ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শতাধিক উন্মুক্ত ম্যানহোলে ঢাকনা দেয়ার কেউ নেই!

ছবি( ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উন্মুক্ত ম্যানহোল) গাজীপুর: একটু বৃষ্টি হলেই টঙ্গী জলবদ্ধতায় ডুবে যায়। এসময় মহাসড়কে নৌকা চালানোর দৃশ্য অহরহ। এখানে বৃষ্টি মানেই জলাবদ্ধতা, যানজট আর নাগরিক দুর্ভোগ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার থেকে টঙ্গী পযর্ন্ত দুই পাশে শতাধিক ভয়ংকর বিপদের ফাঁদ খোলা ড্রেন ও ম্যানহোল। মহাসড়কে পর্যাপ্ত আলো না থাকায় রাতের বেলায় বিদঘটে অন্ধকার থাকে। […]

Continue Reading

সেই সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন

ঢাকায় সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একটি গোপন বৈঠকে সেনাবাহিনীর এক মেজরের জড়িত থাকার অভিযোগ ওঠার পর রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। আজ (শুক্রবার) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলছে— সম্প্রতি একটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে […]

Continue Reading

আদালত চত্বরে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি

ফরিদপুরে ইজিবাইক চালক শওকত মোল্লা (২০) হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আদালত চত্বর থেকে পুলিশ পাহারায় কারাগারে নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন আসামিরা। শহরের রবিদাস পল্লির বাসিন্দা আসামি রাজেশ রবি দাস (২৯) এ সময় তার স্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তার শরীরে […]

Continue Reading

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পর রিমান্ডের এ আদেশ দেন। এদিন সাবেক প্রধান […]

Continue Reading

হাসিনা যে অপরাধ করেছে তা পাকিস্তানি হানাদার বাহিনীর চেয়েও জঘন্য

শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, সেরকম জঘন্য অপরাধ ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীও করেনি। এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, মরদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা, আনআর্মস (নিরস্ত্র) আহত মানুষকে গুলি করে মেরে ফেলা– এগুলো তো যুদ্ধাপরাধ। মঙ্গলবার (২৯ জুলাই) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনিস্টিটিউটের মিলনায়তনে […]

Continue Reading

৫ আগস্টের মধ্যে জুলাই সনদ হতেই হবে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা এখনো আকাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। তবে আমরা বিশ্বাস করি, যদি ময়মনসিংহবাসী আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ সেই দেশ আমরা অচিরেই বিনির্মাণ করতে পারব। তিনি বলেন, দেশে সংস্কার প্রক্রিয়া চলছে। ঐকমত্য কমিশন বলেছে, জুলাই সনদ হবে। আমরাও বলেছি, জুলাই সনদ হতেই হবে এবং সেটা ৫ আগস্টের মধ্যে। জুলাই সনদে […]

Continue Reading

দশম গ্রেডে বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। ফলে এখন থেকে দেশের ৬৫ হাজার ৫০২টি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষক দশম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাবেন। সোমবার (২৮ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই […]

Continue Reading

শেখ রেহানার ছেলে রাদওয়ানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা

প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও সাড়ে ১২ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৭ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র […]

Continue Reading

রিয়াদ নামে কোনো ছাত্র প্রতিনিধির অস্তিত্ব নেই : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) নামে কোনো ছাত্র প্রতিনিধি বা কোনো ধরনের প্রতিনিধির অস্তিত্ব নেই। রোববার (২৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে আজ এ কথা জানানো হয়। এতে বলা হয়, মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে কেউ কোনো অপরাধ বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বহন […]

Continue Reading

কালিয়াকৈরে বিলে ঘুরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৩

গাজীপুরের কালিয়াকৈরে মকস বিলে ঘুরতে এসে নৌকা থেকে পড়ে তিনজন পর্যটক নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তৎপরতা চালাচ্ছেন। নিখোঁজ সবাই কালিয়াকৈর পৌরসভার মাটিকাটাকা এলাকার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে জেলার কালিয়াকৈর উপজেলাধীন মৌচাক ইউনিয়নের তালতলী এলাকায় এ ঘটনা ঘটে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন […]

Continue Reading

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত, একজনের মরদেহ ভারতের হাসপাতালে

ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এরমধ্যে একজনের মৃত্যু বাংলাদেশের হাসপাতালে হলেও আরেকজনের মরদেহ এখনও ভারতের হাসপাতালে রয়েছে। নিহতরা হলেন লিটন (৩২) ও মো. মিল্লাত হোসেন (২১)। গুলিবিদ্ধ হয়ে মো. আফছার (৩০) নামে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা […]

Continue Reading

ডিএনএ টেস্টে শনাক্ত হলো ৫ মরদেহের পরিচয়

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ৫ মরদেহের পরিচয় ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এসব মরদেহের বিপরীতে ১১ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছিল। বৃহস্পতিবার (২৪ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাইলস্টোন স্কুল […]

Continue Reading

স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টা ১৮ মিনিটে তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে বিএনপির চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা […]

Continue Reading

সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে তারা সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েন। তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে ১০টির মতো গাড়ি ভাঙচুর করে। এরপর পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু হাজার হাজার শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়ে। একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে […]

Continue Reading

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল মাইলস্টোন, নিহতের সংখ্যা গোপনের অভিযোগ

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ। গতকাল বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান কলেজের ভবনে বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে কলেজটির শিক্ষার্থীদের অভিযোগ, সরকার মৃতের সংখ্যা কম দেখাচ্ছে এবং মরদেহ সরিয়ে ফেলছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে মাইলস্টোন কলেজের বাইরে অবস্থান নেন শিক্ষার্থীরা। কলেজ ভবনের ভেতরে শিক্ষা উপদেষ্টা […]

Continue Reading

‘একটু বলেন আমার মেয়ে কোথায় আছে’, সন্তানের খোঁজে মা

বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতদের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। দুর্ঘটনায় আহত ও নিহতদের খুঁজতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে ভিড় করেছেন স্বজনরা। সোমবার (২১ জুলাই) বিকেলে হাসপাতালে গিয়ে এমন চিত্র দেখা যায়। মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফিয়ার খোঁজে উত্তরা আধুনিক হাসপাতালে আসেন তার মা। এই হাসপাতালে তার কোনো তথ্য […]

Continue Reading

‘প্লেনের নাক’ ঢুকেছে সিঁড়িতে, দুই পাখায় পুড়েছে শিশুদের দুই ক্লাসরুম

রাজধানীর উত্তরা আজ এক ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আকস্মিকভাবে বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শিক্ষার্থীদের ক্লাস হওয়া একটি ভবনে। মর্মান্তিক এ দুর্ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হয়েছে। দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বিধ্বস্ত প্লেনটি ছিটকে প্রাইমারি শিক্ষার্থীদের ভবনের সিঁড়ির সামনে চলে যায়। বিধ্বস্ত হওয়া বিমানটির ‘নাক’ ঢুকে গেছে […]

Continue Reading

৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ২০৬ জন

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার লিখিত অংশের (এমসিকিউ টাইপ) ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৫১১ জন। রোববার (২০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এই ফল প্রকাশ করা […]

Continue Reading

জামায়াতের সমাবেশে দাওয়াত পায়নি বিএনপি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি। যে কারণে বিভিন্ন দলের নেতারা আমন্ত্রিত অতিথি হিসেবে সমাবেশে অংশ নিলেও বিএনপির কোনো নেতা সেখানে যাননি। শনিবার (১৯ জুলাই) বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উদ্ধৃত করে জানান, জামায়াতে ইসলামীর সমাবেশে বিএনপি দাওয়াত পায়নি। যদিও […]

Continue Reading

পরিবারতন্ত্র-মাফিয়াতন্ত্র ভেঙে ফেলতেই আমাদের আন্দোলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। গণঅভ্যুত্থানের পর আমরা রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের কথা বলেছিলাম—সেই লড়াই এখনো শেষ হয়নি। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়া মোড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষ্যে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এই রাষ্ট্রব্যবস্থার সবচেয়ে নির্মম চিত্র নারায়ণগঞ্জ শহর, যেখানে […]

Continue Reading

একটা গোষ্ঠী গণঅভ্যুত্থানের ক্রেডিট নিয়ে বিভক্তির সৃষ্টি করছে– আবু জাফর

গাজীপুর: আবু সাঈদ এবং ওয়াসিম আকরামসহ জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সকল শহীদের স্মরণে গাজীপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আজ বিকাল ৩ টায় গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এইচ এম আবু জাফর। তিনি বলেন গত বছর […]

Continue Reading

২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ফের ২৪ জুলাই

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রথম দিনের শুনানি আগামী ২৪ জুলাই পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ। বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রথম দিনের শুনানি আগামী ২৪ জুলাই পর্যন্ত মুলতবি […]

Continue Reading

গোপালগঞ্জ শহরে সুনসান নীরবতা, টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহরে হামলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে টানা ৪ ঘণ্টা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর বর্তমানে সুনসান নীরবতা বিরাজ করছে জেলা শহরে। বুধবার (১৬ জুলাই) রাত ৮টার পর শহরের বিভিন্ন স্থানে ঘুরে এমন চিত্র দেখা গেছে। শহরে সাধারণ মানুষ না থাকলেও […]

Continue Reading

সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

এই বহরে ছিলেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা সেনাবাহিনী ও পুলিশের পাহারায় গোপালগঞ্জ ছেড়ে গেছেন। আজ বুধবার বিকেলে এনসিপি’র যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এনসিপি’র নেতারা বিকেল ৫টা পরে গোপালগঞ্জ ছেড়ে বের হয়ে যান। কড়া পাহারায় […]

Continue Reading

গোপালগঞ্জে এবার ইউএনওর গাড়ি বহরে হামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের […]

Continue Reading