মুন্সিগঞ্জের আলোচিত শাওন হত্যা মামলা খারিজ করে দিলো আদালত

মুন্সিগঞ্জে যুবদলকর্মী শহীদুল ইসলাম শাওনকে হত্যার অভিযোগে ৫৯ পুলিশসহ ৩৫৯ জনের নামে করা মামলা খারিজ করে দিয়েছে আদালত। সোমবার (১০ অক্টোবর) শুনানি শেষে মুন্সিগঞ্জ আদালত-১-এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার মামলাটি খারিজ করে দেন। মুন্সিগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আলম মামলাটি খারিজ হাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে বিএনপির […]

Continue Reading

ছাত্রলীগের মামলায় ছাত্র অধিকারের ২৪ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট ছাত্র আবরার ফাহাদের স্মরণসভায় ছাত্রলীগের হামলা ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারামারির পর করা পৃথক দুটি মামলায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেন ও সম্পাদক আকরাম হোসেনসহ ২৪ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম এ আদেশ দেন। আগামী ১১ অক্টোবর […]

Continue Reading

আদালতে মামুনুল হক, দিতে পারেননি কাবিননামা

হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে জান্নাতুল ঝরনার করা ধর্ষণ মামলায় নারায়ণগঞ্জের আদালতে আজ দুই পুলিশ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্য দেন এসআই বোরহান ও এসঅআই কোবায়েদ হোসেন। এর আগে একই দিন সকালে কাশিমপুর কারাগার থেকে কড়া নিরাপত্তার […]

Continue Reading

জামিনে মুক্তি পেলেন হেফাজত নেতা মাওলানা জুনায়েদ

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (২ অক্টোবর) বিকেলে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধের সময় ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ২০টি মামলার আসামি ছিলেন […]

Continue Reading

কুখ্যাত রাজাকার খলিলুর রহমান গ্রেফতার

স্বাধীনতার ৫১ বছর পর মানবতাবাদী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেত্রকোনার কুখ্যাত রাজাকার খলিলুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মানবতাবাদী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি […]

Continue Reading

অস্ত্র মামলায় জি কে শামীম ও ৭ দেহরক্ষীর যাবজ্জীবন

অস্ত্র আইনের মামলায় যুবলীগ নেতা ও বিতর্কিত ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম এবং তার সাত দেহরক্ষীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয় জি কে শামীমকে। জি কে […]

Continue Reading

জাপানি নাগরিক খুন, ইছাহাক আলীর খালাসের রায় স্থগিত চেয়ে আবেদন

রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও খুনের মামলায় জেএমবি সদস্য ইছাহাক আলীকে খালাস দিয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষ থেকে এ আবেদন করা হয়। এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও খুনের দায়ে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার জঙ্গির […]

Continue Reading

কুনিও হোশি হত্যা : ৪ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল

জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় চার জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ ছাড়া আরেক আসামিকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। বুধবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এদিন অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে খালাস পেয়েছেন ইছাহাক আলী। […]

Continue Reading

জাপানি নাগরিক কুনিও হোসি খুন, হাইকোর্টের রায় আজ

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোসি খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পাঁচ জঙ্গির ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ। বুধবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করবেন। রংপুরে জাপানি নাগরিক কুনিও হোসি খুনের দায়ে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পাঁচ […]

Continue Reading

১৭ লাখ টাকা চাঁদাবাজি : ডিবি পুলিশের ৭ সদস্যের দণ্ড

ব্যবসায়ীকে অপহরণ করে ১৭ লাখ টাকা মুক্তিপণ আদায়ের মামলায় কক্সবাজার ডিবি পুলিশের সাত সদস্যকে ১২ বছর করে কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার কক্সবাজার আদালতের সিনিয়র দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ মামলার রায় ঘোষণা করেন। এর আগে ডিবি পুলিশের ছয়জন সদস্যকে কঠোর নিরপত্তার মাধ্যমে আদালতে হাজির করা হয়। দণ্ডিতরা হলেন- এসআই মোহাম্মদ […]

Continue Reading

মজুতকারীদের বিরুদ্ধে অভিযান : ৪৩ জেলার এসপির প্রতিবেদন হাইকোর্টে

সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য মজুতকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থার নেওয়ার জন্য গত মার্চ মাসে নির্দেশ দেন হাইকোর্ট। নির্দেশনায় বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ভোক্তা অধিকার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। সেই নির্দেশনার ভিত্তিতে সম্প্রতি হাইকোর্টে প্রতিবেদন দাখিল করা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন […]

Continue Reading

সম্রাটের জামিনের মেয়াদ বাড়ল ২০ অক্টোবর পর্যন্ত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ ২০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছেন আদালত। সেই সাথে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্যও ওই দিন ধার্য করা হয়েছে। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো: আসিফুজ্জামানের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। এদিন আদালতে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট […]

Continue Reading

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য সোমবার (১৯ সেপ্টেম্বর) দিন ধার্য রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে এ শুনানি হবে। এর আগে এ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ২২ আগস্ট দিন […]

Continue Reading

নারায়ণগঞ্জ আদালতে মামুনুল হক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিসোর্ট কাণ্ডে ধর্ষণ মামলায় ষষ্ঠ দফায় সাক্ষ্যগ্রহণের জন্য হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) কড়া নিরাপত্তায় তাকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মুন্সি মশিয়ার রহমানের আদালতে হাজির করা হয়। এ দিন তার বিরুদ্ধে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক তবিদুর রহমান, সাইদুজ্জামান, এসআই ইয়াউর […]

Continue Reading

পদ্মা সেতুর নাটবল্টু খোলা বায়েজিদের জামিন স্থগিত

পদ্মা সেতুর রেলিং থেকে নাটবল্টু খুলে টিকটক করা যুবক বায়েজিদ তালহাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। রোববার (১৮ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জামিন স্থগিতের আদেশ দেন। এর আগে, গত ১৪ সেপ্টেম্বর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ বায়েজিদ তালহাকে জামিন দেন। পরে […]

Continue Reading

স্বামীকে মুক্ত করতে বাদী সেজে আদালতে স্ত্রী, বিচারকের কাছে ধরা

সিরাজগঞ্জ: স্বামীকে জামিনে মুক্ত করতে আদালতে নিজেকে বাদী পরিচয় দিয়ে বিচারকের কাছে ধরা পড়লেন রুখসানা আক্তার নামে এক নারী। এ ঘটনায় তার নামে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ পারিবারিক জজ আদালতে। ওই আদালতের বিচারক সহকারী জজ কাজিপুর মো. লোকমান হাকিম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ […]

Continue Reading

বঙ্গবন্ধুর খুনিকে দেশে ফেরানোর সিদ্ধান্তের কপি উধাও!

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্তের কপি যুক্তরাষ্ট্রের কোথাও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, প্রয়োজনে কমিটির পক্ষ থেকে তৎকালীন পররাষ্ট্র সচিব শফি সামি এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক করিমকে ডেকে মতামত নেওয়া যেতে পারে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মোমেন এ […]

Continue Reading

খালেদা জিয়ার দুই মামলার শুনানি ৪ অক্টোবর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই মামলার শুনানি ৪ অক্টোবর। ওই দিন তার ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে শুনানি হবে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত নতুন এ দিন ধার্য করেন। খালেদা জিয়া অসুস্থ জানিয়ে আদালতের কাছে তার আইনজীবী অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। […]

Continue Reading

স্ত্রী হত্যায় সাবেক এসপি বাবুল আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট

চট্টগ্রামে মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পিবিআইয়ের পক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তারা আদালতে চার্জশিট জমা দেন। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, মিতু হত্যা মামলায় বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে […]

Continue Reading

মানবতাবিরোধী অপরাধ: নেত্রকোনার খলিলুরের মৃত্যুদণ্ড

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার খলিলুর রহমানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম এ রায় ঘোষণা করেন। মামলাটিতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত ও রেজিয়া সুলতানা চমন। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, আসামি খলিলুর রহমান এখনও পলাতক রয়েছেন। গণহত্যা, অগ্নিসংযোগসহ তার বিরুদ্ধে আনা ৫টি অভিযোগই প্রমাণিত হয়েছে। এরমধ্যে […]

Continue Reading

চেয়ারম্যান সাখাওয়াত তার সন্তানের পিতা আদালতে বলেছেন ভিকটিম!

গাজীপুর: ধর্ষনের পর সন্তান প্রসবের ঘটনায় আসামীর দখল থেকে উদ্ধার হওয়া ভিকটিম আদালতে ২২ ধারায় দেয়া জবানবন্ধীতে বলেছেন, তার এই সন্তানের পিতা চেয়ারম্যান সাখাওয়াত হোসেন। আজ বুধবার ভোরে এই মামলার প্রধান আসামী কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেনের শ্যালকের দখল থেকে পিবিআই ভিকটিমকে উদ্ধার করে আদালতে উপস্থিত করে। আদালতে নারী শিশু নির্যাতন দমন আইনের […]

Continue Reading

আবদুল মোমেনের পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

‘বিতর্কিত’ বক্তব্য দিয়ে শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী এরশাদ হোসেন রাশেদের পক্ষে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান আহাদ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট […]

Continue Reading

ফরিদপুরের মামলায়ও হাইকোর্টে জামিন পেলেন জাহাঙ্গীর

বিতর্কিত মন্তব্যের অভিযোগে ফরিদপুরে দায়ের করা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এ মামলায় গত ৩১ আগস্ট ফরিদপুরের ৩ নম্বর আমলি আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। এ নিয়ে তার বিরুদ্ধে করা মোট ৮টি মামলায় আগাম জামিন পেলেন জাহাঙ্গীর আলম। সোমবার জাহাঙ্গীর আলম […]

Continue Reading

হাইকোর্টে জাহাঙ্গীরের আগাম জামিন

‘খালেদা জিয়া অমর হোক’ লিখে দলের চেয়ারপারসনকে মৃত ঘোষণা, মানহানি মামলা ফরিদপুরে করা মানহানি মামলায় গাজীপুরের সিটি করপোরেশনের (গাসিক) সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৫ সেপ্টেম্বর) বিচারপতি মো.রেজাউল হাসান ও বিচারপতি মো.আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন […]

Continue Reading

কাপাসিয়ায় কিশোরী গৃহকর্মীকে ধর্ষন করে বাচ্চা প্রসব, ইউপি চেয়ারম্যানে বিরুদ্ধে মামলা

গাজীপুর: জেলার কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাপাসিয়া উপজেলা আওয়ামীলী যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধানের বিরুদ্ধে কিশোরী গৃহকর্মীকে ধর্ষণ করে বাচ্চা প্রসব ও বাচ্চাসহ কিশোরীকে অহরণের অভিযোগে গাজীপুর আদালতে মামলা হয়েছে। বৃহসপতিবার(১ সেপ্টেম্বর) গাজীপুরের নারী ও শিশু নর্যাতন দমন আদালত(পিটিশন মামলা নং ২২৭/২২) থেকে এই তথ্য জানা যায়। মামলার বাদী ভূক্তভোগী মেয়ের বাবা( […]

Continue Reading