৪ নভেম্বরকে ‘সংবিধান দিবস’ ঘোষণার দাবি

ঢাকা: রাষ্ট্রীয়ভাবে ৪ নভেম্বরকে ‘সংবিধান দিবস’ ঘোষণার দাবি জানিয়েছে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটি। সংগঠনটির পক্ষ থেকে সংবিধান সংক্রান্ত পাঁচটি দাবিতে আজ সোমবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়, চার নভেম্বরকে রাষ্ট্রীয় দিবস ঘোষণা করে দিবসটিকে যথাযথ মর্যাদায় দেশব্যাপী পালন করতে হবে। উল্লেখ্য, ১৯৭২ সালের […]

Continue Reading

সেই সম্পাদকের নাম প্রকাশের দাবি নঈম নিজামের

ঢাকা: ব্যাংক চেয়ারম্যানের কাছে টাকা দাবি করা সেই সম্পাদকের নাম প্রকাশের দাবি তুলেছেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। শনিবার প্রথম প্রহরে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই’র আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এ প্রসঙ্গে আলোচনায় তিনি এ দাবি তোলেন। গত মঙ্গলবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী অভিযান নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে […]

Continue Reading

কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে আবরার নামে এক স্কুলছাত্রের মৃত্যু

ঢাকা: ‘কিশোর আলো’ অনুষ্ঠান দেখতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইমুল আবরার (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এ দুর্ঘটনা ঘটে। কিশোর আলোর সম্পাদক আনিসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে কলেজের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি না জানানোর কারণে তার মৃত্যুর খবরটি গোপন থাকে। পরে সহপাঠীদের বিক্ষোভ […]

Continue Reading

খুলনায় নির্মমভাবে হত্যার পর মাটিচাপা দেওয়া শিশুর মরদেহ উদ্ধার

ঢাকা: খুলনায় নির্মমভাবে হত্যার পর মাটিচাপা দেওয়া শিশুর মরদেহ উদ্ধার খুলনায় মাটিতে পুঁতে রাখা আদনান বাবু (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির দেহে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। […]

Continue Reading

মোসাদ্দেক আলী ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুদকের পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হয়। এর আগে দুদক উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান ফালুর সম্পত্তি ক্রোক এবং অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি অসৎ উদ্দেশ্যে, ক্ষমতার অপব্যবহার […]

Continue Reading

অবিলম্বে নতুন নির্বাচন দিতে হবে : মির্জা ফখরুল

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নতুন নির্বাচন দিতে হবে। তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, এখন যেটা সবচেয়ে আমাদের বড় প্রয়োজন সেই প্রয়োজনটা এই সরকারকে সরাতে হবে এবং এই সরকারকে সরাতে হলে ঐক্যবদ্ধ হতে হবে এর কোন […]

Continue Reading

আইসিসিকে তথ্য দিয়ে সহায়তা করেছিল বিসিসিআই

ডেস্ক | আসন্ন ভারত সিরিজে সাকিব আল হাসানকে অধিনায়ক করে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতে উড়াল দেওয়ার আগের দিন আচমকা বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে টালমাটাল অবস্থা। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার দায়ে দুই বছরের নিষেধাজ্ঞা পান সাকিব আল হাসান। এছাড়া অভিযোগ ওঠা ম্যাচের একটি ছিল আইপিএলের। আর জুয়াড়ি দীপক আগারওয়ালও ভারতীয় নাগরিক। তাই […]

Continue Reading

ঢাকা মহানগর পুলিশের ২৬ পরিদর্শক বদলি

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার ডিএমপি সদর দফতরের এক কার্যালয় আদেশে এ বদলি করা হয়। বদলির এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। বদলিকৃত পরিদর্শকরা হচ্ছেন, মো. খাদেমুল ইসলাম, মোহাম্মদ আব্দুল আলীম চৌধুরী, মোহাম্মদ কামরুল হাছান, কাজী মাহাবুব আলম, সরিফুল ইসলাম, […]

Continue Reading

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

ঢাকা: আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজারবাইজানের বাকুতে জোট নিরপেক্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয় নিয়ে বিকেল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সংবাদ সম্মেলন। গতকাল সোমবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। ১২০টি উন্নয়নশীল দেশের জোট নিরপেক্ষ ফোরাম ন্যামের দুই দিনের সম্মেলনটি ২৫ অক্টোবর আজারবাইজানের […]

Continue Reading

`খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল’

ঢাকা:কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চলমান চিকিৎসা ও বর্তমান স্বাস্থ্যগত অবস্থা স্থিতিশীল রয়েছে বলে আজ দুপুরে জানান চিকিৎসকরা। আজ সোমবার বেলা একটায় শহীদ ডা. মিল্টন হলে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয় তুলে ধরেন বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক। সংবাদ সম্মেলনে জানানো হয়, হাসপাতালে […]

Continue Reading

অংশ নেন না বোর্ড সভায় ঢাকার দুই সিটির ৩৫ কাউন্সিলরকে শোকজ

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৫ কাউন্সিলরকে শোকজ করা হয়েছে। করপোরেশনের তিনটির অধিক বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে ২৩শে অক্টোবর ডিএসসিসির ১৯ জন কাউন্সিলর এবং সংরক্ষিত দুই কাউন্সিলর ও ২৪শে অক্টোবর ডিএনসিসির ১৪ কাউন্সিলরকে এ নোটিশ দেয়া হয়। দুই সিটির সচিব স্বাক্ষরিত এসব নোটিশে সাত কার্যদিবসের মধ্য অনুপস্থিতির জবাব […]

Continue Reading

বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ফারুককে আ’লীগ থেকে বহিষ্কার

ঢাকা: বরিশালের বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম ফারুককে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রোববার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোলাম ফারুক অনৈতিক কাজে লিপ্ত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে […]

Continue Reading

নারায়ণগঞ্জে পুলিশ-যুবদল সংঘর্ষ, আহত ১০

ডেস্ক | নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে জেলা ও মহানগর যুবদল নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত: ১০ নেতাকর্মী আহত হয়েছেন। খালেদা জিয়ার মুক্তির দাবি ও যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি করতে গেলে আজ সকাল ১০টার দিকে মণ্ডলপাড়া ও চাষাড়া প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১০টায় নগরীর মণ্ডলপাড়া এলাকায় জেলা ও মহানগর যুবদল […]

Continue Reading

রাজনীতি এমন হবে না যে, আমি নেতা আমি জমিদার আর সব মানুষ প্রজা।: গণপূর্তমন্ত্রী

ঢাকা: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘রাজনীতি হতে হবে কৃষক, শ্রমিক, মেহনতী মানুষসহ সারাদেশের মানুষের কল্যাণের রাজনীতি। রাজনীতি এমন হবে না যে, আমি নেতা আমি জমিদার আর সব মানুষ প্রজা। সে রাজনীতির দিন শেষ হয়ে গেছে।’ শনিবার রাজধানীর শেরে বাংলার মাজার চত্বরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরে […]

Continue Reading

অটিজম প্রকল্প: কাজ শুরু হওয়ার আগেই খরচ ৫৫ কোটি টাকা

ঢাকা: অটিজম সচেতনতায় বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ পুতুল। এ বিষয়ে কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন নানা আন্তর্জাতিক স্বীকৃতিও। তাঁরই অনুপ্রেরণায় সরকার অটিজম শিশুদের জন্য একটি একাডেমি করার সিদ্ধান্ত নেয়। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের আওতাধীন ‘ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট ডিস-এবিলিটিজ (এনএএএনডি)’ নামে ২০১৪ […]

Continue Reading

এফডিসি গেটে ভক্তদের কবলে হিরো আলম, উদ্ধার করল পুলিশ

ঢাকা: এফডিসি গেটে ভক্তদের কবলে পড়লেন হিরো আলম। পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করেন। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় হিরো আলমের এফডিসিতে প্রবেশের সময় ভক্তদের চাহিদা ছবি তোলা ও একটু কথা বলা। কিন্তু সেই আবদার মেটাতে হিমশিম খেতে হয় সোশ্যাল মিডিয়া থেকে জনপ্রিয় হওয়া এই […]

Continue Reading

নেত্রী কী কঠোর, শুদ্ধি অভিযান এর প্রমাণ: কাদের

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কী কঠোর, শুদ্ধি অভিযানে তা তিনি প্রমাণ করেছেন।’ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার পর সাংবাদিকদের সামনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হয়। কাদের বলেন, দীর্ঘদিন পর […]

Continue Reading

যদি মরতেই হয় বাঘের মতো হুঙ্কার দিয়ে মরব।

বরিশাল: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমরা পানিতে ভেসে আসিনি, পুলিশের গুলির ভয় দেখিয়ে লাভ নেই, যদি মরতেই হয় বাঘের মতো হুঙ্কার দিয়ে মরব। তিনি বলেন, ভোলায় নৃশংস হত্যাকাণ্ড, আবরার হত্যা, ক্যাসিনোর উদ্ভব, দেশের স্বার্থবিরোধী চুক্তি ও বৈধতার মোড়কে চুরির মহোৎসব সরকারের নতজানু রাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ। এসব কারণে […]

Continue Reading

কাওসারকে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি পদ থেকে অব্যাহতি

ঢাকা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে মোল্লা মো. আবু কাওসারকে অব্যহতি দেয়া হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অব্যহতি দিয়েছেন। আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন। মোল্লা মো. আবু কাওসারের বিরুদ্ধে ক্যাসিনো কা- সহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ […]

Continue Reading

জবিতে মানববন্ধন ড. মীজানুরকে ভিসি পদে চান না শিক্ষার্থীরা

জবি: ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যিনি মনেপ্রাণে ধারণ করেন না তিনি কেন এই প্রতিষ্ঠানে উপাচার্য (ভিসি) পদে বহাল থাকবেন? আমরা তাঁকে উপাচার্য হিসেবে চাই না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার পরও তিনি যদি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দাবি করেন, তাহলে তিনি সেখানেই চলে যান।’ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার আয়োজিত মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা […]

Continue Reading

ওয়াসার পানি সরাসরি পানের নিশ্চয়তা দিতে হবে

ঢাকা: নগরবাসী যাতে পাইপ লাইনে ওয়াসা সরবরাহকৃত পানি সরাসরি পান করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে এ জন্য পাইপ লাইনসহ অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করেছে। গতকাল সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আ স ম ফিরোজ। বৈঠকে কমিটির […]

Continue Reading

চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৮৪ জন

ঢাকা:ডেঙ্গু আক্রান্তের তালিকায় নতুন করে আরও ১৮৪ জন যুক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ছাড়িয়েছে। গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ২৫০ জনের মৃত্যু হয়েছে। তবে সরকারিভাবে এ পর্যন্ত ৯৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার […]

Continue Reading

বাংলাদেশী জঙ্গিদের অনুপ্রবেশ ঘটেছে, উচ্চ সতর্ক অবস্থায় পুলিশ

ঢাকা:কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্মাই দাবি করেছেন, বাংলাদেশের ইসলামপন্থি একটি জঙ্গি সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রবেশ ঘটেছে কর্নাটকে। তারা ব্যাঙ্গালোর, মহিসুর এবং উপকূলীয় এলাকায় আশ্রয় নিয়েছে। এ জন্য পুলিশকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তিনি বলেছেন, রাজ্যজুড়ে সতর্কতা দেয়া হয়েছে। পুলিশকে পুরো রাজ্যে সন্দেহজনক যেকোনো গতিবিধির ওপর সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো কোনো এলাকায় পুলিশ লোকজনকে সতর্ক করছে […]

Continue Reading

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত

হবিগঞ্জের বাহুবলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। শনিবার ভোরে উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকচালক চাঁপাইনবাবগঞ্জের নকরাছ পাড়া এলাকার আহমদ আলীর ছেলে বাবু মিয়া (৩২) ও হেলপার একই এলাকার মোস্তাফা আলীর ছেলে রহমত আলী (২৫)। বাহুবল মডেল […]

Continue Reading

পার্লারের নামে মিনি পতিতালয়, যুবলীগের বহিষ্কৃত নেতা গ্রেফতার

ঢাকা:সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি পদ থেকে বহিষ্কৃত ও সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য তুহিনুর রহমান তুহিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহর বাইপাস সড়ক থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, তুহিন সাতক্ষীরা শহরের সংগ্রাম আবাসিক হোটেল ভাড়া নিয়ে জেন্টস পার্লারের নামে […]

Continue Reading