রাজনৈতিক-ধর্মীয় সমাবেশে যোগ দিতে লাগবে টিকার সনদ

করোনার নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে আজ শুক্রবার ৫টি জরুরি নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সময় বিস্তার মোকাবিলায় রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান-সমাবেশের ওপর বিধিনিষেধ দিয়েছে সরকার। বিধিনিষেধ মোতাবেক এসব অনুষ্ঠানে ১০০ জনের বেশি মানুষের সমাবেশ করা যাবে না। যারা অনুষ্ঠানে যোগদান করবেন তাদের অবশ্যই করোনা টিকার সনদ অথবা ২৪ ঘণ্টার মধ্যে করা পিসিআর টেস্টের […]

Continue Reading

অর্ধেক লোকবলে চলবে অফিস-আদালত

দেশে দ্রুত গতিতে করোনার সংক্রমণ বাড়ায় নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বিধিনিষেধে অন্য নি্র্দেশনার পাশাপাশি অর্ধেক লোকবল দিয়ে অফিস-আদালত পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদদপ্তরের আয়োজিত দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে বিশেষ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় মন্ত্রী বলেন, এটা খুব শিগগিরই প্রজ্ঞাপন আকারে চলে আসবে। […]

Continue Reading

র‌্যাবের সঙ্গে অবিচার করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাবকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধ করতে ১২টি মানবাধিকার সংগঠন যে দাবি জানিয়েছে তার প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকারি এই বাহিনীর ওপর ‘অবিচার’ হচ্ছে। আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলনে তিনি। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের […]

Continue Reading

এক রকম পিঠা নিয়ে এসে নানারকম পিঠা খেয়েছি

গাজীপুর, ২০শে জানুয়ারি ২০২২:”খাওয়া তো দূরের কথা এত পিঠার নামও আমি আগে কখনও শুনিনি, এক রকম পিঠা নিয়ে এসে নানানরকম পিঠা খেলাম, অনেক নতুন নতুন পিঠার নাম জানলাম। আমি অভিভূত।” দশম শ্রেণির শিক্ষার্থী জেসমিন আক্তার মনি এভাবেই তার অনূভুতি ব্যক্ত করেছে। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আদিনা সোমনা তাসফিয়া বলেছে, “তিন প্রকারের পিঠা নিয়ে এসে অনেক ধরনের […]

Continue Reading

করোনায় আক্রান্ত ন্যান্সি

করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এ শিল্পী বলেন, গত রোববার রাত থেকে আমি অসুস্থ। গতকাল সোমবার টেস্ট করাই। আজ মঙ্গলবার করোনা টেস্টের ফল পজিটিভ আসে। ন্যান্সি আরও জানান, আমার স্বামী মহসীন, মেয়ে রোদেলা, ছোট ভাই সানি ও গৃহকর্মী এখন পর্যন্ত আক্রান্ত হয়নি। তাদের মধ্যে কোনো উপসর্গ নাই। তবে উপসর্গ দেখা দিলে তাদেরও […]

Continue Reading

জি এম কাদের করোনায় আক্রান্ত

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের করোনায় আক্রান্ত হয়েছেন। সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য গতকাল শনিবার কোভিড পরীক্ষা করলে আজ রোববার রিপোর্ট পজিটিভ আসে। আজ জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নেতিবাচক কোনো উপসর্গ ছাড়াই […]

Continue Reading

আমি লক্ষাধিক ভোটে জিতব

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। আজ রোববার সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ মাইজদাইর ইসলামিয়া সিনিয়র কামিল (এমএ) মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর তৈমুর বলেছেন, ‘এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে। আমি লক্ষাধিক ভোটে জিতব।’ এর আগে সকাল সোয়া আটটার দিকে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে আসেন […]

Continue Reading

ওঁরা কক্সবাজার থেকেও হত্যা মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে ছাত্রলীগ নেতা নয়ন হত্যা কাণ্ডের ঘটনায় ২১ জনের নাম উল্লেখ্য করে থানায় মামলা রুজু হয়েছে। এঘটনায় তিনজন অভিযুক্ত আসামি গত ১১ জানুয়ারী রাত নয়টায় এনা টাসপোর্ট প্রাইভেট লিমিটেড পরিবহন একটি বাসে কক্সবাজার ভ্রমণে যায়। আসামীরা হলো, সোনাব গ্রামের মো. আবুল কাশের সরকারের ছেলে গাজীপুর জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ও […]

Continue Reading

হারিছ চৌধুরী লন্ডনে নয়, মারা গেছেন ঢাকায়, জানালেন ব্যারিস্টার কন্যা সামিরা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী লন্ডনে নয়, ঢাকায় মারা গেছেন। এটা নিশ্চিত করলেন হারিছ চৌধুরীর বিলেত প্রবাসী কন্যা সরকারি চাকরিজীবী ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। যদিও বাবার খবর জেনে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে ঢাকায় চলে আসেন। কবে মারা গেলেন হারিছ চৌধুরী? দিন, তারিখও জানা গেল তার কাছ থেকে। করোনাসহ একাধিক রোগে […]

Continue Reading

সংবাদ সম্মেলন করে ভোট নিয়ে শঙ্কা জানালেন তৈমুর

আগামী রোববার সকাল আটটায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে। শুক্রবার মধ্যরাতে ভোটের প্রচার শেষ হচ্ছে। তার আগে শুক্রবার রাত ১০টার দিকে শহরের মাসদাইরে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন তৈমুর আলম খন্দকার। নির্বাচনের প্রচারের শেষ সময়ে এসে সংবাদ সম্মেলন করে ভোট নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। ভোটের দিন যেন […]

Continue Reading

মির্জা ফখরুলের পরিবারের সবাই করোনায় আক্রান্ত

করোনা আক্রান্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শারীরিকভাবে ভালো আছেন বলে জানিয়েছেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। আজ শুক্রবার সন্ধ্যায় মহাসচিবের উত্তরার বাসায় গিয়ে তার শারীরিক খোঁজ-খবর নেওয়ার পর এ কথা জানান তিনি। এ সময় ডা. রফিকের সঙ্গে ছিলেন ডা. জাহিদুল কবির, ডা. তৌহিদুর রহমান আউয়াল, ডা. সাইফুল আলম বাদশা, ডা. সাখাওয়াত […]

Continue Reading

সহিংসতা না হলে আমার বিজয় সুনিশ্চিত : আইভী

জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন। কারণ প্রচার-প্রচারণার শেষ দিন আজ শুক্রবার। এ উপলক্ষে সকালে সংবাদ সম্মেলন কথা বলেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘ভোট কেন্দ্রে সহিংসতা না হলে আমার বিজয় সুনিশ্চিত। নির্বাচনে আমি জিতবই, ইনশাল্লাহ।’ আইভী বলেন, ‘তবে আমার বিজয় সুনিশ্চিত জেনে কেউ যদি ভোট কেন্দ্রে সহিংসতা করে […]

Continue Reading

পরিচ্ছন্ন ভোটের পরিবেশ চাইলেন আইভী

আমি প্রশাসনের কাছে বরাবরই বলে আসছি ভোটের পরিবেশ যেন পরিচ্ছন্ন থাকে। আমার নারী ভোটাররা যেন আসতে পারে। আমি জানি এ ভোটগুলো আমার বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জ মহানগরীর ফতুল্লার দেওভোগে নিজ বাসায় সাংবাদিকদের তিনি আরও বলেন, আমি সবসময় শান্তির পক্ষে। […]

Continue Reading

ময়নাগুড়িতে উল্টে গেল বিকানের এক্সপ্রেস, এখন পর্যন্ত মৃত ৬

পার্থপ্রতিম দাস ও রকি চৌধুরী, ময়নাগুড়ি: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল এ রাজ্যের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে। লাইনচ্যুত হয়েছে পটনা থেকে গুয়াহাটিগামী ১৫৬৩৩ আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। বৃহস্পতিবার ময়নাগুড়ির দোমোহনি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ট্রেনটির বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনার জেরে অনেক যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ছয় জনের দেহ উদ্ধার হয়েছে। আহত অবস্থায় ৫০ […]

Continue Reading

ভারতে ট্রেন দুর্ঘটনা : বহু হতাহতের আশঙ্কা

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে অনেক যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ময়নাগুড়ির দোমোহনি এলাকায় লাইনচ্যুত হয় পটনা থেকে গুয়াহাটিগামী ১৫৬৩৩ আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। ট্রেনটির বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। আহত অবস্থায় ইতিমধ্যেই ১৬ জনকে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। জলপাইগুড়ির […]

Continue Reading

মানিকগঞ্জে সাত দিন আগে নবনির্বাচিত বিএনপির চেয়ারম্যান গ্রেপ্তার

মানিকগঞ্জ: সবেমাত্র সাত দিন আগে নির্বাচন শেষ হয়েছে। নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে জয়লাভও করেছেন। এলাকার মানুষজন নিয়ে জয়ের আনন্দ উপভোগ করতে না করতেই পুলিশ গ্রেপ্তার করলো এলাকায় চমক সৃষ্টি করা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে তৃতীয়বারের মতো বিপুল ভোটে জয় পাওয়ায় বিএনপি নেতা শফিক বিশ্বাসকে। নির্বাচনের দুদিন আগে প্রতিপক্ষ নৌকা […]

Continue Reading

১৫ থেকে ২০ শতাংশ করোনা রোগী ওমিক্রনে আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন (সামাজিক সংক্রমণ) শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। দেশে এখন ১৫ থেকে ২০ শতাংশ করোনা রোগীই ওমিক্রনে আক্রান্ত বলেও মন্তব্য করেন তিনি। আজ বুধবার মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন (বিসিপিএস) ভবনে অ্যাম্বুলেন্স ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা […]

Continue Reading

যুক্তরাজ্যে মারা গেছেন হারিছ চৌধুরী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী যুক্তরাজ্যে প্রায় সাড়ে তিন মাস আগে মারা গেছেন। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন হারিছ চৌধুরীর দুজন নিকটাত্মীয়। হারিছ চৌধুরীর আত্মীয় ও কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন মানবজমিনকে জানান, আমরা শুনেছি, কয়েক মাস আগে করোনায় আক্রান্ত হয়ে তিনি দেশের বাইরে মারা গেছেন। এদিকে […]

Continue Reading

করোনায় মারা গেলেন চিত্রশিল্পী মাহমুদুল হক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন চিত্রশিল্পী মাহমুদুল হক। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তারা বয়স হয়েছিল ৭৭ বছর। মাহমুদুল হকের ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক মোস্তাফিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভাইয়ের শারীরিক অবস্থা […]

Continue Reading

আইসিইউতে লতা মঙ্গেশকর

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে তার চিকিৎসা চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন লতার পরিবারের সদস্য রচনা। ভারতীয় সংবাদসংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, আপাতত স্থিতিশীল আছে লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা। এই বয়সে করোনা আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউতে রাখা হয়েছে তাকে। সকলের উদ্দেশে তার অনুরোধ, দয়া […]

Continue Reading

করোনার সুনামি বঙ্গে, একদিনে আক্রমণের সব রেকর্ড ম্লান

একদিনে করোনা আক্রমণের সব রেকর্ড ম্লান করে রবিবার পশ্চিমবঙ্গে সংক্রমিত হয়েছেন পাঁচ হাজার ৪৮৫ জন। শনিবার মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৮ হাজার ৫০২ জন। রবিবার এই সংখ্যা দাঁড়ায় ২৪ হাজার ২৮৭ তে। করোনার এই সুনামিতে ১৮ জনের মৃত্যু হয়েছে। বাংলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লক্ষ ৫৫ হাজার ৪৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ১৯ হাজার […]

Continue Reading

সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। রোববার (৯ জানুয়ারি) রাত ৮টায় তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ‍উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল কবির […]

Continue Reading

গবেষণায় সময় দিতে চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোগীর চিকিৎসার পাশাপাশি গবেষণায় কিছুটা সময় দিতে দেশের স্বনামধন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা বলেন, চিকিৎসা বিজ্ঞানে গবেষণা অনিবার্য হওয়ায় চিকিৎসা প্রদানের পাশাপাশি গবেষণা পরিচালনার জন্য আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে দেশের ৮টি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যা বিশিষ্ট হার্ট, কিডনি ও ক্যান্সার চিকিৎসার […]

Continue Reading

উত্তরায় হকারদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন হকাররা। আজ সকাল ১০টার দিকে উত্তরার রবীন্দ্র সরণিতে জড়ো হয়ে উচ্ছেদ বন্ধ ও স্থায়ী পুনর্বাসন দাবিতে প্রথমে বিক্ষোভ শুরু করেন তারা। পরে দুপুরে তাঁরা সড়ক অবরোধ করেন। এতে উত্তরায় সড়কের দুদিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। তৈরি হয় তীব্র যানজট। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। হকাররা জানান, করোনার সময় তাঁরা […]

Continue Reading

কনডেম সেলে নূর হোসেনের হাতে মোবাইল, তদন্ত কমিটি গঠন

গাজীপুরে কাশিমপুর কারাগারে কেন্দ্রীয় কারাগার-২ এর কনডেম সেলে বন্দি নারায়ণগঞ্জে সাত খুনের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক কাউন্সিলর নূর হোসেনের হাতে মোবাইল ফোন পাওয়া গেছে। এ ঘটনার তদন্তে কমিটি করেছে কারা কর্তৃপক্ষ। শনিবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আব্দুল জলিল জানান, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, নূর হোসেনসহ তিনজন কাশিমপুর কেন্দ্রীয় […]

Continue Reading