পূজামণ্ডপে হামলার প্রতিবাদে শাহবাগে অবরোধ

কুমিল্লার অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। কয়েক শ’ শিক্ষার্থী মোড়ের সড়কে বসে পড়ে প্রতিবাদী নানা স্লোগান দেন। এতে শাহবাগ থেকে মৎস্যভবন, সায়েন্স ল্যাব, বাংলা মোটর […]

Continue Reading

ধর্ম অবমাননার অভিযোগে পীরগঞ্জে বাড়িঘরে আগুন, আটক ৪২

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে বেশকিছু হিন্দু বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ সোমবার সকাল পর্যন্ত ৪২ জনকে আটক করেছে পুলিশ। রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার সকালে ঘটনাস্থলে যান। তিনি বলেন, হামলাকারীদের কোনো ছাড় নেই। তারা হানাদার বাহিনীর মতো বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। ইতিমধ্যে অভিযান চালিয়ে অন্তত ৪২ জনকে আটক […]

Continue Reading

দক্ষিণ কোরিয়া সফরে গেলেন সেনাপ্রধান

৫ দিনের সরকারি সফরে দক্ষিণ কোরিয়া গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। রোববার রাতে তিনি দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আজ সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)-এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরিয়া প্রজাতন্ত্রের চিফ অব স্টাফ জেনারেল ন্যাম ইয়ং শিন (Nam Yeong Shin) […]

Continue Reading

আজ শেখ রাসেল দিবস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ। মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমণ্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ […]

Continue Reading

রোহিঙ্গারা বোঝা হয়ে দাঁড়িয়েছে

জাতিগত নিপীড়নের শিকার হয়ে মিয়ানমার থেকে শরণার্থী হয়ে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য ‘বোঝা’ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ইউরোপের দেশ নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত দেখা করতে গেলে তার সঙ্গে আলোচনায় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই যে এই সংকটের সমাধান, তা ডাচ্‌ রাষ্ট্রদূত স্বীকার করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস […]

Continue Reading

তথ্য প্রতিমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা সাঈদ খোকনের

বাাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের উপদেষ্ঠা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, সম্প্রতি দেশের একজন প্রতিমন্ত্রীকে বলতে দেখলাম ‘আমি রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দিব’। উনি একজন মুসলমান, আপনি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম বাদ দিয়ে দিবেন এটা কি আপনার দলীয় ফোরামে আলোচনা করেছেন? আপনি একজন মন্ত্রী এটা কি মন্ত্রী পরিষদে আলোচনা করেছেন? আপনি […]

Continue Reading

করোনায় আরও ১৬ জনের মৃত্যু

দেশে করোনার শনাক্তের হার আরও কমেছে। বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৭৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৭৬৮ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৩১৪ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জন। গত […]

Continue Reading

খিলক্ষেতে বাসা থেকে দেবাশীষ কুমার দাস নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২-এর একটি বাসা থেকে দেবাশীষ কুমার দাস (২৫) নামের এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে খিলক্ষেত থানা পুলিশ। নিহত দেবাশীষ সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে সদ্য পাস করে বের হয়েছিলেন। শনিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে খবর পেয়ে পুলিশ নিকুঞ্জ-২ এর ১৫ নম্বর সড়কের নরেন নিবাস নামের একটি ভবনের ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার […]

Continue Reading

শনিবার সন্ধ্যায় ফেনীতে সংঘর্ষ, ওসিসহ আহত ২৯

ফেনী: ফেনীতে পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ২৯ জন আহত হয়েছে। শনিবার বিকেল ফেনী শহরের ট্রাংক রোড এলাকায় বিক্ষিপ্তভাবে এ সব সংঘর্ষ হয়। রাত সাড়ে ১২টার দিকে সেখানকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে ফেনী […]

Continue Reading

ত্রিশালে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৬

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ শনিবার বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা সেলিম মিয়া জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলেই ৫জন […]

Continue Reading

অশান্ত চৌমুহনীতে আজ সকাল সন্ধ্যা ১৪৪ ধারা জারি

নোয়াখালীর চৌমুহনীতে পূজামণ্ডপে দফায় দফায় হামলা-ভাংচুর ও আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশসহ অন্তত ১৮ জন। পরে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপসহ লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়। হামলা-ভাংচুরের সময় এক ব্যক্তি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে। বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ ইমরান একটি গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার […]

Continue Reading

নিরাপত্তা বলয়ে সারা দেশ

কুমিল্লার ঘটনায় দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের ৩৫ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মেট্রোপলিটন এলাকার মধ্যে রাজধানী ঢাকা ও সিলেট নগরীতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও র‌্যাব ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। গতকাল সকাল থেকেই গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন। জুমার পর দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন […]

Continue Reading

কুমিল্লার ঘটনায় ব্যর্থতার দায়ে সরকারকে পদত্যাগ করতে বললেন ডা: জাফরুল্লাহ

কুমিল্লা: ভাসানি অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, কুমিল্লায় পূজামণ্ডপের এ ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারা সরকারের জন্য চরম ব্যর্থতা। এ ব্যর্থতার জন্য সরকারকে ক্ষমা চেয়ে পদত্যাগ করে জাতীয় সরকার গঠন করে মানুষের জীবন-জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি। তিনি বলেন, কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, সুনামগঞ্জের শাল্লায় […]

Continue Reading

বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল, পুলিশের সাথে সংঘর্ষ

রাজধানীতে শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কিছু মুসল্লি। তারা কুমিল্লার ঘটনার প্রতিবাদ জানান। মিছিলটি কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ের কাছে এলে পুলিশ তাতে বাধা দেয়। এতে মিছিলকারীদের একটি অংশ বিভিন্ন অলিগলিতে ঢুকে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করে। পুলিশ তখন বিভিন্ন গলির মুখে অবস্থান নেয় এবং টিয়ারশেল […]

Continue Reading

কুমিল্লার ঘটনার তদন্ত হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কুমিল্লার ঘটনার তদন্ত হচ্ছে। কাউকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, ‘যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের কোনও ছাড় দেওয়া হবে না। যে ধর্মের হোক না কেন বিচার করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন,যারা জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে না, তারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে। আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী […]

Continue Reading

তৃতীয় ধাপে ইউপি ও পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা ভোট ২৮ নভেম্বর

ঢাকা: দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। সারাদেশে এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদে ও ১০টি পৌরসভায় ভোট হবে ২৮শে নভেম্বর। নির্বাচন ভবনের সভাকক্ষে আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠকে ভোটের তারিখ নির্ধারণ করা হয়। কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার […]

Continue Reading

দেশের ২২ জেলায় বিজিবি মোতায়েন

দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার স্বার্থে দেশের বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগঞ্জসহ ২২টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান এ তথ্য জানিয়েছেন। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি জানান, জেলা প্রশাসনের চাহিদার প্রেক্ষিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হচ্ছে। বিজ্ঞাপন সংশ্লিষ্ট […]

Continue Reading

কুমিল্লায় উদ্ভুত পরিস্থিতিতে সম্প্রীতি ও শান্তি বজায় রাখার আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর

কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননার অভিযোগে উদ্ভুত পরিস্থিতিতে সকলকে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়েছে সরকার। বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এক বিবৃতিতে এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননা সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান […]

Continue Reading

করোনায় মৃত্যু আরো বেড়েছে

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ১৭ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৫১৮ জনের শরীরে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৭৩০ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৪ হাজার ১৯ জন। করোনাভাইরাস নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদফতরের […]

Continue Reading

দুর্যোগ-ঝুঁকি মোকাবিলায় বিশ্বের আদর্শ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সকলকে দুর্যোগের ঝুঁকি বিষয়ে সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এই দেশটা আমাদের, কাজেই যত ঝুঁকি আসুক দেশের উন্নয়ন আমাদেরকে অব্যাহত রাখতে হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। দারিদ্রের হাত থেকে মানুষকে মুক্তি দিতে হবে।’ বঙ্গবন্ধু কন্যা জাতির পিতার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ থেকে সেই বিখ্যাত উক্তি ‘আমাদের কেউ […]

Continue Reading

আজ মহাঅষ্টমী তিথি

ষষ্ঠী তিথিতে অশ্বমেথ বৃক্ষের পূজার মাধ্যমে আহ্বান জানানো হয় দেবী দুর্গাকে। ঢাক-ঢোল আর কাঁসার বাদ্যে দেবীর বোধন পূজা শেষে গতকাল ভোরে হয়েছে কলাবউ স্নান, নবপত্রিকা প্রবেশ। দর্পণে দেবীকে মহাস্নান, চক্ষুদানে দেবীর মৃণ্ময়ীতে প্রাণ প্রতিষ্ঠা ও সপ্তমীবিহীত পূজার মধ্য দিয়ে শেষ হয়েছে সপ্তমী তিথি। আজ মহা অষ্টমী। নতুন কাপড় পরে বাহারি সাজে মন্দিরে মন্দিরে দেবীকে পুষ্পাঞ্জলি […]

Continue Reading

করোনায় আরো ১৪ জনের মৃত্যু

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ১৪ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৫৪৩ জনের শরীরে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৭১৩ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জন। করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের […]

Continue Reading

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তায় জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়ার সমর্থন এবং সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, আমরা দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চাই এবং এ ব্যাপারে রাশিয়ার অব্যাহত সহযোগিতার প্রয়োজন। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ গতকাল তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রীর […]

Continue Reading

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এ নির্বাচনের ভোট হবে এসএসসি পরীক্ষার পর। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। এ ধাপে হাজারখানেক ইউপিতে ভোট আয়োজন করবে কমিশন। এ নিয়ে আগামী বৃহস্পতিবার কমিশন তার ৮৭তম সভা ডেকেছে। ওইদিন বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) […]

Continue Reading

করোনায় মৃত্যু আরও কমল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৯৯ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৯৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৯৫৮ জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ […]

Continue Reading