বাসাইলে শতাধিক যাত্রী নিয়ে ডুবলো নৌকা

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীতে গার্মেন্টসকর্মীসহ শতাধিক যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও তাদের ঈদের আনন্দ নদীতেই ভেসে গেছে। রোববার (০১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার নথখোলা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের শঙ্কায় নৌ-পথে গাজীপুর থেকে গার্মেন্টসকর্মীসহ যাত্রী নিয়ে […]

Continue Reading

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ সোমবার

চাঁদপুরের অর্ধশত গ্রামে সোমবার (২ মে) উদ্‌যাপিত হবে ঈদুল ফিতর। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন করবেন তারা। ইতোমধ্যে জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তরের এসব গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা ঈদ উদ্‌যাপনের জন্য প্রস্তুতি নিয়েছেন। সোমবার সকাল ৮টায় শুরু করে সকাল ৯টা পর্যন্ত এসব গ্রামে অন্তত ২০টি ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। […]

Continue Reading

ঈদে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব প্রস্তুত : ডিজি

ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যেকোনো নাশকতা বা হামলা মোকাবেলায় র‍্যাব প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন এর মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রোববার (১ এপ্রিল) জাতীয় ঈদগাহের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, যেকোনো নাশকতা বা হামলা মোকাবেলায় র‍্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিমকে সার্বক্ষণিক প্রস্তুত […]

Continue Reading

চারদিনে ঢাকা ছেড়েছেন ৭৩ লাখ মানুষ

পবিত্র রমজান মাস প্রায় শেষের দিকে। আর একদিন পরই পবিত্র ঈদুল ফিতর। ফলে ঈদের ছুটিতে প্রতিবারের মতো এবারও ঢাকা ছাড়ার হিড়িক পড়েছে সবার মধ্যে। গত চারদিনে ঢাকা থেকে বাইরে গেছেন ৭৩ লাখ মানুষ। তাদের মোবাইল সিমের ঢাকা ছাড়ার হিসাবেই এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ রোববার দুপুরে এ বিষয়ে […]

Continue Reading

করোনা শনাক্ত বেড়েছে, মৃত্যু নেই

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৫ জনের শরীরে। ফলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই থাকল। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৭১৬ জন। করোনাভাইরাস নিয়ে রোববার (১ মে) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস […]

Continue Reading

সিলেটে আলীয়ার মাঠে মুহিতের জানাযা সম্পন্ন

সিলেট: সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শেষ জানাযা অনুষ্ঠিত হয়েছে। দুপুর সোয়া ২টায় জানাযার নামাজে ইমামতি করেন সিলেটের প্রখ্যাত আলেম আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি। জানাযার নামাজের আগে মরহুমের ছোটো ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল […]

Continue Reading

তল্লাশি হবে প্রত্যেকের : ঈদগাহে জায়নামাজ-ছাতা ছাড়া অন্যকিছু নয়

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতে চারস্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জামাতে নামাজ আদায়ের সময় ছাতা ও জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। রোববার জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, ঈদ জামাতে আসা মুসল্লিরা জায়নামাজ ও […]

Continue Reading

চাঁদ দেখা গেলে যেসব নম্বরে ফোন করবেন

আজ রোববার বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে পরের দিন সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে মঙ্গলবার (৩ মে)। পবিত্র ঈদুল ফিতর সোমবার না মঙ্গলবার তা জানা যাবে আজ রোববার। এ দিন সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল […]

Continue Reading

সকাল থেকেই পাটুরিয়ায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। লঞ্চে ও ফেরিতে উপচেপড়া ভিড় দেখা গেছে। রোববার (১ মে) মহাসড়কে যানজটের কারণে দেড় কিলোমিটার এলাকা পায়ে হেঁটে লঞ্চ ও ফেরি পার হচ্ছেন মানুষ। দুর্ভোগ পৌঁছেছে চরমে। তবে, দুর্ভোগ হলেও ঈদে বাড়ি যেতে পেরে খুশি সাধারণ মানুষ। পুলিশের দাবি, কষ্ট হলেও অভিযোগ নেই কারো। সকাল থেকেই […]

Continue Reading

কমলাপুর থেকেই বিপুল সংখ্যক যাত্রী ছাদে নিয়ে ছাড়ছে ট্রেন

রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকেই বিপুল সংখ্যক যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে ট্রেন। ছাদেও তিল ধারণের ঠাঁই নেই। মানা হচ্ছে না কোনো নির্দেশনা। রোববার (০১ মে) ভোর থেকেই কম বেশি ট্রেনের শিডিউল বিপর্যয় রয়েছে। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ৬টায় ছাড়ার কথা ছিল। দেরিতে এসে (সকাল পৌনে ৭টা) পৌঁছানোতে ছেড়ে গেছে সোয়া ৭টার দিকে। চিলাহাটির নীলসাগর এক্সপ্রেস […]

Continue Reading

ঈদযাত্রীদের পকেট থেকে লুট ‘৮ হাজার কোটি টাকা’

ঈদের সময় অতিরিক্ত আট হাজার কোটি টাকা পরিবহন মালিক ও চাঁদাবাজরা লুটে নিচ্ছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। এই দাবির পক্ষে একটি হিসেবও দিয়েছে সংগঠনটি। তবে, পরিবহন মালিকরা বলছেন ভিন্নকথা। অতিরিক্তি ভাড়া হিসেবে সড়ক, নৌ এবং আকাশপথে এই টাকা নেয়া হচ্ছে। তবে পরিবহন মালিকদের দাবি, তারা কোনো অতিরিক্ত ভাড়া নিচ্ছেন না। আগে তারা প্রকৃত […]

Continue Reading

গাজীপুর মহাসড়কে মানুষের ভিড়, গণপরিবহনের সংকট

পিকআপ ও ট্রাকে যে যেভাবে পারছে বাড়ির পথে রওনা দিয়েছে দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। শেষদিকে এসে মানুষ যে যেভাবে পারছে বাড়ির পথে ছুটছে। এদিকে আবার পোশাক কারখানা ছুটি হয়ে যাওয়ায় গাজীপুরে সড়ক ও বাসস্ট্যান্ডে বেড়েছে মানুষের চাপ। বিশেষ করে রাতে যাত্রীদের উপস্থিতি দেখা যায় বেশি। এর মধ্যে গণপরিবহন সংকটে পড়েছেন ঘরমুখো এই যাত্রীরা। […]

Continue Reading

চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

বাংলাদেশের আকাশে রোববার (১ মে) শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরের দিন সোমবার (২ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে, সোমবার (২ মে) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে মঙ্গলবার (৩ মে)। রোববার (১ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ঈদুল […]

Continue Reading

ঐতিহাসিক মে দিবস

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোববার যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মে দিবস পালিত হবে। শ্রমঘণ্টা কমিয়ে দৈনিক আট ঘণ্টা করার দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগোতে রাস্তায় নেমে আসা শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনের স্মরণে প্রতি বছর মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালন করা হয়। দিনটি বাংলাদেশে সরকারি ছুটির দিন। এ বছর মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের […]

Continue Reading

কালবৈশাখীর আভাস: বাংলাবাজার-শিমুলিয়ায় লঞ্চ বন্ধ

মাদারীপুর: আকাশে মেঘের ডাকাডাকি আর বাতাস বইতে থাকায় কালবৈশাখীর আশঙ্কায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। নৌরুটে চলাচলরত লঞ্চগুলোকে নিরাপদে থাকার নির্দেশনাও দেয়া হয়েছে। বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর মো. ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, ঈদকে সামনে রেখে […]

Continue Reading

করোনায় টানা ১০ দিন মৃত্যুহীন বাংলাদেশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১০ দিন দেশে করোনায় মৃত্যু নেই। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৭ জনের। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬৯১ জনে। আজ শনিবার (৩০ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো […]

Continue Reading

ঈদে বান্দরবানের ৪০ শতাংশ হোটেল আগাম বুকিং

বান্দরবান: পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে প্রচুর পর্যটকের আগমন ঘটবে পাহাড় কন্যা বান্দরবানে। এরই মধ্যে বুক হয়ে গেছে জেলার বেশির ভাগ হোটেল, মোটেল, রিসোর্ট আর গেস্টহাউজ। পর্যটকদের বরণে সার্বিক প্রস্ততি নিচ্ছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। গেল কয়েক বছর করোনার কারণে তেমন পর্যটক আসেনি। পর্যটন সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ বছর করোনার বিধি-নিষেধ না থাকায় এবং ঈদের টানা ছুটি […]

Continue Reading

শাহাজালাল বিমানবন্দরে মিলল ৭০টি সোনার বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ময়লার পলিথিনের মধ্যে থাকা ৮ কেজি ১২০ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। শনিবার (৩০ এপ্রিল) শারজাহ থেকে আসা বিএস ৩৪৬ ফ্লাইট থেকে এসব সোনা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি ২৫ লাখ টাকা। চোরাচালান রোধে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের […]

Continue Reading

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রোববার

ঈদুল ফিতর উপলক্ষে রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। এ বিষয়ে শনিবার ইসলামিক ফাউন্ডেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনার জন্য রোববার মাগরিবের নামাজের পর ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে […]

Continue Reading

বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদের ৫টি জামাত

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এসব জামাতে নিম্নোক্ত আলেমগণ ইমাম ও মুকাব্বিরে দায়িত্ব পালন করবেন। প্রথম জামাত: সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান (সিনিয়র পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ)। আর মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন […]

Continue Reading

সংসদ প্লাজায় মুহিতের জানাজা স্থগিত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দ্বিতীয় জানাজার কর্মসূচি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন তার ছোটভাই পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। তিনি বলেছেন, আমার ভাইয়ের প্রথম জানাজা সকাল ১১টায় গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ শহীদ মিনারে নেয়া হবে। […]

Continue Reading

১১ যাত্রী নিয়ে পদ্মায় স্পিডবোটডুবি

শিবচর (মাদারীপুর): বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের পদ্মাসেতুর কাছে বাংলাবাজারগামী ১১ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, ডুবে যাওয়া বোটের সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ নেই। জানা গেছে, শনিবার সকালে শিমুলিয়া থেকে একটি স্পিডবোট শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। বোটটি পদ্মাসেতুর কাছে এলে […]

Continue Reading

শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল

ঘরমুখো মানুষের ঢল নেমেছে শিমুলিয়া মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। দীর্ঘ যানবাহনের সারি অসংখ্য মানুষ গাদিগাদি করে উঠছেন ফেরিতে। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। শুক্রবারের মতো আজও সকালে সাহরির পর পারাপারের জন্য ঘাটে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। তাই সকালবেলায় মানুষের ভিড় জমে যায়। এর আগে শুক্রবার বৈরী আবহাওয়ার কারণে নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হওয়ার […]

Continue Reading

ট্রেন ছেড়েছে সময় মেনে যাত্রীর চাপ, গরমে ভোগান্তি

রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে গতকাল শুক্রবার বেশির ভাগ ট্রেন সময়মতো ছেড়ে গেছে। তবে উত্তরাঞ্চলের উদ্দেশে দুটি ট্রেন দেরিতে ছেড়ে গেছে। সকালে কমলাপুরে যাত্রীর চাপ থাকলেও দুপুরে সেটা কমে যায়। আর বিকেলের পর থেকে ট্রেনে তিল ধারণের ঠাঁই ছিল না। বিমানবন্দর স্টেশন থেকে অনেকে টিকিট থাকার পরেও ট্রেনে উঠতে পারেনি। বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকা […]

Continue Reading

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

শুক্রবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কালবৈশাখি ঝড়ের কারণে এ ঘোষণা দেওয়া হয়। এতে বিপাকে পড়েছেন ঈদে ঘরমুখো হাজার হাজার যাত্রী। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, সকালের আগে লঞ্চ চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। ৫টি ঘাটে ২০টি ফেরি চলাচল করছে। দেশের কয়েকটি জেলায় শুক্রবার […]

Continue Reading