ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন তারা। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এর আগে বৃহস্পতিবার স্কটল্যান্ডের ব্যালমোরাল দুর্গে শেষ নিশ্বাস ত্যাগ করেন ৯৬ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ। ৭০ বছর ব্রিটেনের […]

Continue Reading

বজ্রপাতে নিহত ৫ জন একই পরিবারের

সিরাজগঞ্জ: ছোট ভাই, দুই ছেলে, মেয়ের জামাতা ও নাতিকে সঙ্গে নিয়ে পাশের মাটিকোড়া গ্রামে আমন ধানের চারা তুলতে গিয়েছিলেন বৃদ্ধ সমসের আলী (৬৫)। আকস্মিক বজ্রপাতে তিনিসহ প্রাণ হারালো তার পরিবারের পাঁচ জন সদস্য। বাকি এক সদস্যের অবস্থাও আশঙ্কাজনক। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাটিকোড়ায় বজ্রপাতের ঘটনায় সমশের আলী পরিবারের পাঁচ সদস্য ছাড়াও প্রাণ […]

Continue Reading

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান আর নেই

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ আকবর আলি খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার পর রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এর আগে বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। আকবর আলি খানের ছোট […]

Continue Reading

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

ভারতে চারদিনের রাষ্ট্রীয় সফরশেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টায় তাকে বহনকারী উড়োজাহাজটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বৃহস্পতিবার ভারতের স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট বিকেল সাড়ে […]

Continue Reading

বিএনপির মিছিল মিটিং করতে বাধা নেই : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে দুটি শর্তে। সেই শর্ত তিনি স্বীকার করেই মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের কালামপুর আমাতন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে সাব রেজিস্ট্রার অফিস উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, বিএনপির মিছিল মিটিং করতে বাধা নেই। আওয়ামী লীগ […]

Continue Reading

আরও ২৭৫ ডেঙ্গু রোগী হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও একইসময়ে আরও ২৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২০৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৭১ জন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বুধবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন […]

Continue Reading

৩৮৮ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু ২৯ হাজার ৩৩০ জনে দাঁড়িয়েছে। এ সময়ে ৩৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ৭৭ জনে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে […]

Continue Reading

সিরাজগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরের পরে এই ঘটনা ঘটে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জানা গেছে, নিহতরা সবাই কৃষক। তারা ঘটনার সময় মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তারা মারা যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে তাদের মরদেহ উদ্ধার করে।

Continue Reading

প্রধানমন্ত্রীর ভারত সফরে যৌথ সম্মতিতে গৃহীত সিদ্ধান্তগুলো কী

ঘনিষ্ঠ প্রতিবেশী এবং বন্ধুত্বের সম্পর্কের প্রতি গুরুত্ব প্রদর্শনপূর্বক ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক সফরে দুই দেশ যৌথ সম্মতিতে একমত হয়েছে। সিদ্ধান্ত সেগুলো হলো – অবিচল বন্ধুত্ব আঞ্চলিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্য বন্ধুত্ব ও অংশীদারিত্বের চেতনায় বৃহত্তর সহযোগিতার ওপর গুরুত্বারোপ। বাংলাদেশের অভ্যন্তরীণ রেল সংযোগ উন্নয়ন সম্পর্কিত সিদ্ধান্ত চলমান দ্বিপাক্ষিক উদ্যোগের মূল্যায়ন, যেমন – টঙ্গী-আখাউড়া লাইনকে […]

Continue Reading

নাঙ্গলকোটে মেয়ের হাতে বাবা খুন!

নাঙ্গলকোটে মেয়ের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতুলি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন লাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন। নিহত আবুল কাশেম মোল্লা (৭০) ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় কাশেমের মেয়ে জেসমিন আক্তার ও তার স্বামী পেয়ার আহমেদকে আটক […]

Continue Reading

যুদ্ধাপরাধী মামলায় সাতক্ষীরায় বিএনপি নেতাসহ আটক ৪

সাতক্ষীরার শ্যামনগরে যুদ্ধাপরাধী মামলায় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান এস এম মহাসিন-উল-মুলক সহ ৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- ঈশ্বরীপুর মৃত এস.এম. বরকত উল্যাহ ছেলে এস.এম মহাসিন-উল-মুলক, ধূমঘাট গ্রামের মৃত নাসের উদ্দীন গাজীর ছেলে মহিউদ্দীন গাজী, শ্রীফল কাটি গ্রামের মৃত মান্দার মোল্যার ছেলে ফজের আলী ওরফে কুদ্দুস মোল্যা এবং মুন্সিগঞ্জ কুলতলী […]

Continue Reading

দৌলতদিয়ায় ৫ নম্বর ফেরি ঘাট নদীগর্ভে বিলীন, শঙ্কায় বাকিগুলো

নদী ভাঙনের কবলে পড়ে রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটটি সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে ৬ নম্বর ফেরি ঘাটসহ অনেক বসত ঘর ও দোকানপাট। এরইমধ্যে সরিয়ে নেয়া হয়েছে বেশ কিছু দোকান। পদ্মা নদীর ভাঙনে দিশেহারা স্থানীয় কৃষকরা। তারা এখন কোথায় যাবেন, কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। কার কাছে বললে ভাঙন […]

Continue Reading

বৃহস্পতিবার ৪৫ মিনিট ঢাকায় ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে

ভারত সফর শেষে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। এ দিন ৪৫ মিনিট বন্ধ থাকবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা। বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তা ঢাকা পোস্টকে জানিয়েছে, ভিভিআইপি মুভমেন্টের (প্রধানমন্ত্রীর আগমন) কারণে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এয়ারলাইন্সগুলোকে এসময়ের মধ্যকার ফ্লাইটগুলো এগিয়ে […]

Continue Reading

বাংলাদেশ-ভারত সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের ঊর্ধ্বে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যেকার সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের ঊর্ধ্বে এবং গত এক দশকে তা আরো জোরদার হয়েছে। তিনি বলেন, ‘গত ৫০ বছরে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার পর, উভয় দেশই ক্রমবর্ধমান বিস্তৃত সেক্টরাল সহযোগিতায় কাজ করছে।’ প্রধানমন্ত্রী নয়া দিল্লিতে তার অবস্থানকালীন হোটেলের বলরুমে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ বা গুরুতর আহত ভারতীয় প্রতিরক্ষা […]

Continue Reading

আরো ২৭৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ২৭৯ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ২৭৯ জন নতুন রোগী দেশের […]

Continue Reading

মুক্তিযুদ্ধে ভারতবাসীর আত্মত্যাগের কথা বাংলাদেশ কখনো ভুলবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধে ভারতবাসী ও দেশটির স্বশস্ত্র বাহিনীর আত্মত্যাগের কথা বাংলাদেশ কখনো ভুলে যাবে না। বুধবার (৭ সেপ্টেম্বর) দিল্লিতে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ বা গুরুতর আহত ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অফিসারদের বংশধরদের ‘মুজিব বৃত্তি’ দেয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশিদের মতো ভারতীয়রাও জীবন দিয়েছেন মুক্তিযুদ্ধে, এই অবদান যাতে কেউ ভুলে […]

Continue Reading

বাংলাদেশে ভারতের ব্যাপক বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিনিয়োগের সবচেয়ে উদার দেশ হিসেবে বর্ণনা করে ভারতীয় বিনিয়োগকারীদের এ দেশের অবকাঠামো, শিল্প-কারখানা, জ্বালানি ও পরিবহন খাতে ব্যাপক বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি ভারতীয় বিনিয়োগকারীদের অবকাঠামো, প্রকল্প, শিল্পকারখানা, জ্বালানি ও পরিবহন খাতে সম্ভাব্য বিনিয়োগ বিবেচনা করার জন্য অনুরোধ করব। ভারতীয় বিনিয়োগকারী ও ব্যবসায়িক প্রতিষ্ঠান কম সময়ে, সাশ্রয়ী ব্যয় এবং […]

Continue Reading

কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে আগুন, মৃত বেড়ে ৫

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুৎ হোসেন (২৫) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) রাত ১২টা ৫ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গুরুতর আহত অবস্থায় গত ১৩ আগস্ট ভোর সাড়ে ৪টায় […]

Continue Reading

‘মিনিকেট চাল বলতে কোনো চাল বাজারে থাকবে না’

একজন ভোক্তা ঘর থেকে বাজারের ভ্যাগ নিয়ে বাজারে যাওয়ার প্রতি পদক্ষেপে প্রতারিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। তিনি বলেন, ভোক্তা ঠকানোর জন্য যে প্রতারণার ছক সাজানো হয়েছে, এ জায়গাগুলোতে কাজ করতে হবে। আমরা সেটাই করার চেষ্টা করছি। মঙ্গলবার অধিদপ্তরের প্রধান কার্যালয় নিত্যপণ্যের মূল্য বিষয়ে সুপারশপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় […]

Continue Reading

৩ বাংলাদেশির শরীরে ওমিক্রনের নতুন উপধরন শনাক্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে তিন ব্যক্তির শরীরে করোনার ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট (উপধরন) শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রোনার এই নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্তের বিষয়ে যবিপ্রবির উপাচার্য ও জেনোম সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৪ সেপ্টেম্বর) জিনোম সেন্টারের একদল গবেষক আক্রান্ত তিনজনের শরীর […]

Continue Reading

সারাদেশে বজ্রপাতে ৮ জনের মৃত্যু

সারাদেশে বজ্রপাতের ঘটনায় দেশের বিভিন্ন জেলায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব মৃত্যুর খাবার পাওয়া যায়। কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারায় বজ্রপাতে আশরাফুল ইসলাম ও জাহাঙ্গীর নামে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। সকালে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর ও মিরপুর উপজেলার […]

Continue Reading

রাঙামাটিতে হরতাল প্রত্যাহার

রাঙামাটি: পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক বাতিল হওয়ায় রাঙামাটিতে ডাকা ৩২ ঘণ্টার হরতাল প্রত্যাহার করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের একটি রেস্তোরাঁয় জরুরি সভার মাধ্যমে হরতাল প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির নেতারা। সভায় উপস্থিত ছিলেন-পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক […]

Continue Reading

মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) প্রতি কিলোমিটারের ভাড়া ৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় মেট্রোরেলের ডিপো এলাকায় ‘মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্র’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সেক্ষেত্রে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ভাড়া হবে […]

Continue Reading

৩১৩ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু ২৯ হাজার ৩২৯ জনে দাঁড়িয়েছে। এ সময়ে ৩১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৩ হাজার ৪০৭ জনে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে […]

Continue Reading

সব রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ মৃত্যু ডেঙ্গুতে

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ২৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট মৃত্যু ৩১ জনের এবং হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫০ জনে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল […]

Continue Reading