ঈদযাত্রায় সড়কে ৪১৬ প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি

ঈদযাত্রায় সড়ক ও মহাসড়কে ৩৭২টি দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ঈদযাত্রায় সড়কে ৪১৬ প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি বৃহস্পতিবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির মহাসচিব মোজ্জাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, ঈদুল ফিতরে সড়ক ৩৭২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন […]

Continue Reading

৩ বিদ্যুৎ প্রকল্পে জমি ক্রয়ে ৩৯০ কোটি টাকার দুর্নীতি : টিআইবি

দেশের দুটি কয়লা ভিত্তিক ও একটি এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে উল্লেখযোগ্য দুর্নীতির অভিযোগ উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে। বুধবার উপস্থাপন করা টিআইবির প্রতিবেদন অনুযায়ী, কমপক্ষে ৩৯০ দশমিক ৪৯ কোটি টাকার দুর্নীতি হয়েছে যা সরকারি কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি ও প্রভাবশালী রাজনৈতিক মহল হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া এতে বলা হয়, একই ধরনের […]

Continue Reading

দুই উড়োজাহাজের ধাক্কার ঘটনায় ৫ জন বরখাস্ত

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি উড়োজাহাজের ধাক্কার ঘটনায় বিমানের প্রধান প্রকৌশলীসহ পাঁচজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত কর্মকর্তারা হলেন বিমানের প্রধান প্রকৌশলী মোহাম্মদ বদরুল ইসলাম, প্রকৌশলী মো. মাইনুল ইসলাম, সৈয়দ বাহাউল ইসলাম, সেলিম হোসেন খান ও জিএসই অপারেটর মো. হাফিজুর রহমান। আজ বুধবার রাতে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন বিমান বাংলাদেশ […]

Continue Reading

শিশুদের বাইরে খেলাধুলা করতে উৎসাহিত করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে অভিভাবকদের তাদের শিশুদের বাইরে খেলাধুলা করতে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন। যা তাদের যে কোন ধরনের ভুল পথে যাওয়া বন্ধ হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে সহায়ক হবে। কারণ, জাতি গঠনে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমাদের বেশিরভাগ শিশু প্রায় সময় ফ্ল্যাটে মোবাইল, ল্যাপটপ এবং আইপ্যাড নিয়ে সময় […]

Continue Reading

সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধের নির্দেশ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অপ্রয়োজনীয় বিদেশ সফর না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এছাড়া কম গুরুত্বপূর্ণ আমদানিনির্ভর প্রকল্পের বাস্তবায়ন পিছিয়ে দেয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধের নির্দেশ বুধবার (১১ মে) সরকারি ক্রয়সংক্রান্ত সভার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান তিনি। মূলত বৈদেশিক […]

Continue Reading

রাষ্ট্রপতির সাজেক ভ্রমণ স্থগিত

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকে রাষ্ট্রপতির তিনদিনের ভ্রমণ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় রাষ্ট্রপতির মো. আবদুল হামিদের প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়- ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাষ্ট্রপতির রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলতি মাসের ১২মে থেকে ১৪মে পর্যন্ত […]

Continue Reading

পর্যটনকেন্দ্রে প্রবেশ ফি বন্ধে ডিসিকে মন্ত্রীর চিঠি

সিলেটের গোয়াইনঘাট এলাকার জাফলং পর্যটনকেন্দ্রে পর্যটকদের কাছ থেকে প্রবেশ ফি আদায় সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য, প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। মঙ্গলবার (১০ মে) সিলেটের জেলা প্রশাসক বরাবর পাঠানো এক চিঠিতে তিনি এই অনুরোধ জানান। চিঠিতে ইমরান আহমদ উল্লেখ করেন, ‘জেলা পর্যটন উন্নয়ন কমিটি কর্তৃক পর্যটন স্পটসমূহের প্রবেশ ফি নির্ধারণ, আদায় […]

Continue Reading

ছাদ থেকে পড়ে নয়, চিরকুট লিখে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা

হলের ছাদ থেকে পড়ে নয়, চিরকুট লিখে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র অমিত কুমার বিশ্বাস। ছাদ থেকে পড়ে নয়, চিরকুট লিখে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা মঙ্গলবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের ছাদ থেকে লাফ দেন ওই শিক্ষার্থী। মৃত্যুর আগে চিরকুটে অমিত লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার মস্তিষ্কই মৃত্যুর জন্য […]

Continue Reading

কাজে ফিরেই আবার অ্যাকশনে সেই টিটিই শফিকুল

কাজে ফিরেই বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে ৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছেন সেই টিটিই শফিকুল ইসলাম। বিনা টিকিটে ট্রেন ভ্রমণকারী রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আত্মীয়দের জরিমানা করে সাময়িক বরখাস্ত হয়েছিলেন তিনি। সমালোচনার মুখে বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর মঙ্গলবার (১০ মে) আবারও ট্রেনে উঠে দায়িত্ব পালন শুরু করেন তিনি। কাজে ফিরেই আবার অ্যাকশনে […]

Continue Reading

দেশে নতুন ২৬ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৮৫৫ জনে পৌঁছেছে। তবে একই সময় দেশে করোনায় কেউ মারা যায়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার (১০ মে) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৭৯ পরীক্ষাগারে চার […]

Continue Reading

কুসিক ভোট, ১৫ মে মাঠে নামবে বিজিবি

ঢাকা: আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন উপলক্ষে ১৫ মে থেকে মাঠে নামবে বিজিবি। আগামী ১৫ জুন এ সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান মঙ্গলবার (১০ মে) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ১৫ মে থেকে এক প্লাটুন […]

Continue Reading

যুক্তরাষ্ট্র থেকে বর্ধিত বিনিয়োগের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র থেকে বর্ধিত বিনিয়োগ প্রত্যাশা করেছেন। এর জন্য প্রয়োজনে বিনিয়োগকারীদের বিশেষ জোন করে দেওয়া হবে বলে জানিয়েছেন। আজ মঙ্গলবার গণভবনে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের সভায় তিনি এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে আমরা ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেজন্য আমাদের […]

Continue Reading

ইউএনও’র গাড়ির ধাক্কায় সাংবাদিক নিহত

নাটোরঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকারের গাড়ির চাপায় স্থানীয় সাংবাদিক ও বন্দর স্কুলের শিক্ষক সোহেল আহমেদ জীবন (২৫) নিহত হয়েছেন। সোমবার সকালে সিংড়ার নিঙ্গইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল সিংড়া পৌর এলাকার বালুয়া বাসুয়া মহল্লার মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি আগপাড়া শেরকোল বন্দর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারি শিক্ষক। স্থানীয়রা জানান, […]

Continue Reading

টঙ্গীতে পারিবারিক কলহে স্বামীকে হত্যা, স্ত্রী আটক

গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে পূর্ব আরিচপুর ভূঁইয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ। ৩৩ বছর বয়সী […]

Continue Reading

কবে কোন উপকূলে আঘাত হানবে অশনি?

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘অশনি’ খুব তাড়াতাড়ি আরও শক্তিশালী হয়ে উঠছে। আপাতত সেটি ভারতের অন্ধ্র ও ওডিশা উপকূলের দিকে এগোলেও গতি বদলে বাংলাদেশের দিকে আসার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। বাংলাদেশের আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানিয়েছেন, বর্তমানে সাগরের যে আবহাওয়া পরিস্থিতি, তাতে এটি আরও ঘনীভূত হয়ে যাওয়ার সম্ভাবনা […]

Continue Reading

করোনায় শনাক্ত ২৩, টানা ১৮ দিন মৃত্যুহীন

দেশে টানা ১৮দিন করোনায় মৃত্যু শূন্য। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার শনাক্ত বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এই সময়ে মৃত্যু শূন্য। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১২৭ জন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫২ হাজার ৭৯৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনার শনাক্তের হার শূন্য দশমিক ৪১ […]

Continue Reading

‘বিদেশিদের কাছে নালিশ না করে দাবি-দাওয়া থাকলে আমাকে জানান’

শ্রমিকদের জন্য এত কাজ করার পরেও কিছু শ্রমিক নেতা আছেন, যারা বিদেশিদের কাছে নালিশ করতে পছন্দ করেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন,‘নিজের দেশের সস্পর্কে অন্যের কাছে না বলে কোনো দাবি-দাওয়া থাকলে আমাকে জানান।’ আজ রোববার মহান মে দিবস উপলক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব […]

Continue Reading

নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘অশনি’তে রূপান্তরিত

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমেই শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘অশনি’তে পরিণত হয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ২০৫ কিলোমিটার দক্ষিণে, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এক হাজার ২৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এদিকে […]

Continue Reading

টিটিই শফিকুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসে বিনা টিকিটে ভ্রমণকারী ‘রেলমন্ত্রীর আত্মীয়’ পরিচয় দেওয়া যাত্রীকে জরিমানা করা সেই ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামের বহিষ্কারাদেশে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন নিজেই এ তথ্য জানান। ওই ঘটনায় পাবনার বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাকে (ডিসিও) শোকজ করা হবে বলেও জানান রেলমন্ত্রী। এর আগে […]

Continue Reading

ঘিওরে স্ত্রী ও দুই মেয়েকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে স্ত্রী ও দুই মেয়েকে ধারাল অস্ত্র দিয়ে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে এক পাষণ্ড স্বামী। উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ ভোর ৫টার দিকে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। হত্যাকাণ্ডের পর রুবেল পাশের ঢাকা আরিচা মহাসড়কের পাঁচুরিয়া এলাকায় আত্মহত্যার জন্য মহাসড়কে শুয়ে পড়েছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে […]

Continue Reading

একটি গোষ্ঠী সরকার উৎখাত করতে চায়, আমাদের অপরাধটা কি?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনোই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। আওয়ামী লীগ ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। শনিবার গণভবনে অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনো ভোটে পেছনে ছিল না। নানান ষড়যন্ত্র করে ভোটে পিছিয়ে রাখা হয়েছে। নানা ষড়যন্ত্রের মাঝেও […]

Continue Reading

রেলমন্ত্রীর পদত্যাগ চায় টিআইবি

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে মন্ত্রীর তিন আত্মীয়কে জরিমানা করায় সংশ্লিষ্ট টিকিট পরিদর্শককে (টিটিই) সাময়িক বরখাস্তের ঘটনায় রেলমন্ত্রী নরুল ইসলাম সুজনের পদ্যতাগের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। শনিবার (৭ মে) সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় টিআইবি। সংস্থার পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) শেখ মন্জুর-ই-আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিনা টিকিটে […]

Continue Reading

টিকিটহীন যাত্রীরা রেলমন্ত্রীর ‘শ্বশুরকূলের আত্মীয়’

রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বৃহস্পতিবার রাতে (৫ মে) পাবনার ঈশ্বরদী রেল জংশন থেকে টিকিট ছাড়া ট্রেনে ওঠেন ৩ যাত্রী। বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অভিযোগে তাদের জরিমানা করেন টিটিই। এর কিছুক্ষণ পরপরই সেই টিটিইকে বরখাস্ত করা হয়। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিস্তর আলোচনা-সমালোচনা। এ বিষয়ে জানতে চাইলে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন দাবি করেন, বিনা […]

Continue Reading

কমলাপুরে কনটেইনার ডিপোতে আগুন

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ভেতরে একটি কনটেইনারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। এ খবর নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের ভারপাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার। তিনি জানান, আজ শনিবার বিকাল ৩টা ৪০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে বিকাল ৩টা ৫৫ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে […]

Continue Reading

এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৪৩

ঢাকা: এপ্রিল মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪২৭টি। এতে নিহত হয়েছেন ৫৪৩ জন এবং আহত হয়েছেন ৬১২ জন। নিহতের মধ্যে নারী ৬৭ জন ও শিশু ৮১ জন। ১৮৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২০৬ জন, যা মোট নিহতের ৩৭ দশমিক ৯৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৪ দশমিক ২৬ শতাংশ। দুর্ঘটনায় ১১৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট […]

Continue Reading