ওবায়দুল কাদের বললেন, ‘সমঝোতা হয়ে যাবে’

ঢাকায় আগামী ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশের স্থান নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়ে সমঝোতা হয়ে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ কথা বলেন। বিএনপির সমাবেশস্থল নিয়ে সৃষ্ট […]

Continue Reading

ঢাকায় চলাচলে যুক্তরাজ্যের সতর্কতা জারি

আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে গণসমাবেশ করতে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। এই সমাবেশ ঘিরে দেশের রাজনীতির মাঠ এখন উত্তাপ। ওই দিন ঢাকায় আসলে কী হতে যাচ্ছে, তা নিয়ে সাধারণ মানুষ উৎকণ্ঠায় রয়েছেন। বিএনপির ওই গণসমাবেশকে সামনে রেখে বাংলাদেশে অবস্থান করা নাগরিকদের চলাচলের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। আজ মঙ্গলবার দেশটির ভ্রমণ পরামর্শবিষয়ক ওয়েবসাইটে এ সতর্কতার কথা জানানো […]

Continue Reading

সোহরাওয়ার্দীর বিকল্প মাঠের কথা জানালেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিকে সমাবেশের জন্য সরকারের পক্ষ সোহরাওয়ার্দী উদ্যানের কথা বলা হয়েছে। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান তাদের পছন্দ নয়। তাই সোহরাওয়ার্দী উদ্যানের বিকল্প হতে পারে পূর্বাচল বাণিজ্য মেলার মাঠ, টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ কিংবা বুড়িগঙ্গার তীরের মাঠ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপির ১০ […]

Continue Reading

আমরা একটি শান্তিপূর্ণ সমাবেশ করব : মির্জা আব্বাস

‘সরকারের পক্ষ থেকে আগেই বলা হচ্ছে, সন্ত্রাস হবে, সন্ত্রাস হবে’ এমনটা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা একটি শান্তিপূর্ণ সমাবেশ করব। সেই সমাবেশ থেকে পরবর্তী কার্যক্রমের ঘোষণা আসতে পারে। আজ সোমবার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে তিনি একথা বলেন। বিএনপি সমাবেশস্থলে বসে পড়বে কিনা- এমন সন্দেহের পরিপ্রেক্ষিতে মির্জা আব্বাস বলেন, […]

Continue Reading

ইশরাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিএনপি নেতা ইশরাক হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী সময়ের আবেদন নামঞ্জুর করে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপরিদর্শক শাহ আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর মতিঝিলে গাড়ি পোড়ানোর মামলায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলা থেকে […]

Continue Reading

১০ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার মিশন শুরু হয়েছিল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘১০ ডিসেম্বর বিএনপির খুব প্রিয় তারিখ। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর এ দেশে বুদ্ধিজীবীদের হত্যার মিশন শুরু হয়েছিল। সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনসহ বেশ কয়েকজন বুদ্ধিজীবীকে পাকিস্তানিরা ধরে নিয়ে যায়। পরে তাদের হত্যা করা হয়। এ কারণেই এই তারিখ বিএনপির এত প্রিয়।’ আজ রোববার বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডের জনসভায় তিনি […]

Continue Reading

আগামী নির্বাচনে খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী নির্বাচনে খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। খেলা হবে লুটপাটের বিরুদ্ধে, খেলা হবে এই ডিসেম্বর বিজয়ের মাসে।’ আজ শনিবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। […]

Continue Reading

কর্মীদের শাসন করতে জুতাপেটা করলেন ছাত্রলীগ নেতা

শাসনের নামে র‌্যালিতে ছাত্রলীগ কর্মীদের জুতা দিয়ে পিটিয়েছেন বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান। গতকাল শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীতে এ ঘটনা ঘটে। তবে প্রকাশ্যে নিজ কর্মীদের জুতাপেটার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ব্যাপারে রাজীব হোসেন খান জানান, তিনি তার কর্মীদের শাসন করেছেন মাত্র।তবে ছাত্রলীগের বর্তমান ও সাবেকরা বলছেন, ‘জুনিয়ারদের শৃঙ্খলা শেখাবেন, […]

Continue Reading

উপজেলা আওয়ামী লীগের সভাপতি হলেন কাদের মির্জা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী): দীর্ঘ এক যুগ পর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জাকে, যিনি বসুরহাট পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছেন। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে। আজ শুক্রবার সন্ধ্যায় বসুরহাট […]

Continue Reading

নেতা-কর্মীদের সমাবেশস্থলে ঢুকতে দিচ্ছে না পুলিশ

ঢাকায় মহাসমাবেশের আগে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় বিভাগীয় শহর রাজশাহীতে বিএনপির শেষ বিভাগীয় সমাবেশে যোগ দিতে দলটির অনেক নেতাকর্মী শহরে হাজির হলেও সমাবেশের ভেন্যু মাদরাসা ময়দানে প্রবেশের সুযোগ পায়নি। রাজশাহীর পুলিশ কমিশনার আবুল কালাম সিদ্দিকী বলেছেন, বিএনপি শনিবার বেলা ২টা থেকে সমাবেশের জন্য অনুমতি নিয়েছে এবং সে কারণে তখন থেকেই তারা সেখানে যেতে পারবেন। ‘এটা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের […]

Continue Reading

ক্ষোভে মঞ্চ ছাড়লেন আ.লীগের কেন্দ্রীয় ৪ নেতা

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের যৌথ সম্মেলন যেন বিশৃঙ্খলার মহাযজ্ঞে পরিণত হয়েছে। কেন্দ্রীয় দুই নেতার সম্মেলনে দেরিতে উপস্থিত হওয়া, বিশেষ অতিথি, বিশেষ বক্তা কেউ বক্তব্য না দেওয়াসহ ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের চার নেতার ক্ষুব্ধ হয়ে মঞ্চ ছাড়া ছিল চোখে পড়ার মতো। জানা গেছে, ঢাকা মহানগরের এই সম্মেলন সকাল ১০টায় উদ্বোধনের কথা থাকলেও এক ঘণ্টা […]

Continue Reading

মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে চুমকি-শিলা

সংসদ সদস্য (এমপি) মেহের আফরোজ চুমকিকে সভাপতি ও শবনম জাহান শিলাকে সাধারণ সম্পাদক করে মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহিলা আওয়ামী লীগের সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওই দুজনের নাম ঘোষণা করেন। আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন মেহের […]

Continue Reading

সমাবেশস্থল থেকে চুরি গেল রুমিন ফারহানার মোবাইল

সমাবেশস্থল থেকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য রুমিন ফারহানার মোবাইল ফোন চুরি হয়ে গেছে। গতকাল শুক্রবার রাত ৯টায় কুমিল্লা বিভাগীয় সমাবেশস্থল টাউন হল মাঠে যাওয়ার পর কোনো একসময় তার ব্যাগ থেকে মোবাইল ফোনটি চুরি হয়। বিষয়টি অনুমান করতে পেরে রুমিন তার ব্যাগ খুলে দেখেন। তবে মোবাইল ফোন ছাড়া অন্য কিছু খোয়া যায়নি। মোবাইল […]

Continue Reading

গুসি শান্তি পুরস্কার’ পেলেন ডা: দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি ‘জনসেবা ও কূটনীতি’ ক্ষেত্রে তার ‘অনুকরণীয় সাফল্যের’ জন্য গুসি শান্তি পুরস্কার পেয়েছেন। বৃহস্পতিবার ম্যানিলায় আয়োজিত একটি অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন তিনি। গুসি শান্তি পুরস্কারটি ফিলিপাইনের ম্যানিলার ‘গুসি পিস প্রাইজ ফাউন্ডেশন’ দিয়ে থাকে, যা প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশন নম্বর ১৪৭৬ দ্বারা বাধ্যতামূলক। এটি এমন ব্যক্তি এবং সংস্থাকে স্বীকৃতি দেয়া হয়, যারা বিভিন্ন ক্ষেত্রের […]

Continue Reading

বাসচাপায় প্রাণ গেল নারীর, রাস্তায় ছিটকে পড়ল কোলের সন্তান

রাজধানীতে বাসচাপায় এক নারী নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই নারীর কোলে থাকা সন্তান রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে থাকা ইঞ্জিনিয়ার আহনাফ তাজওয়ার করিম জানান, সকাল সাড়ে ৯টার দিকে ইসিবি চত্বরের বাসস্ট্যান্ডে এক […]

Continue Reading

এসপি পদমর্যাদার ৪ কর্মকর্তাকে বদলি

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করেছে সরকার। আজ বৃহস্পতিবার তাদের বদলিসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। প্রজ্ঞাপন থেকে জানা যায়, গাইবান্ধার এসপি মুহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার এসপি মোহাম্মদ আনিসুর রহমানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার কামাল হোসেনকে […]

Continue Reading

যুদ্ধে জয়ী হতে জনগণের আস্থা-বিশ্বাস দরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যেকোনো যুদ্ধে জয়ী হওয়ার জন্য জনগণের আস্থা-বিশ্বাস একান্তভাবে দরকার। তাছাড়া আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। সকলের সঙ্গে বন্ধুত্ব, এই নীতি আমরা বিশ্বাস করি। তারপরও দক্ষতার দিক থেকে প্রশিক্ষণ নিয়ে আমাদের সব ধরনের উৎকর্ষতা বজায় রেখে চলতে হবে, সেই আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে। দেশমাতৃকার প্রতি এবং দেশের জনগণের প্রতি দায়িত্ববোধ থাকতে […]

Continue Reading

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। আজ মঙ্গলবার দেশটির রাজ প্রাসাদ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর ফ্রিমালয়েশিয়া টুডের।  প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় আজ বিকেল ৫ টায় আনোয়ার শপথ নেবেন। দেশটির রাজা আল–সুলতান আবদুল্লাহ এই শপথ বাক্য পাঠ করাবেন। এক বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে মালয়ের শাসকদের মধ্যে […]

Continue Reading

ভোটের কথা ‘সাদা মনে’ বলেছিলেন জাপানি রাষ্ট্রদূত: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে ভোট নিয়ে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি যে মন্তব্য করেছেন, তা ‘সাদা মনে’ বলেছেন বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে তিনি এ দাবি বলেন।  পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি (জাপানি রাষ্ট্রদূত) এটা বলেছেন, তিনি এটা শুনেছেন, কেউ তাকে বলেছে। নিশ্চয় তাকে এভাবে কেউ ব্রিফ করেছে। সেজন্য তিনি এটা […]

Continue Reading

অবস্থান জানান দিতেই জঙ্গি ছিনতাই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দিতে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। আমাদের ধারণা- তারা পরিকল্পনামাফিক কাজটি করেছে। তারা যাতে দেশের বাইরে পালাতে না পারে সেজন্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। যারা এর সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করা হবে।’ আজ বুধবার দুপুরে নরসিংদীর মনোহরদী থানার নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের […]

Continue Reading

দুরন্ত বিপ্লবের মৃত্যু: লঞ্চের চালকসহ গ্রেপ্তার ৬

লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে আওয়ামী লীগের কৃষি বিষয়ক উপকমিটির সদস্য দুরন্ত বিপ্লবের মৃত্যুর ঘটনায় লঞ্চের চালকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ। গতকাল শনিবার রাজধানী ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুর ১২টায় ডিএমপির গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান এসব কথা বলেন। এ উপলক্ষে […]

Continue Reading

গাজীপুর মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা

গাজীপুর: গাজীপুর মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অ্যাডভোকেট আজমত উল্লাহ খান পুনর্নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আতাউল্লাহ মণ্ডল। তিনি আগের কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার (১৯ নভেম্বর) জয়দেবপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

Continue Reading

৮০ হাজার টাকা বেতনের চাকরি পেলেন দুদকের সেই শরীফ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত হওয়া কর্মকর্তা শরীফ উদ্দিন পশুচিকিৎসার একটি বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দিচ্ছেন। ৮০ হাজার টাকা মাসিক বেতনে ‘কারিগরি সেবা ও বিপণন বিভাগের’প্রধান হিসেবে আগামীকাল বৃহস্পতিবার ওই প্রতিষ্ঠানের ঢাকার কার্যালয়ে যোগ দেবেন তিনি। শরীফ উদ্দিন বলেন, ‘যেসব প্রতিষ্ঠান চাকরির অফার দিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে বড় বড় ওই সব পদে যোগ দিতে […]

Continue Reading

লাগামছাড়া আটা চিনি

সরবরাহের ঘাটতি দেখিয়ে বাজারে লাগামহীন আটা ও চিনির দাম। ব্যবসায়ীদের প্রতিশ্রুতির পরেও চিনির বাজারে অস্থিরতা কমেনি, উল্টো বেড়েছে। আবার অনেক দোকানে চিনি পাওয়াও যাচ্ছে না। কয়েকদিনের ব্যবধানে খোলা আটার দাম বেড়ে ৬৪ টাকায় ঠেকেছে। কিছু দিন আগেও ৫৫ টাকায় পণ্যটি কেনা গেছে। বাজারে মোটা চালের কেজি ৪৮ থেকে ৫০ টাকা এবং মাঝারি চালের কেজি ৫৬ […]

Continue Reading

নৃশংসভাবে হত্যার পর লাশ ফেলে দিয়েছে মরাপদ্মায়

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মরাপদ্মা নদীর ক্যানাল ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ। রোববার বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫/৪০ বছর হবে। তার গায়ের রঙ কালো। খাটো আকৃতির লোকটির পুরো শরীর উলঙ্গ ছিল। তার মুখ-মণ্ডল ফোলা ও রক্তাক্ত। বুকের বাম পাশে […]

Continue Reading