বিদেশে ৬৫ বাংলাদেশি করোনায় আক্রান্ত, মৃত ৪ জন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা: করোনাভাইরাস সংক্রমণের পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইতালিতে অন্তত চারজন বাংলাদেশি মারা গেছেন। তাঁদের মধ্যে গত সপ্তাহে যুক্তরাজ্যে মারা যাওয়া মধ্যবয়সী ওই ব্যক্তি বাংলাদেশি বংশোদ্ভূত ইতালির নাগরিক। গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহান শহরে ছড়িয়ে পড়া কোভিড-১৯ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ার পর বিদেশে থাকা নাগরিকেরাও এতে আক্রান্ত হয়েছেন। […]

Continue Reading

২৯ শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা

আগামী ২৯ শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ওই সময় পুলিশ ও হাসপাতাল, বাজারসহ নিত্য প্রয়োজনীয় সেবা খাত খোলা থাকবে। এই সাধারণ ছুটির সঙ্গে ২৬শে মার্চের ছুটি ও পরের দিনের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। বিকালে মন্ত্রিপরিষদ বিভাগে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম। এসময় প্রধানমন্ত্রীর […]

Continue Reading

মৌলভীবাজারে লন্ডন ফেরত নারীর মৃত্যু

মৌলভীবাজার: মৌলভীবাজারে যুক্তরাজ্য ফেরত ৬৫ বছর বয়সী এক প্রবাসী নারীর মৃত্যু হয়েছে। তিনি শহরের কাশিনাথ সড়কের দীঘিরপারের মকসুদ ভিলার মালিকের স্ত্রী। ২০-২৫ দিন আগে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা নিহতের বাসায় গিয়ে আলামত সংগ্রহ করছেন। এদিকে কাশিনাথ সড়কটি পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে লোক চলাচল সীমিত করে দিয়েছে। তবে এ ব্যাপারে […]

Continue Reading

আইসিসির সদর দপ্তর বন্ধ ঘোষণা

করোনা ভাইরাস সতর্কতায় বন্ধ করে দেয়া হলো আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) সদর দপ্তর। দুবাইয়ে আইসিসির হেডকোয়ার্টারে কর্মরত সবাইকে ঘরে বসে সকল কার্যক্রম সারার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। আগেই বন্ধ করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের অফিস। পরামর্শ দেয়া হয়েছিল […]

Continue Reading

ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৭

ডেস্ক: ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এছাড়াও দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪১ জনে। রোববার মুম্বাই ও বিহারে দুইজনের মৃত্যুর পর গুজরাটেও একজনের মৃত্যু হয়েছে। গুজরাটে করোনার কারণে মৃত্যুর ঘটনা এটাই প্রথম। দ্যা ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গুজরাটে মারা যাওয়া ওই ব্যক্তি পুরুষ। তার বয়স ৬৯ বছর। […]

Continue Reading

বিশ্বব্যাপী আক্রান্ত ৩ লাখ ১৭ হাজার, মৃত্যু ১৩ হাজার ৬৪২ জন

কোভিড-১৯ করোনাভাইরাসের দাপটে এখন কাঁপছে বিশ্ব। প্রাণঘাতি এই ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে। বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৩ লাখ ১৭ হাজার ৩০৮। করোনার সংক্রমণে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬৪২ জনের। সুস্থ হয়ে ফিরেছেন ৯৫ হাজার ৯৫৩ জন। চীনের উহান শহরে গতবছরের ৩১ ডিসেম্বর প্রথম করোনাভাইরাস সনাক্ত হয়। দেশটিতে তান্ডব […]

Continue Reading

সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী করোনায় বিদেশে কোনো প্রবাসী মারা গেলে সেখানেই দাফন করুন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক মারা গেলে গেলে আমরা অনুরোধ করব সেখানেই দাফন করুন। বিভিন্ন দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ হওয়ায় মরদেহ সহজেই দেশে আনা সম্ভব নয়। এ ছাড়া মরদেহ আনতে খরচও অনেক বাড়বে। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাস […]

Continue Reading

নীলফামারীতে অতিরিক্ত পুলিশ সুপারসহ হোম কোয়ারেন্টাইনে ১৪৫জন

নীলফামারী: নীলফামারীতে গত ২৪ ঘন্টায় বিদেশফেরত নতুন করে হোম কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ৪১ জন। ভারত থেকে ফিরে স্বেচ্ছার পরিবারসহ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়ালো ১৪৫ জনে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন জানান, গত ২৪ ঘন্টায় জেলায় […]

Continue Reading

করোনা রোগী বেড়েছে ৩জন, মোট রোগী ২৭

ঢাকা: গত ২৪ ঘন্টায় করোনা রোগীর সংখ্যা ৩জন বেড়েছে। এই নিয়ে বাংলাদেশে আক্রান্ত রোগীর সংখ্যা ২৭ জন। গত ২৪ ঘন্টায় আইসোলিশনে আছেন ৪০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে দুজন বিদেশ থেকে এসেছেন […]

Continue Reading

‘এপ্রিলের শুরু থেকে ভয়াবহ রূপ নিতে পারে করোনা পরিস্থিতি’

আসছে এপ্রিলের শুরু থেকে দেশে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিদায়ী মেয়র সাঈদ খোকন। রবিবার রাজধানীর নগর ভবনে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় ডিএসসিসির জন্য গঠিত কমিটির জরুরি সভা শেষে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি বলেন, বিশ্বের বিশিষ্টজনদের সঙ্গে, সমালোচকদের সঙ্গে কথা বলে, আলোচনার মাধ্যমে […]

Continue Reading

ভাবনার পরিবার ৬ তলা বাড়ির ভাড়াটিয়াদের থেকে ভাড়া নেবে না

ঢাকা: করোনা ভাইরাসের প্রভাব দেশের অর্থনীতিতেও পড়ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির খবরও আসছে। এসব বিবেচনা করে চলতি মাসে ভাড়াটিয়াদের থেকে বাড়ি ভাড়া নেবে না অভিনেত্রী আশনা হাবিব ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব ও মা রেহানা হাবিব। করোনা আতঙ্কের এই কঠিন পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ভাবনার পরিবার। ভাবনার বাবা চলচ্চিত্র […]

Continue Reading

করোনা: ঢাকায় বাসাভাড়া মওকুফ করলেন ২ বাড়ির মালিক

ঢাকা: করোনাভাইরাসের কারণে ঢাকায় দুই বাড়ির মালিক বাড়িভাড়া মওকুম করার ঘোষণা দিয়েছেন। শেখ শিউলি হাবিব ও মুহিব রহমান নামের দুই ভবন মালিক ভাড়াটিয়াদের এমন উদারতা দেখিয়েছেন। শেখ শিউলি হাবিব ঢাকা শহরে তার বাড়িতে বসবাসরত ভাড়াটিয়াদের মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন। মুহিব রহমান দুই মাসের ভাড়া মওকুফ করেছেন। রাজধানীর জুরাইনের দারোগাবাড়ি ১ নম্বর সড়কের বাড়ির […]

Continue Reading

জ্বি, আপনাকেই

ঢাকা: করোনা ছড়িয়েছে বিশ্বব্যাপী। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত গণমাধ্যমের রিপোর্ট বলছে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১১ হাজার আর আক্রান্ত হয়েছে পৌনে তিন লাখ মানুষ। অদৃশ্য এই শত্রুর সঙ্গে লড়াই করছে পুরো বিশ্ব। উন্নত দেশগুলো এটিকে যুদ্ধাবস্থার সঙ্গে তুলনা করেছে আর জাতিসংঘ একে মহামারি আখ্যা দিয়ে বলছে ভয়াবহ মন্দা আসন্ন, ছাড়িয়ে যাবে অতীতের […]

Continue Reading

করোনায় মারা গেলেন রিয়ালের সাবেক প্রেসিডেন্ট

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জো সাঞ্জ। শনিবার টুইটারে এ খবর নিশ্চিত করেছেন তার ছেলে ফার্নান্দো সাঞ্জ। করোনার উপসর্গ নিয়ে গত মঙ্গলবার মাদ্রিদের ফুন্দাসিওন হিমেনেজ দিয়াজ হাসপাতালে ভর্তি হন। করোনা ধরা পড়ে তার শরীরে। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে নেয়া হয় ৭৬ বছর বয়সী লরেঞ্জোকে। শেষ পর্যন্ত জীবনযুদ্ধে টিকতে পারলেন না। বাবার […]

Continue Reading

করোনায় মৃত মুসলমানদের লাশও পুড়িয়ে ফেলবে ব্রিটেন!

ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাসে প্রকোপে গোটা বিশ্বই যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মারা গেছে ১৩ হাজার ৬৭ জন। বিশ্বের বিভিন্ন দেশের মতো যুক্তরাজ্যেও মৃত্যুর ঘটনা রয়েছে। দেশটির সরকারের দেওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, যুক্তরাজ্যে শনিবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৩৩ জন। আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ১৮ জন। দেশটির সরকার বলছে, এভাবে লাশের সারি […]

Continue Reading

একটির পর মিরপুরে আরও ৪০ ভবন লকডাউন

ঢাকা: রাজধানীর মিরপুর-১ এর উত্তর টোলারবাগের আরও ৪০টি ভবন পুলিশের সহায়তায় লকডাউন করেছে স্থানীয়রা। এর আগে শনিবার দুপুরে একই এলাকার একটি ভবন লকডাউন করেছিল স্থানীয়রা। ওই ভবনে একজন করোনা রোগী মারা যাওয়ায় সে ভবনটি লকডাউন করা হয়েছিল। কিন্তু সন্ধ্যার পর ওই এলাকায় স্থানীয়দের মাঝে নানান শঙ্কা দেখা দেয়। রাত সাড়ে ১১টার দিকে ওই ভবনটির আশপাশের […]

Continue Reading

দু’মাসে দেশে ফিরেছে সোয়া ৬ লাখ

একুশে জানুয়ারি থেকে এ পর্যন্ত সোয়া ৬ লাখ মানুষ বিদেশ থেকে বাংলাদেশে এসেছেন। আইইডিসিআর বলছে, ২১শে জানুয়ারি থেকে ১৭ই মার্চ পর্যন্ত ৫৫ দিনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঢুকেছেন ৬ লাখ ২৪ হাজার ৭৪৩ জন দেশি-বিদেশি। ওই লোকজন তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর, দুটি সমুদ্রবন্দর এবং একাধিক স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করেন। ওই সব বন্দরে তাদের স্বাস্থ্য […]

Continue Reading

ঢাকা ছাড়ার ব্যবস্থা কী? জানতে চেয়ে উদ্বিগ্ন ইউরোপীয় কূটনীতিকদের চিঠি

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃটেন ছাড়া ইউরোপের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে উদ্বিগ্ন ঢাকায় থাকা ইউরোপীয় ইউনিয়ন জোটের প্রতিনিধিরা। তারা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছেন। জানতে চেয়েছেন উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে থাকা ইউরোপীয় কূটনীতিক, তাদের পরিবার এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ রাষ্ট্রের নাগরিকদের ঢাকা থেকে বের হওয়ার ব্যবস্থা কি অবশিষ্ট […]

Continue Reading

নিউইয়র্কে করোনায় ২ বাংলাদেশীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই বাংলাদেশীর মৃত্যু হয়েছে। তাদের একজন এস্টোরিয়া ও আরেকজন কুইন্সের উডসাইডের বাসিন্দা। তাদের দু’জনেরই বয়স ৬০ বছরের কাছাকাছি। তারা হার্টের সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তাদের একজনের পরিচিত এক ব্যক্তি জানান, তার পরিবার বাইরের কাইকে জানাতে চান না তিনি করোনায় মারা গেছেন। বিষয়টি জানাজানি হলে তার স্বাভাবিক জানাজা সম্পন্ন হবে […]

Continue Reading

পলাশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন, ১ ব্যবসায়ীকে জরিমানা

বিল্লাল হোসেন, পলাশ নরসিংদী: করোনা ভাইরাস আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যেতে পারে এমন শঙ্কায় নরসিংদীর পলাশে বেড়েছে চাউল পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বেচাকেনা। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী এসব পণ্যের মূল্য বৃদ্ধি করে দিয়েছেন। এই মূল্য বৃদ্ধি স্থিতিশীল ও ক্রেতারা যেন আতঙ্কিত না হয় এবং ব্যবসায়ীদের সতর্ক করতে বাজার পরিদর্শনে নামেন পলাশ উপজেলা প্রশাসন। […]

Continue Reading

শিগগিরই খালেদা জিয়ার সাক্ষাৎ চান স্বজনরা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে জরুরি ভিত্তিতে দেখা করতে চান তার স্বজনরা। গত ১৮ মার্চ খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার কারা মহাপরিদর্শক ও জেল সুপারের কাছে জরুরি সাক্ষাৎ চেয়ে আবেদন করেছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার ভাই শামীম ইস্কান্দার, ভাতিজা […]

Continue Reading

বৃটেনের ভ্রমণ সতর্কতা: যত দ্রুত সম্ভব আগ্রহী বৃটিশ নাগরিকদের বাংলাদেশ ত্যাগের আহ্বান

করোনা সংক্রমণ নিয়ে বাংলাদেশে আবারও ভ্রমণ সতর্কতা জারি করেছে বৃটেন। সর্বশেষ চারটি দেশ বাদে বাণিজ্যিক যাত্রীবাহী সব আন্তর্জাতিক বিমানের ফ্লাইট ২১শে মার্চ মধ্যরাত থেকে ৩১শে মার্চ পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে বৃটিশ সরকার তার নাগরিকদের ওই সতর্কতা দিয়েছে। বাংলাদেশ থেকে বলা হয়েছে ইংল্যান্ড, চীন, হংকং ও ব্যাংকক ছাড়া যে […]

Continue Reading

দিয়াবাড়িতে কোয়ারেন্টিন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার

রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের (আবাসিক) একটি ভবনে করোনা ভাইরাসের কোয়ারেন্টিন সেন্টার খোলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আজ শনিবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, সরকার নতুন যেখানে জায়গা দেবে, সেখানে কোয়ারেন্টিন সেন্টার স্থাপন করা হবে। দিয়াবাড়ি এলাকার একটি ভবনে করোনা ভাইরাসের কোয়ারেন্টিন সেন্টার খোলায় গতকাল শুক্রবার প্রতিবাদ জানান ভবনের […]

Continue Reading

চিকিৎসকদের নিরাপত্তা না দেয়া হলে সেবা দিতে বাধ্য নয়’

মিডিয়া ব্যক্তিত্ব ও চিকিৎসক ডা. আব্দুন নূর তুষার বলেছেন, রাষ্ট্র যদি চিকিৎসকদের তদারকি করতে পারে, তাহলে কাজের নিরাপদ পরিবেশ করাও তাদের দায়িত্ব। নিরাপত্তা কেন দিবে না? এর জবাব দিতে হবে। ডাক্তারদেরও পরিবার আছে। চিকিৎসকদের পিপিই দেয়া না হলে কোনো চিকিৎসক সেবা দিতে বাধ্য না। বাধ্য করতে পারেন না। এটা মানবাধিকারের লঙ্ঘণ বলেও উল্লেখ করেন তিনি। […]

Continue Reading

পাঁচ এজেন্টসহ আটক ২৪, আহত ৫

ঢাকা: ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু থেকেই বিএনপির এজেন্টদের বের করে দেয়া, আটক ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। বেশ কয়েকটি কেন্দ্র থেকে পাঁচজন এজেন্টসহ মোট ২৪ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ শনিবার সকালে তাদেরকে আটক করা হয়। এছাড়া সরকারি দলীয় নেতাকর্মীদের হামলায় বিএনপির ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। আহতদেন চিকিৎসার জন্য […]

Continue Reading