ঢামেকের ভবন থেকে লাফিয়ে পড়ে আহত রনির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবন থেকে লাফিয়ে পড়ে আহত রিয়াজুল ইসলাম রনি ব্যাপারি (২৭) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রনির বাবা দুলাল ব্যাপারি বলেন, আমার ছেলে অনার্সের শিক্ষার্থী ছিল। গত ২৬ সেপ্টেম্বর মানসিক সমস্যাজনিত কারণে […]

Continue Reading

আইজিপির দায়িত্বে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

ড. বেনজীর আহমেদ অবসরে যাওয়ার পর বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর আগে তিনি র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে, ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে […]

Continue Reading

আওয়ামী লীগ নেতা-কর্মীরাও মন্দির-মণ্ডপ পাহারায় থাকবে: কাদের

দুর্গা পূজায় সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দরকার হলে মন্দিরে-মন্দিরে মণ্ডপে-মণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাহারায় থাকবে, তাদের পাশে আমাদের নেতা-কর্মীরাও থাকবেন। শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এই উৎসবে সবাই শরিক হবে, এটা আশা করি আমরা। কাজেই, […]

Continue Reading

শনিবার মহাষষ্ঠী দিয়ে শুরু দুর্গাপূজা

আগামীকাল শনিবার (১ অক্টোবর) মহাষষ্ঠী দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এ উৎসব। জানা যায়, এবার দেবী দুর্গা হাতির পিঠে চড়ে পৃথিবীতে আসবেন। এতে ঝড় বৃষ্টি হবে, শস্য-ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে বিদায় নেবেন নৌকায়। যার ফলে জগতের কল্যাণ সাধিত হবে। এদিকে প্রতিবছরের […]

Continue Reading

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৭০৮

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৭০৮ জন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বৃহস্পতিবার দুইজনের মৃত্যু এবং ৬৭৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৫১টি নমুনা সংগ্রহ করা হয়। […]

Continue Reading

হাতিয়ায় দু’পক্ষের গুলি বিনিময়ে ৩ ডাকাত নিহত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়নের দুর্গম চর ঘাসিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন তিন ডাকাত সদস্য। ঘটনাস্থল থেকে তিনটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি, ছয়টি রামদা’, পাঁচটি বল্লম ও অনেকগুলো লোহার রডসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে নিহত […]

Continue Reading

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

চুয়াডাঙ্গায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।তখন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। এর আগে, দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা […]

Continue Reading

দেশে আরও ৬৭৯ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩৬২ জনে দাঁড়িয়েছে। এ সময়ে আরও ৬৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৪ হাজার ৪৮৯ জনে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো […]

Continue Reading

করতোয়ায় নৌকাডুবি : নিহত প্রত্যেকের পরিবার পেল ৫৫ হাজার টাকা

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবি ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ৫৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান এবং রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে এ আর্থিক সহায়তা প্রদান করেন। তবে দুর্ঘটনার পর ইতোমধ্যে জেলা প্রশাসনের তহবিল থেকে মরদেহ সৎকারে ২০ হাজার, ধর্ম মন্ত্রণালয়ের […]

Continue Reading

তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি যতই রাজনীতি করুক, দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরবে না। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নৌপরিবহন দিবস উপলক্ষে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, জনগণ আইনের শাসনে বিশ্বাসী। তারা সর্বোচ্চ আদালতকে সম্মান করে। সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছেন। তাই […]

Continue Reading

পুলিশের গুলিতে মানুষের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: বেনজীর আহমেদ

বিদায়ী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশের গুলিতে মানুষের মৃত্যু অনাকাঙ্ক্ষিত। নিশ্চয়ই সব ঘটনার তদন্ত হবে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পুলিশ আত্মরক্ষায় গুলি চালায়। পুলিশ আগের চেয়ে অনেক বেশি গণমুখী বলেও মন্তব্য করেন তিনি।

Continue Reading

করতোয়ায় নৌকাডুবি : পঞ্চম দিনের উদ্ধার অভিযান চলছে

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় পঞ্চম দিনের মতো নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর ৫টা থেকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। […]

Continue Reading

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীতে নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে হাবিল (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে মিরপুর ১২ নম্বর এলাকার এমসি কলেজের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। জানা গেছে, হাবিল প্লাস্টার করার সময় হঠাৎ পড়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৯ টায় […]

Continue Reading

অফিস সময় এক ঘণ্টা বাড়তে পারে

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের গত ২৪ আগস্ট থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছিল সরকার। এবার সেই সময় এক ঘণ্টা বাড়াতে পারে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যুতের চাহিদা কিছুটা কমে যাওয়ার পাশাপাশি শীতকে সামনে রেখে অক্টোবর থেকে অফিসের সময়সূচি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হতে পারে। […]

Continue Reading

রাজনৈতিক দলের মিছিলে লাঠিসোঁটা আনা যাবে না

রাজনৈতিক দলের মিছিল-মিটিংসহ কোন প্রকার সমাবেশে লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্র আনা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার। বাংলা নিউজ, ঢাকা পোস্ট বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা তিনি। হাফিজ […]

Continue Reading

বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

রংপুরের তারাগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।এতে আহত হয়েছেন আরও আট যাত্রী। বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার যমুনেশ্বরী নদীর বারাতি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশাটি সকাল ১১টার দিকে ইকরচালী বাজার থেকে যাত্রী নিয়ে তারাগঞ্জের উদ্দেশে রওনা হয়। পথে যমুনেশ্বরী নদীর বরাতি সেতুর ওপর […]

Continue Reading

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৫২৪

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫২৪ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন আরও একজন। বুধবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫২৪ জন রোগী দেশের বিভিন্ন […]

Continue Reading

আরও একজনের মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৬৯

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনার চতুর্থ দিনে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হলো। এর আগে গত রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। […]

Continue Reading

মৃত্যুহীন দিনে করোনা শনাক্তও কমলো

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৬৬৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ। তবে এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৪২ শতাংশ এবং গত সোমবার (২৬ সেপ্টেম্বর) শনাক্তের […]

Continue Reading

করতোয়ায় নৌকাডুবি ঘটনা তদন্তে কমিটির মেয়াদ বাড়ল ৩ দিন

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়েছে। তবে এ ঘটনায় চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান চলছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে তদন্ত কমিটির প্রধান ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নৌকাডুবির ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে পঞ্চগড়ের […]

Continue Reading

করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু আজ

দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে বুধবার (২৮ সেপ্টেম্বর)। এটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত চলবে। এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করা যাবে। ৩ অক্টোবরের পর আর প্রথম ডোজ টিকা দেওয়া হবে না। সে ক্ষেত্রে করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে নির্ধারিত সময়ের […]

Continue Reading

টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

গাজীপুরের টঙ্গীর মধুমিতা রেললাইন এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) নুর মোহাম্মদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর সাড়ে ৪টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) নুর মোহাম্মদ খান বলেন, বুধবার ভোরে […]

Continue Reading

পঞ্চগড়ে নৌকাডুবি : চতুর্থ দিনের মতো চলছে উদ্ধার অভিযানের কাজ

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযানের কাজ চলছে। এ পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চারজন। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধারে নেমেছেন। জানা গেছে এখন পর্যন্ত আর কোনো মরদেহ উদ্ধার হয়নি। রোববার (২৫ সেপ্টেম্বর) করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে বদেশ্বরী […]

Continue Reading

আজ শেখ হাসিনার ৭৬তম জন্মদিন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, সফল রাষ্ট্রনায়ক, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ বুধবার (২৮ সেপ্টেম্বর)। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে সফরে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৪ অক্টোবর […]

Continue Reading

পঞ্চগড়ে করতোয়ায় নৌকাডুবি : মৃতের সংখ্যা বেড়ে ৬৮

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনায় আজ মঙ্গলবার আরো ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬৮ জনে। এদের মধ্যে নারী ৩১ জন, শিশু ২০ জন ও পুরুষ ১৭ জন। মঙ্গলবার উদ্ধার হওয়া ১৭টি লাশের মধ্যে ১১ জনের নাম জানা গেছে। তারা হলেন- শৈল বালা […]

Continue Reading