পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে তাড়ানো হবে

কলকাতা: পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে তাড়ানো হবে বলে হুমকি দিয়েছেন বিজেপির সভাপতি অমিত শাহ। মঙ্গলবার পশ্চিমবঙ্গের তিনটি জনসভা থেকে অমিত শাহ বলেছেন, অন্য দেশ থেকে যাঁরা শরনার্থী হয়ে ভারতে এসেছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। আর শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার পর অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে তাড়ানো হবে। এর পরেই তিনি জনতার কাছে প্রশ্ন রেখেছেন, পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের […]

Continue Reading

গাইবান্ধায় নৌকা ডুবি, এক নারীর লাশ উদ্ধার, শিশুসহ নিখোঁজ ৪

উত্তরঞ্চল প্রতিনিধি: গাইবান্ধার ব্রহ্মপুত্র নদীতে নৌকা ডুবিতে শিশুসহ অন্তত ৪ জন নিখোঁজ হয়েছে। রোকেয়া বেগম নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। আজ মঙ্গলবার সকালে নৌকা ডুবির এ ঘটনা ঘটে। উদ্ধার তৎপরতা চালাতে রংপুর থেকে ডুবুড়ি দল ঘটনাস্থলে পৌঁছেছে। গাইবান্ধার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বখতিয়ার উদ্দিন জানান সকালে গিদরী ইউনিয়নের কাউন্সিলের বাজার ধুতিচোরা […]

Continue Reading

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ‘বনদস্যু’ নিহত

ডেস্ক: সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহতরা বনদস্যু ছিলেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়ার খোন্তা কোদালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ নুরুস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- পান্না রানা বাহিনীর প্রধান পান্না […]

Continue Reading

শ্রীপুরে শিল্প প্রতিষ্ঠান মালিকদের সাথে এসপির নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার কল কারখানার মালিকদের সাথে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ মে রবিবার ) বিকেল সাড়ে তিনটার দিকে শ্রীপুর উপজেলার পৌর শহরের ভাংনাহাটি গ্রামে গ্রামের গ্রিনভিউ রিসোর্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা প্রশাসক শামসুন্নাহারের সভাপতিত্বে ও গাজীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে […]

Continue Reading

তাপমাত্রা আবার বাড়বে

ঢাকা: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে গত দুই-তিন দিন সারা দেশে তাপমাত্রা কিছুটা কমে গিয়েছিল। বৃষ্টিতে গরমের তীব্রতা কমে এসেছিল। ওই সময় তাপমাত্রা এক লাফে ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। তবে আজ রোববার থেকে আগামী কয়েক দিন ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত শুক্রবার সকালে ফণী ভারতের ওডিশায় আঘাত […]

Continue Reading

সিডর কেড়ে নিল বড় ছেলে, মা ও ছোট ছেলেকে ফণী

বরগুনা: বড় ছেলেকে কেড়ে নিয়েছে ঘূর্ণিঝড় সিডর। আর এবার নিজের মা ও ছোট ছেলেকে নিয়ে গেল ফনী। ফণীর আঘাতে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দরিদ্র জেলে ইব্রাহিমের ছেলে ও মা ঘরের নীচে চাপা পড়ে নিহত হয়েছেন। এর আগে ২০০৭ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর যখন উপকূলে আঘাত হানে তখন মাছ ধরার ট্রলারে ছিলেন ইব্রাহীম। পরে ঝড়ে […]

Continue Reading

ফণীর আঘাতে বাংলাদেশে চারজন নিহত : ত্রাণ সচিব

ঢাকা: ঘূর্ণিঝড় ফণীর আঘাতে এখন পর্যন্ত বাংলাদেশে চারজন নিহত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল। আজ শনিবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ঘূর্ণিঝড় ‘ফণী’র সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে সচিব এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, খাদ্যমন্ত্রী সাধন […]

Continue Reading

‘ফণী’র তান্ডবে সারাদেশে নিহত ১৫, সহস্রাধিক বাড়িঘর বিধ্বস্ত

ঢাকা: বাংলাদেশে অবস্থান করছে ঘূর্ণীঝড় ফণী। আজ সকালে সাতক্ষীরা, যশোর ও খুলনা অঞ্চল দিয়ে প্রবেশ করে এখন তা মধ্যাঞ্চলে অবস্থান করছে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত ফণীর প্রভাবে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে প্রায় সহস্রাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ভোলার সাত উপজেলায় বিধ্বস্ত হয়েছে প্রায় শতাধিক কাঁচা ঘরবাড়ি। জেলার দক্ষিণ দিঘলদী […]

Continue Reading

অতীতের রেকর্ড ভঙ্গ! সিডরের প্রায় দ্বিগুণ পথ পাড়ি দিল ফণী

কক্সবাজার: বাংলাদেশের দিকে আসা গত দুই দশকে প্রবল ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়েছে ফণী। তারপরও গতকাল শুক্রবার রাতে ঘূর্ণিঝড়টির কেন্দ্রে শক্তি ও বাতাসের গতিবেগ খুব বেশি কমেনি। বিশ্বের আবহাওয়াবিষয়ক কয়েকটি সংস্থার পর্যবেক্ষণ এবং আবহাওয়াবিদদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডর প্রায় ১৫০০ ও ২০০৯ সালে আইলা প্রায় ৯০০ কিলোমিটার পথ […]

Continue Reading

ফণীতে মৃতের সংখ্যা বেড়ে ৮, আহত শতাধিক

ভুবনেশ্বর: সতর্কতা আগেই জারি হয়েছিল। তা সত্বেও আঘাত এড়ানো যায়নি। ভেঙে পড়েছে গাছ, ঘর। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। আহত শতাধিক। ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় আছড়ে পড়েছে ওই রাজ্যে। এখনও পর্যন্ত ১৬০ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সেইসঙ্গে একেবারে বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে টেলি যোগাযোগ ব্যবস্থাও। […]

Continue Reading

পশ্চিমবঙ্গে কাতারে কাতারে মানুষ ত্রাণশিবিরে, বহু জায়গায় বন্যার আশঙ্কা

কলকাতা: ১০.১১.১১- ৫০টি স্পেশাল বাস চালাচ্ছে এসবিএসটিসি৷ ওডিশার ১১ টি জেলা বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ ওডিশার পর বাংলায় আছড়ে পড়বে এই ফণী৷ চন্দ্রকোণা, ঘাটালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া সভা বাতিল করা হয়েছে৷ ০৯.৩৫.০১- ঝড়ের পাশাপাশি পুরীতে প্রবল বৃষ্টি৷ কার্যত লন্ডভন্ড ওডিশা৷ সবথেকে ক্ষতিগ্রস্ত ওডিশার গঞ্জাম জেলা৷ পাশাপাশি গজপতিও ক্ষতিগ্রস্ত৷ কাতারে কাতারে মানুষ ত্রাণশিবিরে প্রবেশ […]

Continue Reading

শুক্রবার সকাল থেকেই খুলনা ও আশপাশে ফণীর প্রভাব পড়তে পারে

ঢাকা: ভারতের বিভিন্ন স্থানে চূড়ান্ত আঘাত হানার শুরু থেকেই বাংলাদেশের উপকূলীয় এলাকাতেও এর অগ্রবর্তী অংশের প্রভাব শুরু হতে পারে। ফণী পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল এই ঘূর্ণিঝড় আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৭.২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৪.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ফণী আজ বৃহস্পতিবার […]

Continue Reading

বাংলাদেশ, ভারতে সরাসরি হামলার হুমকি আইএসের

ঢাকা:‘বাংলায়’ নতুন আমিরের নাম ঘোষণা করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। তার নাম আবু মুহাম্মদ আল বাঙালি। আইএস সম্পৃক্ত একটি গ্রুপ এ নাম ঘোষণা করে বাংলাদেশ ও ভারতে সরাসরি হামলার হুমকি দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। রিপোর্টে বলা হয়েছে, এ বিষয়ে বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় একটি পোস্টার প্রকাশ করেছে আইএস। তাতে বলা হয়েছে […]

Continue Reading

শ্রীপুরে অস্ত্রসহ ডাকাত আটক

রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকা থেকে সোমবার রাত ৯টার দিকে অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে র‌্যাব-১। গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ কোম্পানি কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান। আটককৃতরা হলেন, কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে তামিম (২৫), আবুল হাসেমের ছেলে নাজমুল ইসলাম (৩৫) করিম ফকিরের ছেলে নূরুল আমিন (৩০) একই গ্রামের […]

Continue Reading

ধর্ষণে অভিযুক্ত কোচিং সেন্টার মালিক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ঢাকা: চট্টগ্রামে স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্ত এক কোচিং সেন্টারের মালিক ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত ওই কোচিং সেন্টার মালিকের নাম সাইফুল ইসলাম। তার বিরুদ্ধে অভিযোগ- তিনি এক স্কুলছাত্রীকে তার বাসায় গিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেছিলেন। পরে এ ঘটনায় একটি মামলা হলে কোচিং সেন্টার বন্ধ করে পালিয়ে যান। র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক […]

Continue Reading

দু’একজনের শপথে সরকার বৈধতা পাবে না: মওদূদ

ঢাকা: বিএনপি থেকে দু’একজন শপথ নিলেও এই সংসদ বৈধতা পাবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলাদলের আয়োজনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সরকার প্রধানসহ তাদের নেতৃবৃন্দ বিভিন্ন সময় বলেছেন বিএনপি থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা যেন সংসদে আসেন। আমি বলবো […]

Continue Reading

লালমনিরহাটে ভুয়া এসপি আটক

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ রংপুরের গঙ্গারচওড়া থেকে বৃহস্পতিবার রাতে এক ভুয়া এসপিকে আটক করেছে লালমনিরহাটের ডিবি পুলিশ। আটক আসাদুল ওরফে আসাদ ওরফে আশা রংপুর জেলার গঙ্গারচওড়া থানার রমাকান্ত হাজিটারী গজঘন্টা এলাকার আসকর আলীর ছেলে। শুক্রবার বিকেলে ডিবি পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লালমনিরহাট ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক মো. মকবুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আসাদুজ্জামান […]

Continue Reading

কথিত বাংলাদেশী অভিবাসী ইস্যুতে উত্তপ্ত ভারতের সুপ্রিম কোর্টের বেঞ্চ

ডেস্ক: আসামে বাংলাদেশী কথিত অভিবাসী ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছিল ভারতের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শুনানিতে আদালত বলেছে, লোকসভা নির্বাচনে অবৈধ অভিবাসীরা ওই রাজ্যে ভোট দিচ্ছেন। কিন্তু রাজ্য সরকার তাদেরকে সনাক্ত করতে ব্যর্থ হয়েছে। তাদের নাম ভোটার লিস্টে আছে এবং তারা নির্বাচনী রাজনীতিতে ভূমিকা রাখছেন বলেও উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। এদিন আসামের মুখ্যসচিবের ওপর প্রচন্ড ক্ষোভ […]

Continue Reading

বারানসিতে প্রিয়াংকা নন, অজয় রায়

ঢাকা: লোকসভা নির্বাচনে বারানসি আসন নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটলো। এতদিন সেখানে বিজেপির প্রার্থী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মেয়ে প্রিয়াংকা গান্ধী ভদ্র প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জোর আলোচনা ছিল। দলের পক্ষ থেকে তেমনটা ইঙ্গিতও দেয়া হয়েছিল। ধরেই নেয়া হয়েছিল সদ্য রাজনীতিতে আসা প্রিয়াংকা মুখোমুখি হবেন মোদির মতো বাঘা রাজনীতিকের। গান্ধী […]

Continue Reading

গাজীপুর ডিবির অভিযানে মাদকদ্রব্য সহ দুইজন গ্রেফতার

গাজীপুর: পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম এর নির্দেশে ২৪/০৪/২০১৯ ইং তারিখ গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম ইন্সপেক্টর/মোহাম্মদ আকতার হোসেন এর নের্তৃত্বে কালিয়াকৈর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালায়। অভিযানে লাভলু (৩৫), পিতা-মোস্তাফিজুর রহমান, সাং-চরঅলোয়া, থানা-ভূয়াপুর, জেলা-টাঙ্গাইল, এ/পি সাং-হরতকিতলা (মজিদের বাড়ীর ভাড়াটিয়া), থানা-কালিয়াকৈর, জেলা- গাজীপুরকে ৫৫ (পঁঞ্চান্ন) পিচ মাদকদ্রব্য ইয়াবা ও ৪৫ (পয়তাল্লিশ) পুড়িয়া হেরোইন […]

Continue Reading

রূপগঞ্জে ভূয়া সাংবাদিক দম্পতি ও ইউটিউব চ্যানেলের এডমিনসহ ৬জন গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: র‌্যাব ১ এর অভিযানে রাজধানীতে পৃথক ঘটনায় প্রতারনা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ভূয়া সাংবাদিক দম্পতি, তাদের সহযোগী ও ইউটিউব চ্যানেলে মাধ্যমে রাষ্ট্র বিরোধী গুজব ছড়ানোর অভিযোগে ইউটিউব চ্যানেল এম আপডেট নিউজ‘র এডমিনসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১। বুধবার দুপুরে র‌্যাব-১, সিপিসি ৩ এর রূপগঞ্জের পূর্বাচল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার […]

Continue Reading

নীলক্ষেত মোড়ে দ্বিতীয় দিনের মতো অবরোধ

ঢাকা: রাজধানীর নীলক্ষেত মোড়ে দ্বিতীয় দিনের মতো আজ বুধবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টার দিকে তাঁরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। পাঁচ দফা দাবিতে এ আন্দোলন করছেন এসব শিক্ষার্থী। বেলা সোয়া একটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল। পূর্বঘোষিত পাঁচ দফা দাবি নিয়ে […]

Continue Reading

গাংনীতে ঘুমন্ত বৃদ্ধকে গলাকেটে হত্যা

গাংনী (মেহেরপুর): গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে ঘুমন্ত অবস্থায় মনোরুদ্দীন (৬৫) নামের এক বৃদ্ধকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৫ সন্তানের জনক মনোরুদ্দীন কল্যাণপুর গ্রামের কালিতলা পাড়ার মৃত নিহার ফকিরের ছেলে। নিহত মনোরুদ্দীন পেশায় একজন লাঙ্গল তৈরীর কারিগর। এ ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য নিহত মনোরুদ্দীনের বড় ছেলে সিফাতুল্লাহ (৩৭), প্রতিবেশী সানাউল্লাহর ছেলে মুকুল হোসেন (৩০) ও […]

Continue Reading

শ্রীলঙ্কায় নিহত জায়ানের মৃতদেহ আসবে আগামীকাল

ঢাকা: শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ানের মৃতদেহ আসবে আগামীকাল। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আজ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। এছাড়া শেখ সেলিমের জামাতা মশিউর হক চৌধুরী বেঁচে আছেন বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় শেখ সেলিমের বনানী বাসা থেকে বের হয়ে এসে গণমাধ্যমকে বিষয়টি […]

Continue Reading

গাজীপুরের কাশিমপুর থানায় হেরোইন ও ইয়াবা সহ ০২ মাদক কারবারী গ্রেফতার

গাজীপুর: গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ জনাব আকবর আলী খানের নেতৃত্বে কাশিমপুর থানার এসআই শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় কাশিমপুর থানা চক্রবর্তীটেক হালিম মার্কেট মাটি মসজিদ রোড সিয়াম টেলিকম এর সামনে রাস্তার উপর থেকে ০২ (দুই) মাদক কারবারী তোফাজ্জল হোসেন’কে ৬০৩ (ছয়শত তিন) পুরিয়া হেরোইন এবং মামুন […]

Continue Reading