আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ

আর কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। দেশজুড়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এই প্রথম সকাল ৭.৩০ থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। ভোর থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী-পুরুষ, তরুণ ভোটার ও প্রবীণ নাগরিকদের […]

Continue Reading

৩ ঘন্টা পরই ত্রয়োদশ সংসদের প্রতীক্ষিত ভোট গ্রহন শুরু

রক্তস্নাত জুলাই অভ্যুত্থানের পর এই প্রথম, দীর্ঘ দেড় দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উদিত হতে যাচ্ছে এক নতুন সূর্য। ভোটাধিকারবঞ্চিত কোটি মানুষের দীর্ঘ আক্ষেপ ঘুচিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘রাষ্ট্র সংস্কার সংক্রান্ত সাংবিধানিক গণভোট’। ফ্যাসিবাদের পতনের পর আগামীর বাংলাদেশ কেমন হবে— তা ব্যালটের মাধ্যমে নির্ধারণ করতে উন্মুখ […]

Continue Reading

সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ ভোটাধিকার সচেতনভাবে প্রয়োগ করতে দেশের সব শ্রেণি ও পেশার ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ১২ ফেব্রুয়ারি ‘গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষ্যে বুধবার দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘এ যুগান্তকারী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের […]

Continue Reading

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “ভয়কে পেছনে রেখে, সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি ১৭ বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফ্যাসিবাদের জবাব দেবে, জাতিকে নতুনভাবে গঠিত করবে এবং প্রমাণ করবে— এই দেশ তার তরুণ ও নারী এবং সংগ্রামী জনতার কণ্ঠ আর কোনোদিন হারাতে দেবে না।” […]

Continue Reading

বিদায়বেলায় নিজেদের কত নম্বর দিলেন উপদেষ্টারা?

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং বিদায় নেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বিদায়বেলায় বিভিন্ন উপদেষ্টা নিজেদের মন্ত্রণালয়ের কার্যক্রম, সাফল্য ও সীমাবদ্ধতা ও মূল্যায়ন নিয়ে কথা বলেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিজেদের কর্মকাণ্ডের ব্যাখ্যা দেন। এর মধ্যে তিনজন […]

Continue Reading

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “ভয়কে পেছনে রেখে, সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি ১৭ বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফ্যাসিবাদের জবাব দেবে, জাতিকে নতুনভাবে গঠিত করবে এবং প্রমাণ করবে— এই দেশ তার তরুণ ও নারী এবং সংগ্রামী জনতার কণ্ঠ আর কোনোদিন হারাতে দেবে না।” […]

Continue Reading

ভারত-ফ্রান্স ছাড়াও আরও ৬ দেশ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না

বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) আমন্ত্রণ পেয়েও ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া ছাড়াও আরও ছয়টি দেশ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না। এ ছাড়া দক্ষিণ এশিয়ার একটি আন্তর্জাতিক সংস্থাও নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না। নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ব্রাজিল, মিসর, কুয়েত, মরক্কো ও […]

Continue Reading

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা কেউই চিরস্থায়ী নই। কিন্তু নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন। তারা যেন জানে এই দেশ কোথা থেকে এলো, কীভাবে যুদ্ধ হয়েছে। যুদ্ধ তো একটা না, সামনে আরও যুদ্ধ আসবে। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ যেন প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা হিসেবে থাকে। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় […]

Continue Reading

বাংলাদেশের নির্বাচনে সম্পর্কের পরীক্ষায় ভারত, কৌশলী চীন

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের আগামী ১২ ফেব্রুয়ারির অনুষ্ঠিতব্য নির্বাচন দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্যকে নতুন করে রূপ দিতে পারে। এই নির্বাচন ঘিরে বেইজিং প্রভাব সুসংহত করতে চাইছে আর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক টালমাটাল হয়ে উঠছে। এবারের এই ভোট ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতনের পর দেশের প্রথম নির্বাচন। প্রত্যর্পণের অনুরোধ […]

Continue Reading

ভোট পারফেক্ট করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সারা দেশে উৎসাহ-উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছে না। কোনো অভদ্র আচরণ হচ্ছে না। আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটি খুবই ইতিবাচক পরিবর্তন। এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি। তিনি বলেন, আমাদের জন্য […]

Continue Reading

এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে। এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইসি মাছউদ বলেন, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। জাতিকে ভাল নির্বাচন দেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা, […]

Continue Reading

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি : অন্তর্বর্তী সরকার

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং একপর্যায়ে জলকামানের ওপর উঠে গেলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। সময় আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি বলে দাবি করেছে সরকার। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে […]

Continue Reading

১৫ বা ১৬ ফেব্রুয়ারি ক্ষমতা হস্তান্তর হতে পারে : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার নতুন নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। সেটা নির্বাচনের পর তিন দিনের মধ্যেই অর্থাৎ ১৫-১৬ তারিখেই হতে পারে। তিনি বলেন, নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত পরবর্তী সরকারে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা থাকবে না। নির্বাচনের পরপরই নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর তাদের […]

Continue Reading

রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ

রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। প্রেস সচিব শফিকুল আলম বলেন, রমজানে […]

Continue Reading

নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে : সেনাসদর

আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সেনাসদর। আগের নির্বাচনে যেখানে সর্বোচ্চ ৪০-৪২ হাজার সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী এলাকায় অবস্থান করতেন, সেখানে এবার প্রথমবারের মতো ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি দেওয়া হয়েছে। ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাতায়াত ও আস্থা ফিরিয়ে আনতেই বাড়তি এই মোতায়েন জোরদার […]

Continue Reading

পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব ভায়োলেন্স বলে কোনো কিছু নেই। পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না। নির্বাচন শান্তিপূর্ণ হবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেয়ার পর তিনি এসব […]

Continue Reading

ঢাকা-চট্টগ্রামে ভূকম্পন অনুভূত

রাজধানী ঢাকা ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার দূরে মিয়ানমারের ইয়েনাংগুয়াং থেকে ৯৫ কিলোমিটার পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। রাত ৯টা ৩৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৬২.৭ কিলোমিটার গভীরে। […]

Continue Reading

নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অতীতে এত বিপুল সংখ্যক সামরিক সদস্য নির্বাচনে মোতায়েন হয়নি। আমরা একটা সুন্দর নির্বাচন করার জন্য সক্ষম। নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুর আর্মি ক্যাম্পে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তিন বাহিনীর প্রধানদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১ লাখের ওপর […]

Continue Reading

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ) রাখা হয়েছে। এর আগে র‌্যাবের সূচনালগ্নে এই বাহিনীর নাম ছিল র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যা্ট)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। নাম পরিবর্তন করে কাজের কী পরিবর্তন […]

Continue Reading

ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪.১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। বিজ্ঞপ্তিতে এটিকে ‘হালকা’ শ্রেণির হিসেবে উল্লেখ করা হয়েছে। ভূমিকম্পের […]

Continue Reading

এবার কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

এবার যদি কোথাও কেন্দ্র দখল হয় কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেরানেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এবার যদি কোথাও কেন্দ্র দখল হয় কেউ ছাড় পাবে না। কেন্দ্র দখল যেন না হয়, সেজন্য এবার সিসি টিভি ক্যামেরা কেন্দ্রে লাগানো হচ্ছে, পুলিশকে ২৫ হাজার ৭০০ বডিওর্ন ক্যামেরা […]

Continue Reading

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক বিশেষ ছুটি ঘোষণা করে এই সিদ্ধান্ত জানিয়েছে। এ সময় ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে এবং কর্মকর্তা–কর্মচারীরা ছুটিতে থাকবেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে দেশে […]

Continue Reading

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হো‌সেন। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হো‌টে‌লে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর নির্বাচন রি‌পো‌র্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ প্রত্যাশা ব্যক্ত করেন তি‌নি। তৌহিদ হোসেন ব‌লেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। […]

Continue Reading

২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা

সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর। এখন থেকে মাত্র ২০ হাজার ৫০০ টাকায় দেশে ফেরার সুযোগ পাবেন তারা। প্রবাসী কর্মীদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে বিশেষ এই উদ্যোগ নিয়েছে সরকার। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই উদ্যোগের কথা জানানো হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা […]

Continue Reading

একযুগ পর ১৫০ যাত্রী নিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে উড়লো বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা থেকে বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৪১ রাত ৮টায় করাচির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ উপলক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই রুটটি চালুর মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। রুটটি দুই দেশের মধ্যে ব্যবসা-বণিজ্যের প্রসার, শিক্ষার […]

Continue Reading