্ষা। কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা বন্যার ভয়াবহতার কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। আকস্মিক বন্যায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্লাবিত হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। […]

Continue Reading

পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন, আতঙ্কে ৬০০ পরিবার

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বসতঘর, দোকানপাটসহ ২৬টি স্থাপনা। ভাঙন আতঙ্কে দিন কাটছে অন্তত ৬০০ পরিবারের। আজ বুধবার (৯ জুলাই) দুপুর পর্যন্ত পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের ওই অংশে ১৩০ মিটার নদীতে বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে ইতোমধ্যে নদীর পাড় থেকে বাড়িঘর অন্যত্র সরিয়ে নিতে […]

Continue Reading

‘একা বউয়ের সাথে সংসার করা যায়, রাজনীতি করা যায় না’

জাতীয় পার্টি থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত দলটির সিনিয়র কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‍‘আমরা চেয়ারম্যানের চিঠি পেয়েছি। আপনার লাভ লেটার পেয়েছি। আমরা আপনাকে বহিষ্কার করিনি। আমরা আপনাকে ফেলে যেতে চাই না। আমরা দলকে শক্তিশালী করবো। আবার বৃহৎর ঐক্য করবো। আপনাকে আবারও বলবো, আসেন। আপনাকে আমরা সম্মান দেবো। কিন্তু দল ভাঙবে, দল ছোট হবে, এই রাজনীতি আমরা […]

Continue Reading

জুলাইয়ে শহীদ হতে না পারায় আফসোস আসিফ মাহমুদের

যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জুলাইয়ে শহীদ হতে না পারাটা আমার জন্য আফসোস। শুক্রবার (৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘গতবছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিল একজন। এদেশের জনগণ তার পরিণতি কী করেছে তা সবারই জানা।’ […]

Continue Reading

মুরাদনগরে ভিডিও ছড়ানোর নেপথ্যে ‘দুই ভাইয়ের বিরোধ’

কুমিল্লার মুরাদনগরে নারীকে ‘ধর্ষণ’ ও নিগ্রহের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়ানোর নেপথ্যে রয়েছে ভিডিও ছড়ানোর মূল হোতা শাহ পরান ও তার ভাই ফজর আলীর বিরোধ। ফজর আলীকে বিপদে ফেলে প্রতিশোধ নিতেই পুরো ঘটনা সাজিয়েছিলেন তারই ভাই শাহ পরান। রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এমন তথ্য উঠে এসেছে। ব্রিফিংয়ে র‍্যাব-১১ এর অধিনায়ক […]

Continue Reading

সাধারণ ক্ষমার সীমা নির্ধারণ, হাইকোর্টের বেঞ্চ হবে বিভাগীয় শহরে

ঐকমত্য কমিশনের আলোচনায় দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজ একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এর মধ্যে একটি হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক সাধারণ ক্ষমার বিষয়ে সীমা নির্ধারণ। আরেকটি হচ্ছে উচ্চ আদালতের বিচার জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য হাইকোর্টের বেঞ্চকে বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণ করা। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনায় বৃহস্পতিবার (৩ জুলাই) এ সিদ্ধান্ত […]

Continue Reading

সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২ জুলাই) দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া থেকে তাকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি ঢাকা পোস্টকে বলেন, সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ৫ আগস্টের ঘটনাসহ নানা অভিযোগে একাধিক মামলা হয়েছে। রেজাউল […]

Continue Reading

সঞ্চয়পত্রে মুনাফার হার কমলো

আগামী ছয় মাসের জন্য সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়েছে সরকার। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এক জানুয়ারি সঞ্চয়পত্রের সুদহার ৫ বছর এবং ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হার (সর্বশেষ ৬ মাসের নিলামের ভিত্তিতে) নির্ধারণ কার্যকর করা হয়। বর্তমানে এ দুই ক্ষেত্রে সুদহার কমায় পরবর্তী ছয় […]

Continue Reading

চাঁদা না পেয়ে স্বামীকে মারধর, স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁদা না পেয়ে স্বামীকে মারধরের পর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে মামলা করেছেন। মামলায় তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, ফরিদের সহযোগী আলাউদ্দিন, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো .রাসেলসহ ৬-৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। […]

Continue Reading

আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত : মালয়েশিয়া পুলিশ

মালয়েশিয়ায় আটক হওয়া বাংলাদেশিদের মধ্যে কিছু ব্যক্তি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত বলে জানিয়েছেন দেশটির পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল। তিনি বলেছেন, আটককৃতদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (৩০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস। সংবাদমাধ্যমটি বলছে, মালয়েশিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) চরমপন্থি মতাদর্শে প্রভাবিত হয়ে […]

Continue Reading

মগবাজারের আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু

রাজধানীর মগবাজারে এক দম্পতি ও তাদের ১৭ বছরের সন্তানের রহস্যজনক মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর কারণ অনুসন্ধান করছে আইনশৃঙ্খলা বাহিনী। যাদের মৃত্যু হয়েছে তারা হলেন– লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মনির হোসেন, তার স্ত্রী স্বপ্না ও তাদের সন্তান নাইম হোসেন। রোববার (২৯ জুন) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি […]

Continue Reading

ভারত থেকে মুসলিমদের বিতাড়নের অভিযোগ, আতঙ্কে বাঙালি মুসলমানেরা

ভারতের আহমেদাবাদে অভিযানের সময় আটক হওয়া অবৈধ বাংলাদেশি নাগরিকদের পাশে দাঁড়িয়ে আছেন পুলিশ কর্মকর্তারা। ছবিটি চলতি বছরের ২৬ এপ্রিল তোলা ভারত বিনা বিচারে শত শত মানুষকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই বিষয়টি দুই দেশের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন। মানবাধিকারকর্মী ও আইনজীবীরা বলছেন, এই নির্বাসন বা বিতাড়ন প্রক্রিয়াটি বেআইনি এবং জাতিগত পরিচয়ের ওপর ভিত্তি […]

Continue Reading

মব জাস্টিস’ নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে : তারেক রহমান

বাংলাদেশে প্রায় ১৬ বছর ধরে চলেছে গণতন্ত্রকে বন্দী করে ভয়াবহ আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন। আওয়ামী ফ্যাসিবাদী আমলে দেশকে সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে এখন ‘মব জাস্টিস’ নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে। নির্যাতিতদের সমর্থনে জাতিসঙ্ঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক […]

Continue Reading

কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৬৬৮ টাকা ক‌মা‌নো হ‌য়ে‌ছে। নতুন দাম অনুযায়ী— সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ ৭২ হাজার ৮৬৪ টাকা। আজ (মঙ্গলবার) প্রতি ভরি সোনা ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা টাকা বেচাকেনা হয়েছে। মঙ্গলবার ( […]

Continue Reading

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। সর্বশেষ তিনি রাজধানীর রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন। ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইকবাল বাহার এখন ডিবি হেফাজতে আছেন। […]

Continue Reading

ঈদযাত্রার ১৫ দিনে সড়কে নিহত ৩৯০ জন

ঈদুল আজহার আগে-পরে ১৫ দিনে সারা দেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩৯০ জন নিহত এবং ১১৮২ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ তথ্য জানিয়েছে। সোমবার (১৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। প্রতিবেদনে তিনি বলেন, একই সময়ে […]

Continue Reading

জন্ম নিবন্ধন সনদসহ জরুরি সেবা চালু থাকবে, আন্দোলনও চলবে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, জন্ম নিবন্ধন সনদসহ দৈনন্দিন জরুরি সেবা চালু থাকবে, অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা কর্মকর্তারা অফিস করতে পারবেন না। রোববার (১৫ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে অনুসারীদের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। ইশরাক হোসেন বলেন, […]

Continue Reading

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে ৫ জোনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ১৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ১২৪ জন আক্রান্ত বরিশাল বিভাগে। শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। […]

Continue Reading