রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়তে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চালু হওয়ার পর এবারই সবচেয়ে বেশি দল ও প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামছে প্রার্থীরা। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ মোট ২০২৮ প্রার্থী ১২ ফেব্রুয়ারির ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। […]

Continue Reading

নির্বাসন থেকে ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান

ঢাকায় জাতীয় নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার শেষ দিনের সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ৯ ফেব্রুয়ারি, ২০২৬। ছবি: রয়টার্স প্রায় দুই দশক ধরে লন্ডনে নির্বাসনে থাকার পর দেশে ফেরার দুই মাসও পূর্ণ হয়নি। এর মধ্যেই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তারেক রহমান। তার বাবা-মা একসময় যেমন […]

Continue Reading

যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি চুক্তি স্বাক্ষর বাংলাদেশের, শুল্কহার কমে ১৯

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ (এআরটি) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় রপ্তানি পণ্যে শুল্কহার ২০ থেকে কমে ১৯ হবে। আর যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে রেসিপ্রোকাল শুল্ক হবে শূন্য। সোমবার (৯ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভার্চুয়ালি এ চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় জাতীয় […]

Continue Reading

আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনায় আপনাদের সমর্থন পেলে আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ইনশাআল্লাহ ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দেশবাসীর কাছে এটি আমার অঙ্গীকার; বিএনপির অঙ্গীকার। জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে […]

Continue Reading

প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে প্রায় পাঁচ লাখ মানুষ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দায়েরকৃত হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পেয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক […]

Continue Reading

বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস : তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, যা মানুষের সাধ্যের বাইরে। বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস। আমরা এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, যা মানুষের সাধ্য ও ক্ষমতার বাইরে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর-১০ নাম্বার সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি। ঢাকা-১৫ আসনের […]

Continue Reading

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, বলা হলো যেসব কথা

ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে। সেখানে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হয়। যেগুলোর লিখিত উত্তর পাঠ করে শোনানো হয়। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিষয়ক প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। তাকে প্রশ্ন করা হয় বাংলাদেশ ও ভারতের মধ্যে এ মুহূর্তে স্পর্শকাতর সম্পর্ক চলছে […]

Continue Reading

বিএনপিকে পাশে বসিয়ে হেফাজত আমির বললেন, ‘জামায়াতকে ভোট দেওয়া হারাম’

জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের জন্য হারাম বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসায় বোখারি শরিফ খতম শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় হেফাজত আমিরের পাশে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি উপজেলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীর বসে থাকতে দেখা যায়। পরে হেফাজত আমিরের […]

Continue Reading

দ্বিতীয় দফায় ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অনেক

ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত অন্তত ৯৬ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের রয়েছেন। আহতদের মধ্যে একজনকে ভর্তি দেওয়া হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, এখন পর্যন্ত ৯৬ জন চিকিৎসা নিয়েছে। অনেকে […]

Continue Reading

কালীগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মো. সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদক: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর-৫ আসনে (কালীগঞ্জ, পূবাইল, বাড়িয়া) ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ই ফেব্রুয়ারী) বিকালে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে, উপজেলা বিএনপির আয়োজনে গাজীপুর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী […]

Continue Reading

একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা আমাদের ৩১ দফার মাধ্যমে একটি প্রস্তাব জাতির সামনে অনেক আগেই দিয়েছিলাম। সেই প্রস্তাবটি হচ্ছে— যিনি প্রধানমন্ত্রী হবেন, তার পদের মেয়াদ ১০ বছরের বেশি হবে না। পরবর্তীতে সরকার গঠিত রিফর্ম কমিশনের সঙ্গে অন্যান্য অনেক দল আলোচনা করেছে, কিন্তু এই প্রস্তাবটি সর্বপ্রথম বিএনপি দিয়েছিল। এটি নথিবদ্ধ (ডকুমেন্টেড)। কাজেই এই কৃতিত্ব অবশ্যই […]

Continue Reading

ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বা ‘থমকে থাকা’ অবস্থার কথা অকপটে স্বীকার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি মনে করেন, নানা কারণে অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না। তবে এই সরকারের উত্তরসূরি হয়ে যে নতুন সরকার আসবে, তারা এই অচলাবস্থা কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত […]

Continue Reading

সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

সরকারি সেবা প্রদানে এবং সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না বলে কড়া বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সরকারি ব্যবস্থাপনা ও দক্ষতা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়িত হয় এবং ফাইল আটকে থাকার সংস্কৃতি বন্ধ হয়। এ ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে নাগরিকদের কাছে সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন […]

Continue Reading

ইসলামী আন্দোলনের ইশতেহার : খাতভিত্তিক উন্নয়ন পরিকল্পনার ২৮ দফা ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনী ইশতেহারে খাতভিত্তিক উন্নয়ন পরিকল্পনার ২৮ দফা ঘোষণা করেছে দলটি। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে দলটির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। খাতভিত্তিক উন্নয়ন পরিকল্পনার ২৮ দফা হলো- অর্থনৈতিক সমৃদ্ধি; […]

Continue Reading

মা-বোনদের নিয়ে যাদের সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের স্বাধীনতা, ভোট ও কথা বলার অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই ষড়যন্ত্র যারা করছে, জনগণের পক্ষ থেকে তাদের একটি নাম দেওয়া হয়েছে ‘গুপ্ত’। জনগণ তাদের গুপ্ত নামে ডাকে। কারণ জনগণ দেখেছে, যখনই সময় এদিক হয় তখন তাদের এক রূপ, যখন সময় হয় ওদিক তখন তাদের আরেক রূপ। বিভিন্ন […]

Continue Reading

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যু

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর […]

Continue Reading

মেয়াদ শেষের আগেই ‘লাল পাসপোর্ট’ ছাড়ছেন হাফ ডজন উপদেষ্টা!

কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের হাফ ডজন উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী / ছবি- ঢাকা পোস্ট মেয়াদ শেষ হওয়ার আগেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের কূটনৈতিক (লাল) পাসপোর্ট জমা দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের একঝাঁক শীর্ষ নীতিনির্ধারক। অর্থ, স্বরাষ্ট্র ও তথ্যসহ গুরুত্বপূর্ণ ছয় মন্ত্রণালয়ের উপদেষ্টারা ইতোমধ্যে তাদের বিশেষ পাসপোর্ট সমর্পণ করে […]

Continue Reading

১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা ডিফিকাল্ট কাজ : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন কাজ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, ‘আপনারা সবসময় বলেন, আইনশৃঙ্খলা কন্ট্রোল করি না। দেখেন এখানে আপনারা কয়জন সাংবাদিক, এই কয়জনের কথা বলাটা বন্ধ করতে অনেক সময় লেগে যায়। তো দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা অনেক ডিফিকাল্ট […]

Continue Reading

১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার নিয়মে বড় পরিবর্তন এনেছিল নির্বাচন কমিশন (ইসি)। এবারই প্রথম সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছিল। তবে সাংবাদিকদের তোপের মুখে এই সিদ্ধান্ত থেকে গত বৃহস্পতিবার সরে এসেছে নাসির উদ্দিন কমিশন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পরিবর্তনের আগে প্রায় ১৪ হাজার […]

Continue Reading

গাজীপুরে তিনটি আসনে লড়াইয়ের আভাস!

গাজীপুর: শ্রমিক অধ্যুষিত গাজীপুরের ৫টি আসনে বিএনপি, জামায়াত জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই), জাতীয় পার্টি, এবি পার্টি, সিপিবি, গণফোরাম, মার্কসবাদী, জনতার দল, স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫টি আসনের মধ্যে মূলত তিনটি আসনে লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। অতীতের তিনটি নিয়ন্ত্রিত নির্বাচনি পরিবেশ কাটিয়ে নতুন আশার আলো জাগ্রত হলেও ভোটারের মনে এখনো রয়েছে নানা […]

Continue Reading

তারেক রহমানের অপেক্ষায় বিসিক শিল্প পার্কে জনতার ঢল

সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা গেছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় তারেক রহমানের সিরাজগঞ্জে পৌঁছানোর কথা থাকলেও এখনো তিনি সভাস্থলে এসে পৌঁছাননি। দলীয় সূত্র জানা গেছে, বগুড়ার শেরপুরে একটি মতবিনিময় সভা শেষ করে তিনি এখনো সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হননি। তবে […]

Continue Reading

মিছিলে মুখরিত রংপুর, তারেক রহমানের জনসভা ঘিরে জনতার ঢল

দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে রংপুর। দুপুর থেকে রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন-পতাকা হাতে স্লোগানে স্লোগানে শহরে প্রবেশ করছেন দলীয় নেতাকর্মীরা। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন প্রবেশ পথ ধরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থল কালেক্টরেট ঈদগাহ মাঠে আসতে শুরু করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের […]

Continue Reading

হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি দেশে ১৭ বছর থাকতে পারিনি। তাহলে এতো বছর দেশের উন্নয়ন কি হয়নি? যেখানে যাই সবাই বিভিন্ন বিষয়ে আবদার করে। তবে হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই। আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ শহরের এটিম মাঠে জেলা বিএনপি […]

Continue Reading

ক্ষমতায় গেলে কৃষিঋণ মওকুফ করা হবে

‘১২ তারিখে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে, আগামী দিন আমরা দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে, এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’ দেশের জনগণের রায়ে বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের জন্য সুদসহ ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ এবং পদ্মা ব্যারেজ […]

Continue Reading

জামায়াত নেতা নিহতের ঘটনায় ঝিনাইগাতীতে থমথমে পরিস্থিতি

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় পুরো উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে ঝিনাইগাতী এলাকাজুড়ে সুনসান নীরবতা দেখা গেছে। রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি খুবই কম, বন্ধ রয়েছে উপজেলা সদর বাজারের অধিকাংশ দোকানপাট। নিহত রেজাউল করিম শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন। তার মরদেহ […]

Continue Reading