কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার: কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, কক্সবাজারকে ঘিরে নানা স্বপ্ন দেখতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই স্বপ্নে রয়েছে কক্সবাজারকে আন্তর্জাতিকমানে তৈরি করার পরিকল্পনা। তিনি চেষ্টাও করেছেন, ঝাউবন স্থাপন করেছে। তার রেখে যাওয়া পরিকল্পনা বাস্তবায়ন করছি। সে পরিকল্পনারই অংশ কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রাসরণ। রোববার (২৯ […]

Continue Reading

হার্ট অ্যাটাকের শিকার পাইলট নওশাদ মারা গেছেন

ঢাকাঃ অবশেষে চলে গেলেন মাস্কাট থেকে যাত্রীবাহী ফ্লাইট নিয়ে ফেরার পথে ভারতের আকাশে হার্ট অ্যাটাকের শিকার বাংলাদেশ বিমানের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম। আজ মহারাষ্ট্রের নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ড. আবু সালেহ মোহাম্মদ মোস্তফা কামাল পাইলটের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে […]

Continue Reading

করোনায় আরো ৮০ জনের মৃত্যু

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৮০ জন। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৩ হাজার ৪৩৬ জনের শরীরে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৯২৬ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জন। করোনাভাইরাস নিয়ে শনিবার […]

Continue Reading

ট্রলারডুবিতে মৃতদের প্রত্যেক পরিবার পাবে ২০ হাজার টাকা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বালুবোঝাই ট্রলারের সাথে সংঘর্ষে যাত্রীবোঝাই ট্রলারডুবির ঘটনায় মৃতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে তিনি এই ঘোষণা দেন। এর আগে বিকেল সোয়া ৫টার দিকে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় শেষ খবর পাওয়া […]

Continue Reading

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি, ১৯ জনের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নৌকা ডুবির ঘটনায় এ পর্যন্ত ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৮ জন নারী, একজন তরুণ এবং দু’জন শিশু রয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় বিজয়নগর উপজেলার তিতাস নদীর লইসকা বিলে এ নৌকাডুবির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রায় ১২০ জন যাত্রীসহ ইঞ্জিনচালিত নৌকাটি বিজয়নগর উপজেলার চম্পকনগর থেকে সদর উপজেলার আনন্দবাজার […]

Continue Reading

ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবি : ১০ জনের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী নৌকার সঙ্গে বালুবোঝাই একটি ট্রলারের সংঘর্ষের ঘটনায় আটজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ছয়জন নারী ও দুই শিশু রয়েছেন। উদ্ধার অভিযান চলছে। ঢাকায় ডুবুরিদলকে […]

Continue Reading

করোনায় আরো ১১৭ জনের মৃত্যু

ঢাকা: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১১৭ জন। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৩ হাজার ৫২৫ জনের শরীরে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৮৪৬ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জন। করোনাভাইরাস নিয়ে […]

Continue Reading

জাতীয় কবির ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ, ২৭ আগস্ট। ১৯৭৬ সালের এ দিনে তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয়। চলে যাওয়ার এ দিনে আজ কবিকে নানা আয়োজনে স্মরণ করবে দেশের শিল্পী-সাহিত্যিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। […]

Continue Reading

করোনায় আরো ১০২ জনের মৃত্যু

ঢাকাঃ দেশে একদিনে করোনায় আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৭২৯ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩১৪ জন এবং […]

Continue Reading

মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি সংক্রমণ বাড়ার শঙ্কা

দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার কিছুটা নিম্নমুখী। তবে এখনো নিয়ন্ত্রিত পর্যায়ে আসেনি। এমন পরিস্থিতিতে সরকার দেশের সবকিছু স্বাভাবিক করে দিয়েছে। অফিস-আদালত, সব ধরনের কলকারখানা এমনকি গণপরিবহনও খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এসব প্রতিষ্ঠান ও গণপরিবহন চলাচলের নির্দেশনা থাকলেও কোথাও সেই নির্দেশনা মানা হচ্ছে না। দেশের সব পর্যটন কেন্দ্র খুলে দেওয়ায় সারাদেশের বিপুলসংখ্যক মানুষ এসব স্থানে […]

Continue Reading

করোনায় আজো ১১৪ জনের মৃত্যু

ঢাকা: দেশে একদিনে করোনায় আরও ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৬২৭ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯৬৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮০৮ জন এবং […]

Continue Reading

বাংলাদেশে উচ্ছ্বাসকারীরা নজরদারিতে

ঢাকাঃ তালেবানদের আফগানিস্তান দখলকে কেন্দ্র করে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো উচ্ছ্বাস প্রকাশ করেছে। একটি সংগঠন তালেবানদের প্রকাশ্যে অভিনন্দনও জানিয়েছে। তবে এটাতে শঙ্কার কিছু নেই বলে মন্তব্য করেছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আমাদের দেশের জঙ্গি সংগঠনগুলোকে ইতিমধ্যে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। সম্প্রতি তালেবানদের ক্ষমতা দখলের ইস্যুকে কেন্দ্র করে ২/১ […]

Continue Reading

করোনায় দেশে ২৪ ঘন্টায় ১১৪ জনের মৃত্যু

ঢাকা: করোনায় আরো ১১৪ জনের মৃত্যু – ছবি : নয়া দিগন্ত মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১১৪ জন। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৫ হাজার ২৪৯ জনের শরীরে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৫১৩ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত […]

Continue Reading

সচিবের মায়ের চিকিৎসা দেখভালে মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করা হয়নি’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদের অসুস্থ মায়ের চিকিৎসা দেখভালের জন্য মন্ত্রণালয় থেকে কোন চিঠি ইস্যু করা হয়নি। সহানুভূতি ও আবেগের জায়গা থেকে করোনায় আক্রান্ত সচিবের মাকে কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতালে দেখতে গেছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি সচিবালয়ে সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। করোনায় আক্রান্ত হয়ে জাতীয় […]

Continue Reading

করোনায় আরো ১১৭ জনের মৃত্যু

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১১৭ জন। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৫ হাজার ৭১৭ জনের শরীরে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৩৯৯ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জন। করোনাভাইরাস নিয়ে সোমবার […]

Continue Reading

সিলেট-৩ আসনে ভোট ৪ সেপ্টেম্বর, নাসিক সহ ডিসেম্বরে সব ইউপি নির্বাচন

ঢাকাঃ মহামারী করোনা ও লকডাউনে স্থগিত হওয়া একাদশ জাতীয় সংসদে সিলেট-৩ আসনে উপনির্বাচনে ভোটের দিন ঘোষণা করে ভোটের মাঠে ফিরছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৪ সেপ্টেম্বর সিলেটের ওই আসনে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো: হুমায়ুন কবির খোন্দকার। রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সোমবার কমিশন বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে একথা বলেন ইসি সচিব। […]

Continue Reading

গণটিকা কার্যক্রম বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকাঃ গণটিকা কার্যক্রম আপাতত হচ্ছে না। যখন যে পরিমাণে টিকা আসবে সবাইকে নিবন্ধন করেই ধারাবাহিকভাবে টিকা নিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে। সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাব। এ […]

Continue Reading

বরিশালে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় ‘সমঝোতা’

বরিশালঃ সম্প্রতি বরিশালে ইউএনওর বাসভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের বিষয়টি অবশেষে সমঝোতা হয়েছে। রোববার (২২ আগস্ট) রাতে বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদলের বাসভবনে সমঝোতা বৈঠকটি হয়। সমঝোতা বৈঠকটি সফল হওয়ার খবর পেয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান। তবে তার দাবি, তিনি সমঝোতা বৈঠকে ছিলেন না। এটা সিনিয়ররা করেছেন। কী শর্তে সমঝোতা […]

Continue Reading

করোনায় দেশে ২৪ ঘন্টায় ১৩৯ জনের মৃত্যু

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৮২ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৮০৪ জনের। এর মাধ্যমে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জন। এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৪ হাজার […]

Continue Reading

ছয় জেলার বন্যার অবনতি লক্ষাধিক পরিবার পানিবন্দি

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় মৌসুমের শেষ দিকে দেশে বন্যার অবনতি হয়েছে। ছয় জেলার নিম্নাঞ্চল পানির তলে। ফরিদপুর, কুড়িগ্রাম, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ ও রাজবাড়ী জেলার নিম্নাঞ্চলে বসবাস করা লক্ষাধিক পরিবারের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বসতবাড়ি তলিয়ে যাওয়ায় অনেকেই […]

Continue Reading

করোনায় দেশে আরও ১২০ জনের মৃত্যু

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১২০ জন। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৩ হাজার ৯৯১ জনের শরীরে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ১৪৩ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন। করোনাভাইরাস নিয়ে শনিবার […]

Continue Reading

বিএনপি-জামায়াত জোট সরকারই গ্রেনেড হামলার জন্য দায়ী : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার জন্য পুনরায় তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার এবং তাদের পৃষ্ঠপোষকতাকেই অভিযুক্ত করে বলেছেন, সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এটা হতে পারে না। তিনি বলেন, আলামত ধ্বংস, খুনিদের পালাতে সহায়তা করা এবং বিচারকে অন্য খাতে প্রবাহিত করার যে অপচেষ্টা তাতেই এটি স্পষ্ট প্রতীয়মান হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘ঐ […]

Continue Reading

বনানীতে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

ঢাকাঃ রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ৬তলা বিশিষ্ট ভবনের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল ৯টা ১০ মিনিটের দিকে ওই ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। বিস্তারিত আসছে..

Continue Reading

আজ বঙ্গবন্ধু এভিনিউতে নৃশংস গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী

২১ আগস্ট। ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ স্থলে গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী আজ। ২০০৪ সালের ২১ আগস্টের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে ২৪ জন নিহত এবং অন্তত তিন শ’ আহত হয়। ২০১৮ সালের অক্টোবরে এই মামলায় বিচারিক আদালত ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়ে রায় […]

Continue Reading

নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে তাজিয়া মিছিল

পবিত্র আশুরা উপলক্ষে প্রতিবছর রাজধানীতে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের হয়েছে। তবে এবার করোনা পরিস্থিতির কারণে তাজিয়া মিছিল বন্ধ ঘোষণা করা হয়। তারপরও নিষেধাজ্ঞার মধ্যেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি ছাড়াই রাস্তায় মিছিল বের করতে দেখা গেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুরানো ঢাকার ইমামবাড়া হোসেনি দালান থেকে মিছিলটি বের হয়ে চকবাজার, লালবাগ, আজিমপুর, […]

Continue Reading