ডেঙ্গু আক্রান্ত আরও ২৩৭ জন হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৯৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৪১ জন। মঙ্গলবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে, সোমবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪৯ জন এবং ঢাকার বাইরের […]

Continue Reading

দেশে করোনায় আক্রান্ত আরও ১৭২ জন

করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও এ সময় ভাইরাসটিতে রোগী শনাক্ত হয়েছে ১৭২ জন। মঙ্গলবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, সোমবার করোনায় কারও মৃত্যু হয়নি এবং ২৪৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২১৬টি নমুনা সংগ্রহ করা […]

Continue Reading

সুনামগঞ্জে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শালদিঘা হাওড়ে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে খোকন মিয়া (৪৫) ও ঝিলন মিয়া (৩২) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ভাই আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শালদিঘা হাওড়ে এ ঘটনা ঘটে। নিহতদের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের তিন ভাই […]

Continue Reading

রান্না করার সময় গ্যাসের লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৬

কেরানীগঞ্জে একটি বাসায় রান্না করার সময় গ্যাসের চুলার লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) ভোরে কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- শাহাদাত হোসেন (২০), ইয়াসিন (১২ ), সোনিয়া (২৬), মারিয়া (৮), বেগম (৬০), ইদুনি বেগম (৫০)। একজন স্থানীয় বাসিন্দা জানান, ভোরে রান্না […]

Continue Reading

সংসদে রাজাকারদের তালিকা তৈরির বিল পাস

আল-বদর ও আল-শামস বাহিনীসহ স্বাধীনতা বিরোধীদের তালিকা তৈরির বিধান রেখে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল-২০২২’ বিল সংসদে পাস হয়েছে। সোমবার (২৯ আগস্ট) জাতীয় সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাস হয়। বিলে বলা হয়, ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত যারা মহান মুক্তিযুদ্ধকালীন রাজাকার, আল-বদর, আল-শামস […]

Continue Reading

ফিটনেসবিহীন নৌযান চলাচল করতে দেওয়া হয় না: নৌ প্রতিমন্ত্রী

ফিটনেসবিহীন লঞ্চ চলাচল আইনত দণ্ডনীয় অপরাধ। এজন্য দেশের নদীগুলোতে ফিটনেসবিহীন কোনো নৌযান চলাচল করতে দেওয়া হয় না বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সোমবার (২৯ আগস্ট) জাতীয় সংসদে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ২০২২ সালের ২২ জুলাই পর্যন্ত ফিটনেসবিহীন নৌযানের বিরুদ্ধে ৮৯৮টি মামলা মেরিন […]

Continue Reading

একদিনে দুই শতাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে, একজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬৮ জনে। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ আগস্ট) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল […]

Continue Reading

২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত আরও বাড়ল

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৩ জনে অপরিবর্তিত রয়েছে। এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে আরও ২৪৩ জনের দেহে। এনিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১১ হাজার ৫৬০ জনে। সোমবার (২৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ […]

Continue Reading

অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধে সারাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান

অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে দ্বিতীয় দফায় সারাদেশে শুরু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান। নিবন্ধন না থাকায় বন্ধ করে দেয়া হয়েছে বেশ কয়েকটি ক্লিনিক ও হাসপাতাল। সোমবার (২৯ আগস্ট) দুপুর থেকে স্বাস্থ্য অধিদপ্তর রাজধানীর বকশিবাজার, উত্তরা, চকবাজার, লালবাগ, যাত্রাবাত্রী, কচুক্ষেত ও বনানীতে একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। এদিকে বনানীতে হেয়ার ট্রান্সপ্লান্ট ও লেজার চিকিৎসার জন্য […]

Continue Reading

যুক্তরাষ্ট্রের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি’র ঢাকা ত্যাগ

জাতিসংঘের পুলিশপ্রধান সম্মেলনে অংশ নিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদসহ পুলিশের আরও তিনজন কর্মকর্তা। রোববার (২৮ আগস্ট) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী ও এর আগের দিন শনিবার (২৭ আগস্ট) রাতে আইজিপি ঢাকা ত্যাগ করেছেন বলে স্বরাষ্ট্র ও পুলিশ সদর দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ৩১ আগস্ট […]

Continue Reading

সুস্থতার পথে ডা. সেব্রিনা ফ্লোরা

গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সুস্থ হয়ে উঠছেন। সোমবার (২৯ আগস্ট) সকালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ডা. ফ্লোরা এখনও লাইফ সাপোর্টে আছেন। তবে তিনি […]

Continue Reading

ট্রাক ভাড়া বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে ট্রাক মালিক সমিতির

ট্রাক ভাড়া বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে ট্রাক মালিক সমিতি জ্বালানি তেলের মূল্যে বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে ট্রাকের ভাড়া বৃদ্ধির দাবিতে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরের দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে ট্রাক মালিক সমিতি বাঘাবাড়িঘাট মালিক শ্রমিকরা। রোববার (২৮ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি কর্মসূচির আহবান করে বাঘাবাড়ি বন্দরে অবস্থিত সিরাজগঞ্জ জেলা […]

Continue Reading

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা ইসির

আগামী বছরের শেষে অথবা ২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচন কমিশনও নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে। এরইমধ্যে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে এবার প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারেরও পরিকল্পনা করছে হাবিবুল আউয়াল কমিশন। কমিশন সংশ্লিষ্টরা বলছেন, সংসদ নির্বাচনের […]

Continue Reading

বৃষ্টি থাকবে আরও তিনদিন

দেশের ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। রোববার (২৮ আগস্ট) রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, […]

Continue Reading

নতুন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। রোববার (২৮ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতেই কণ্ঠভোটে তাকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে টুকুর নাম প্রস্তাব করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরে তা […]

Continue Reading

করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ২১৭

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৩ জনে অপরিবর্তিত রয়েছে। এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে আরও ২১৭ জনের দেহে। এনিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১১ হাজার ৩১৭ জনে। রোববার (২৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ […]

Continue Reading

কাল থেকে ফের অবৈধ হাসপাতালের বিরুদ্ধে অভিযান

অননুমোদিত হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে আবারও অভিযানে নামছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (২৮ আগস্ট) সংবাদ সম্মেলন করে এ বিষয়ে কর্মপরিকল্পনা প্রকাশের কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির। তিনি জানান, অননুমোদিত হাসপাতাল, ব্লাডব্যাংক বন্ধে আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাকশনে যাচ্ছি আমরা। আবার ৭২ ঘণ্টার একটি আল্টিমেটাম দিয়ে অভিযান চালানো হবে। আগামী সোমবার থেকে […]

Continue Reading

বাসচাপায় ভ্যানের দুই যাত্রী নিহত, হাসপাতালে ৩

বরিশালের বাবুগঞ্জে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় ভ্যানের দুই যাত্রী নিহত ও আরও শিশুসহ তিনজন আহত হয়েছেন। রোববার (২৮ আগস্ট) বিকেলে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ১২টায় উপজেলার রহমতপুর সেতুর ঢালে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- বাবুগঞ্জের মোহনকাঠী এলাকার ফজলুল […]

Continue Reading

কাজে ফিরেছেন সিলেটের চা শ্রমিকরা

দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করায় খুশি চা শ্রমিকরা। টানা ২০ দিন চলা আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। রোববার সকাল থেকে কাজে যোগ দিয়েছেন তারা। তবে কয়েকটি বাগানে সাপ্তাহিক বন্ধ থাকায় সোমবার থেকে সেসব বাগানের শ্রমিকরা কাজে ফিরবেন। রোববার সকালে সিলেট মালনীছড়া, লাক্কাতুরা চাবাগান এলাকায় দেখা যায় চা শ্রমিকরা কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, কেউ কেউ কাজে […]

Continue Reading

সংসদ অধিবেশন রোববার, নির্বাচিত হবেন নতুন ডেপুটি স্পিকার

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হচ্ছে রোববার (২৮ আগস্ট)। এ অধিবেশনের প্রথম দিনই নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। গত ১১ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জানা গেছে, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। এছাড়া এদিন বিকেল ৪টার দিকে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও অন্যান্য কার্যাবলী ঠিক […]

Continue Reading

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে রোববার (২৮ আগস্ট) সন্ধ্যায়। ১৪৪৪ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখার লক্ষ্যে চাঁদ দেখা কমিটির এ সভা আহ্বান করা হয়েছে। এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেলে তা […]

Continue Reading

সঞ্চয়পত্রে বিনিয়োগ কমেছে ৬২ ভাগ

সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে হলে সর্বশেষ কর বর্ষের আয়কর রিটার্ন দাখিলের সনদ জমা দিতে হবে, অন্যথায় নতুন করে সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে না। জাতীয় রাজস্ব বোর্ডের এমন নির্দেশনার পর সাধারণ বিনিয়োগকারীরা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারছেন না। পুরনো বিনিয়োগের মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে বিনিয়োগ করতে না পারায় নিট বিনিয়োগ আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। এতে বাজেট […]

Continue Reading

নতুন মজুরিতে খুশি চা-শ্রমিকরা, কাজে ফিরবেন রোববার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা-বাগানের মালিকদের বৈঠকের পর শ্রমিকদের নতুন মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ মজুরি মেনে নিয়ে আগামীকাল রোববার (২৮ আগস্ট) থেকে কাজে যোগ দেবেন শ্রমিকরা। শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা আগেই বলেছিলাম প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন, আমরা […]

Continue Reading

চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ

চা শ্রমিকদের চলমান ধর্মঘট নিয়ে বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (২৭ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠন অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব জানান, চা বাগান মালিকদের বৈঠকে চা শ্রমিকদের দৈনিক মজুরি ছাড়া আরও বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে ছিলেন […]

Continue Reading

ডেঙ্গু আক্রান্ত আরও ১৩১ জন হাসপাতালে

সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে বর্তমানে হাসপাতালে ৫৮৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তবে এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। শনিবার (২৭ আগস্ট) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য […]

Continue Reading