বনানীতে দুই ছাত্রী ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

          ঢাকা ঃ  রাজধানীর বনানীর একটি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের মামলায় আপন জুয়েলার্স মালিকের ছেলেসহ ৫ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য অাগামী ১৯ জুন দিন ধার্য করেছেন আদালত। আজ ২৯ মে সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা […]

Continue Reading

ষোড়শ সংশোধনী: পরবর্তী আপিল শুনানি সোমবার

          উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে সংসদের হাতে আনার বিষয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে সোমবার। এদিন অ্যামিকাস কিউরিদের মতামতের ওপর শুনানি হবে।  ৮ম দিনের শুনানি শেষে রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ […]

Continue Reading

ভাস্কর্য সরানোর বিক্ষোভে গ্রেপ্তার চারজনের জামিন

 ঢাকা; সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে গত শুক্রবার বিক্ষোভ করার সময় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ফাইল ছবিসুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে বিক্ষোভ করার সময় গ্রেপ্তার ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ চারজনের জামিন হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈনুদ্দীন সিদ্দিকী এ আদেশ […]

Continue Reading

অ্যানেক্স ভবনের সামনে ভাস্কর্য স্থাপন সম্পন্ন

        ঢাকা  ঃ  সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরিয়ে নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সেই ভাস্কর্য অ্যানেক্স ভবনের সামনে স্থাপন করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে পুনঃস্থাপনের কাজ শুরু হয়। আর রাত ১১টার দিকে তা শেষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০টার দিকে ভাস্কর্যটি পিকআপভ্যানে করে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে আনা হয়। পরে […]

Continue Reading

সরকার উগ্র ধর্মীয় চিন্তাকে উসকে দিচ্ছে: শাহদীন মালিক

            ঢাকা  :   সুপ্রিম কোর্ট চত্বর থেকে ন্যায়বিচারের প্রতীক লেডি জাস্টিসিয়ার ভাস্কর্য অপসারণ নিয়ে জেষ্ঠ্য আইনজীবি শাহদীন মালিক বলেছেন, সরকার আপসকামিতার মাধ্যমে উগ্র ধর্মীয় চিন্তাকে উসকে দিচ্ছে। এ ঘটনা উগ্র ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে সরকারের আপসকামিতার ইঙ্গিত। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে একটি সংগঠনের অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। শাহদীন মালিক […]

Continue Reading

ভাস্কর্য সরানো নিয়ে সোশ্যাল মিডিয়া সরব

        ঢাকা ;  সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানোর ঘটনা নিয়ে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই স্ট্যাটস দিয়েছেন ফেসবুক ব্যবহারকারীরা। তারা জানাচ্ছেন তাদের প্রতিক্রিয়া। এ ব্যাপারে অধ্যাপক আলী রিয়াজ লিখেছেন, ‘ঢাকায় জিপিওর সামনে স্থাপিত বর্ষা নিক্ষেপের ভাস্কর্যটি রাতের অন্ধকারে সবার অগোচরে সরিয়ে ফেলার ঘটনার কথা কি কারও মনে আছে? সেটা কোন সালের […]

Continue Reading

আমার মা মারা যাওয়ার পরও এত কান্না আমি কাঁদিনি: মৃণাল হক

          সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে ভাস্কর্য নিয়ে এই বিতর্ক সেটির শিল্পী ছিলেন মৃণাল হক। গত বছরের শেষ দিকে গ্রীক দেবী থেমিসের আদলে গড়া ন্যায়বিচারের প্রতীক এই ভাস্কর্যটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বসানো হয়েছিল। ২০১৫ সালে এই ভাস্কর্য তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল। সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে ভাস্কর্যটি সরিয়ে নেয়ার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত […]

Continue Reading

গোপালগঞ্জে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড

        এম আরমান খান জয়,গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঞ্চল্যকর সিরাজুল হক ওরফে ছিরু মোল্লা হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় ১৭ জনকে যাবজ্জীবন কারাদন্ড এবং তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন বিচারক। এছাড়া যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড […]

Continue Reading

সংখ্যাগরিষ্ঠতা ছাড়া কীভাবে বিচারপতি অপসারণ? : প্রধান বিচারপতি

        সংসদে কোনো দলের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকলে সংসদের মাধ্যমে কীভাবে বিচারপতি অপসারণ হবে? উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করা বিষয়ে সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণার বিরুদ্ধে আপিল শুনানির সপ্তম দিনে এই প্রশ্ন রাখেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে অ্যামিকাস কিউরি […]

Continue Reading

জেএমবির নেতা সাইদুরের সাড়ে ৭ বছরের জেল

        ঢাকা ; সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা সাইদুর রহমানসহ তিনজনকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মামলার অপর এক ধারায় আসামিদের ছয় মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার […]

Continue Reading

যদি হ্যাঙ্গিং পার্লামেন্ট হয়, তাহলে : অ্যামিকাস কিউরিকে প্রধান বিচারপতি

        সংবিধানের ষোড়শ সংশোধনী বা উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে সংসদের হাতে প্রদান করা বাতিল প্রসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর অ্যামিকাস কিউরি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের লিখিত মতামতের ওপর শুনানিকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা প্রশ্ন করেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকলে কিভাবে বিচারপতি অপসারণ করা হবে। […]

Continue Reading

ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফি বিষয়ে রায় ঘোষণা শুরু

          আজ বৃহস্পতিবার দুপুরে ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফি বিষয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় পড়া শুরু করেছেন। গত ৫ এপ্রিল শুনানি শেষে  মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়। প্লে গ্রুপ থেকে ‘এ’ লেভেল পর্যন্ত শিক্ষার্থীদের টিউশন ফি, পুনঃভর্তি ফি ও সেশন […]

Continue Reading

ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার অভিযোগ গঠন আজ

        হত্যাকাণ্ডের দুই বছরেরও বেশি সময় পর আজ মঙ্গলবার ব্লগার, বিজ্ঞান লেখক ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক অনন্ত বিজয় দাশ হত্যা মামলার অভিযোগ গঠন করা হবে। সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে এ অভিযোগ গঠন করা হবে বলে আদালতের পিপি (রাষ্ট্রপক্ষের আইনজীবী) অ্যাডভোকেট মফুর আলী জানিয়েছেন। এর আগে গত ৮ […]

Continue Reading

বিদেশ সফরে ১৭ কর্মকর্তার ওপর সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা

          বিচার বিভাগীয় ১৭ কর্মকর্তার বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার এ বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্য করলে বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংশ্লিষ্টরা অভিযুক্ত হবেন। বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিদেশ সফর নিয়ে আইন মন্ত্রণালয়ের সার্কুলারের পাল্টা হিসেবে এ সার্কুলার জারি […]

Continue Reading

মামলা হচ্ছে রেইনট্রির বিরুদ্ধে

        ঢাকা ;  লাইসেন্স ছাড়া মদ রাখার দায়ে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ ঢাকার বনানীর রেইনট্রি হোটেলের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। দুই তরুণী ধর্ষণের ঘটনাস্থল হিসেবে আলোচনায় আসার পর গত ১৪ মে এই চার তারকা হোটেলে অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা ১০ বোতল মদ পাওয়ার কথা জানায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। […]

Continue Reading

বিচার বিভাগীয় ১৭ কর্মকর্তার বিদেশ সফরের ওপর সুপ্রিম কোর্টে নিষেধাজ্ঞা

        বিচার বিভাগীয় ১৭ কর্মকর্তার বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ সোমবার এ বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্য করলে বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংশ্লিষ্টরা অভিযুক্ত হবেন। বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিদেশ সফর নিয়ে আইন মন্ত্রণালয়ের সার্কুলারের পাল্টা হিসেবে এ সার্কুলার জারি করা […]

Continue Reading

কওমি সনদ বাতিলের রিট খারিজ

        কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ এবং আরবি) এর সমমান প্রদান করে জারি করা গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ […]

Continue Reading

ষোড়শ সংশোধনীর আপিলে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক চলছে

        সংসদের মাধ্যমে বিচারপতিদের অপসারণে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে হাইকোর্টের  রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের পক্ষে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন ফের শুরু হয়েছে। সোমবার, ২২ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল শুনানির চতুর্থ কার্যদিবসে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত […]

Continue Reading

‘আইন মন্ত্রণালয়ের অসহযোগিতায় বিচার বিভাগ অকেজো হয়ে যাচ্ছে’

        ঢাকা ;  আইন মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে বিচার বিভাগ অকেজো হয়ে যাচ্ছে, বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মোবাইল কোর্ট আইন নিয়ে শুনানিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চে রবিবার, ২১ মে এমন মন্তব্য আসে। শুনানি শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা […]

Continue Reading

জামিন পেলেন আসলাম চৌধুরী

ঢাকা; রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে আটক বিএনপি নেতা আসলাম চৌধুরীকে জামিন দিয়েছে হাই কোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মিফতাহ্ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর বেঞ্চ এক বছর ধরে কারাবন্দি এই বিএনপি নেতাকে জামিন দেয়। তবে জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল আবেদন দাখিল করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতে দায়িত্বরত ডেপুটি […]

Continue Reading

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিচ্ছে সাফাত-সাকিফ

ঢাকা; বনানীর দ্য রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণ মামলার আসামি সাফাত আহমদ ও সাদমান সাকিফকে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। আরও জানা গেছে, ধর্ষণের ঘটনায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাদেরকে আদালতে নেওয়া হয়েছে। সাদমানের পাঁচ দিনের রিমান্ড আজ এবং সাফাতের […]

Continue Reading

চার আ.লীগ কর্মীকে হত্যায় ২৩ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ;  আড়াইহাজারে আওয়ামী লীগের চার কর্মীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা মামলায় ২৩ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুন নাহার এ রায় দেন। এই চারজন হলেন আড়াইহাজার উপজেলার জালাকান্দি এলাকার বাবেক এবং তাঁর তিন স্বজন বাদল, ওমর ফারুক ও কবীর। রায় ঘোষণার সময় ১৯ আসামি […]

Continue Reading

সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল

ঢাকা;  জামায়াতের সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রেখেছেন আদালত। মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ আদালতের দেওয়া দণ্ডাদেশ পুনর্বিবেচনা চেয়ে রাষ্ট্রপক্ষ ও সাঈদীর পৃথক রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ আজ সোমবার সকালে রিভিউ আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানি শেষে […]

Continue Reading

সাঈদীর মামলায় রাষ্ট্রপক্ষের রিভিউ শুনানি শুরু

    ঢাকা; মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে রাষ্ট্রপক্ষ ও দ-প্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর করা আবেদনের শুনানির দ্বিতীয় দিনের শুরু হয়েছে। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চে এ শুনানি শুরু হয়। বেঞ্চের অপর সদস্যরা হলেন, বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান […]

Continue Reading

ভ্রাম্যমাণ আদালত অবৈধ ঘোষণা স্থগিত চেয়ে আবেদন

ঢাকা; নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এই আবেদন আজ রোববার শুনানির জন্য উপস্থাপন করা হবে। ভ্রাম্যমাণ আদালত আইনের ১১টি বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। এর আগে গত বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিধান অসাংবিধানিক ঘোষণা করেছেন উচ্চ আদালত। ফলে […]

Continue Reading