ঢাকায় হবে আরও ৬ মেট্রোরেল লাইন: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে ঢাকায় আরও ৬টি মেট্রোরেলের লাইন প্রতিষ্ঠার সমন্বিত কর্মপরিকল্পনা রয়েছে। একইসঙ্গে ঢাকার বাইরে চট্টগ্রামে চলছে সম্ভাব্যতা যাচাই। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা-চট্টগ্রামে আরও দুটি সার্ভিস লেন হবে। চলমান সংকটকালে আমরা বড় প্রকল্পের কাজ হাতে নিতে পারব না। […]

Continue Reading

আগামীকাল ৩৩টি বিরোধী দল রাজধানীতে গণমিছিল বের করবে

বর্তমান সরকারকে পতনের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করবে বিএনপিসহ অন্যান্য বিরোধী দল ও জোট। তারা ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বার্ষিকী উপলক্ষে দিনটিকে `কালো দিবস` হিসেবে পালন করবে। ঘোষণা অনুযায়ী বিএনপি নয়া পল্টনে মিছিল করবে, জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ, ফকিরেরপুল পানির ট্যাঙ্ক […]

Continue Reading

ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩

ঘন কুয়াশার কারণে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা তিন যাত্রী নিহত হন। আহত হন ওই প্রাইভেটকারে থাকা আরও ৪ জন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের শলিলদিয়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আতাদী গ্রামের মোসা. লাবনী (৩৫), একই গ্রামের […]

Continue Reading

প্রধানমন্ত্রীকে নিয়ে মেট্রোরেল চালানোর পর যা বললেন মরিয়ম

মেট্রোরেলের প্রথম যাত্রী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে নিয়ে মেট্রোরেল চালান মরিয়ম আফিজা। আজ বুধবার মেট্রোরেল উদ্বোধনের পর মেট্রোরেল চালিয়ে আগারগাঁও আসার পর সাংবাদিকদের কাছে নিজের অনুভূতির কথা প্রকাশ করেন মরিয়ম। মরিয়ম আফিজা বলেন, ‘দেশবাসী স্বপ্নপূরণের জন্য যেমন অপেক্ষায় ছিল তেমনই আমাদেরও অনেক প্রস্তুতি ছিল। সবকিছু সফল হয়েছে আজকের মেট্রোরেল উদ্বোধনের পর। প্রধানমন্ত্রী এই যাত্রায় […]

Continue Reading

রংপুর সিটি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ৩৩টি সাধারণ ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলরদের ফলাফলে নতুনদের জয়জয়কার দেখা গেছে। গতকাল মঙ্গলবার রাত ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন। ঘোষিত ফলাফলে রংপুর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম (লাটিম-৩১২৫), ২ নম্বর ওয়ার্ডে গোলাম সরওয়ার মির্জা (করাত-৩৩৭৬), ৩ নম্বর ওয়ার্ডে আশেক আলী […]

Continue Reading

খন্দকার মাহবুব হোসেন গুরুতর অসুস্থ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রবীণ আইনবিদ খন্দকার মাহবুব হোসেন গুরুতর অসুস্থ। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভেন্টিলেটশন সাপোর্টে নেয়া হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছেন তার জুনিয়র আইনজীবী মাহবুবুর রহমান দুলাল। তিনি জানান, হঠাৎ স্যারের ফুসফুসে পানি আসায় গত পরশু দিন এভারকেয়ার হাসপাতালে […]

Continue Reading

বাংলাদেশের অগ্রযাত্রার নতুন সংযোজন মেট্রোরেল: প্রধানমন্ত্রী

মেট্রোরেলকে বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রার আরেকটি পালক হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, স্বপ্নের মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অহংকারের মুকুটে আরেকটি পালক যুক্ত হলো। মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে আজ বুধবার দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে আয়োজিত সুধী সমাবেশে দেওয়া ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রায় আমরা আরেকটি পালক দিতে পারলাম, এটাই […]

Continue Reading

২২৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২২০টির ফলাফলে জয়ী মোস্তফা

রংপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ শেষে এখন চলছে ফলাফল ঘোষণা। রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন ২২৯টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ২২০টির ফলাফল ঘোষণা করেছেন। এর মধ্যে জাতীয় পার্টির (জাপা) লাঙল প্রতীকের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২৮ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮ হাজার ৩০৭ ভোট। হাতি প্রতীক […]

Continue Reading

রংপুর সিটি নির্বাচনে ৫১কেন্দ্রে এগিয়ে লাঙ্গল নৌকা চতুর্থ

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। বিকেল সাড়ে চারটায় ভোট শেষ হওয়ার কথা থাকলেও ইভিএমে ধীরগতির কারণে নির্ধারিত সময়ের পরেও মাঠে শত শত ভোটারকে ভোটদানের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত ভোটের ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে লাঙ্গল প্রতীক। জানা গেছে কয়েকটি কেন্দ্রে নৌকা প্রার্থীর থেকে কয়েকগুণ বেশি ভোট […]

Continue Reading

দেশে করোনার নতুন ধরনের উপস্থিতি মেলেনি: আইইডিসিআর

বাংলাদেশে এখনো করোনাভাইরাসের নতুন উপধরন বিএফ-৭-এর উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. তাহমিনা শিরিন। আজ মঙ্গলবার সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। আইইডিসিআর পরিচালক তাহমিনা শিরিন জানান, চীন থেকে আসা কোভিড পজিটিভ চারজনের জিনোম সিকোয়েন্সের ফলাফল চলতি সপ্তাহ কিংবা আগামী সপ্তাহের শুরুর দিন মিলতে পারে। সারাদেশ থেকে […]

Continue Reading

প্রখ্যাত সাংবাদিক আবদুর রহমান খান আর নেই

প্রখ্যাত সাংবাদিক আবদুর রহমান খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সোমবার দিবাগত রাত ২.৩০টায় তিনি ইন্তেকাল করেছেন। তার পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটিতে সিনিয়র সহ-সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। […]

Continue Reading

৪০ ঘণ্টা পর অ্যাম্বুলেন্সে পড়ে থাকা সেই বাবার লাশ দাফন

বাবার লাশ দাফন না করেই পেনশনের টাকার ভাগ নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয় সন্তানেরা। যে বিবাদ মীমাংসা করতে পার হয়ে যায় অনেক সময়। অবশেষে জনপ্রতিনিধিরা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অবসরের টাকা সমবণ্টনের আশ্বাস দিলে মৃত মনির আহমদের (৬৫) ছেলেরা প্রায় ৪০ ঘণ্টা পর বাবার লাশ দাফন করেন। আজ সোমবার সকাল ১০টার দিকে বড় উঠান ইউনিয়নে […]

Continue Reading

মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে কঠোর অবস্থানে মাওনা হাইওয়ে থানা পুলিশ।

রমজান আলী রুবেল, শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ব্যস্ততম নগরী মাওনা চৌরাস্তা থ্রি হুইলার অটোরিকশা, ইজিবাইক চলাচলের কারণে মাওনা চৌরাস্তা কে বলা হতো যানজটের নগরী। বর্তমানে মহাসড়ক থেকে অটোরিকশা সিএনজি চলাচল বন্ধ করে দেওয়ায় যানজট মুক্ত হয়েছে এই এলাকা। গত ৩১/০৮/২০২২ইং তারিখে মাওনা হাইওয়ের ওসি কংকন কুমার বিশ্বাস যোগদান করার পর থেকেই। […]

Continue Reading

শুরুতে তিন স্টেশনে উঠতে পারবেন যাত্রী

রাজধানীতে সড়কের উপর দিয়ে মেট্রোরেল চলার যুগ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আগামী ২৮ ডিসেম্বর। পরদিন ২৯ ডিসেম্বর থেকে এতে চলাচলের সুযোগ পাবেন যাত্রীরা। বৈদ্যুতিক এই বাহনটি প্রথম দিকে উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত চলবে। যাত্রাপথে মোট ৯টি স্টেশন থাকলেও শুরুতে মাত্র ৩টি স্টেশন থেকে যাত্রীরা উঠানামার সুযোগ পাবেন। এগুলো হচ্ছে- উত্তরা উত্তর (দিয়াবাড়ি), পল্লবী, আগারগাঁও স্টেশন। […]

Continue Reading

মফস্বলে বিএনপির ভাঙচুর-অগ্নিসংযোগের পরিকল্পনা আছে: কাদের

আগামীকাল শনিবার আওয়ামী লীগের সম্মেলনের দিন মফস্বলে বিএনপির ভাঙচুর-অগ্নিসংযোগের পরিকল্পনা রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাই তিনি সারা দেশের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার বিকেলে আওয়ামী লীগের সম্মেলনস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ১০ ডিসেম্বর ফেল […]

Continue Reading

রাজনৈতিক কর্মসূচির মতো বিএনপি নির্বাচনে ব্যর্থ হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাজনৈতিক কর্মসূচিতে ব্যর্থ হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তারা ব্যর্থ হবে। আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দলের দুই মেয়াদ দায়িত্ব পালনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের […]

Continue Reading

কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত দেবেন আমরা তা মেনেই দল পরিচালনা করব—–আজমত উল্লাহ খান

প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাজারও নেতাকর্মীর পদচারণায় মুখর থাকত গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক লাগোয়া বাড়িটি। আর তা হবে না কেন! বাড়ির মালিক জাহাঙ্গীর আলম যে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তবে নেতাকর্মীর পদচারণায় মুখর বাড়িটি আকস্মিক পরিণত হয় ‘ভুতুড়ে’ বাড়িতে। প্রায় এক বছর ধরে বাড়িটিতে কমে যায় নেতাকর্মীর পদচারণা। […]

Continue Reading

স্কুলের নাম পরিবর্তন নিয়ে মেয়র আইভীর হুঁশিয়ারি

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ প্রাক্তন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে স্কুলের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, জনপ্রতিনিধি ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রাক্তন শিক্ষার্থীদের অভিযোগ, স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের […]

Continue Reading

আড়াই কোটি টাকা আত্মসাৎ, সলিমুল্লাহ মেডিকেলের ক্যাশিয়ার কারাগারে

চিকিৎসা সেবা ও বিভিন্ন পরীক্ষার আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাশিয়ার আব্দুছ ছাত্তার মিয়াকে কারাগারে পাঠানেরা আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন। আদালতের দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেন। আজ দুপুরে সলিমুল্লাহ মেডিকেল কলেজ […]

Continue Reading

কর্মকর্তা নই, আমরা সরকারের কর্মচারী: রাজশাহীর ডিসি

রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিল বলেছেন,‘কর্মকর্তা বলতে কোনো শব্দ নেই। আমরা পাবলিক সার্ভেন্ট, মানে সরকারের কর্মচারী। মানুষের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। আমরা মানুষের কর্মচারী।’  আজ মঙ্গলবার পরিবার পরিকল্পনা কার্যালয়ে রাজশাহীতে নিয়োগ পাওয়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির নতুন কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই […]

Continue Reading

আ’লীগ গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছিল : মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন বলেছেন, আমরা যখনই শান্তিপূর্ণ কর্মসূচি দেই, সরকার তখনই বলে আমরা নাকি ভায়োলেন্স করব। অথচ আওয়ামী লীগের আমলে রক্ষীবাহিনী তৈরি করে দেশের ২০ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল। গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছিল তারাই। মঙ্গলবার জাতীয়তবাদী মহিলা দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ড. মোশাররফ […]

Continue Reading

রংপুরে ৩ যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২

রংপুরের তারাগঞ্জে অ্যাম্বুলেন্স, ট্রাক ও অটোরিকশার ‍মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত দুইজন। রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী জানান, আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের নেংটিছিড়া ব্রিজের পাশে এই দুর্ঘটনা হয়। এ সময় রংপুরগামী ট্রাক ও অ্যাম্বুলেন্সের সাথে সৈয়দপুরগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন এবং তারাগঞ্জ […]

Continue Reading

বিশ্বে মাথা উঁচু করে প্রতিষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ: শেখ হাসিনা

বিজয় দিবস উপলক্ষে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুষ্পস্তবক অর্পণের পর তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। স্মৃতিসৌধ এলাকার ত্যাগের আগে সেখানকার পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী মন্তব্য লেখেন। পরিদর্শন বইয়ে মন্তব্যে শেখ হাসিনা […]

Continue Reading

আগামীকাল শনিবার ওলামা মাশায়েখ সম্মেলন

সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী ঘোষিত ১৩ দফা দাবি আদায়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চান হেফাজতে ইসলামের নেতারা। এ ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে হেফাজত নেতাদের যোগাযোগ চলছে বলে জানা যায়। আগামী সপ্তাহের শুরুর দিকে এ বৈঠক হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ দিকে ১৩ দফা দাবি আদায়ে আগামীকাল শনিবার রাজধানীর […]

Continue Reading

সাম্প্রদায়িক শক্তি বিজয়কে নস্যাৎ করতে তৎপর: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিজয়ের ৫১ বছর পরও এ দেশকে এখনো সুষম করতে পারিনি। এখনো বিজয়কে উপভোগ করা যায়নি। এখনো সাম্প্রদায়িক শক্তি বিজয়কে নস্যাৎ করতে তৎপর। আজ শুক্রবার সকালে মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের […]

Continue Reading